‘পদ্মাবতী' কার রচনা?
‘পদ্মাবতী' কার রচনা?
-
ক
সৈয়দ সুলতান
-
খ
শাহ মুহাম্মদ সগীর
-
গ
আবদুল হাকিম
-
ঘ
আলাওল
মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি সৈয়দ আলাওল তাঁর অমর কীর্তি 'পদ্মাবতী' কাব্যটি ১৬৪৮ সালে রচনা করেন। এটি মূলত মালিক মুহম্মদ জায়সীর হিন্দি কাব্য 'পদুমাবত'-এর ভাবানুবাদ। আরাকান রাজসভার অমাত্য মাগন ঠাকুরের অনুরোধে তিনি এই কাব্যটি রচনা করেন। মধ্যযুগের অনুবাদ সাহিত্যের ইতিহাসে এটি একটি মাইলফলক, যেখানে কবির মৌলিক কবিত্ব ও পাণ্ডিত্যের অসাধারণ বহিঃপ্রকাশ ঘটেছে।
- সৈয়দ সুলতান: তাঁর বিখ্যাত মহাকাব্যিক রচনার নাম 'নবী বংশ'।
- শাহ মুহাম্মদ সগীর: তিনি বাংলা সাহিত্যের অন্যতম আদি কবি এবং তাঁর শ্রেষ্ঠ কীর্তি 'ইউসুফ-জুলেখা' কাব্য।
- আবদুল হাকিম: তিনি তাঁর দেশপ্রেমমূলক কবিতা 'বঙ্গবাণী'-র জন্য সমধিক পরিচিত।
মহাকবি আলাওল ছিলেন বাঙালি পণ্ডিত কবি। বাংলা সাহিত্যে মধ্যযুগের ধর্মীয় বিষয়বস্তুর গতানুগতিক পরিসীমায় রোমান্টিক প্রণয়কাব্যধারা প্রবর্তনকারী হিসেবে মুসলমান কবিদের অবদান সর্বজনস্বীকৃত। তিনি রাজসভার কবি হিসেবে আবির্ভূত হলেও মধ্যযুগের সকল বাঙালি কবির মধ্যে 'শিরোমণি আলাওল' রূপে আরবি, ফারসি ও হিন্দি সাহিত্যের বিষয়বস্তু ও ভাববৈচিত্র্য অবলম্বনে কাব্য রচনায় এক নতুন যুগের সূচনা করেন।
- আলাওল ১৬০৭ সালের দিকে চট্টগ্রামের হাটহাজারীর জোবরা গ্রাম / ফরিদপুরের ফতেয়াবাদ পরগনায় জন্মগ্রহণ করেন।
- আলাওলের পিতা ফতেয়াবাদের শাসনকর্তা মজলিস কুতুবের অমাত্য ছিলেন। জলপথে ফতেয়াবাদ থেকে চট্টগ্রামে যাওয়ার পথে আলাওল ও তাঁর পিতা পর্তুগিজ জলদস্যুদের দ্বারা আক্রান্ত হন এবং ঘটনাস্থলে তাঁর পিতা মৃত্যুবরণ করেন। তিনি ভাগ্যক্রমে বেঁচে গিয়ে আরাকান রাজ্যে উপস্থিত হন।
- আলাওল আরাকানে প্রথমে রাজদেহরক্ষী অশ্বারোহী পরে সেনাবাহিনীর চাকরিতে নিয়োজিত ছিলেন।
- আরাকানের প্রধান অমাত্য মাগন ঠাকুর আলাওলকে কাব্য রচনায় উৎসাহিত করেন।
- তিনি 'লোরচন্দ্রাণী ও সতীময়না' (১৬৫৯) কাব্যের ৩য় খণ্ড রচনা করেন। ১ম ও ২য় খণ্ড রচনা করেন দৌলত কাজী।
- তিনি ১৬৮০ সালে মারা যান।
'পদ্মাবতী' কাব্য:
'পদ্মাবতী' (১৬৪৮) মহাকবি আলাওলের প্রথম রচনা, যা ইতিহাস আশ্রিত রোমান্টিক প্রেমকাব্য। মালিক মুহম্মদ জায়সীর হিন্দি ভাষায় রচিত 'পদুমাবৎ' অবলম্বনে মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি আলাওল মাগন ঠাকুরের অনুপ্রেরণায় 'পদ্মাবতী' কাব্য রচনা করেন। পদ্মাবতী কাব্য দুটি পর্বে বিভক্ত। প্রথম পর্ব হচ্ছে সিংহলের রাজকন্যা পদ্মাবতীকে লাভ করার জন্য চিতোররাজ রত্নসেনের সফল অভিযান এবং দ্বিতীয় পর্বে আছে রানি পদ্মাবতীকে লাভ করার জন্য দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজীর ব্যর্থ সামরিক অভিযানের বিবরণ। এ কাব্যে হিরামন নামে একটি শুকপাখির ভূমিকা উল্লেখযোগ্য। এ কাব্যে কবির নাগরিক শিক্ষা, রুচির বৈদগ্ধ্য রূপ, ভাবের গভীরতা, ভাষা ও অলংকার প্রয়োগে বুদ্ধিদীপ্ততার পরিচয় পাওয়া যায় বলে 'পদ্মাবতী'কে আলাওলের শ্রেষ্ঠ রচনা বলা হয়। এ কাব্যে তার ব্যক্তিগত জীবনের কিছু পরিচয় বিধৃত রয়েছে। এ কাব্যের বিখ্যাত পঙ্ক্তি- 'তাম্বুল রাতুল হৈল অধর পরশে।'
'পদ্মাবতী' কাব্যের অন্যতম খণ্ড 'ঋতু বর্ণন' এর পঙ্ক্তি:
প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব।
দুই পক্ষ আগে পাছে মধ্যে সুমাধব ।।
মলয়া সমীর হৈলা কামের পদাতি।
মুকুলিত কৈল তবে বৃক্ষ বনস্পতি।।
আলাওলের কাব্যসমূহ
গ্রন্থ | প্রকাশকাল | উৎস | পৃষ্ঠপোষক |
| পদ্মাবতী | ১৬৪৮ | পদুমাবৎ (মালিক মুহম্মদ জায়সী) | কোরেশী মাগন ঠাকুর |
| রওনকলিকা আনন্দবর্মা | ১৬৫৯ | মৌলিক (লোরচন্দ্রাণী ও সতীময়নার উত্তরাংশ) | শ্রীমন্ত সোলেমান |
| তোহফা (নীতিকাব্য) | ১৬৬৪ | তুহফ-ই নসাঈহ (ইউসুফ গদা) | শ্রীমন্ত সোলেমান |
| হপ্তপয়কর | ১৬৬৫ | হফত্ পয়কর (নিজামী) | সৈয়দ মুহম্মদ খান |
| সয়ফুলমুলুক বদিউজ্জামাল | ১৬৬৯ | সয়ফুলমুলুক বদিউজ্জামাল (গাওয়াসী) | মাগন ঠাকুর |
| সিকান্দরনামা | ১৬৭৩ | সিকান্দরনামা (নিজামী) | নবরাজ মজলিস |
| রাগতালনামা | মৌলিক | - | - |
| পদাবলী | মৌলিক | - | - |
| শিরী খুসরু | মৌলিক | - | - |
Related Question
View All-
ক
আলাওল
-
খ
সৈয়দ সুলতান
-
গ
দৌলত উজির বাহরাম খান
-
ঘ
শেখ ফয়জুল্লাহ
-
ক
দৌলত উজীর বাহরাম খান
-
খ
সৈয়দ সুলতান
-
গ
আব্দুল করিম সাহিত্যে বিশারদ
-
ঘ
আলাওল
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!