George Bernard Shaw (1856-1950)
George Bernard Shaw is the greatest modern English Dramatist (Irish). He is a playwright.

গুরুত্বপূর্ণ তথ্য :
He (1856-1950) was an Irish playwright in English.
He is called the father of Modem English Literature and father of modern English drama.
Shaw became the leading dramatist of his generation, and in 1925 was awarded the Nobel Prize in Literature.
ইংল্যান্ডে Shakespeare এর পর ইংরেজী সাহিত্যে সবচেয়ে বিখ্যাত নাট্যকার G.B Shaw.
G.B Shaw ছিলেন The greatest modern dramatist.
তার বিখ্যাত নাটকগুলোর মধ্যে Arms and the man উল্লেখযোগ্য।
Arms and the Man নাটকের বিষয়বস্তু হলো The false concept of hero-ism in the war and a false concept of love.
Arms and the Man নাটকের চরিত্রগুলো হলো- Captain Bluntshli, Raina Petkoff, Catherine Petkoff, Louka, Nicola.
এ নাটকের একটি বিখ্যাত লাইন হলো Nine soldiers out of ten are born fools.
আরো একটি বিখ্যাত লাইন হলো It is our duty to live as long as we can
Man and superman নাটকের একটি বিখ্যাত লাইন হলো There are two tragedies in life, One is not to get your heart`s desire, other is to get it.
His well-known works :
Novels :
- Immaturity
- An Unsocial Socialist
- The Irrational Knot
- Love Among the Artists
Drama:
- Caesar and Cleopatra (play)
- Man and Superman (comedy)
- Arms and the Man (play)
- The Man of Destiny (1895)
- The Doctor's Dilemma
- Pygmalion
- Mrs. Warren's Profession:
- Androcles and the Lion (play)
- The Apple Cart
- The Devil's Disciple
- You Never Can Tell (play)
- Candida
GB Shaw এর নাটক মনে রাখার কৌশল :
Doctor Warren যখন মানুষের Cancer এর চিকিৎসা করছিল Caesar (সিজার) তখন Arms নিয়ে Superman এর সাথে দেখা করতে গেল।
- Doctor = The Doctor's Dilemma
- Warren = Mrs. Warren's Profession
- মানুষের = The Man of Destiry
- Caesar = Caesar and Cleopatra
- Arms = Arms and the Man
- Superman = Man and Superman
- Cancer =Candida
George Bernard Shaw এর বিখ্যাত গ্রন্থগুলোর সার সংক্ষেপ :
The Apple Cart
কমেডিধর্মী এই নাটকে রাজতন্ত্রের রাজনৈতিক প্রভাব বিলুপ্ত করতে জনপ্রিয় নির্বাচিত মন্ত্রী ও তার মন্ত্রীসভার ষড়যন্ত্র তুলে ধরা হয়েছে। রাজা অত্যন্ত চতুরতার সাথে তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে ক্ষমতায় আসীন থাকেন। তিনি ঘোষণা দেন যে ক্ষমতা থেকে সরে দাড়ানোর চাইতে তিনি বরং নির্বাচিত প্রধানমন্ত্রী হতে রাজী আছেন।
Mrs. Warren's Profession :
কাহিনী: ভিভি ওয়ারেন শিক্ষিতা, ব্যক্তিত্বসম্পন্ন তরুণী। সে তার অবসরের দিনগুলি কাটাতে এসেছে মা মিসেস ওয়ারেন, মায়ের বন্ধু স্যার জর্জ ক্রফট্ এবং আর্কিটেট প্রেড-এর সঙ্গে। তার প্রেমাস্পদ ফ্রাঙ্ক কাছেই থাকে। একদিন ভিভি হতবাক হয়ে জানতে পারল যে তার মা বর্তমানে সম্ভ্রান্তরূপে গণ্য হলেও এবং সমাজের উচ্চস্থানে উঠলেও এককালে সে অত্যন্ত দরিদ্র ছিল এবং পতিতাবৃত্তির দ্বারাই সে সমাজে দাঁড়াতে পেরেছে। এখনো দেশের বিভিন্ন স্থানে তার পতিতালয় রয়েছে। সে আরও শুনল যে স্যার জর্জ এবং ফ্রাঙ্কের বাবা রেভাবের স্যামুয়েল গার্ডনার একালে মিসেস ওয়ারেনের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে ছিল। নানা প্রশ্নের মধ্যে তার মনে আর একটা প্রশ্ন বড় হয়ে দেখা দিল। সে প্রশ্ন হচ্ছে তার প্রেমাস্পদ ফ্রাঙ্ক ও তার দেহে একই রক্ত বইছে কি না? মিসেস ওয়ারেন কিন্তু তার জীবনধারা ও কার্যাবলীকে দৃঢ় সমর্থন জানায়। পেশা হিসেবে অন্যান্য পেশার সঙ্গে নেশার বিশেষ পার্থক্য সে দেখতে পায় না। তার মতে উনিশ শতকের কারখানার জীবনের চেয়ে পতিতালয়ের জীবন কোন অংশে খারাপ নয়। আর সমাজের পাপ ও গ্লানিই এই সবকিছুর সৃষ্টি করেছে। সবকিছুর মূল্যেই দারিদ্র্য এবং এই দারিদ্র্যের স্রষ্টা সমাজ ও সমাজের সুবিধাভোগী শ্রেণি। ভিভি মায়ের এই স্পষ্ট উক্তি ও সাহসের প্রশংসা করে, কিন্তু মাও সকলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চলে যায়। তার শিক্ষা ও শিক্ষকতাকে অবলম্বন করে সবার থেকে দূরে স্বতন্ত্র ও স্বাধীন জীবন যাপনকেই সে বরণ করে নেয়।
Man and Superman (comedy) :
- Hector Malone - বয়স্ক ভদ্র মানুষ যিনি সামাজিক মর্যাদা অর্জনের জন্য সারা জীবন কঠোর পরিশ্রম করেছেন।
- Ann Whitefield -- ছলনাময়ী সুন্দরী মেয়ে।
- John Tanner – Ann, উচ্চশিক্ষিত যুক্তিবাদী বিপ্লবী তরুণ। White field এর অভিভাবক নিযুক্ত হন।
- Medoza -- নৈরাজ্যবাদী John Tanner কে তার কাজে সাহায্য করে।
কাহিনী : অ্যান হোয়াইটফিল্ডের অভিভাবকরূপে নিযুক্ত হয়েছে জন ট্যানার নামে এক প্রবল যুক্তিবাদী তরুণ বিপ্লবী। পুরানো সমাজের চলিত নীতির ধ্বংসই সে কামনা করে। অ্যান হোয়াইটের অভিভাবক রোবাক রামসডেন। মতের দিক থেকে এ প্রাচীনপন্থি এবং সেই কারণেই ট্যানারের উপেভাজন। এদিকে অ্যান তরুণ ট্যানারকে পছন্দ করে ও সাথীরূপে পেতে চায় কিন্তু ট্যানারের বন্ধু অকটাভিয়াস রবিনসন চান অ্যানকে। খবর আসে অকটাভিয়াসের বোন সন্তানসম্ভবা। সে তার বিবাহ গোপন করে, স্বামীর নামও প্রকাশ করে না। সবাই এতে হতবাক হলেও ট্যানার ভায়োলেটের সাহসের প্রশংসা করে। হেক্টর মেলন নামে এক তরুণ হচ্ছে ভায়োলেটের স্বামী। বাবার অমতে এ বিবাহ এবং পৈত্রিক সম্পত্তি হারানোর ভয়ে হেকটর এ বিবাহ গোপন করেছে। এতে ভায়োলেটের সম্মতি আছে। ভায়োলেটই হেকটরকে বলেছে যে সে প্রেম সম্পর্কে যত খুশী রোমান্টিক হতে পারে, কিন্তু অর্থ-সম্পদ সম্পর্কে বাস্তববাদী না হয়ে রোমান্টিক হওয়া তার কিছুতেই চলবে না।
ট্যানার যে অ্যানের কাম্য পুরুষ তা জানার পর ট্যানার ও অ্যান দুজনেই পালিয়ে যায় কিন্তু পথে দস্যুর হাতে পড়ে। দস্যু দলপতির নাম মেনডোজা। বন্দী অবস্থায় ট্যানার একটা স্বপ্ন দেখে। এই স্বপ্নটাও একটা নাটক, নাটকের মধ্যে আর এক ছোট্ট পুরুষ, আর দস্যুসর্দার মেনডোজা শয়তান। তাদের আলোচনা চলে Life force সম্বন্ধে, সিদ্ধান্ত হচ্ছে সৃষ্টিকে বহমান রাখাই Life force এর উদ্দেশ্য। বুদ্ধিমান ও জ্ঞানবান পুরুষের দ্বারাই নারী সৃষ্টি করবে superman I ট্যানারের স্বপ্ন ভেঙ্গে যায়, সে দেখে অ্যানের লোকেরা তাদের খোজঁ পেয়েছে।
পিগম্যালিয়ন ও গ্যালাটিয়
"সিন্ডারেলা” রূপ কথাকে বার্নার্ড শ' পিগম্যালিয়ন পুরাণের সঙ্গে মিশ্রিত করেন।
গ্রিক পুরাণে বর্ণিত আছে যে, পিগম্যালিয়ন নামে একজন ভাস্কর্য শিল্পী ছিলেন, তিনি মার্বেল পাথর, ব্রোঞ্জ ও গজ-দন্তে ভাস্কর্য নির্মাণ করতেন। তিনি ছিলেন তার শিল্পকর্মে নিবেদিত প্রাণ। তিনি তার চিন্তায় পরমা সুন্দরী এক নারীর রূপ কল্পনা করতেন। গভীর একাগ্রতায় সকাল থেকে সন্ধ্যা তিনি সেই নারী রুপকে মূর্ত করতে কাজ করে যেতেন। তাঁর নির্মিত ভাস্কর্যগুলো ছিল বাস্তব সুন্দরের চেয়ে ও সুন্দর। তবুও তার শিল্পী সত্ত্বা অতৃপ্তই থেকে যেত অবশেষে এক পরমা সুন্দরী নারীকে নির্মাণ করে তিনি এতই আত্মতৃপ্ত হলেন যে, সে নারী মূর্তি তার কল্পনার রাজ্যকে সম্পূর্ণ অধিকার করে রাখে, তাকে সারাক্ষণ তাড়িয়ে বেড়ায়। কখনো কখনো মনে হতো সে নারী যেন জীবন্ত হয়ে উঠে তাঁরই দিকে তাকিয়ে আছে। তিনি তার নাম দেন 'গ্যালাটিয়া' পিগম্যালিয়ন সৌন্দর্যের দেবী আফ্রোদিতির উপাসক, ভক্ত। তিনি আফ্রোদিতির কাছে গভীর প্রার্থনায় নিবেদন করলেন, 'গ্যালাটিয়াকে' জীবন্ত নারীরূপে রূপান্তরিত করার জন্য। আফ্রোদিতি তার উপাসনায় মুগ্ধ হয়ে 'গ্যালাটিয়াকে' জীবন্ত করে দেন এবং পিগম্যালিয়ন তাকে বিয়ে করে সুখী সুন্দর জীবন কাটাতে থাকেন।
"সিন্ডারেলা” : রূপকথায় বর্ণিত আছে; একদতা এক ধনী ব্যবসায়ী তার প্রথমা স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী খুব সুন্দর কিন্তু দুষ্ট বুদ্ধির দুটি কন্যা ছিল। সিন্ডারেলা ছিল সেই ব্যবসায়ীর প্রথম পক্ষের কন্যা। দ্বিতীয় পক্ষের দুষ্ট কন্যা দুটি সারাদিন সিন্ডারেলাকে দিয়ে সব কাজ করাতো আর তাকে ছাইয়ের গাদায় ঘুমাতে দিতো। একবার সে দেশের রাজা বিরাট এক অনুষ্ঠানের আয়োজন করেন। সিন্ডারেলার সৎ বোনেরা খুব সাজগোজ করে সে অনুষ্ঠানে গেলো কিন্তু সিন্ডারেলাকে সাথে নিলো না। সিন্ডারেলা দুঃখ নিয়ে বাড়িতে বসে কাদতে লাগলো। হঠাৎ এক সাদা পাখি সিন্ডারেলার জন্য সুন্দর পোশাক নিয়ে এলো, সে পোশাক পড়ে সিন্ডারেলা রাজার সে অনুষ্ঠানে যোগ দিল। সিন্ডারেলাকে দেখে যুবরাজ বিমোহিত হলো। ফিরবার পথে সিন্ডারেলা তার চটি ফেলে এলো। যুবরাজ ঘোষণা করল, এই চটি যার আমি তাকেই বিয়ে করবো। এ ঘোষণা শুনে সৎ বোনদের একজন চটির মাপের সমান করার জন্য তার পায়ের আঙ্গুল কাটলো, আরেকজন তার গোড়ালি কাটলো, কিন্তু তারা কেউ যুবরাজকে প্রতারিত করতে পারলো না, যুবরাজ সিন্ডারেলাকেই বিয়ে করলো।
এ দুই গল্পের ছায়ায় 'পিগমেলিয়ন' নাটকটি রচিত। নাটকের নায়িকা এলিজা ডুলিটল একজন নিম্নবর্ণের মেয়ে। তার বাবা পরিচ্ছন্নতা কর্মী। তার মা নেই। তার সৎ মা তাকে কষ্ট দেয় সিন্ডারেলার মতো। বাবা তাকে বাধ্য করে নিজের জন্য রোজগার নিজেই করতে। তাই এলিজা ফুল বিক্রির পেশায় নামে। কোনো এক বৃষ্টির রাতে এলিজা বৃষ্টি থেকে বাঁচতে একটা বড় বাড়ির বারান্দায় আশ্রয় নেয়, সেখানে বৃষ্টি থেকে বাঁচতে বিখ্যাত ধ্বনি তাত্ত্বিক ড.হিগিন্সও আশ্রয় নেয়। এলিজার কথাবার্তা শুনে ড. হিগিন্স তার নোট বইয়ে সেগুলো টুকে নিতে থাকেন। একই বারান্দায় আশ্রয় নেয় ফ্রেডি, তার বোন ও তাদের মা মিসেস এইন্সফোর্ড হিল এবং বিশিষ্ট ভাষাতাত্ত্বিক ও ধ্বনিতাত্ত্বিক কর্নেল পিকারিং। এরাই নাটকটির প্রধান চরিত্র।
ড.হিগিন্স ও কর্নেল পিকারিং লিজার আঞ্চলিকতা দুষ্ট উচ্চারণ পরিবর্তন করে তাকে প্রমিত ইংরেজি উচ্চারণ শিক্ষা দিয়ে সমাজের উচ্চতম শ্রেণির যে কোনো সম্ভ্রান্ত মহিলার সমকক্ষ করার শপথ নেন। উভয়ের অক্লান্ত চেষ্টায় এবং লিজার নিষ্ঠায় তা সফল হয়। রাজকীয় ভোজ সভায়; উচ্চারণে ও পোশাকে লিজাকে অনেকে মনে করে সে নিশ্চয়ই কোনো রাজকুমারী।
লিজা মধ্যবিত্ত যুবক ফ্রেডিকে বিয়ে করে। ড.হিগিন্স ও কর্নেল পিকারিং লিজা ফ্রেডি দম্পতিকে বাচবার উপযোগী পেশায় প্রতিষ্ঠিত হতে আর্থিক ও মানসিক সহায়তা দেন।
Arms and the Man
- Captain Bluntschli সার্বিয়ার সেনাবাহিনীর ৩৪ বছর বয়স্ক পেশাদার সৈনিক।
- Raina Petkoff – ২৩ বছর বয়সের বুলগেরিয়ান মেয়ে। নাটকের Protagonist |
- Catherine Petkoff - Raina petkoff এর মা।
- Louka - Petkoff পরিবারের মহিলা গৃহভৃত্য।
- Nicola - মধ্যবয়স্ক বাস্তববাদী গৃহভৃত্য (Servant) ।
Read more