পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড)

বাংলাদেশ বিষয়াবলী - সাধারণ জ্ঞান - | NCTB BOOK

1.3k

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যা ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত। কুমিল্লা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার পশ্চিমে কোটবাড়ীতে অবস্থিত এ প্রতিষ্ঠানটি প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক কার্যক্রমের মাধ্যমে পল্লী জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এটি প্রথমে পাকিস্তান গ্রাম উন্নয়ন একাডেমি নামে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন প্রখ্যাত পল্লী উন্নয়ন বিশেষজ্ঞ ড. আখতার হামিদ খান। বাংলাদেশের স্বাধীনতার পর প্রতিষ্ঠানটির নাম পরিবর্তিত হয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) হয়।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...