মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, ডেন্টাল, নার্সিং সহ অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বৃহত্তম এবং আপডেট প্রশ্ন-ব্যাংকই হল স্যাট একাডেমির এডমিশন অ্যাসিস্ট্যান্ট।
প্রশ্ন-ব্যাংক শুধুমাত্র প্রশ্নের ধরণ সম্পর্কেই ধারণা দেয় না, বরং প্রশ্নব্যাংকের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ টপিক্স সম্পর্কেও সম্যক ধারণা অর্জন করা যায়।
শুধু প্রশ্ন-ব্যাংক নয়, এই সেকশনে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি সহায়ক হিসেবে একাদশ-দ্বাদশ শ্রেণীর সাবজেক্ট ভিত্তিক কন্টেন্ট, ভিডিও টিউটোরিয়াল এবং প্রশ্ন-ব্যাংকের প্রতিটি প্রশ্ন সাবজেক্ট, টপিক্স বা অধ্যায় ভিত্তিক পড়ার এবং নিয়মিত পরীক্ষা দেওয়ার সুযোগও রয়েছে।
এছাড়া আপনি চাইলে এডমিশন অ্যাসিস্ট্যান্ট এর প্রায় সব কন্টেট এবং প্রশ্নব্যাংক ডাউনলোড করেও পড়তে পারেন।
চলুন এক নজরে এডমিশন অ্যাসিস্ট্যান্ট এর কোর ফিচার সমূহ দেখে নিই -
- শিক্ষাভিত্তিক দেশের বৃহত্তম ওপেন প্লাটফর্ম।
- সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার MCQ + Written আপডেট প্রশ্ন-ব্যাংক (নির্ভুল + ব্যাখ্যাসহ)।
- সাল, প্রতিষ্ঠান, ক্যাটাগরি এবং বিষয় ভিত্তিক প্রশ্ন-ব্যাংক।
- বিষয়, অধ্যায় বা টপিক্স ভিত্তিক কন্টেন্ট, ভিডিও টিউটোরিয়াল এবং প্রশ্নব্যাংক।
- টপিক্স ভিত্তিক প্রশ্ন Test মুডে পড়ার পাশাপশি OnDemand Test দিতে পারবেন।
- প্রতিটি প্রশ্ন ব্যাংকে লাইভ টেস্ট দিয়ে নিজের অবস্থান যাচাই করতে পারবেন।
- নিয়মিত মডেল টেস্ট দিয়ে টাইম ম্যানেজমেন্ট এবং নিজের যোগ্যতা যাচাই করতে পারবেন।
- প্রশ্ন-ব্যাংকের প্রশ্ন সমূহ টেস্ট মুডেও পড়তে পারবেন।
- গুরুত্বপূর্ণ প্রশ্ন বুকমার্ক তথা সংরক্ষণ করতে পারবেন (প্রশ্নসমূহ প্রিন্ট বা ডাউনলোড করতে পারবেন)।
- টপিক্স ভিত্তিক কন্টেন্ট এবং প্রতিটি প্রশ্নে প্রসঙ্গিক একাধিক ইউটিউব ভিডিও লিংক করতে পারবেন।
- প্রশ্নোত্তর ভুল থাকলে এডিট বাটনে ক্লিক করে ভুল সংশোধনে অবদান রাখতে পারেন।
- ভুল থাকলে কর্তৃপক্ষকে রিপোর্টও করতে পারবেন।
- প্রতিটি প্রশ্নের উত্তরের স্বপক্ষে ব্যাখ্যা সংযোজন এবং সম্পাদনা করতে পারবেন।
- এডমিশন অ্যাসিস্ট্যান্ট সহ স্যাট একাডেমির বিভিন্ন সেকশনে নিয়মিত অবদান রেখে শিক্ষাভিত্তিক দেশের সর্ববৃহৎ ওপেন প্লাটফর্মকে আরও শক্তিশালী এবং সমৃদ্ধ করার পাশাপাশি নিজ প্রোফাইলকে টপ কন্ট্রিবিউটরদের তালিকাভুক্ত করতে পারবেন।
সর্বোপরি, যেকোনো কম্পিটিটিভ পরীক্ষা প্রস্তুতির জন্য স্যাট একাডেমির এডমিশন অ্যাসিস্ট্যান্ট হতে পারে আপনার বেস্ট ফ্রেন্ড।