আলোকরশ্মি CO বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমে প্রবেশ করলে আপতিত রশ্মি একই কোণে আপতিত হবে কিন্তু প্রতিসরিত রশ্মি অভিলম্বের দিকে বেঁকে যাবে। নিচে চিত্রসহ যুক্তি উপস্থাপন করা হলো-
আলোর প্রতিসরণের নিয়মানুসারে আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরিত রশ্মি অভিলম্বের দিকে সরে যাবে। অন্যদিকে হালকা থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে
প্রতিসরিত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাবে। বায়ু পানির তুলনায় হালকা মাধ্যম। অর্থাৎ আলো যদি বায়ু থেকে পানি মাধ্যমে আপতিত হয় তবে প্রতিসরিত রশ্মি অভিলম্বের দিকে বেঁকে যাবে। চিত্রে CO আপতিত রশ্মি বিভেদ তলে আপতিত হওয়ার পর OQ পথে অভিলম্বের দিকে সরে গেছে।
আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তীর্যকভাবে আপতিত হলে মাধ্যম পরিবর্তনে এর গতিপথের ভিন্নতা দেখা যায়। এটি হলো আলোর প্রতিসরণ। এই অধ্যায়ে আমরা দৈনন্দিন জীবনে সংঘটিত আলোর প্রতিসরণের বিভিন্ন ঘটনা, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং এর প্রয়োগ হিসাবে অপটিক্যাল ফাইবারের সাথে পরিচিত হব। এছাড়া ম্যাগনিফাইং গ্লাসের কাজ, মানব চক্ষু ও ক্যামেরার কার্যক্রম তুলনা নিয়ে আলোচনা করব।
এ অধ্যায় পাঠ শেষে আমরা-
• দৈনন্দিন জীবনে সংঘটিত প্রতিসরণের ঘটনাগুলো চিত্র অঙ্কন করে ব্যাখ্যা করতে পারব; • পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যাখ্যা করতে পারব; • অপটিক্যাল ফাইবারের কাজ ব্যাখ্যা করতে পারব; • ম্যাগনিফাইং গ্লাসের কাজ ব্যাখ্যা করতে পারব; • চশমার কাজ ব্যাখ্যা করতে পারব; • ক্যামেরা এবং চোখের কার্যক্রম তুলনা করতে পারব • আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কার্যক্রমে আলোর অবদান উপলব্ধি করতে পারব।