পূরণবাচক শব্দ কোনটি?
পূরণবাচক শব্দ কোনটি?
-
ক
একক
-
খ
এক
-
গ
প্রথম
-
ঘ
পহেলা
যে শব্দ দ্বারা সংখ্যা বোঝায়, তাকে গণনা বা সংখ্যাবাক শব্দ বলে। সংখ্যাবাচক শব্দ চার প্রকার। যথাঃ
ক. অঙ্কবাচক। যেমন- ১,২,৩,৪,৫ ইত্যাদি
খ. পরিমাণ বা গণনাবাচক । যেমন- এক,দুই,তিন,চার,পাঁচ ইত্যাদি ।
গ. ক্রম বা পূরণবাচক। যেমন-প্রথম,দ্বিতীয়,তৃতীয়,চতুর্থ,পঞ্চম ইত্যাদি ।
ঘ. তারিখবাচক। যেমন-পহেলা,দোসরা,তেসরা,চৌঠা,পাঁচই ইত্যাদি
পূরণবাচক/ক্রমবাচক সংখ্যা হল ভাষাতত্ত্বে সেই সমস্ত শব্দ যারা কোনো সমষ্টির বিভিন্ন উপাদানের ক্রমিক অবস্থান বর্ণনা করে।এই অবস্থান নির্ণয়ের মাপকাঠি হতে পারে আয়তন, গুরুত্ব, বয়স প্রভৃতি যে কোনো বিষয়।বাংলায় কতকগুলি নির্দিষ্ট বিশেষণ পদ এই কাজটি করে থাকে, যথা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ইত্যাদি।
সংখ্যাবাচক শব্দের সাথে এদের পার্থক্য হল এই যে, এরা উদ্দিষ্ট উপাদানের পরিমাণ নির্দেশ করে না।
৩. ক্রমবাচক সংখ্যা : একই সারি, দল বা শ্রেণিতে অবস্থিত কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যার ক্রম বা পর্যায় বোঝাতে ক্রম বা পূরণবাচক সংখ্যা ব্যবহৃত হয়। যেমন— দ্বিতীয় লোকটিকে ডাক। এখানে গণনায় একজনের পরের লোকটিকে বোঝানো হয়েছে। দ্বিতীয় লোকটির আগের লোকটিকে বলা হয় 'প্রথম' এবং প্রথম লোকটির পরের লোকটিকে বলা হয় দ্বিতীয়। এরূপ— তৃতীয়, চতুর্থ ইত্যাদি ।
Related Question
View Allসাধারণত পুরণবাচকের নারীবাচক রূপের ব্যবহার আছে কোনটিতে?
-
ক
ষোড়শ
-
খ
ষোলই
-
গ
অষ্টাদশ
-
ঘ
নবমী
"তৃতীয়" শব্দটি কোন ধরনের সংখ্যাবাচক শব্দ?
-
ক
গণনাবাচক শব্দ
-
খ
তারিখবাচক শব্দ
-
গ
পূরণবাচক শব্দ
-
ঘ
অঙ্কবাচক শব্দ
নিচের কোনটি পুরণবাচক সংখ্যাশব্দ?
-
ক
পহেলা
-
খ
দ্বি
-
গ
সাত
-
ঘ
সতেরো
'সপ্তাহ' কোন সংখ্যার অন্তর্গত?
-
ক
সংখ্যা
-
খ
তারিখ
-
গ
অংক
-
ঘ
ক্রম
পূরণ বাচক শব্দ কোনটি?
-
ক
একাদশ
-
খ
পাঁচ
-
গ
পহেলা
-
ঘ
সিকি
১৬ এর পূরণবাচক শব্দ কোনটি?
-
ক
ষষ্টদশ
-
খ
ষোল
-
গ
ষোড়শ
-
ঘ
ষোলই
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন