William Shakespeare (1564-1616)

- English - English Literature | NCTB BOOK
2.5k

William Shakespeare (1564-1616)

জীবনকাল

Birth: 26 April, 1564 AD. ইংল্যান্ডের ওয়ার্কশায়ারের অর্গত স্ট্যাটফোর্ড আপন অ্যাভন নামক স্থানে।

Death: 23 April, 1616 AD. জনন্মস্থানেই মৃত্যু বরণ করেন।

পরিচিতিইংল্যান্ডের শ্রেষ্ঠ সাহিত্যিক। Shakespeare is known mostly for his plays/ dramas. He is a famous sixteenth Century English playwright. Shakespear lived during the reign of Elizabeth 1.

বিখ্যাত গ্রন্থ

(Plays/Dramas: 37. in number)

ট্রাজেডি (Tragedies):

  • Julius Caesar: Brutus (Marcus Brutus) is a famous character (protangonits) of Shakespeare in his 'Julius Caesar' (Tragedy)
  • Romeo and Juliet
  • Hamlet: Ophelia' is an important character. The view is expressed that 'There is a divinity that shapes our ends'
  • Macbeth
  • King Lear
  • Othello
  • Antony and Cleopatra

কমেডি নাটক (Comedies):

  • The Tempest (William Shakespeare রচিত প্রথম নাটক)
  • As You Like It
  • The Mid Summer Night's Dream
  • All's Well That Ends Well
  • The Comedy of Errors
  • The Merchant of Venice
  • The Taming of the Shrew
  • Measure of measure
  • Love's Labour's Lost
  • Antony and Cleopatra
  • Twelfth night (comedy)
  • Winter's Tale (play)
Important Quotations
  • Cowards die many times before their death (Julius Caesar)
  • "To be or not to be, that is the question." (Hamlet)
  • Frailty, Thy name is woman. (Hamlet)
  • "There are more things in heaven and earth, Horatio, Than are dreamt of in our philosophy" (Hamlet)
  • 'All the perfumes of Arabia will not sweeten this little hand' (Macbeth)
  • "All the world's a stage and all the men and women merely players" (As you like it)
  • All the world's stage,
    And all the men and Women merely players
    The have their exits and their entrance
    And each man in his time plays many parts
    His act being seven ages' (As you Like it)
  • Blow, blow thou winter wind
    Thou art not so unkind
    As mans ingratitude;
    Thy tooth is not so keen
    Because thou art not seen
    Although thy breath be rude"
    (As you Like it)

A Shakespearean play consists of five acts.

১৫৬৪ খ্রিষ্টাব্দের ২৩ এপ্রিল ওয়ারউইকশ্যায়ারে অ্যাভন নদীর তীরে স্ট্রাটফোর্ডে (Start ford-upon Avon)-এ উইলিয়াম শেকসপিয়ার জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জন শেকসপিয়ার। জন শেকসপিয়ার ছিলেন একজন জোতদারের সন্তান। নিজের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি ১৫৩১ সালে স্ট্রাটফোর্ডে এসে শস্য, চামড়া এবং অন্যান্য কৃষিদ্রব্যের ব্যবসা শুরু করেন। ১৬১৬ খ্রিষ্টাব্দের ২৩ এপ্রিল স্ট্রাটফোর্ডের নিজ বাসগৃহে এই মহান কবি ও নাট্যকার পরলোকগমন করেন।

এলিজাবেথের যুগকে (১৫৫০-১৬২০ খ্রী:) বলা হয় রেনেসাঁ বা নবজাগরণের যুগ। এই যুগের দুটি উজ্জ্বল নক্ষত্র-কাব্যে স্পেন্সর (Spenser) এবং নাটকে শেকসপিয়ার। নাটক ছাড়াও শেকসপিয়ার যে সব কাব্য- কবিতা লিখেছিলেন তাঁর মধ্যে আছে দু'খানি আখ্যান কাব্য- 'ভেনাস অ্যান্ড অ্যাডোনিস' (Venus and Adonis) এবং 'দ্য রেপ অব্ লুক্রিস' (The Rape of Lucrece)। আর রয়েছে ১৫৪ টি চতুর্দশপদী কবিতা বা সনেট। এর মধ্যে কতগুলি সনেট তাঁর কোন বন্ধুর উদ্দেশ্যে, আর কতকগুলি প্রেম কবিতা কোন নারীর উদ্দেশ্যে রচিত।

তাঁর নাট্যজীবন শুরু হয়েছে ঐতিহাসিক নাটক দিয়ে। এর সঙ্গে রয়েছে রোমান্সধর্মী নাটক। এই নাটকগুলির মধ্যে উল্লেখ্য নাটকগুলি হচ্ছে 'হেনরি দ্য সিক্সথ' (Henry VI) [তিনখন্ডে রচিত], 'রিচার্ড দ্য থার্ড' (Richard III), 'রিচার্ড দ্য টু' (Richard II), 'কিং জন' (King John) 'লাভস্ লেবারস্ লস্ট' (Love's Labour's Lost), 'দ্য কমেডি অব এররূক্স' (The Comedy of Errors), 'রোমিও এন্ড জুলিয়েট' 'Romeo and Juliet), 'দ্য মার্চেন্ট অব ভেনিস; (The Merchant of Venice), 'মিস্সামার নাইটস্ ড্রিম' (A Mid Summer-Night's Dream) 'দ্য টেমিং অব দ্য শ্রু' (The Taming of the Shrew) প্রভৃতি।

দ্বিতীয় পর্ব (১৫৯৭-১৬০০খ্রী:) হচ্ছে শেকসপিয়ারের রচনাশক্তির বিকাশ পর্ব। এই পর্বে রচিত নাটকের সংখ্যা আট। এই সময়ের উল্লেখ্য নাটকের মধ্যে দুই খন্ডে রচিত 'হেনরী দ্য ফোর্থ' (Henry IV-Part I & Part II), 'হেনরী দ্য ফি' (Henry V), 'অ্যাজ ইউ লাইক ইট' (As You Like It), 'জুলিয়াস সিজার' (Julius Caesar) ইত্যাদি উল্লেখ্য।

তৃতীয় পর্ব (১৬০০-১৬০৮ খ্রী:) হচ্ছে শেকসপিয়ারের প্রতিভার পূর্ণ বিকাশ পর্ব। তবে এই সময়ে লেখা তাঁর সব নাটকেই বেজেছে দুঃখের সুর, মানসিকতার দিক থেকে একটা হতাশা ও বিষাদময়তা যেন নাট্যকারের মনকে আচ্ছন্ন করে ছিল। শেকসপিয়ারের তথা বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠ ট্র্যাজেডিগুলি এই পর্বেই লিখিত। এই পর্বে রচিত নাটকের সংখ্যা দশ। এই সময়ের নাটকগুলি মধ্যে 'হ্যামলেট' (Hamlet, Prince of Denmark), 'ওথেলো' (Othello), 'কিং লিয়ার' (King Lear), 'ম্যাকবেথ' (Macbeth) এবং 'টুয়েল নাইট' (Twelfth Night or What You Will), 'টিমন অব এথেন্স' (Timon of Athens), অ্যান্টনি অ্যান্ট ক্লিওপেট্রা' (Antony And Cleopatra) প্রভৃতি উল্লেখযোগ্য।

চতুর্থ বা অত্মপর্ব (১৬০৮-১৯১১ খ্রীঃ)। শেকসপিয়ারের পরিণত প্রতিভার নিদর্শন এযুগেও পরিস্ফুট। দুঃখের তীব্রতা এই পর্বে প্রশমিত এবং শিল্পী-হৃদয়ের প্রশান্তিও এই অংশে লক্ষ্য করা যায়। এই পর্বের নাটকে নীতি ও আঙ্গিকেও এসেছে পরিবর্তন। এ সময়ের নাটকগুলিকে প্রধানত রোমান্স বলা যায়। ট্র্যাজেডির দৃঢ়নিবদ্ধ শিল্পরূপ এই পর্বের কাব্যে অনুপস্থিত। তবে ড. টিলিয়ার্ড প্রমুখ সমালোচকের মতে শেকসপিয়ারের শেষ নাটকসমূহ প্রাণস্পন্দনে, ছন্দোবন্ধে, উপমারূপকের অভিনবত্বে ও কাব্যিক উৎকর্ষে অপরূপ শিল্পসৌন্দর্যমণ্ডিত হয়ে উঠেছে। এই পর্বে রচিত নাটকের সংখ্যা পাঁচ। এই নাটকগুলির মধ্যে 'দ্য উইন্টারস টেল' (The Winter's Tale), 'দ্য টেম্পেষ্ট' (The Tempest) 'কিং হেনরী দ্য এইট্স' (king Henry VIII) উল্লেখ্য।

গুরুত্বপূর্ণ তথ্য :

  1. Shakespeare was born in the year of 1564.
  2. Shakespeare died in the year of 1616, Shakespeare died at the age of 52.
  3. The greatest dramatist of English literature was born and died at the same day on the 23rd April.
  4. He is called the 'Bard of Avon'. (এ্যভনের কবি/ Bard) / King without crown (মুকুটবিহীন সম্রাট).
  5. Plays-37 (25 before the death of Elizabeth); Sonnets---154; Narrative Poems--3.{তেইশ বছর ধরে মোট ৩৭টি নাটক রচনা করেছেন শেক্সপীয়ার। তা ছাড়াও রচনা করেছেন তিনটি কাব্য এবং ১৫৪টি সনেট। অর্থাৎ নাটক রচনার ফাঁকে ফাঁকে চলেছে সনেট রচনা।}
  6. Shakespeare is known mostly for his plays.
  7. 'The Tempest' is known as Shakespeare's Swan Song or last work. . Tempest অর্থ: Violent storm/ দুরন্ত ঝড়।
  8. Shakespeare lived during the reign of Queen Elizabeth I. (তিনি Jacobean Period এ অনেক গুরুত্বপূর্ণ নাটক লিখলেও তাকে Elizabethan period এর নাট্যকারই বলা হয়।)
  9. He is called the national poet of England.
  10. He belongs to Elizabethan period.
  11. He belongs to 16th century.
  12. Shakespeare সাহিত্য রচনা করেছেন প্রায় ২৬ বছর পরে (১৫৯০-১৬১৬)

Shakespeare's First, Last, Longest and Shortest play

  1. 1st Play: Henry VI [Part-2]2. Last Play: The Tempest (Swan Song)
  2. Shortest Play: Comedy of Errors [1787 lines, 14701 words]
  3. Longest Play: Hamlet [4042 lines, 30557 words]

Important Questions from plays and poems

  1. His plays have 5 acts.
  2. 'Comedy of Errors' এর বাংলা অনুবাদ করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 'ভ্রান্তিবিলাস' নামে।
  3. 'The Taming of the Shrew' এই বিখ্যাত নাটকটির বাংলা অনুবাদ করেছেন মুনীর চৌধুরী 'মুখরা রমণী বশীকরণ' নামে।
  4. 'The Taming of the Shrew' নাটকে Shrew (বদমেজাজি) মেয়েটি ছিল [Katherine] ক্যাথরিন।
  5. 'Othello' (ওথেলো) নাটকে Desdemona পালিয়ে ওথেলোকে বিয়ে করে এবং Othello দেসদিমনাকে একটি রুমাল উপহার দেয়
  6. 'Othello' (ওথেলো) নাটকে ওথেলো ছিল একজন Moor.
  7. William Shakespeare এর বিখ্যাত দুইটি নাটক (Comedy) হলো 'The Tempest' and 'The Mid Summer Night's Dream'
  8. Julius Caesar was the ruler of Rome about 2000 years ago.
  9. ধারণা করা হয় Shakespeare তার বিখ্যাত 'Merchant of Venice' নাটকটি Christopher Marlowe এর 'The Jew (জ্যু) of Malta' (Jew ইহুদি) নাটক অনুকরণে লিখেছেন। Shakespeare এর এই নাটকে Shylock নামের একজন ইহুদির কাহিনি বর্ণনা করা হয়েছে।
  10. ধারণা করা হয় Shakespeare তার বিখ্যাত 'Hamlet' নাটকটি Thomas Kyd এর 'The Spanish Tragedy' নাটক অনুকরণে লিখেছেন।
  11. The play 'Romeo and Juliet' was written by - William Shakespeare.
  12. The central idea of 'Under the greenwood tree' is that life in nature is simple and free.
  13. In 'Under the greenwood Tree' the 'Tree' refers to - forest.
  14. Calliban is a character in - Tempest.
  15. Shakespeare composed much of his plays in the form of poetry, often in a meter called Iambic pentameter. (পঞ্চ স্বরাঘাতবিশিষ্ট দশমাত্রিক কাব্যিক চরণবিশিষ্ট। উইলিয়াম শেক্সপিয়ার তার অধিকাংশ নাটক দশমাত্রিক চরণবিশিষ্ট কবিতা আকারে রচনা করেছেন। So there are five lambs in a line of Iambic pentameter. Blank verse is unrhymed Iambic pentameter.
    Here are two examples from Shakespeare's Romeo and Juliet. ('bold' means stressed and 'italics' means unstressed) My grave is like to be my wedding bed. But soft, what light through yonder window breaks?
  16. 'King Lear' নাটকে 'King Lear' এর তিন মেয়ের নাম Goneril (গনেরিল), Regan (রিগান), Cordelia (কর্ডেলিয়া).
  17. 'Romeo and Juliet' নাটকে দুটি পরিবারের নাম হচ্ছে Montego (মন্টেগু) এবং Capulet (ক্যাপিউলেট).

শেকসপিয়রের ৩৭ টি নাটককে ৩টি ভাগে ভাগ করা যায়

  • কমেডি/হাস্যরসাত্বক
  • ট্রাজেডি-বিয়োগান্তক
  • ঐতিহাসিক - (ব্যক্তি কেন্দ্রিক)

Tragedy:

  1. Macbeth (ম্যাকবেথ)
  2. Hamlet (হ্যামলেট)
  3. Othello (ওথেলো) (A moor-35th BCS) (Desdemona পালিয়ে ওথেলোকে বিয়ে করে এবং Othello দেসডিমনাকে একটি রুমাল উপহার দেয় [37th BCS]
  4. King Lear (কিং লিয়ার)
  5. Julius Caesar (জুলিয়াস সিজার)
  6. Titus Andronicus (টাইটাস এন্ড্রোনিকাস)
  7. Troilus and Cressida ট্রেয়লাস অ্যান্ড ক্রেসিডা)
  8. Romeo and Juliet (রোমিও অ্যান্ড জুলিয়েট)
  9. Coriolanus (কোরিওলেনাস)
  10. Antony and Cleopatra (অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা)
  11. Cymbeline (সিম্বেলিন)
  12. Timon of Athens ('টিমন অব এথেন্স')

ট্রাজেডি মনে রাখার কৌশল: অধিকাংশ ট্রাজেডিগুলোই সরাসরি ব্যক্তির নাম আছে তাই নামগুলো মানুষ হিসেবে চিন্তা করুন।

ট্রাজেডি মনে রাখার কৌশল: Caesar--- Antony, Titus, Troilus কে ROM এর King Ham এর কাছে নিয়ে গেল।

  1. Caesar =Julius Caesar (জুলিয়াস সিজার)
  2. Antony =Antony and Cleopatra (অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা)
  3. Titus = Titus Andronicus
  4. Troilus = Troilus and Cressida
  5. R = Romeo and Juliet
  6. O Othello
  7. M = Macbeth
  8. King = King Lear
  9. Ham = Hamlet

Comedy: Famous Comedies are-

  1. All's Well That Ends Well (অল'স অয়েল দ্যাট এন্ডস ওয়েল)
  2. As You Like It ('অ্যাজ ইউ লাইক ইট') {প্রেমের বিষয় নিয়ে রচিত একটি নাটক হলো "অ্যাজ ইউ লাইক ইট'- 'যেমন তোমার পছন্দ' এই নাটকে অরল্যান্ডো এবং রোজাল্লি এর প্রেমের কাহিনী নানা বৈচিত্র্যময় ঘটনার মাধ্যমে রূপলাভ করেছে।}
  3. A Mid Summer Night's Dream ('মিডসামার নাইটস্ ড্রিম')
    {প্রেমের বিষয় নিয়ে রচিত আর একটি নাটক হলো "মিড সামার নাইটস্ ড্রিম"-মধ্য বসন্তের নৈশ স্বপ্ন। এখানে প্রেমের বিষয়টিকে নাট্যকার যেভাবে উপস্থাপিত করেছেন তা হলো প্রেমমস্তিষ্কের একধরণের উম্মাদ ব্যাপার, জীবনের একটা বিরক্তিকর বস্তু, প্রেমিক- প্রেমিকাদের একটা উদ্দাম খেয়ালীপনা, আত্মসংযমহীন উদ্দামতা, আবেগের প্রবল ঝোড়া হাওয়ায় ভেসে যাওয়া এক নির্লজ্জতা, সমাজ ও গুরুজনদের বিরুদ্ধে বিদ্রোহ করে বসা, এমনকি নিজের প্রতিশ্রুতির বিরুদ্ধেও বিদ্রোহ করে বসা। প্রেমি যেন হল একটা নিয়মশৃঙ্খলাবিহীন চক্ষুলজ্জাহীন হাসির ব্যাপার। প্রেমের ব্যাপারে কুৎসিত বলে কিছু নেই। প্রেমে পড়লে মানুষ গাধা, গরু ইত্যাদি বনে যেতে পারে।}
  4. The Tempest ('দ্য টেম্পেষ্ট') (Last work/ Swan Song )
  5. Twelfth Night ('টুয়েল নাইট')
  6. Two Gentlemen of Verona (দ্য টু জেন্টেলমেন অব ভেরোনা) ("দি টু জেন্টলম্যান অফ ভেরোনা"-ভেরোনার দুই ভদ্রলোক। নাটকের উপজীব্য বিষয় হলো প্রেম।)
  7. Love's Labour's Lost ('লাভস্ লেবারস্ লস্ট')
  8. The Taming of the Shrew ('দ্য টেমিং অব দ্য শ্রু')
  9. Measure for Measure
  10. The Merchant of Venice ('দ্য মার্চেন্ট অব ভেনিস') (This play is about a Jew)
  11. Much Ado About Nothing (মাচ্ অ্যাডো অ্যাবাউট নাথিং--'তুচ্ছতা নিয়ে ব্যাপক হৈ চৈ')
  12. Merry Wives of Windsor (দ্য মেরি ওয়াইভস্ অব উইন্ডসর)
  13. Comedy of Errors (দ্য কমেডি অব এরক্স') (শেক্সপীয়ারের একটি কমিক নাটক হলো-"কমেডি অফ এররস্"-ভ্রান্তিমূলক কমেডি। এই নাটকের বিষয়বস্তু হলো দুই যমজ নায়ক এবং তাদের দুই যমজ ভৃত্যকে নিয়ে বিভ্রান্তিকর ঘটনা সৃষ্টির মাধ্যমে হাস্যরস সৃষ্টি করা।)
  14. The Winter's Tale ('দ্য উইন্টারস টেল')
  15. Pericles, Prince of Tyre (পেরিক্লিস দ্য প্রিন্স অব টায়ার)

Comedy মনে রাখার কৌশল: ATM Card Lost

A = As You Like It, All's Well That Ends Well, A Mid Summer Night's Dream

T = The Tempest, Twelfth Night, The Taming of the Shrew, Two Gentlemen of Verona,

M = The Merchant of Venice, Much Ado About Nothing, Merry Wives of Windsor, Measure for Measure

C = Comedy of Errors

L= Love's Labour's Lost

Histories (10):

  1. King John
  2. Richard II
  3. Henry IV (Part-1, Part-2)
  4. Henry V
  5. Henry VI (Part-1, Part-2, Part-3)
  6. Richard III
  7. Henry VIII

Narrative Poems : 03

(i) Venus and Adonis
(ii) The Rape of Lucrece
(iii) A Lover's Complaint.

Other poems:

(i) The Passionate Pilgrim
(ii) The Phoenix and the Turtle.

Important Notes :

Two plays by Shakespeare have been lost. They are "Love's Labour's Won" and “The History of Cardenio”

The unfinished play by Shakespeare is “Timon of Athens”

Shakespeare is called the "Father of English Literature".

He is also called the "Father of English Drama".

Shakespeare's Masque Plays

  1. Henry ViII
  2. A Midsummer Night's Dream
  3. Romeo and Juliet
  4. The Tempest

Shakespeare's Problem Plays

  1. All's Well That Ends Well
  2. Measure for Measure
  3. Troilus and Cressida
  4. The Winter's Tale

Shakespeare's Roman Plays

  1. Antony and Cleopatra
  2. Coriolanus
  3. Julius Caesar

Shakespare's Romance Plays

  1. Pericles
  2. Cymbeline
  3. The Winter's Tale
  4. The Tempest


Shakespeare's Tragicomedy Plays

  1. Cymbeline
  2. The Merchant of Venice
  3. The Winter's Tale

William Shakespeare এর কিছু Quotations

Hamlet [Revenge Tragedy]

  1. "To be or not to be that is the question" is the beginning of a famous soliloquy of Hamlet. (হ্যামলেট তার বাবার হত্যাকারীকে হত্যা করবে কি করবে না এই সিদ্ধান্তহীনতাকে বোঝানো হয়েছে।)
  2. Frailty the name is woman. (হ্যামলেটের বাবা মারা গিয়েছেন দু'মাস হয় নি, রানির প্রতি ও তার ভালবাসার কোনো অভাব ছিল না অথচ এর মধ্যেই তিনি তার কাকাকে বিয়ে করে বসলেন তখন হ্যামলেট ভাবে--"নারীর আরেক নাম দুর্বলতা"।-Hamlet
  3. Brevity is the soul of wit. (পলোনিয়াস ক্লডিয়াসকে বলে - সংক্ষেপে বলাই বুদ্ধিমানের লক্ষণ") ---Hamlet
  4. There are nothing either good or bad but thinking makes it so. (হ্যামলেট-রোজেনক্রান্টজ ও গিভেনস্টার্নকে বলে "ভাল মন্দ বলে কিছু নেই মনই তা সৃষ্টি করে।") – Hamlet
  5. Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend. (পলোনিয়াস লেয়ার্ডেসকে বলে-- অতিরিক্ত খরচের ব্যাপারে সতর্ক থাকবে। "অন্যের কাছ থেকে ধার করবে না বা অন্যকে ধার দেবে ও না, তাহলে টাকা, বন্ধু দুই ই হারাবে"।) ---Hamlet
  6. When sorrows come, they come not single spices but in battalions. (ক্লডিয়াস গারটুডকে বললেন, (ওফেলিয়ার বাবার মৃত্যুর পর) দেখ, "দুঃখ যখন আসে একা আসে না, আসে দল বেঁধে”।) --- Hamlet
  7. There are more things in heaven and earth, Horatio, than are dreamt of in your philosophy. (হ্যামলেট বলে, "স্বর্গে ও মর্ত্যে তোমার ভাবনার সীমার বাইরেও অনেক কিছু আছে হোরেশিও"।)
  8. There is divinity that shapes our ends. (ভাগ্যই সকলকে চূড়ান্ত পরিণতির দিকে ঠেলে দেয়।)

Timon of Athens:

এই নাটকটি তিনি পুরো লিখে যেতে পারেন নি। এই নাটকটি তার ৩৮তম নাটক ছিল। এটি অসম্পূর্ণ বলে শেক্সপিয়ারের শেষ নাটক হলো The Tampest। এই অসম্পূর্ণ নাটকটির একটি বিখ্যাত উক্তি হলো:

  1. Life is an uncertain voyage. (জীবন এক অনিশ্চিত যাত্রার নাম।)

King Lear:

  1. Nothing will come of nothing. (কারণ ছাড়া কার্য হয় না।)
  2. I am a man nore sinned against tha sinning. (আমি এমন একজন মানুষ সে যতটা অন্যায় করেছে তার থেকে বেশি অন্যায় তার সাথে করা হয়েছে।)
  3. Thankless children are sharper than poisonous snakes. (অকৃতজ্ঞ সন্তান সাপের চেয়েও বেশি বিষাক্ত।)
  4. My love is richer than my tongue. (আমি যতটা বলতে পারি আমার ভালোবাসা তার চেয়েও অনেক বেশি। এটি Hyperbole এর উদাহরণ।

Macbeth:

  1. "All the perfumes of Arabia will not sweeten this little hand". (লেডি ম্যাকবেথ বলেন “হাতে রক্তের গন্ধ, আরবের সমস্ত আতর ঢেলে দিলেও সে দুর্গন্ধ দূর হবে না"------Macbeth)
  2. Fair is foul, and foul is fair; (ডাইনিরা বলে, যা সত্য তাই মিথ্যা, যা মিথ্যা তাই সত্য' --ডাইনিদের কথার মধ্যে ছলনা রয়েছে। তাদের সেই কথার আড়ালে নিহিত ছিল অন্য একটা অর্থ --Macbeth)
  3. Life's but a walking shadow, a poor player, (Lady Macbeth এর মৃত্যুর পর Macbeth বলে, "জীবন চলমান ছায়া ছাড়া আর কিছুই নয়”) - Macbeth
  4. Look like an innocent flower/ But be the serpent under it. (চেহারায় ফুলের মতো প্রবিত্রতা আনো, অন্তরে রাখো সর্পিল অভিসন্ধি। রাজা ডানকানকে হত্যার জন্য ম্যাকবেথকে তার স্ত্রী এভাবে প্ররোচিত করে।)

Julius Caesar:

  1. Brutus, you too! (ব্রুটাস, তুমিও! তার বিশ্বাসঘাতকতা দেখে জুলিয়াস সিজার মৃত্যুর পূর্বে এই উক্তি করেন।)
  2. Cowards die many times before their death, But the valiant never taste of death but once. (কাপুরুষ মৃত্যুর আগে বহুবার মরে, যারা সাহসী তাদের মৃত্যু একবারই'। কালপুর্ণিয়াকে সিজার বলেন।) ------Julius Caesar.
  3. "Veni, vidi, vici";("I came; I saw; I conquered" আসলাম, দেখলাম, জয় করলাম) is a Latin phrase popularly attributed to Julius Caesar.

Famous Tragi-comedy/Problem Play

Measure for Measure:

  1. Some rise by sin and some by virtue fall. (পাপে কারো উত্থান হয় এবং পূণ্যে কারো পতন ঘটে।)
  2. The miserable have no other medicine but only hope. (হতভাগাদের কাছে আশাই একমাত্র ঔষুধ।)

The Merchant of Venice:

  1. All that glitters is not gold. (চকচক করলেই সোনা হয় না।)
  2. Love is blind. (ভলোবাসা অন্ধ হয়ে থাকে।)
  3. It is a wise father that knows his own child. (তিনিই বিজ্ঞ পিতা যিনি তার সন্তানদের সম্পর্কে পুরো অবগত।)
  4. In sooth, I know not why I am so child. (সত্য-সত্যই আমি জানি না আমি কেনো বিমর্ষ।)

Famous Comedies

As You Like It:

  1. "All the world's a stage and all the men and women merely players. They have their exists and their entrance and each man in the time plays many parts. (জ্যাকস জানায়, "সারা দুনিয়াটা একটা রঙ্গমঞ্চ, প্রতিটি নরনারী হচ্ছে অভিনেতা আর অভিনেত্রী, তাদেরও রয়েছে প্রবেশ ও প্রস্থান। একজনকে জীবনে অনেক ভূমিকায় অংশ গ্রহণ করতে হয়। ।"-As You Like It.
  2. Sweet are the uses of adversity. (নির্বাসিত ডিউক ফ্রেডারিক বলে, "দুর্দিনের দানই যে মধুর/দুঃখের প্রয়োজনীয়তা মধুর কত মধুর আমাদের এই জীবন। প্রাসাদের মিথ্যে আড়ম্বরপূর্ণ জীবন থেকে কত সুন্দর।")------As You Like It.
  3. The duke is describing the world view he has been forced to adopt now that he has been disposed exiled by his villainous brother this is the 'adversity' for which he has found 'sweet uses' By 'uses', the duke means 'profits'.)

Twelfth Night:

এটি একটি কমেডি নাটক। এই নাটকের অন্য নাম হল What You Will.

  • Be not afraid of greatness. Some are born great, some achieve greatness and others have greatness thrust upon them. (মহৎ হওয়া নিয়ে শঙ্কিত হয়ো না। কেউ কেউ মহত্ত্ব নিয়েই জন্মে, কেউ কেউ মহত্ত্ব অর্জন করে এবং কারো কারো উপর মহত্ত্ব চাপানো হয়।)
  • Love sought is good, but given unsought is better. (ভালোবাসার অন্বেষণ ভালো, কিন্তু তা অন্বেষণ না করা আরও ভালো।)
  • If music be the food of love, play on. (যাদ গানই হয় প্রেমের ইন্ধন, তবে গাও।)
  • Better a witty fool, than a foolish wit. (বোকা প্রজ্ঞাবান হবার চেয়ে প্রজ্ঞাবান বোকা হওয়াও উত্তম।)

A Midsummer Night's Dream:

এটি একটি কমেডি নাটক।

01. Take pains, Be perfect. (ব্যথা পাও আর পরিপূর্ণ হও।)
02. Love looks not with the eyes but with mind. (ভালোবাসা চোখ দেখে নয় মন দেখে বুঝে নিতে হয়।)
03. The course of true love never did run smooth. (প্রকৃত ভালোবাসায় কখনও সহজ মিলন হয় না।)

The Taming of the Shrew:

এটি একটি কমেডি নাটক। মুনীর চৌধুরী এই নাটকের অনুবাদ করেছেন যার নাম 'মুখরা রমণী বশীকরণ'। উল্লেখযোগ্য চরিত্র হলো - Katherine - সে একজন কলহপ্রিয় বা ঝগড়াটে রমণী বা shrew.

  1. I see a woman may be made a fool, If she had not a spirit to resist.

The Tempest:

এটি শেক্সপিয়ারের সর্বশেষ নাটক। Last work বা সর্বশেষ কর্মকে ইংরেজিতে Swan song বলা হয়। এই নাটকটি ১৬১১ সালের পহেলা নভেম্বর White Hall - এ রাজা জেমসের সামনে প্রথম মঞ্চস্থ করা হয়। উল্লেখ্য যে, এই হোয়াইট হল ১৫৩০-১৬৯৮ সাল পর্যন্ত ব্রিটিশ রাজপরিবারের বাসভবন ছিল। এই নাটকের উল্লেখযোগ্য চরিত্র হলো : Calliban, Ariel, Prospereo & Miranda.

এই নাটকের উল্লেখযোগ্য উক্তি :

  • Good wombs have borne bad sons.
  • Hell is empty and all the devils are here.

Romeo and Juliet

What's in a name? That which we call a rose / By any other name would smell as sweet [said by Juliet]

Juliet, prevented from marrying Romeo by the feud between their families, complains that Romeo's name is all that keeps him from her. (Compare "Romeo, Romeo! Wherefore art thou Romeo?")

Two Gentlemen of Verona:

  1. Home-keeping youth have ever homely wits. (যারা ঘরে বসে জীবন কাটায় তাদের বুদ্ধিশুদ্ধিও নিতান্তই ঘরোয়া হয়ে যায়)।

হেনরি সিরিজের নাটকের উল্লেখযোগ্য উক্তি :

  1. Uneasy lies the head that wears a crown. (মুকুট পরিহিত ব্যক্তির পক্ষে স্বস্তিতে ঘুমানো সহজ নয়।) [Henry The Fourth, Part 2 Act 3, scene 1, 26-3 1]
  2. Men of few are the best men. (কম কথার মানুষই সবচেয়ে উৎকৃষ্ট মানুষ।) [ Henry VI]

কমেডি অব এরর্‌স (১৯৯২-৯৩)

Character :

দুই যমজ (মনিব) দুই মনিবের ২ চাকর

দুই যমজ (চাকর/ভৃত্য) ২ মনিবের ২ চাকর

সারসংক্ষেপ: এই নাটকের বিষয়বস্তু হলো দুই যমজ নায়ক এবং তাদের দুই যমজ ভৃত্যকে নিয়ে বিভ্রান্তিকর ঘটনা সৃষ্টির মাধ্যমে হাস্যরস সৃষ্টি করা। যেহেতু যমজ নায়ক দুজন যেমন দেখতে একই রকম আবার তেমনি এদের ভৃত্য দুজনও দেখতে একই রকম। ফলে দুই যমজ মনিব এবং দুই যমজ চাকরদের নিয়ে পরিবারের মধ্যে এবং পরিবারের বাইরে ঘটেছে নানা বৈচিত্রময় বিভ্রান্তিকর ঘটনা, এই ঘটনা ঘটেছে ভুলের ফলে। আর এই ভুলের জন্য ঘটেছে কৌতুককর ঘটনা, শেষ পর্যন্ত এই ভুলের অবসান ঘটে সমস্যার সমাধান হয়ে যায়।

শেক্সপীয়রের প্রথম পর্বে লিখিত কমেডি নাটকগুলির মধ্যে প্রথমেই উল্লেখ করা যায় দ্য কমেডি অব এরর্‌স (the Comedy of Effors)। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই নাটকের একটি ভাবানুবাদ করেন, নাম 'ভ্রান্তিবিলাস'। পুটাসের কাহিনী অবলম্বনে নাটকটি রচিত। প্রথম অভিনয়কাল ১৫৯৮ খ্রীঃ। চরিত্র চিত্রণ দুর্বল কিন্তু মজাদার প্লট এবং ঘটনার দ্রুতগতি নাটকটিকে আকর্ষণীয় করে তুলেছে। নাককটি কৌতুকময় ফার্স জাতীয়। কাহিনী হচ্ছে, যমজ ভাই, দু'ভায়েরই নাম অ্যান্টিফোলাস। দুজনেই দেখতে একরকম, তাদের ভৃত্যও যমজ, তাদেরও দু'জনের নাম ড্রোমিও। যমজেরা দেখতেও একরকম, জাহাজডুবির ফলে তারা বিচ্ছিন্ন। তাদের নিয়ে মজার মজার ভুল হতে থাকে। পরিশেষে এই ভুল ভাঙ্গে, শেষে মিলন হয়।

মিডসামার নাইটস ড্রিম -১৫৯৫

Character :

Theseus (থিসিয়াস) - Duke of Athens

Hippolyta (হিপোলিটা) - Queen of Amazons

Oberoo (ওবেরোঁ) - পরীর রাজা

Titania (টাইটানিয়া) - ওবেরোঁর স্ত্রী

Helana (হেলেনা) - নায়িকা

Hermia (হার্মিয়া) - নায়িকা

Demetrius (ডিমিট্রিয়াস) - Lover of Helana

Lysander (লাইসেনডার) - Lover of Hermia

Botom (বটম) – গাধার মুখোশধারী ব্যক্তি

Puck (পাক) - ভৃত্য

নাটকের ধরণ : এটি একটি প্রেমভিত্তিক হাস্যরসাত্মক Comedy নাটক।

সারসংক্ষেপ: নাটকটির বিষয়বস্তু হলো প্রেম। এর কাহিনী এথেন্সের ডিউক Theseus ও অ্যামাজনের রাণী Hippolyta-র বিবাহ ঘটনাকে ঘিরে আবর্তিত। পরীর রাজা Oberoo সবার চোখে Love of Idleness - নামের ফুলের রস ঢেলে দিয়েছে। এমনকি নিজের স্ত্রী Titaniaএর চোখেও ঢেলে দিয়েছে। ফলে টাইটানিয়া ঘুম থেকে জেগে উঠে গাধার মুখোশধারী বটমকে ভালবেসে ফেলেছে।

অন্য দিকে ওবেরোঁর ভৃত্য Puck লাইসেনডার ও ডিমিট্রিয়াস এর চোখে সেই ফুলের রস ঢেলে দেয়, ফলে Lysander ও Demetrius দুজনই Helana-কে প্রেম নিবেদন করে। আর এভাবেই নানা দোষারোপ ও কাহিনীর মধ্য দিয়ে নাটকটি কমেডি হতে থাকে। পরিশেষে সবার চোখে প্রতিষেধক ফুলের রস ঢেলে পুনরায় সুস্থির করা হয় এবং নাটকের সমাপ্তি ঘটে।

অ্যাজ ইউ লাইক ইট -১৬০০

Oliver (অলিভার-বড় ভাই) – নায়ক
Orlando (অরল্যান্ড-ছোট ভাই)
Duke Senior (ডিউক সিনিওর - বড় রাজা)
Duke Frederic (ডিউক ফ্রেডারিক - ছোট রাজা) - ডিউক সিনিওর এর ভাই।
Rosalind (রোজালিন্ড) - ডিউক সিনিওর এর একমাত্র কন্যা
Celia (সিলিয়া) - ডিউক ফ্রেডারিক এর একমাত্র কন্যা
Forest of Arden (আর্ডেনের বন/জঙ্গল)
Charles (চার্লস) -বীর

সারসংক্ষেপ :

এটি একটি রোমান্টিক কমেডি নাটক। এই নাটকে Orlando এবং Rosalind এর প্রেমের কাহিনী নানা বৈচিত্রময় ঘটনার মাধ্যমে রূপলাভ করেছে।

নাটকে Duke Senior তার ছোট ভাই Duke Frederic এর দ্বারা নির্বাসিত হয়। ডিউক সিনিয়র আর্ডেনের জঙ্গলে (Forest of Arden) আশ্রয় নেন। Duke Frederic তার বড় ভাইয়ের কন্যা Rosalind কে খুবই ভালোবাসতেন বলে তাকে তার বাবা Duke Senior এর সাথে নির্বাসিত করেন নি।

অন্যদিকে - Oliver সম্পত্তির লোভে তার ছোট ভাই Orlando কে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে এবং তাকে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করে। এতে Orlando গৃহ ত্যাগ করে আর্ডেনের জঙ্গলে পৌঁছে।

এদিকে বর্তমান ডিউক ফ্রেডারিক, রোজালিন্ডকে প্রাসাদ ত্যাগ করতে বলে। তাই Rosalind তার চাচাত বোন Celia কে নিয়ে ঐ আর্ডেনের জঙ্গলে পৌঁছে। অবশেষে নানা ঘটনার মাধ্যমে Orlando-Rosalind, Oliver - Celia জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

টুয়েলফথ নাইট – দ্বাদশ রজনী

Character :

Orsino (ওরসিনো) - আইলিবিয়ার ডিউক

Olivia (ওলিভিয়া) - কাউন্টের কন্যা

Viola (ভায়োলা) - ছদ্মবেশি বালক/ সিবাসটিয়ান এর বোন

Sebastian (সিবাসটিয়ান) - ভায়োলার ভাই

সারসংক্ষেপ :

নাটকের বিষয়বস্তু হলো প্রেম। আইলিবিয়ার ডিউক ওরসিনো প্রেমে পড়েছে এক কাউন্টের কন্যা ওলিভিয়ার। বাবা ও ভাইকে হারিয়ে ওলিভিয়া মনের দুঃখে কারও সঙ্গে মিলামেশা করে না। এমনকি ওরসিনোর প্রেমের প্রতি তার কোন আগ্রহ নেই। এ সময় জাহাজডুবি হয়ে ঐ দেশে উপস্থিত হলো তরুনী ভায়োলা। সে বালকের ছদ্মবেশ ধারণ করে ডিউকের কাছে চাকরের কাজে নিযুক্ত হলো। সে অলিভিয়ার কাছে ডিউকের ঠিঠি নিয়ে যেত। ওলিভিয়া ছদ্মবেশী ভায়োলাকে ভালবেসে ফেলেছে এবং তাকে বিয়ে করার জন্য পীড়াপীড়ি করেছে। এমন সময় ভায়োলার ভাই সিবাসটিয়ান এসে উপস্থিত। ভায়োলা ও সিবাসটিয়ান দেখতে একই রকম। ফলে ওলিভিয়া পড়েছে দারুন বিপদে। অন্যদিকে সিবাসটিয়ান পড়েছে অন্য বিপদে। কারণ ভায়োলা দেখতে ঠিক তার বোনের মত যে জাহাজডুবিতে হারিয়ে গেছে। যখন ভায়োলা ছদ্মবেশ ছেড়ে নিজের পরিচয় দিলো তখন সব সমস্যার সমাধান হয়ে গেলো। ওরসিনোর সঙ্গে ছদ্মবেশি ভায়োলার আর ওলিভিয়ার সঙ্গে সিবাসটিয়ানের বিবাহের মাধ্যমেই নাটকটি শেষ হয়।

The Tempest- দ্যা টেম্পেস্ট

Character :

Antonio (অ্যান্টোনিও) - বর্তমান মিলানের ডিউক, ও প্রস্পেরোর ভাই

Prospero (প্রস্পেরো) - মিলানের মহামান্য ডিউক (সাবেক), ডিউক অ্যান্টোনির ভাই, অ্যারিয়েল ও ক্যালিবান এর প্রভু

Miranda (মিরান্ডা) - মিলানের মহামান্য ডিউক প্রস্পেরোর মেয়ে

Caliban (অ্যারিয়েল ও ক্যালিবান) - অশরীরী আত্মা (প্রস্পেরোর ভৃত্য)

Alonso (অ্যালোনসো) - নেপলসের রাজা

Ferdinand (রাজকুমার ফার্দিনান্দ) - নেপলসের রাজা অ্যালোনসোর ছেলে।
Sebastian (সেবাসটিয়ান) - অ্যালোনসোর ভাই

সারসংক্ষেপ:

মিলানের মহামান্য ডিউক প্রস্পেরো তার ভাই বর্তমান মিলানের ডিউক অ্যান্টোনিও দ্বারা নির্বাসিত হয়ে এক নির্জন দ্বীপে তাঁর মেয়ে মিরান্ডাকে নিয়ে বসবাস করছিলেন। এখানে তাঁর সঙ্গী অশরীরী আত্মা অ্যারিয়েল ও ক্যালিবান। এরা তার ভৃত্য। নাটকটিতে মিলান থেকে নির্বাসিত মহামান্য ডিউক প্রস্পেরোর যাদুবিদ্যার দ্বারা প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে একটি যাত্রীবাহী জাহাজ এলোমেলো করে দেয়। জাহাজের যাত্রীরা হলেন- মিলানের বর্তমান ডিউক অ্যান্টোনিও, নেপলসের রাজা অ্যালোনসো, রাজকুমার ফার্দিনান্দ, রাজভ্রাতা সেবাস্টিয়ান, এবং আরও অনেক। জাহাজ এলোমেলো হয়ে গেলেও সকল যাত্রী নিরাপদে ছিল এবং তারা বিভিন্ন দলে ভাগ হয়ে প্রস্পেরোর দ্বীপের বিভিন্ন জায়গায় অবস্থান করছিলো।

নেপলসের রাজা অ্যালোনসো ভেবেছিল তার ছেলে জাহাজডুবিতে মারা গেছে। কিন্তু অ্যারিয়েল তার প্রভু প্রস্পোরোর নির্দেশ মত নেপলসের পুত্র ফার্দিনান্দকে অক্ষত অবস্থায় তীরে তুলে এনেছে। ফার্দিনান্দ প্রস্পেরোর কন্যা মিরান্ডার প্রেমে পড়ে। মিরান্ডার প্রতি ফার্দিনান্দের ভালোবাসা প্রস্পেরোকে সন্তুষ্ট করে। পরিশেষে ষড়যন্ত্রকারীরা শাস্তি পেলো। সবাই আবার একত্রিত হলো আর এভাবেই নাটকের সমাপ্তি ঘটে।

Romeo & Juliet (রোমিও অ্যান্ড জুলিয়েট)

Character:

Romeo (রোমিও) - প্রধান চরিত্র/নায়ক

Juliet (জুলিয়েট) – নায়িকা

Montego (মন্টেগু) - Romeo এর বাবা

Lady Montego (লেডি মন্টেগু) - Romeo এর মা

Capulet (ক্যাপিউলেট) - Juliet এর বাবা

Lady Capulet - (লেডি ক্যাপিউলেট) - Juliet এর মা

সারসংক্ষেপ :

নাটকটি রোমিও এবং জুলিয়েট এর ভালোবাসার গল্প নিয়ে নির্মিত। রোমিও বাবা মন্টেগু এবং রোমিওর মা লেডি মন্টেগু। আর জুলিয়েট এর বাবা ক্যাপিউলেট এবং তার মা লেডি ক্যাপিউলেট। ক্যাপিউলেট ও মন্টেগু পরিবারের দীর্ঘদিনের দ্বন্দ্বই তাদের ভালোবাসার একমাত্র বাধাঁ। এ কারণে বিভিন্ন ঘটনার পর রোমিও এবং জুলিয়েটকে প্রাণ দিতে হয় যার বিনিময়ে দুই পরিবারের দ্বন্দ্ব লাঘব হয়। আর এ ভাবেই নাটকটি ট্রাজেডি রূপ নেয়।

Hamlet - হ্যামলেট-১৬০১

Character:

Hamlet (হ্যামলেট) - Protagonist-নাটকের প্রধান চরিত্র ও- King Hamlet এর ছেলে।

King Hamlet (রাজা হ্যামলেট) ডেনমার্কের পূর্বের রাজা এবং Hamlet এর বাবা।

Gertrude (গারট্রড) - ডেনমার্কের রাণী ও Hamlet এর মা।

Claudius (ক্লডিয়াস) - ডেনমার্কের রাজা ও Hamlet এর চাচা

Horatio (হোরাসিও) - Hamlet এর বন্ধু

Ophelia (অফেলিয়া) - নাটকের নায়িকা এবং Hamlet এর প্রেমিকা

Laertes (লেয়ার্তেস) - Ophelia এর ভাই

Polonius (পলনিয়াস) - Ophelia'র বাবা

সারসংক্ষেপ:

হ্যামলেট কর্তৃক পিতার মৃত্যুর প্রতিশোধের বিভিন্ন প্রচেষ্টাই নাটকটির মূল বিষয়। নাটকে Claudius ও Gertrude দ্বারা Hamlet এর বাবা King Hamlet খুন হন। Hamlet তার বাবার মৃত্যুর সব ঘটনা তার বাবারই প্রেতাত্মার মাধ্যমে জানতে পারে।

তাই প্রতিশোধের নেশায় হ্যামলেট পাগলের ভান করে তার চাচা Claudius -কে হত্যার পরিকল্পনা করে কিন্তু রাজা ক্লডিয়াস হ্যামলেট এর পরিকল্পনা বুঝতে পেরে তাকেই হত্যা করার জন্য Hamlet ও Laertes এর মধ্যে Fencing- Match" (ষড়যন্ত্রমূলক ঐক্যযুদ্ধ) এর আয়োজন করে। রাজা ষড়যন্ত্র করে তরবারির ডগায় বিষ মিশায় এবং বিষ মিশ্রিত পানি রাখে। Fencing- Match এ হ্যামলেট ও লেয়ার্ডস একে অপরকে তলোয়ার দ্বারা আঘাত করতে থাকে। এ সময় খামখেয়ালি বশত রাণী Gertrude, হ্যামলেটের জন্য রাখা বিষমিশ্রিত পানীয় পান করে মারা যায়। সবকিছু বুঝতে পেরে হ্যামলেট ক্লডিয়াসকে ছুরির আঘাত ও বিষ মিশ্রিত পানীয় পান করিয়ে হত্যা করে। সর্বশেষে Hamlet ও Laertes বিষ মিশ্রিত তলোয়ার এর আঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এভাবেই নাটকটি ট্রাজেডি রূপ ধারণ করে।

King Lear - কিং লিয়ার

Character :

King Lear (কিং লিয়র) - Protagonist -এর মূল চরিত্র এবং ইংল্যান্ডের রাজা।

Goneril (গনেরিল) - King Lear-এর বড় মেয়ে।

Regan (রিগান) – King Lear-এর মেঝ মেয়ে।

Cordelia (কর্ডেলিয়া) - King Lear-এর ছোট মেয়ে।

Edmund (এডমুন্ড) - খলনায়ক ও রিগান-এর স্বামী।

সারসংক্ষেপ:

ব্রিটেনের রাজা লিয়ার। তাঁর তিন কন্যা। গনরিল, রিগান আর কর্ডেলিয়া। রাজা সিদ্ধান্ত নিলেন তিনি তার রাজ্য, তিন কন্যার মাঝে ভাগ করে দিবেন। সে মোতাবেক তিনি তাঁর, তিন কন্যাকে ডেকে জিজ্ঞেস করলেন কে তাকে কতটা ভালোবাসে। রাজার বিবাহিতা দু'কন্যা গনরিল ও রিগান তাকে নানা চাটুবাক্যে সন্তুষ্ট করে রাজ্যের দুটো অংশ নিয়ে নিল। শেষে ছোট কন্যা কর্ডেলিয়া জানাল যে তার ভালোবাসার পুরোটা রাজাকে দিলে স্বামীর জন্য কি থাকবে, পিতার যা প্রাপ্য কর্ডেলিয়া তাই দেবে। এটা শুনে রাজা কর্ডেলিয়াকে রাজ্য থেকে নির্বাসন দিলেন। সে ফরাসীরাজের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ফ্রান্সে চলে গেল। রাজা তার প্রধান অমাত্য গুচেস্টারকেও রাজ্য ছাড়া করলেন কর্ডেলিয়ার পক্ষে কথা বলার জন্য। রাজা তার রাজ্য পুরো দান করে তার বড়ো কন্যা গনরিলের গৃহে আশ্রয় নিলে গনরিল রাজার স্বেচ্ছাচারিতার জন্য প্রাসাদ থেকে তাকে সরে যেতে বললে রাজা রিগানের কাছে গেলেন, সেখানেও থাকতে না পেরে বনে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলেন। গুচেস্টারের সৎ পুত্র এডমন্ড রাজার বড়ো দু'কন্যার পক্ষে যোগ দিয়ে গুচেস্টারের চোখ তুলে ফেলল আর গুচেস্টারের আসল পুত্র এডগারকে রাজ্য ছাড়া করল। রাজা লীয়ার রাজ্য হারা হয়ে বুঝলেন কে তাকে সত্যিকারভাবে ভালোবাসে। রাজার যখন চরম দুরবস্থা তখন কর্ডেলিয়া তার সেনাদল নিয়ে এলো রাজাকে উদ্ধার করতে। দুর্ভাগ্যক্রমে কর্ডেলিয়া বন্দী হলো, কারাগারে প্রাণ দিতে হলো তাকে, রাজা লীয়ার সেই শোকে মারা গেলেন। গুচেস্টারের আসল পুত্র এডগার দুর্বৃত্ত এডমন্ডকে হত্যা করল। শেষে এডগার ব্রিটেনের রাজ্যভার বুঝে নিল। অবশেষে রাজার উক্তি - "I am a man, more sinned against than sinning."

Macbeth- ম্যাকবেথ

Character:

Macbeth (ম্যাকবেথ) - Protagonist - এর মূল চরিত্র- রাজা ডানক্যান এর সেনাপতি

Lady Macbeth (লেডি ম্যাকবেথ) ম্যাকবেথের বউ (৪র্থ ডাইনি বলা হয়)

Duncan (ডানক্যান) স্কটল্যান্ডের রাজা

Malcon (ম্যালকন) রাজার পুত্র

Macduff (ম্যাকডাফ) - রাজার এক বীর (Knight)

Witches (উইচেস্) - ৩ ডাইনি/যাদুকরী

সারসংক্ষেপ :

স্কটল্যান্ডের রাজা Duncan এর একজন বিশ্বস্ত সেনাপতি Macbeth এবং ম্যাকবেথের স্ত্রী Lady Macbeth যাকে নাটকের চতুর্থ ডাইনী বলা হয়।

নাটকে তিনজন ডাইনী ম্যাকবেথকে বলেছিল সে কডোরের অধিপতি ও পরবর্তীতে স্কটল্যান্ডের রাজা হবে। বিষয়টি সে তার স্ত্রী লেডি ম্যাকবেথকে জানাল। সে কডোর (স্কটল্যান্ডের একটি রাজ্য) আক্রমণ করে জয়লাভ করল এবং রাজা তাকে ঐ কডোর রাজ্যের অধিপতি বানাল। এভাবে তাদের প্রথম ভবিষ্যৎবাণী সত্যি হলো।

সম্পর্ক দৃঢ় করার জন্য রাজা ডানকান ম্যাকবেথের দূর্গে এক রাতে সফরে গেলেন। ঐ রাতে ম্যাকবেথ, তার স্ত্রীর প্ররোচনায় ঘুমন্ত অবস্থায় বৃদ্ধ রাজাকে হত্যা করে। এ খবর পেয়ে বৃদ্ধ রাজার পুত্র Malcon (ম্যালকন ও Knight (বীর) ম্যাকডাফ পলায়ন করেন। ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজা হলেন। এভাবেই ডাইনীদের দ্বিতীয় ভবিষ্যৎবাণী ও সত্যি করলেন।

এবার রাজ্য পরিচালনা করার সময় Lady Macbeth ধীরে ধীরে তার অপরাধের অনুশোচনা করতে করতে পাগল হয়ে মৃত্যুসজ্জায় ঘুমের মোহে উক্তি করে "All the perfumes of Arabia will not sweeten this little hand." এবং মৃত্যু কোলে ঢলে পড়ে।

এরই মাঝে পলাতক Malcon ও Macduff ফিরে আসে এবং Macbeth-কে আক্রমণ করে। স্ত্রী মৃত্যুশোকে কাতর ম্যাকবেথ লড়াই করে ম্যাকডাফের হাতে নিহত হন। আর এভাবেই ট্রাজেডির ম্যাধ্যমে নাটক শেষ হয়।

দি মার্চেন্ট অব ভেনিস ১৫৯৬

Character :

Antonio (অ্যান্টোনিও) – Merchant of Venice

Bassanio (বাসানিও) – Friend of Antonio

Portia (পোর্শিয়া) – A rich heiress of Belmont

Shylock(শাইলক) – A rich money lender

সারসংক্ষেপ :

উইলিয়াম শেক্সপিয়ার এর একটি বিখ্যাত কমেডি। একে ট্রাজেডি কমেডিও বলা হয়। নাটকটির বিষয়বস্তু হলো Shylock-র শাস্তি। শাইলক হলো মহাজন (Money Lender)। নাটকে ভেনিসের ব্যবসায়ী Antonio শাইলকের কাছে টাকা ধার নিয়েছিল এবং চুক্তি করেছিল যে সময়মত টাকা শোধ না করতে পারলে অ্যান্টোনিওর দেহ থেকে Shylock, এক পাউন্ড মাংস কেটে নিতে পারবে।

কিন্তু Antonio সময়মত টকা পরিশোধ করতে পারে নি। চুক্তি অনুযায়ী শাইলক তার দেহ থেকে এক পাউন্ড মাংস কেটে নেওয়ার কথা কিন্তু Shylock তা পারে নি। কারণ ভেনিসের অন্যান্য ব্যবসায় পোর্শিয়া, নিরিশা ও বাসানিও অ্যান্টোনিওর সমস্যা সমাধানে ষড়যন্ত্র করে এক বিচারককে দিয়ে রায় বের করেছিল যে, শাইলক মাংস কেটে নিতে পারবে কিন্তু এক বিন্দু রক্তপাত করতে পারবে না। অধিকন্তু শাইলকের বিরুদ্ধে Antonio-কে হত্যার ষড়যন্ত্র এনে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হলো।

Measure for Measure : Story in Brief (মেজার ফর মেজার গল্প সংক্ষেপ) :

Duke Vincentio is the duke of Vienna. He hands over the reign of govern-ment to a lord, Angelo. Angelo has an excellent reputation in Vienna. He is believed to be a man of strict principles. He is a strict administrator. He declares death sentence against Claudio. Isabella is the sister to Claudio. She gets a message from her brother. She appeals to Angelo for mercy. But Angelo shows his sexual desire for her. He offers her brother's life in exchange of her honour. He says that he has fallen in love with her and would like to possess her body. Then the Duke goes to prison to meet Claudio in disguise. He also meets the Provost. He saves the life of Claudio. But the false news of his death is given to Isabella. The Duke takes back the administration of his country. Isabella brings about the charges against Angelo. Mariana also brings about charges against Angelo.

At last, Angelo confesses his misdeeds to the Duke. So he has to marry Mariana. The Duke forgives Claudio and asks him to marry Juliet. He then proposes marriage to Isabella.

Under the Greenwood Tree

William Shakespeare

Under the greenwood tree

Who loves to lie with me,

And turn his merry note

Unto the sweet bird's throat,

Come hither, come hither, come hither:

Here shall he see

No enemy

But winter and rough weather.

Who doth ambition shun,

And loves to live i' the sun,

Seeking the food he eats,

And pleas'd with what he gets,

Come hither, come hither, come hither:

Here shall he see No enemy

But winter and rough weather.

মুক্ত আকাশের নিচে

কে আমার সাথে থাকতে চাও

এবং যে তার আনন্দের গান গাইবে

মিষ্টি পাখির সাথে কণ্ঠ মিলিয়ে,

এখানে আসো, এখানে আসো, এখানে আসো,

এখানে সে দেখতে পাবে

কোন শত্রু নেই

শৈত্য আর তীব্র আবহাওয়া ব্যতীত।

যার উচ্চাকাঙ্ক্ষা নেই,

এবং সূর্যতাপ সইতে পারবে

খাদ্য খুঁজে পাবে,

এবং সন্তুষ্ট থাকবে যা পাবে তাই নিয়ে,

এখানে আসো, এখানে আসো,

এখানে আসো, এখানে সে দেখতে পাবে

কোন শুক্র নেই

শৈত্য আর তীব্র আবহাওয়া ব্যতীত।

Love's Labour's Lost :

এরপর দ্বিতীয় উল্লেখযোগ্য কমেডি হচ্ছে 'লাভস লেবারস লস্ট' (Love's Labour's Lost) । রচনাকাল ১৫৯৫ খ্রী:, অভিজাত সমাজের লর্ডস্ ও লেডীদের নিয়ে মজাদার লঘু-চপল কাহিনী। নাটকটি স্যাটায়ার জাতীয় রচনা। তবে নাটকের প্লট এখানে অনেক স্পষ্ট এবং লিরিক কবিতার আবির্ভাব দেখা যাচ্ছে। কাহিনী হচ্ছে, স্পেনের অন্তর্গত নাভারার রাজা ও তাঁর তিন সভাসদ্‌ প্রতিজ্ঞা করলেন, তিন বছর তাঁরা জ্ঞানচর্চা করবেন এবং কোন নারীর মুখ দেখবেন না। রাজসভাতেও নারীর প্রবেশ নিষিদ্ধ। কিন্তু রাজকার্যে দূত হিসেবে এলেন ফরাসী রাজকন্যা। বাধ্য হয়ে রাজসভায় তাঁকে স্বাগত জানাতে হলো। রাজা রাজকন্যার প্রেমে পড়লেন। সভাসদেরা পড়লেন রাজকন্যার সহচরীদের প্রেমে। অবশ্য ফরাসী রাজার মৃত্যুতে এঁদের মিলন এক বছর পিছিয়ে গেল।

The Taming of the Shrew :

তৃতীয় উল্লেখ্য কমেডি নাটক 'দ্য টিমিং অব দ্য শ্রু' (The Taming of the Shrew)। ১৫৯৮ খ্রী: রচিত নাটক হিসেবে এর উল্লেখ পাওয়া যায়। নাটকে একটি কাহিনীর মধ্য দিয়ে আর একটি কাহিনী বলা হয়েছে। প্রথমে কাহিনীটি পরবর্তী কাহিনীর ভূমিকা স্বরূপ ব্যবহৃত হয়েছে। এই পদ্ধতি শেক্সপীয়র নাটকে একবারই ব্যবহার করেছেন, পরে কাহিনী পরিবেশনের এই রীতি পরিত্যক্ত হয়েছে। এই নাটকের কাব্যধর্মিতা, 'উইনিভারসিটি উইটস'দের রচনাকে স্মরণ করায়। নাটকটি ফার্স জাতীয়। কাহিনী হচ্ছে, ক্রিষ্টোফার শস্নাই নামে এক অচেতন মদ্যপকে একজন লর্ড শিকার থেকে ঘরে ফেরার পথে দেখতে পেয়ে মজা করার জন্য সঙ্গের লোকজনের সাহায্যে তাঁর দুর্গপ্রাসাদে তুলে নিয়ে আসেন এবং সেই মদ্যপই যেন দুর্গাধিপতি এমনভাবে তার সঙ্গে ব্যবহার করতে আজ্ঞা দেওয়া হয়। জ্ঞান ফেরার পর পরিবর্তিত অবস্থায় সে প্রথমে বিভ্রান্ত হলেও, পরে সে ভাবতে আরম্ভকরে যে সে সত্যই দুর্গাধিপতি লর্ড। তার বিনোদনের নানা আয়োজন করা হয়। অভিনেতাদের দিয়ে তার জন্য একটা নাটকও মঞ্চস্থ করা হয়। সেই নাটকের কাহিনী হচ্ছে, অত্যন্ত বুদ্ধিমান ও স্থিরপ্রতিজ্ঞ ভেরোনাবাসী যুবক পেট্রসিও এক ধনী পিতার আদুরে দজ্জাল মেয়ে ক্যাথারিনাকে বিয়ে করলেন। মেয়েটির নানা খেয়ালীপনা ও জেদকে কঠোরতর জেদ ও ভালোবাসার দ্বারা প্রতিহত করার মধ্য দিয়েই ক্যাথিরিনার নবজন্ম ঘটল। এইভাবেই বদমেজাজী (Shrew) মহিলা হয়ে উঠল স্বামী-অনুগতা (Tamed) সুশীলা গৃহবধূ। নাটকটির আনন্দময় পরিণতি ঘটল।

The Two Gentlemen of Verona (ভেরোনার দুইজন ভদ্রলোক):

The Two Gentlemen of Verona is an early comedy. It is romantic and its theme is love. It deals with love, marriage and knightly adoration of the lady. Proteus and Valentine are two friends. Proteus falls in love with Julia. Valentine leaves Proteus and goes to Milan. Proteus' s father Antonio sends him to Milan. Going there, he finds that Valentine falls in love with Silvia, daughter to the Duke. Seeing Silvia, Proteus falls in love with her.

Titus Andronicus (তিতাস এ্যান্ড্রোনিকাস) :

Titus Andronicus was written in 1592-93. It is published in 1594. It is the most lamentable Roman tragedy of Titus Andronicus. It is modelled after Seneca's Thyestes. It is full of sensational elements.

Julius Caesar (জুলিয়াস সিজার)

Shakespeare's tragic dramas begin with Julius Caesar (1599-1600). It is a Roman play. It deals with the murder of Caesar by the conspirators. The characters of the play are Brutus, Portia, Cassius and Antony. Brutus is a political idealist. Portia is his wife.

শ্যাল আই কমপেয়ার দি টু ও সামারস ডে

সারাংশ:

Shakespeare-এর ১৮নং সনেটটি তাঁর এক বন্ধুর সৌন্দর্যকে নিয়ে লেখা। এখানে কবি তাঁর বন্ধুর সৌন্দর্য গ্রীষ্মকালীন সৌন্দর্যের সাথে তুলনা করতে গিয়ে বলেছেন যে, তাঁর বন্ধুর সৌন্দর্যে গ্রীষ্মকালীন সৌন্দর্যের চেয়ে অধিক টেকসই ও কোমল। কারণ গ্রীষ্মের ঝড়ো হাওয়া ফুলের সুন্দর কুঁড়িগুলোকে বিনাশ করে তাছাড়া গ্রীষ্মের আয়ুষ্কালও কম, সূর্যের তাপও দগ্ধ। মাঝে মাঝে আকাশ কালো-মেঘে ঢাকা থাকে। কবি বলেছেন কোনো বস্তুর সৌন্দর্যই দীর্ঘ দিন টিকে থাকে না, হয় প্রাকৃতিক নিয়মে, না হয় দুর্ঘটনায় তা নষ্ট হয়ে যায়। কিন্তু তাঁর বন্ধুর সৌন্দর্য কখনোই ম্লান হবে না। মৃত্যু এসেও কেড়ে নিতে পারবে না তাঁর সৌন্দর্যকে। কারণ কবি এই সনেটের মাধ্যমে তার সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন। যতদিন মানুষ পৃথিবীতে অবস্থান করবে, যতদিন থাকবে দেখার চোখ, ততদিন সে উপভোগ করবে এই সনেটের সৌন্দর্য গাঁথা। অকৃত্রিম আবেগের শব্দচয়ন দ্বারা কবি তাঁর বন্ধুর ক্ষণস্থায়ী সৌন্দর্যকে চিরস্থায়ী রুপ দান করেছেন এই সনেটে।

Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

Medieval period
Elizabethan period
Caroline period
Restoration period
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...