Academy

শিশির এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে। বালিকা বয়সে তার স্কুলে যাওয়ার খুব শখ থাকলেও সে পারিবারিক শাসন ডিঙিয়ে স্কুলে যেতে পারেনি। মায়ের কাছে সে আরবি বর্ণমালা শিখেছে। এরপর কায়দা শিখে যখনই আমপারা শিখতে শুরু করে তখনই তার বিয়ের প্রস্তাব আসে। তার পিতা-মাতা কালবিলম্ব না করে মেয়ের বিয়ে দেন। ভাগ্যগুণে শিশির ভালো স্বামী পেয়ে যায়। সে স্বামীর সংসারে থেকে নিজের প্রচেষ্টা ও স্বামীর উৎসাহে বিদ্যা অর্জন করে। তাতে সে সমাজে নারীর হীন অবস্থা বুঝতে পারে। নারীর মর্যাদা প্রতিষ্ঠার জন্য সে নারীশিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করে তার এলাকার নারীদের শিক্ষিত করে তোলে।

অবরোধ প্রথা' কী? (জ্ঞানমূলক)

Created: 2 months ago | Updated: 2 months ago
Updated: 2 months ago
Ans :

অবরোধ প্রথা হলো অন্তঃপুরে লোকচক্ষুর আড়ালে মেয়েদের আটক রাখার নিয়ম।

2 months ago

বাংলা

📘 এইচএসসি বাংলা বই (২০২৫) – ১ম ও ২য় পত্র | NCTB PDF + স্মার্ট প্রস্তুতি

আপনি কি এইচএসসি বাংলা বই খুঁজছেন অনলাইনে পড়ার বা PDF ডাউনলোড করার জন্য? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন।

Satt Academy–তে আপনি পাবেন ২০২৫ সালের NCTB (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড) অনুমোদিত বাংলা বইয়ের পূর্ণাঙ্গ সংস্করণ – সরাসরি টেক্সট ফরম্যাটে, অধ্যায়ভিত্তিক সাজানো, যা মোবাইল বা যেকোনো ডিভাইসে পড়ার জন্য সহজ এবং দ্রুত


📖 আপনি যা পাচ্ছেন:

✅ বাংলা ১ম ও ২য় পত্র বইয়ের সম্পূর্ণ টেক্সট
✅ অধ্যায়ভিত্তিক আলাদা লিংক – পড়তে ও বুঝতে সহজ
✅ ইন্টারনেট স্লো হলেও দ্রুত লোড হয়
✅ পাঠ্যক্রম অনুযায়ী কনটেন্ট বিন্যাস
✅ PDF ছাড়াও টেক্সট ফরম্যাটে ব্যবহারযোগ্য
✅ একদম ফ্রি, অ্যাপ ছাড়াই পড়া যায়


📘 বাংলা ১ম পত্রে যা রয়েছে:

  • কবিতা, গল্প, নাটক, প্রবন্ধ
  • লেখক পরিচিতি ও সাহিত্য বিশ্লেষণ
  • ব্যাখ্যা সহ পাঠ উপস্থাপন

📗 বাংলা ২য় পত্রে যা রয়েছে:

  • ব্যাকরণ (কারক, বিভক্তি, উপসর্গ, বচন ইত্যাদি)
  • ভাষা ব্যবহার, রচনা, পত্র, অনুচ্ছেদ
  • সৃজনশীল প্রশ্ন ও উত্তরের প্রস্তুতি

📥 সরকারি NCTB PDF ডাউনলোড লিংক

আপনি চাইলে মূল PDF ফাইল NCTB-এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন:

🔗 বাংলা ১ম পত্র PDF ডাউনলোড
🔗 বাংলা ২য় পত্র PDF ডাউনলোড


🎯 শুধু বই নয়, পূর্ণ প্রস্তুতির প্ল্যাটফর্ম

Satt Academy শুধুমাত্র বই পড়ার সুযোগই দিচ্ছে না, বরং একটি স্মার্ট, ইন্টারঅ্যাকটিভ প্রস্তুতির সিস্টেম তৈরি করেছে।

🎥 টপিকভিত্তিক ভিডিও কোর্স

  • প্রতিটি অধ্যায়ের ব্যাখ্যা, উদাহরণসহ ভিডিও
  • অভিজ্ঞ শিক্ষক দ্বারা উপস্থাপিত

🧪 আনলিমিটেড লাইভ টেস্ট

  • অধ্যায়ভিত্তিক কুইজ
  • বোর্ড স্টাইলে প্রশ্ন
  • রিয়েল-টাইম মার্কিং

📝 ধারাবাহিক মডেল টেস্ট

  • বোর্ড পরীক্ষার মতো সিমুলেশন
  • সময় ধরে পরীক্ষা দেওয়ার অভ্যাস

📊 স্টাডি ট্র্যাকিং ও Mark-as-Read

  • কোন অধ্যায় পড়েছেন তা টিক দিয়ে রাখতে পারবেন
  • ব্যক্তিগত অগ্রগতি ও প্রস্তুতির বিশ্লেষণ

🎓 বাংলাদেশে প্রথমবার এইচএসসি পর্যায়ের জন্য এমন ইন্টিগ্রেটেড প্রস্তুতি ইকোসিস্টেম।


🆓 ১০০% ফ্রি | 📱 মোবাইল-ফ্রেন্ডলি

আমরা বিশ্বাস করি, প্রযুক্তির মাধ্যমে শিক্ষা সবার নাগালে পৌঁছানো উচিত।
এই কারণেই SATT Academy–তে আপনি পাচ্ছেন বিনামূল্যে এবং সহজে ব্যবহারযোগ্য শিক্ষাসামগ্রী – যেকোনো সময়, যেকোনো ডিভাইসে।


🔍 সার্চ ফ্রেন্ডলি কিওয়ার্ড (SEO Keywords):

এইচএসসি বাংলা বই ২০২৫

hsc bangla book pdf download

nctb hsc bangla 1st paper

hsc bangla grammar book

bangla 2nd paper book class 11-12

hsc bangla online read

hsc bangla video course

hsc live test bangladesh

hsc model test online

study tracking hsc

mark as read bangla book

smart hsc preparation


👉 এখনই পড়া শুরু করুন

আপনার প্রস্তুতির প্রথম ধাপ হোক জ্ঞানভিত্তিক, গাইডভিত্তিক এবং প্রযুক্তিভিত্তিক
Satt Academy–র সাথে থাকুন, প্রস্তুতির প্রতিটি ধাপ হোক সহজ ও সুনিশ্চিত।

🎓 SATT Academy – শিক্ষার পথ সহজ করি, প্রতিটি শিক্ষার্থীর জন্য

Content added || updated By

Related Question

View More

1 শমস-উল-ওলামা' অর্থ কী? (জ্ঞানমূলক)

Created: 2 months ago | Updated: 2 months ago
Updated: 2 months ago

'শমস-উল-ওলামা' অর্থ জ্ঞানীদের মধ্যে সূর্য।

স্বামী'র স্থলে 'অর্ধাঙ্গ' শব্দটি প্রচলিত হলে নারীরা নিজেদের দাসী না ভেবে প্রকৃত অর্থেই স্বামীর অর্ধাঙ্গী ভাবতে'পারবে এবং মানসিক দাসত্ব থেকে বেরিয়ে এসে নিজেদের গুরুত্বপূর্ণ অবস্থান সম্পর্কে সচেতন হবে।
সুস্থভাবে জীবনযাপন করার জন্য শরীরের প্রতিটি অঙ্গই যেমন মূল্যবান, সমাজে নারী-পুরুষও ঠিক তেমনই। পুরুষ যদি নারীর প্রভু হয় তাহলে উন্নয়নের গতি স্থবির হয়ে পড়ে। এ কারণে 'স্বামী' বা 'প্রভু' শব্দের পরিবর্তে 'অর্ধাঙ্গ' শব্দটি প্রচলিত হওয়া উচিত। তাহলে নারীরা নিজেদের পুরুষের সহযোগী ভাবতে পারবে।

রোকেয়া সাখাওয়াত হোসেন 'অর্ধাঙ্গী' প্রবন্ধে পরিবারে মেয়েদের অবহেলিত হওয়ার বাস্তবানুগ চিত্র এঁকেছেন যা উদ্দীপকে বর্ণিত পরিবারের ক্ষেত্রেও লক্ষণীয়।

অর্ধাঙ্গী' প্রবন্ধে বেগম রোকেয়া নারীর সামাজিক অবস্থানের চিত্র তুলে ধরেছেন। পুরুষশাসিত সমাজে পুরুষতান্ত্রিক চেতনা থেকে পুরুষদের সকল সুযোগ-সুবিধা প্রদান করা হয়। অন্যদিকে নারীর মৌলিক চাহিদাগুলোও অপূর্ণ থাকে। শুধু নারী বলেই তাদেরকে স্নেহ-ভালোবাসা ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা হয়। বয়ঃপ্রাপ্ত হলে বিয়ে ছাড়া তাদের কোনো গতি থাকে না।
উদ্দীপকে রেণু ও রাজু একই বাবা-মায়ের সন্তান হলেও মেয়ে বলে রেণুকে বঞ্চনার শিকার হতে হয়। স্নেহ থেকে শুরু করে পড়াশোনা পর্যন্ত সবখানেই তাকে বঞ্চিত করা হয়। এমনকি বয়ঃপ্রাপ্ত হলে বিয়ে দেওয়ার জন্য তার বাবা-মা ব্যাকুল হয়ে ওঠেন। তাঁদের মতে, মেয়েদের এত লেখাপড়া শেখার দরকার নেই বরং তাদের গৃহস্থালির কাজ শেখা উচিত। 'অর্ধাঙ্গী' প্রবন্ধেও দেখানো হয়েছে যে, আমাদের সমাজে নারীর অবস্থান পুরুষের চেয়ে অনেকাংশে কম। পুরুষেরা পার্থিব-অপার্থিব সকল সুযোগ-সুবিধা অধিক মাত্রায় ভোগ করতে পারলেও নারীরা তা পারে না।

উদ্দীপকে রেণুর মায়ের মনোভাবের মধ্যে আমাদের সমাজে নারীর প্রতি অবহেলার চিত্র প্রকাশিত হয়েছে যা 'অর্ধাঙ্গী' প্রবন্ধের সঙ্গে সম্পর্কিত।
'অর্ধাঙ্গী' প্রবন্ধে রোকেয়া সাখাওয়াত হোসেন আমাদের সমাজে নারীদের বঞ্চনার কথা তুলে ধরেছেন। পুরুষতান্ত্রিক এ সমাজে নারীরা তাদের অধিকার আদায়ে অসমর্থ। পরিবারের সদস্যরাও তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করে। এমনকি পরিবারের একজন নারী সদস্যও অন্য নারীর অধিকার আদায়ের ব্যাপারে সচেতন হয় না। উদ্দীপকে তুলে ধরা হয়েছে একটি পরিবারের গল্প। গল্পটিতে রেণু-রাজু-দু ভাইবোনের প্রতি তাদের বাবা-মার আচরণ প্রকাশ পেয়েছে। রেণু ও রাজু ভাইবোন হলেও তাদের মা রেণুর চেয়ে রাজুকে বেশি ভালোবাসেন। খাবারের ক্ষেত্রেও তিনি রাজুকেই প্রাধান্য দেন। কোনো অপরাধ করলে ছেলে বলে তার কোনো বিচার হয় না। এমনকি রাজুর লেখাপড়ার জন্য গৃহশিক্ষক রাখা হলেও রেণুর জন্য তা রাখা হয় না।
উদ্দীপকে অপরিণত বয়সে রেণুর আপত্তি সত্ত্বেও তাকে বিয়ে দেওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠার মধ্য দিয়ে তার মা সংকীর্ণ মানসিকতার পরিচয় দেন। গতানুগতিক সবার মতো তিনিও মনে করেন মেয়েদের বেশি লেখাপড়া শেখার দরকার নেই। বরং ঘর-গৃহস্থালির কাজকর্ম শিখলে তা তার ভবিষ্যতে কাজে আসবে। মূলত রেণুর মায়ের মনোভাবের মধ্যে প্রকাশ পেয়েছে নারীদের প্রতি সমাজের প্রচলিত সংকীর্ণ দৃষ্টিভঙ্গি। উদ্দীপকে রেণুর মায়ের মনোভাবের মধ্যে নারীর প্রতি পরিবারের অবহেলার চিত্রটি প্রকাশিত হয়েছে, যা আলোচ্য প্রবন্ধেরই প্রতিরূপ

সমাজে নারী ও পুরুষের জীবনযাপনের পার্থক্য নির্দেশ করতেই 'অর্ধাঙ্গী' প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'নবদম্পতির প্রেমালাপ' কবিতাটি সংযুক্ত করা হয়েছে'।
আমাদের সমাজে পুরুষ ও নারীকে অভিন্ন সত্তা ভাবা হয় না বলে তাদের জীবনযাপন প্রণালিতেও দেখা যায় ব্যাপক বৈসাদৃশ্য। 'নবদম্পতির প্রেমালাপ' কবিতায় নববিবাহিত বর ও কনের কতিপয় সংলাপের ভেতর দিয়ে এই দৃশ্যই প্রতীয়মান হয়। কবিতা থেকে দেখা যায় যে, কন্যাকে এমন শিক্ষা দেওয়া হয় যাতে সে স্বামীর ছায়াতুল্য সহচরী হতে পারে।

রোকেয়া সাখাওয়াত হোসেন তাঁর 'অর্ধাঙ্গী' প্রবন্ধে নারীর প্রতি সমাজের যে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন উদ্দীপকের শিশিরের পিতৃতান্ত্রিক পরিবারেও সেই মনোভাবের পরিচয় পাওয়া যায়।

অর্ধাঙ্গী' প্রবন্ধে লক্ষ করা যায়, নারীর প্রতি সমাজ বা পরিবারের অবহেলা রয়েছে, যার ফলে একজন কন্যাসন্তান পরিপূর্ণ জীবনব্যবস্থায় বেড়ে উঠতে পারে না। আলোচ্য প্রবন্ধে নারীর শিক্ষার দিকটি বিশেষভাবে উঠে এসেছে। এ প্রবন্ধে বিশ্লেষিত সমাজচিত্রে দেখা যায়, নারীদের নামেমাত্র শিক্ষা দিয়ে অল্পবয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়।
উদ্দীপকের শিশির মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে। অনেক আগ্রহ থাকা সত্ত্বেও সে স্কুলে যেতে পারেনি। মায়ের কাছে আরবি শেখার সময় অল্পবয়সে তার বিয়ে দেওয়া হয়। সেখানে সে নারীর প্রাপ্য অধিকার নিয়ে বিকশিত হতে পারেনি। শিশিরের মানসিক বিকাশ সেখানে অবদমিত হয়েছে। 'অর্ধাঙ্গী' প্রবন্ধে নারীর সমাজ-বাস্তবতার এসব দিকই আলোচিত হয়েছে। প্রাবন্ধিকের মতে, পুরুষতান্ত্রিক সমাজ মনে করে মেয়েদের শিক্ষার কোনো প্রয়োজন নেই। তাদের শুধু প্রাথমিক শিক্ষাটুকু দিলেই চলে। তারা ভালোভাবে রাঁধতে ও সেলাই করতে পারলেই যথেষ্ট বলে মনে করা হয়। শুধু তাই নয়, নামেমাত্র যে শিক্ষা তাদের দেওয়া হয় তাও পর্যাপ্ত সুযোগ ও উপকরণের অভাবে ধীরগতিতে চলে। ওই পাঠ শেষ হওয়ার আগেই তাদের বিয়ে দেওয়া হয়। বলা যায়, শিশিরের পরিবারের সঙ্গে আলোচ্য প্রবন্ধে বর্ণিত এ সমাজচিত্রের-অনেক মিল রয়েছে।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...