কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?
কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?
-
ক
ক্রিয়া
-
খ
অব্যয়
-
গ
বিশেষ্য
-
ঘ
বিশেষণ
ক্রিয়া পদের সাথে সন্ধি হয় না।
সন্ধির সবচেয়ে দ্বিধান্বিত প্রশ্ন :
প্রশ্ন : কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নটি একাধিকবার এলেও এটি নিয়ে বিভিন্ন মতবাদ আছে। অনেকে বলেন এর উত্তর অব্যয়, আবার অনেকে বলেন এর উত্তর ক্রিয়া। আবার অনেক জায়গায় এর উত্তর সর্বনামও খুঁজে পাওয়া যায়।
সমাধান ও ব্যাখ্যা :
আসলে বাংলা এমন কোনো পদই নেই যার সন্ধি হয় না, বাংলা সকল পদেরই সন্ধি হয়। যেমন :
বিশেষ্য পদের সন্ধি-বিচ্ছেদ :
বিদ্যা + আলয় = বিদ্যালয়
গ্রন্থ + আগার = গ্রন্থাগার
গীত + অঞ্জলি = গীতাঞ্জলি
জল + আশয় = জলাশয়
পদ + উন্নতি = পদোন্নতি
বিশেষণ পদের সন্ধি-বিচ্ছেদ :
ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত
জন + এক = জনৈক
উপরি + উক্ত = উপর্যুক্ত
অতি + অধিক = অত্যধিক
অতি + অন্ত = অত্যন্ত
সর্বনাম পদের সন্ধি-বিচ্ছেদ :
পর + পর = পরস্পর
অব্যয় পদের সন্ধি-বিচ্ছেদ :
ইতি + আদি = ইত্যাদি
কিম + বা = কিংবা
পরম + তু = পরন্তু
ক্রিয়া পদের সন্ধি-বিচ্ছেদ :
দেখিতে + আছি = দেখিতেছি
করিতে + আছি = করিতেছি
[ক্রিয়া পদের উদাহরণদুটি ড. মুহম্মদ শহীদুল্লাহর 'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' এবং ড. এনামুল হকের 'ব্যাকরণ মঞ্জরী' বই থেকে নেওয়া হয়েছে।]
এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে তাহলে পরীক্ষায় এলে এর উত্তর কী দিবেন? অপশনে যদি 'কোনোটিই নয়' থাকে তাহলে তা সর্বোত্তম উত্তর আর তা থাকলে 'ক্রিয়া'ই দাগাবেন।
কেন 'ক্রিয়া' দাগাবেন তার ব্যাখ্যা :
ভালো করে প্রশ্নটি লক্ষ করুন, প্রশ্নে বলা হয়েছে কোন বাংলা পদের সন্ধি হয় না? এবার খেয়াল করুন ড. মুহম্মদ শহীদুল্লাহর 'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' এবং ড. এনামুল হকের 'ব্যাকরণ মঞ্জরী' বইতে ক্রিয়াপদের যে সন্ধি দেখানো হয়েছে তা কিন্তু সাধু ভাষার অর্থাৎ তৎসম শব্দ। বাংলা শব্দ বলতে সাধারণত আমরা তদ্ভব বা দেশি শব্দগুলোকে বুঝি। সে হিসেবে বাংলা 'ক্রিয়া' পদের সন্ধি হয় না।
ড. এ মুহম্মদ শহীদুল্লাহ 'বাঙ্গালা ব্যাকরণ' (১৯৩৬) গ্রন্থে ব্যাকরণের পরিধিকে ৫ ভাগে ভাগ করেছেন। যথা:
ক. ধ্বনি প্রকরণ
খ. শব্দ প্রকরণ,
গ. বাক্য প্রকরণ
ঘ. ছন্দ প্রকরণ ও
ঙ. অলংকার প্রকরণ।
সকল ভাষার ব্যাকরণেই প্রধানত চারটি বিষয় আলোচিত হয়। যথা:
ধ্বনিতত্ত্ব (Phonology) এর আলোচ্য বিষয়: | |
| ধ্বনি | ধ্বনির উচ্চারণ প্রণালী |
| ধ্বনির উচ্চারণ স্থান | ধ্বনি পরিবর্তন ও লোপ |
| ধ্বনির বিন্যাস | স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য |
| ধ্বনিদল | বর্ণমালা |
| বাগযন্ত্র | বাগযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া |
| ণ-ত্ব ও ষ-ত্ব বিধান | সন্ধি বা ধ্বনি সংযোগ |
শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব (Morphology) এর আলোচ্য বিষয়: | |
| শব্দ | দ্বিরুক্ত শব্দ বা শব্দদ্বৈত |
| শব্দনির্মাণ ও পদনির্মাণ প্রক্রিয়া | পারিভাষিক শব্দ |
| লিঙ্গ | বচন |
| পদাশ্রিত নির্দেশক | সমাস |
| প্রত্যয় | উপসর্গ ও অনুসর্গ |
| ধাতু | পদ (বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ) |
| অনুজ্ঞা | |
| ক্রিয়ার কাল ও ক্রিয়ামূল | পুরুষ |
অর্থতত্ত্ব (Semantics) এর আলোচ্য বিষয়: | |
| শব্দের অর্থবিচার | বাক্যের অর্থবিচার |
| অর্থের বিভিন্ন প্রকারভেদ | বিপরীত শব্দ |
| প্রতিশব্দ | শব্দজোড় |
| বাগধারা | বর্গ |
বাক্যতত্ত্ব বা পদক্রম (Syntax) এর আলোচ্য বিষয়: | |
| বাক্য ও বাক্যবিন্যাস | বাক্য রূপান্তর |
| উক্তি | বাচ্য |
| বিরাম চিহ্ন | কারক |
| বাক্যের যোগ্যতা | বাক্যের উপাদান লোপ |
| অভিধানতত্ত্ব (Lexicography), ছন্দ ও অলংকার প্রভৃতিও ব্যাকরণের আলোচ্য বিষয়। |
Related Question
View Allশব্দের পূর্বে বসে কোনটি?
-
ক
প্রত্যয়
-
খ
অনুসর্গ
-
গ
উপসর্গ
-
ঘ
বিভক্তি
শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি?
-
ক
ধ্বনি
-
খ
বর্ণ
-
গ
পদ
-
ঘ
ভাব
'কারক' বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়েছে?
-
ক
ধ্বনিতত্ত্বে
-
খ
রূপতত্ত্বে
-
গ
বাক্যতত্ত্বে
-
ঘ
অর্থতত্ত্বে
'কারক' ব্যকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
-
ক
ধ্বনিতত্ত্ব
-
খ
রূপতত্ত্ব
-
গ
বাক্যতত্ত্ব
-
ঘ
অর্থতত্ত্ব
ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে-
-
ক
ধ্বনিতত্ত্ব
-
খ
রূপতত্ত্ব
-
গ
ব্যাকরণ
-
ঘ
বাক্যতত্ত্ব
রূপতত্ত্বের অন্তর্ভূক্ত কোনটি?
-
ক
প্রতিশব্দ
-
খ
বাগধারা
-
গ
ক্রিয়াবিশেষণ
-
ঘ
উক্তি
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন