সমোচ্চারিত ভিন্ন শব্দ (৪র্থ পরিচ্ছেদ)

শব্দ বুঝি বাক্য লিখি - বাংলা - Bangla - অষ্টম শ্রেণি (মাধ্যমিক ২০২৪) | NCTB BOOK

6k
Please, contribute by adding content to সমোচ্চারিত ভিন্ন শব্দ.
Content

নিচের বাক্যগুলোতে দাগ দেওয়া শব্দগুলোর মধ্যে কী ধরনের মিল বা অমিল আছে, উল্লেখ করো।

(ক) অন্য মানুষের অন্ন চিন্তায় তাঁর ঘুম হয় না। 

(খ) আশা করছি শীঘ্রই তাদের আসা হবে। 

(গ) কোন সালে শাল গাছগুলো লাগানো হয়েছে, জানি না। 

(ঘ) সাধ হলো তরকারির স্বাদ চেখে দেখি! 

(ঙ) লক্ষ লক্ষ টাকা আয় করা কি কারো জীবনের লক্ষ্য হতে পারে?

 

 

 

সমোচ্চারিত ভিন্ন শব্দ

 

বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এগুলোকে সমোচ্চারিত ভিন্ন শব্দ বলে। অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায়।

 

নিচে কিছু সমোচ্চারিত ভিন্ন শব্দের উদাহরণ দেওয়া হলো।

 

Content added || updated By

নিচের দশ জোড়া সমোচ্চারিত ভিন্ন শব্দ ব্যবহার করে দশটি বাক্য তৈরি করো। এমনভাবে বাক্য তৈরি করতে হবে যাতে একটি বাক্যেই শব্দজোড়গুলো থাকে। যেমন-আদা ও আধা ব্যবহার করে বানানো বাক্য: আধা কেজি আদা কিনলাম।

 

কাঁচা ও কাচা, কাঁদা ও কাদা, দিন ও দীন, দীপ ও দ্বীপ, বিত্ত ও বৃত্ত, নভ ও নব, শব ও সব, শয্যা ও সজ্জা, শোনা ও সোনা, হার ও হাড়।

 

Content added || updated By
Promotion

Are you sure to start over?

Loading...