উদ্দীপক-১: সবাই তো সুখী হতে চায় . . . . . . . . . 

তবু কেউ সুখী হয়, কেউ হয় না 

জানি না বলে যা লোকে সত্যি কিনা 

কপালে সবার নাকি সুখ সয় না। 

আশায় আশায় তবু এই আমি থাকি 

যদি আসে কোনোদিন সেই সুখ পাখি।

 

উদ্দীপক-২: আর কি দিব? মুখের হাসি ভরসা ভরা প্রাণ, 

সুখের মাঝে দুখের মাঝে আনন্দময় গান।

Updated: 9 months ago
উত্তরঃ

'আশা' কবিতায় উল্লিখিত মানুষ প্রতিবেশীর আঁধার ঘরে আলো জ্বালতে পারে।

উত্তরঃ

আশা' কবিতার কবির মতে বিত্ত-সুখের দুর্ভাবনা মানুষের আয়ু কমিয়ে দিতে পারে ।

'আশা' কবিতায় কবি মানুষের জীবনের ক্রমবর্ধমান সংকট ও জটিলতা তুলে ধরেছেন। তিনি এখানে মানুষের সুখী হওয়ার জন্য বিত্তবৈভব অর্জনের বিষয়টির সমালোচনা করেছেন। তিনি মনে করেন, বিত্ত-সুখের দুর্ভাবনা মানুষকে অসুখী করে তোলে এবং তাতে আয়ু কমে যায়। বিত্ত-সুখের দুর্ভাবনা মানুষের অশান্তির মূলে। কারণ অতিরিক্ত বিত্ত-বৈভবের প্রত্যাশায় মানুষ অন্যায় পথে পা বাড়ায় এবং জীবনে নানা অসংগতির মাধ্যমে অশান্তি ডেকে আনে। অর্থসম্পদের ভাবনায় মানুষ লোভী হয়ে ওঠে। অন্যায় কাজের ভাবনায় অস্থির থাকে বলে তাদের জীবনীশক্তি কমে যায়।

উত্তরঃ

দুর্লভ সুখ প্রত্যাশার দিক থেকে উত্তীপক-১ 'আশা' কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 

সুখ আপেক্ষিক বিষয়। পৃথিবীতে নানা জন নানাভাবে সুখী হওয়ার চেষ্টা করে। প্রকৃত সুখী মানুষ অল্পে তুষ্ট থাকে।

'আশা' কবিতায় কবি মানুষের জন্য নির্ভাবনাময় সুখের জীবন প্রত্যাশা করেছেন। যে জীবনে মানুষ অল্পে তুষ্ট থাকবে। বিত্ত-সুখের ভাবনায় আয়ু কমাবে না। প্রতিবেশীর সঙ্গে মিলেমিশে থাকবে। সেখানে জীর্ণবেড়ার ঘরেও মানুষ সুখে ঘুমিয়ে থাকবে। উদ্দীপকের কবিতাংশের কবিও সুখ প্রত্যাশা করেছেন। কবি জানেন সবাই সুখী হতে চায়। কিন্তু সুখী হওয়া সহজ বিষয় নয়। তবুও কবি আশা করেন একদিন সেই সুখ পাখি কবির জীবনে ধরা দেবে। উভয় জায়গায় সুখের প্রত্যাশা প্রকাশ পাওয়ায় বলা যায় যে দুর্লভ সুখ প্রত্যাশার দিক থেকে উদ্দীপক-১ আলোচ্য কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

উত্তরঃ

হ্যাঁ, এটা বলা যায় যে, উদ্দীপক-২ এর বক্তব্য 'আশা' কবিতায় বর্ণিত কবির প্রত্যাশাকে তুলে ধরেছে। 

মানুষ যা চায় তা সব সময় পায় না। না পাওয়া মানুষের মনে হতাশার জন্ম দেয়। কিন্তু অনেকেই আছে যারা হতাশ না হয়ে নতুন উদ্যমে জীবন পরিচালনা করে।

'আশা' কবিতায় কবি মানুষকে বিত্ত-বৈভব অর্জনের লোভ ত্যাগ করতে বলেছেন। গরিব-দুঃখী মানুষকে ভালোবেসে মনুষ্যত্বসম্পন্ন মানুষ হওয়ার কথা বলেছেন। কবি সেসব মানুষের কাছে যেতে চান যারা প্রকৃত অর্থেই মানুষ। যাদের সম্পদ না থাকলেও তারা প্রতিবেশীকে সাহায্য করে, যা জোটে তাই খায়। কোনো দুরাশা বা গ্লানি তাদের গ্রাস করে না। দরিদ্রতার মাঝে থেকেও তারা মানুষকে ভালোবাসতে পারে। উদ্দীপক ২-এ এমনই বক্তব্য প্রকাশ পেয়েছে। এখানে কবি মানুষকে মুখের হাসি আর প্রাণ ভরা ভরসা দিতে চেয়েছেন। সুখে-দুঃখে মানুষের পাশে থাকতে চেয়েছেন।

'আশা' কবিতায় কবি হীন ভেদাভেদ ভুলে সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে বাস করতে চেয়েছেন। সুখে-দুঃখে এক সঙ্গে বাঁচতে চেয়েছেন। মূলত তিনি প্রকৃত মানুষের মাঝে হারিয়ে যেতে চেয়েছেন। উদ্দীপক-২ এর কবিতাংশের কবিও সুখের মাঝে দুঃখের মাঝে আনন্দময় গান হয়ে মুখে হাসি নিয়ে থাকতে চেয়েছেন। তাই বলা যায় যে, উদ্দীপক-২ এর বক্তব্য 'আশা' কবিতায় বর্ণিত কবির প্রত্যাশাকে তুলে ধরেছে।

294

আমি সেই জগতে হারিয়ে যেতে চাই,

যেথায় গভীর-নিশুত রাতে

        জীর্ণ বেড়ার ঘরে

নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই ॥

যেথায় লোকে সোনা-রূপায়

     পাহাড় জমায় না,

বিত্ত-সুখের দুর্ভাবনায়

     আয়ু কমায় না;

যেথায় লোকে তুচ্ছ নিয়ে

       তুষ্ট থাকে ভাই ॥

সারা দিনের পরিশ্রমেও

  পায় না যারা খুঁজে

একটি দিনের আহার্য সঞ্চয়,

তবু যাদের মনের কোণে

    নেই দুরাশা গ্লানি,

নেই দীনতা, নেই কোনো সংশয় ৷

যেথায় মানুষ মানুষেরে

বাসতে পারে ভালো

প্রতিবেশীর আঁধার ঘরে

জ্বালতে পারে আলো,

সেই জগতের কান্না-হাসির

     অন্তরালে ভাই

আমি হারিয়ে যেতে চাই ॥
 

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews