বর্ণানুক্রমে শব্দ সাজাই (৪.৫.১)

শব্দ বুঝি বাক্য লিখি - বাংলা - Bangla - অষ্টম শ্রেণি (মাধ্যমিক ২০২৪) | NCTB BOOK

2.3k

বাংলা বর্ণমালায় বর্ণগুলো যেভাবে সাজানো থাকে, অভিধানে বর্ণের ক্রম তার থেকে একটু ভিন্ন। অভিধানে বর্ণের ক্রম নিম্নরূপ:

অআইঈউউঋ এ ঐ ও ঔংঃঁ

ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ট ঠ ড ড় ঢ় ঢ় ণ ত (ৎ) থ দ ধ ন প ফ ব ভ ম য য় র ল শ ষ স হ।

নিচের বাম কলামের শব্দগুলোকে অভিধানের বর্ণক্রম অনুযায়ী সাজিয়ে ডান কলামে লেখো। লেখা শেষ হলে সহপাঠীর সঙ্গে মিলিয়ে দেখো এবং প্রয়োজনে সংশোধন করো। একটি করে দেখানো হলো।

 

 

এলোমেলো শব্দ

বর্ণক্রম অনুযায়ী সাজানো শব্দ

তাল পাটি দই আতা জাহাজ টমেটো শশা

 

আতা জাহাজ টমেটো তাল দই পাটি শশা

 

কাক কৃতজ্ঞ কোল কৌতুক কুলা কলা

 

 

তিসি তুলনা তুলা তাল তারুণ্য

 

 

পরিবর্তন একতা ভয় আজ শহর গ্রাম

 

 

জুঁই ঝাল চাঁদ জামা জাঁতা চিল ছাল চাই

 

 

নকশা নির্ভয় নিঃশঙ্ক নিঃসংকোচ নিষ্পেষণ নিদ্রা

 

 

রাক্ষস ব্যয় স্বাধীনতা স্বার্থ সার্থক ভ্রাতা শ্মশান রশ্মি

 

 
Content added || updated By
Promotion

Are you sure to start over?

Loading...