আইরিশ হলো কর্নিয়ার ঠিক পিছনে অবস্থিত একটি অস্বচ্ছ পর্দা। পর্দাটি স্থান ও লোকবিশেষে বিভিন্ন রঙের হয়ে থাকে।
টেলিযোগাযোগে অপটিক্যাল ফাইবার ব্যবহার করে একই সাথে অনেকগুলো সংকেত প্রেরণ করা যায়। সংকেত যত দূরই যাক না কেন এর শক্তি হ্রাস পায় না। এজন্য টেলিযোগাযোগে অপটিক্যাল ফাইবারের গুরুত্ব অপরিসীম।
আমরা জানি, আলোক রশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে প্রবেশ করলে তা অভিলম্ব থেকে দূরে সরে যায় এবং হালকা মাধ্যম হতে ঘন মাধ্যমে প্রবেশ করলে অভিলম্বের দিকে বেঁকে যায়। নিচে চিত্রের মাধ্যমে বোতলের তলার প্রকৃত এবং দৃশ্যমান অবস্থান দেখানো হলো-

বোতলের তলার প্রকৃত অবস্থান A তে এবং চোখের অবস্থান E তে দেখানো হয়েছে। A থেকে আলোক রশ্মি AR পথে আপতিত হয়ে RE পথে প্রতিসরিত হয়ে অর্থাৎ অভিলম্ব থেকে বেঁকে সাগরের চোখে পৌছায়। এই প্রতিসরিত রশ্মি ER কে পেছনের দিকে বর্ধিত করলে তা B বিন্দুতে মিলিত হয়, এই B বিন্দুই বোতলের তলার দৃশ্যমান অবস্থান। অর্থাৎ সাগর বোতলের B বিন্দুতে মোটা দেখতে পায়।
মাধ্যম ও ঘনত্বের তারতম্যের বিবেচনায় উদ্দীপকের ঘটনা দুটির সাদৃশ্য আছে।
ব্যাখ্যা: কেরোসিনে যেমন বোতলের তলা মোটা ও খানিকটা উপরে দেখায় এবং কাঠিকে বাঁকা দেখায় ঠিক তেমনি কেরোসিনের পরিবর্তে পানি নিলে একই ঘটনা ঘটবে।
আমরা জানি, কেরোসিনের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম হলেও কেরোসিনের প্রতিসরণাঙ্ক পানির প্রতিসরণাঙ্কের চেয়ে বেশি। যার প্রতিসরণাঙ্ক বেশি সেই মাধ্যমের আলোকীয় ঘনত্ব বেশি। তাই কেরোসিনের বোতলের তলা যতটা মোটা ও কাঠিটা বাঁকা দেখাবে, পানির মধ্যে বোতলের তলা ততটা মোটা ও কাঠিটা ততটা বাঁকা দেখাবে না।
তবে উভয়ক্ষেত্রে আলোর প্রতিসরণের জন্য একই ঘটনা ঘটবে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!