'লাঠালাঠি' শব্দটির সমাস----
-
ক
দ্বন্দ্ব
-
খ
বহুব্রীহি
-
গ
কর্মধারায়
-
ঘ
তৎপুরুষ
যে সমাসের পূর্বপদ ও পরপদ কারো অর্থ প্রাধান্য পায় না , সম্পূর্ণ তৃতীয় একটি অর্থ প্রকাশ পায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
প্রধানত বহুব্রীহি সমাস সাত প্রকার:
১/ সমানাধিকরন বহুব্রীহি: দশানন—দশ আনন যার
২/ ব্যাধিকরণ বহুব্রীহি: পাপমতি - - পাপে মতি যার
৩/ মধ্যপদোলোপি বহুব্রীহি: বিড়ালাক্ষী - - বিড়ালের অক্ষির মতো অক্ষি যার
৪/ অলোপ বহুব্রীহি: মুখেভাত - - মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে।
৫/ ব্যাতিহার বহুব্রীহি: লাঠালাঠি - - লাঠিতে লাঠিতে লড়াই।
৬/ না বহুব্রীহি: নির্বাক - - নেই বাক যার।
৭/সহার্থক বহুব্রীহি: সবাক - - বাকের সহিত বর্তমান
বহুব্রীহি সমাস ৮ প্রকারঃ
১/ সমানাধিকরন
২/ ব্যধিকরণ
৩/ ব্যতিহার
৪/সংখ্যা বাচক
৫/মধ্যপদলোপী
৬/ অলুক
৭/ প্রত্যয়ান্ত
৮/ নঞ
ব্যাকরণ-
ব্যাকরণ (= বি + আ + √কৃ + অন) শব্দটির বুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। সংজ্ঞা : যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার-বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে। ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা: ব্যাকরণ পাঠ করে ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি ও সেসবের সুষ্ঠু ব্যবহারবিধি সম্পর্কে জ্ঞান লাভ করা যায় এবং লেখায় ও কথায় ভাষা প্রয়োগের সময় শুদ্ধাশুদ্ধি নির্ধারণ সহজ হয় বাংলা ব্যাকরণ : যে শাস্ত্রে বাংলা ভাষার বিভিন্ন উপাদানের গঠনপ্রকৃতি ও স্বরূপ বিশ্লেষিত হয় এবং এদের সম্পর্ক ও সুষ্ঠু প্রয়োগবিধি আলোচিত হয়, তাই বাংলা ব্যাকরণ । বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে। যেমন—
১. ধ্বনি (Sound)
২. শব্দ (Word )
৩. বাক্য (Sentence )
৪. অর্থ (Meaning)
সব ভাষার ব্যাকরণেই প্রধানত নিম্নলিখিত চারটি বিষয়ের আলোচনা করা হয়
১. ধ্বনিতত্ত্ব (Phonology)
২. শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব ((Morphology)
৩. বাক্যতত্ত্ব বা পদক্রম (Syntax) এবং
৪. অর্থতত্ত্ব (Semantics)
এ ছাড়া অভিধানতত্ত্ব (Lexicography) ছন্দ ও অলংকার প্রভৃতিও ব্যাকরণের আলোচ্য বিষয় ।
Related Question
View Allকোনটি 'বহুব্রীহি' সমাসের উদাহরণ?
-
ক
বিমনা
-
খ
সজ্জন
-
গ
প্রভাত
-
ঘ
নির্বিঘ্ন
'লঙ্কা বাটা' এর সঠিক ব্যাস বাক্য কোনটি?
-
ক
লঙ্কা ও বাটা
-
খ
যা লঙ্কা তাই বাটা
-
গ
লঙ্কার বাটা
-
ঘ
বাটা যে লঙ্কা
'বাংলা ভাষার ব্যাকরণ' প্রথম রচনা করেন কে?
-
ক
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
-
খ
নাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড
-
গ
মাইকেল মধুসূদন দত্ত
-
ঘ
রাজা রামমোহন রায়
ভাষার সংবিধান কোনটি?
-
ক
বর্ণমালা
-
খ
ধ্বনি
-
গ
সমাস
-
ঘ
ব্যাকরণ
'কানে কানে যে কথা'-এর সমাসবদ্ধ শব্দটি কোনটি?
-
ক
গীবত
-
খ
কানকথা
-
গ
কানাকানি
-
ঘ
চোগলখুরি
'বেওয়ারিশ' কোন সমাসের উদাহরণ?
-
ক
কর্মধারয়
-
খ
তৎপুরুষ
-
গ
বহুব্রীহি
-
ঘ
দ্বিগু
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!