Thomas Norton (1532-1584) & Thomas Sackville (1536-1608)

একাদশ- দ্বাদশ শ্রেণি - English - English Literature( for Admission) | NCTB BOOK
1.8k

Thomas Sackville (1536-1608) and Thomas Norton (1532-1584)

  • Thomas Sackville এবং Thomas Norton ছিলেন literary collaborator (সাহিত্য সহযোগী)।
  • They wrote the earliest English tragedy, Gorboduc, which was per-formed before Elizabeth I in the Inner Temple on 18 January 1561. Gorboduc এর অন্য নাম Ferrex and Porrex
  • পার্লামেন্টের এই দুজন আইনজীবী সদস্যের ১৫৬২ সালে সেনেকা প্রভাবিত প্রথম ইংরেজী নাটক 'Gorboduc' or Ferrex and Porrex' Inner Temple এ মঞ্চস্থ হয়।
  • বিখ্যাত গ্রন্থ : Gorboduc (নাটক) মঞ্চস্থ হয় Elizabeth I এর আগে Inner Temple এ ১৮ জানুয়ারী ১৫৬১ তে। Gorboduc এর আরেক নাম Ferrex and Porrex.

Thomas Sackville এবং Thomas Norton এর

বিখ্যাত নাটক Gorboduc এর সার-সংক্ষেপ

নাটকের কাহিনি হলো রাজা Gorboduc (গরবোডাক) দুই পুত্রের নিকট সিংহাসন সমর্পন করে অবসর গ্রহণ করেন। কিছুকাল পর ফেরেক্স এবং পরেক্সের মধ্যে কলহ আরম্ভ হয়। কনিষ্ঠ ভ্রাতা জ্যেষ্ঠকে হত্যা করেন, রাণীমাতা কনিষ্ঠের প্রাণ নাশ করেন। তখন প্রজাবৃন্দ ক্রদ্ধ হয়ে বিদ্রোহ করে এবং দেশব্যাপী অরাজকতা ও গৃহযুদ্ধের সূচনা হয়।

নাটকটির চরিত্র সৃষ্টিতে সংলাপের দৈর্ঘ্যে এবং হত্যা ও প্রতিহিংসার বর্ণনায় সেনেকার প্রভাব সুস্পষ্ট। কেননা সেনেকার নাটক বক্তৃতাবহুল, যত সহজে আবৃত্তি করা যায় তত সহজে মঞ্চস্থ করা সম্ভব নয়। এর আর একটি বৈশিষ্ট্য এই যে, এতে ভয়ঙ্কর রকমের পাপের চিত্র তুলে ধরা হয়েছে। Thyestes নাটকে জনৈক পিতাকে নিজের সন্তানের মাংস ভক্ষণ করতে দেখা যায়। রঙ্গমঞ্চে প্রেতাত্মার ব্যবহার সেনেকার অন্যতম কীর্তি। কোরাস (chorus) রূপে নাটকের পটভূমি ব্যাখ্যার দায়িত্ব প্রেতাত্মাকে পালন করতে হতো। ইংরেজী নাটকে প্রেতাত্মার অনুপ্রবেশ সেনেকার প্রভাবের সারাংশ।

যাহোক, নাটক হিসাবে Gorboduc- এর দুর্বলতা অনেক। বক্তৃতাবহুল হওয়ায় এর মধ্যে গতিশীলতার অভাব রয়েছে। তবুও একথা স্বীকার না করে উপায় নেই যে পরবর্তীকালে যে উচ্চাঙ্গের ট্রাজেডি ইংরেজীতে রচিত হয়েছিল, তাঁর পোড়াপত্তন Gorboduc এর মাধ্যমেই হয়।

Content added || updated By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...