কনক বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা করে থাকে। একদিন সে একটি পানিপূর্ণ বিকারে পাঁচ টাকার কয়েন ফেলল। উপর থেকে দেখলে তার কাছে এটিকে প্রকৃত অবস্থানে অবস্থিত বলে মনে হলো না।

Updated: 7 months ago
উত্তরঃ

চক্ষু লেন্সের পেছনে অবস্থিত অক্ষিগোলকের ভিতরের পৃষ্ঠে গোলাপি রঙের ঈষদচ্ছ আলোকসংবেদন আবরণটিই রেটিনা।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
উত্তরঃ

অপটিক্যাল ফাইবার হলো একটি খুব সরু কাচতন্তু। টেলিযোগাযোগে অপটিক্যাল ফাইবার ব্যবহার করে একই সাথে অনেকগুলো সংকেত প্রেরণ করা যায়। প্রায় 2000 টেলিফোন সংকেতকে এভাবে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে সঞ্চালন করা যায়। যেখানে সংকেত যত দূরই থাক না কেন এর শক্তি হ্রাস পায় না। এজন্য টেলিযোগযোগে অপটিক্যাল ফাইবার অনন্য।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
উত্তরঃ

উদ্দীপকে কনকের একটি বিকারে পাঁচ টাকার কয়েন ফেলার পর এর প্রকৃত অবস্থানের পরিবর্তন হয়েছে বলে মনে হলো। নিচে কনকের কাছে কয়েনটির অবস্থান পরিবর্তিত মনে হওয়ার কারণ ব্যাখ্যা করা হলো-

আমরা জানি, আলোক রশ্মি হালকা থেকে ঘন মাধ্যমে আপতিত হলে প্রতিসরিত রশ্মি অভিলম্বের দিকে সরে আসে এবং ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আপতিত হলে প্রতিসরিত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়।

বিকারে কয়েনটির প্রকৃত অবস্থান A এবং চোখের অবস্থান E হলে A হতে আলোক রশ্মি আপতিত হয়ে দুই মাধ্যমের বিভেদ তলে প্রতিসরিত হয়ে E বিন্দুতে পৌঁছায়। ঐ প্রতিসরিত রশ্মিগুলোকে পেছনের দিকে বর্ধিত করলে তা B বিন্দু থেকে আসছে বলে মনে হয়। B বিন্দুই হবে কয়েনটির দৃশ্যমান অবস্থান অর্থাৎ, এ বিন্দুর বা কয়েনটির একটি অবাস্তব প্রতিবিম্ব।
অতএব বলা যায়, বিকারে আলোর প্রতিসরণের কারণে কনকের কাছে কয়েনটির অবস্থান পরিবর্তিত হয়েছে বলে মনে হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত ঘটনায় পানিপূর্ণ বিকারে একটি কয়েন ফেললে আলোর প্রতিসরণের কারণে এর প্রকৃত অবস্থানের পরিবর্তন হয়েছে বলে মনে হয়। ঘাট বাঁধানো পুকুরে স্বচ্ছ পানিতেও ঠিক একই ঘটনা ঘটে। যেখানে পানির নিচে সিঁড়ি প্রকৃত অবস্থানে নেই বলে মনে হয়। নিচে উল্লিখিত ঘটনাটি এক্ষেত্রে যেভাবে কাজে লাগানো যায়, তা বিশ্লেষণ করা হলো-

ধরি, পানির নিচে সিঁড়িটির অবস্থান । এখন ১ হতে দুটি আলোক রশ্মি পানি মাধ্যমে SA এবং SB পথে নির্গত হবে। যেহেতু, আলোকরশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে প্রবেশ করলে অভিলম্ব থেকে দূরে সরে যায়। তাই বায়ু মাধ্যমে প্রবেশের পর দিক পরিবর্তন করে রশ্মি দুটি অভিলম্ব থেকে দূরে সরে AC এবং BD পথে যায়। এই AC এবং BD রশ্মি দুটিকে পেছনের দিকে বাড়ালে তারা ০ বিন্দুতে মিলিত হয়। অর্থাৎ বিন্দু বিন্দুতে উঠে এসেছে বলে মনে হয়। ঠিক যেমন পানিপূর্ণ বিকারে কয়েনটির প্রকৃত অবস্থানের পরিবর্তন হয়েছে বলে মনে হয়। এক্ষেত্রে কয়েনটির মতো সিঁড়িটিকেও তার প্রকৃত অবস্থান থেকে কিছুটা উপরে দেখা যাবে।

সুতরাং কনকের গোসলের উদ্দেশ্যে পুকুরে যাওয়ার সময় মনে রাখতে হবে যে, আলোর প্রতিসরণের কারণে পানির নিচে সিঁড়ি প্রকৃত অবস্থানে নেই বলে মনে হবে এবং গোসলের সময় সাবধানে সিঁড়িটিতে পা ফেলতে হবে।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
93

আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তীর্যকভাবে আপতিত হলে মাধ্যম পরিবর্তনে এর গতিপথের ভিন্নতা দেখা যায়। এটি হলো আলোর প্রতিসরণ। এই অধ্যায়ে আমরা দৈনন্দিন জীবনে সংঘটিত আলোর প্রতিসরণের বিভিন্ন ঘটনা, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং এর প্রয়োগ হিসাবে অপটিক্যাল ফাইবারের সাথে পরিচিত হব। এছাড়া ম্যাগনিফাইং গ্লাসের কাজ, মানব চক্ষু ও ক্যামেরার কার্যক্রম তুলনা নিয়ে আলোচনা করব।

এ অধ্যায় পাঠ শেষে আমরা-

   • দৈনন্দিন জীবনে সংঘটিত প্রতিসরণের ঘটনাগুলো চিত্র অঙ্কন করে ব্যাখ্যা করতে পারব;
   • পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যাখ্যা করতে পারব;
   • অপটিক্যাল ফাইবারের কাজ ব্যাখ্যা করতে পারব;
   • ম্যাগনিফাইং গ্লাসের কাজ ব্যাখ্যা করতে পারব;
   • চশমার কাজ ব্যাখ্যা করতে পারব;
   • ক্যামেরা এবং চোখের কার্যক্রম তুলনা করতে পারব
   • আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কার্যক্রমে আলোর অবদান উপলব্ধি করতে পারব।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews