Preparation For Renaissance (1500-1558)
i) কনস্টান্টিনোপোলের পতনের পর ১৪৫৩ সালে Renaissance Period শুরু হয়।
ii) রেঁনেসা যুগে শিল্প, সাহিত্য, নতুন আবিষ্কার এবং প্রাচীন গ্রীক ও রোমের নিদর্শনের প্রতি ঝোঁক পরিলক্ষিত হয়।
iii) Renaissance means rebirth or revival or regeneration.
iv) Renaissance began in Florence, Italy in 1453.
v) Renaissance is a French word.
vi) A salient feature of the Renaissance is Humanism.
vii) 'Tottle's Miscellany' (Sir Thomas Wyatt) is the first fruit of Renaissance.
viii) রেঁনেসা যুগের ১৬০ বছরকে ৪টি যুগে বিভাজন করা হয়।
| a) Elizabethan Age (1558-1603) |
| b) Jacobean Age (1603-1625) |
| c) Caroline Age (1625-1649) |
| d) Commonwealth Period (1649-1660) |
What is Renaissance (রেনেসাঁ কী):
Renaissance means rebirth or revival or regeneration। অর্থাৎ শব্দটার বাংলা প্রতিশব্দ হলো Renaissance পুনর্জাগরণ অথবা পুনর্জন্ম অথবা নবজাগরণ। এটা যেন জন্মান্তরবাদেরই সমার্থক শব্দ। অজানাকে জানা এবং অদেখাকে দেখার যে অদম্য ইচ্ছা তাই হলো Renaissance। রেনেসাঁ যখন ইতালির বাইরে আসতে শুরু করে তখন মানুষ অজানাকে জানা এবং অদেখাকে দেখার প্রবল ইচ্ছা নিয়ে ঝাঁপিয়ে পড়ে দিকে দিকে। আগে মানুষ অজানাকে ভয় পেত। কিন্তু রেনেসাঁর স্পর্শে তারা হয়ে ওঠে curious বা উৎসুক। তাই অদম্য কৌতুহলে তারা প্রকৃতির রহস্য উদঘাটনে বেড়িয়ে পড়ে। ফলে Renaissance পরিণত হয় ঘৃণে-ধরা বিশ্বাস, নীতিমালা ও সংস্কারের বিরুদ্ধে প্রচণ্ড বিদ্রোহের বহিঃপ্রকাশ। এতে করে মানুষ চিন্তাশীল হয়ে ওঠে।
Features of Renaissance (রেনেসাঁর বৈশিষ্ট্য) :
- Curiosity about more knowledge and learning. (শিক্ষা-দীক্ষার প্রতি প্রবল আগ্রহ),
- Desire for unlimited wealth and power. (অপরিসীম সম্পদ এবং ক্ষমতার প্রতি মোহ),
- Love of adventures (অভিযানের প্রতি মোহ),
- Love of own country (স্বদেশপ্রেম),
- Love of beauty (সৌন্দর্যের সাধনা),
- Love of humanism (মানবপ্রেম বা মানবতাবাদ),
- Love for the past (অতীতের প্রতি ভালবাসা)।
এসব কারণে রেনেসাঁর ফলাফল পেতে আমাদেরকে খুব বেশি দেরী করতে হয়নি। বিশ্ববাসী অবাক হয়ে কিছু আশ্চর্যজনক ঘটনা প্রত্যক্ষ করে। সুতরাং তারা আরো জ্ঞান-বিজ্ঞানের প্রতি আগ্রহী হয়ে উঠে।
# বহুনির্বাচনী প্রশ্ন

Sir Thomas More (1478-1535
(স্যার টমাস মুর)
He was born in 1478 in London. He studied at Oxford. He started his career as a lawyer. He was expert in Latin. So he wrote both Latin and English. He has writ-ten some poems in English. But his immortal work is Utopia (1516) (Novel). It is written in Latin. Its subti-tle is Kingdom of Nowhere.
Thomas More এর বিখ্যাত গ্রন্থ The Utopia (Novel) এর সার-সংক্ষেপ :
The Utopia গ্রন্থটি Thomas More ল্যাটিন ভাষায় ১৫১৬ সালে রচনা করেন। আধুনিক সময়ে এটি বিশ্বের নানা ভাষায় অনূদিত হয়েছে। তার মৃত্যুর পর ১৫৫১ সালে বইটি ইংরেজীতে অনুবাদ করা হয়। "ইউটোপিয়া'র গ্রীক অর্থ হচ্ছে "কোথাও না”। অর্থাৎ কোথাও কোনদিন যা ছিল না। কি ছিল না? একটি দেশ যে দেশটি কোথাও কোনদিন ছিল না। টমাস মুর সেই দেশটির চিত্র অংকন করেছেন। সেই দেশটির চিত্র অংকন করতে গিয়ে তিনি আর একটি দেশের চিত্র অংকন করেছেন যে দেশটিকে তিনি দেখেছেন এবং জেনেছেন ভালোভাবে। তাই গ্রন্থটির দুটি অংশ।
ইউটোপিয়ার প্রথম অংশ -
ব্যবসা উপলক্ষে লেখক যখন ফ্রান্সে গিয়েছেন, সেখানে হিল্লোডে নামক কোন নাবিকের সাথে পরিচয় হলো যে বিখ্যাত অভিযাত্রী আমেরিগো ভেসপুচির সাথে বহু দেশ ভ্রমণ করেছে। সুতরাং দেশভ্রমণের অভিজ্ঞতা সম্বন্ধে তার অনেক কিছু বলার আছে। টমাস মুর, র্যাফেল হিথলোড এবং একজন কার্ডিনাল একসঙ্গে একটি বাগিচার মধ্যে বসে নানা সমস্যা নিয়ে আলোচনা করতে লাগল। র্যাফেল হিথলোডে ইংল্যান্ডে ভ্রমণ করেছে। সুতরাং তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সে ইংল্যান্ডে আইনের নির্দয়তা এবং সাধারণ মানুষের দারিদ্র্যের ভয়াবহতার বর্ণনা করল। সে দুর্নীতির কথা বলে, বলল: তোমাদের দেশে চুরির মূল কারণ কি জান?
কার্ডিনাল শুধাল, "কি সেটা?”
র্যাফেল বলল, “দেখুন মশাই, আপনার দেশের যে ভেড়াগুলি এত শান্ত, পোষমানা আর সামান্য আহার করত, সেই ভেড়াগুলি এখন এত অবাধ্য আর পেটুক হয়েছে, যে তারা এখন এদেশের মানুষকে ধরে ধরে খেয়ে ফেলছে। ফলে জমি থেকে চাষীকে উৎখাত করা হয়েছে। তারা কোথাও থাকবার জায়গা খুঁজে পাচ্ছে না। যখন সর্বস্ব খোয়া গেছে তখন আর কি করতে পারে, আর চুরি করলেই ফাঁসি।"
এই হচ্ছে তদানীন্তন ইংল্যান্ডের ছবি। গরীবের বিরুদ্ধে ধনীর শোষণের ষড়যন্ত্রের ছবি।
ইউটোপিয়ার দ্বিতীয় অংশ :
ইংল্যান্ডের ভয়াবহ অবস্থার কথা মনে রেখেই র্যাফল হিথলোডে অজানা সমুদ্রের মাঝে এক অজানা দেশের অবস্থার কথা বর্ণনা করতে লাগল। র্যাফেল সেই দেশের সমস্ত ভালো আইন এবং ভালো সামাজিক ব্যবস্থার কথা বর্ণনা করল। সেই অজানা দেশে কোন দরিদ্র নেই। সামাজিক সমস্ত সম্পত্তি ও বেঁচে থাকার উপকরণ সর্বসাধারণের। ব্যক্তিগত মালিকানা বলতে কিছুই নেই। প্রত্যেক প্রতিবেশীর কল্যাণের কথা চিন্তা করে এবং প্রত্যেকের জন্য একটা সুন্দর ছিমছাম বাড়ী আছে। প্রত্যেকেই শ্রম করে, তবে নয় ঘন্টার অধিক শ্রম করতে হয় না। শ্রমের শেষে খেলাধুলা, লেখাপড়া করে। শিক্ষাব্যবস্থা অবৈতনিক। ম্যাজিস্ট্রেটরা জনগণের দ্বারা নির্বাচিত হন। নির্বাচিত সরকার গঠন করা হয়। সামান্য আইন প্রচলিত আছে কিন্তু উকিল নেই। অন্যের ধর্মমতের প্রতি অসহিষ্ণুতা নেই। প্রত্যেকে আইন মেনে চলে।
# বহুনির্বাচনী প্রশ্ন

Sir David Lindsey (1490-1555)
- Sir David Lindsey এর বিখ্যাত কাব্য The Dream
Sir David Lindsey এর The Dream (poem) মনে রাখার কৌশল: David - Dream মিলিয়ে পড়লে কিছুটা সহজ হবে।
The Dream এর সার-সংক্ষেপে:
The Dream এই কাব্যটিতে দেখতে পাই কবি নরক পরিদর্শনে গিয়ে দেখলেন গরীবদের রক্ত শোষণ করার জন্য পোপ, রাজা কার্ডিনাল, আর্চ বিশপরা মিলিত হয়ে পরামর্শ করছেন। তিনি ফিরে গেলেন স্কটল্যান্ডে। দেখলেন কম্বল জড়ানো রুগ্ন গরীব লোকেরা দেশ ছেড়ে চলে যাচ্ছেন।
তার ভেতরে এ দৃশ্য ভীষণ আলোড়ন তৈরী করে। তাই তিনি রাজ শক্তি ও পোপের বিরুদ্ধে ক্ষুরধার লেখনী চালনা করেন। এতে অবশ্য রাজশক্তি ক্ষিপ্ত হয়ে তাকে পুড়িয়ে মারে। অবশ্য তার লেখনী বৃথা যায় নি। উপযুক্ত সময় তার লেখনী সমুচিত জবাব দিয়েছে।
Bishop Bale (1495-1563)
(বিশপ বেইল)
He was born in 1495 and died 1563। ইংল্যান্ডে তিনি Protestant (প্রোটেস্ট্যান্ট) ধর্মের পক্ষ অবলম্বন করে কয়েকটি Morality জাতীয় নাকট লেখেন। তাঁর নাটকগুলো হলো-Proditions Papistarum (প্রডিশনস প্যাপিস্টরাস) or The Treachery of Papists (পোপের শিষ্যদের প্রতারণা) এবং King Johan (কিং জোহান)। নাটক হিসেবে King Johan ঐতিহাসিক ধরনের।

John Heywood (1447-1540)
(জন হেইড)
John Heywood was probably born in 1447 and died in 1540. তিনি যেসব নাটক লেখেন তা Interludes বা অবকাশ নাটক বলে পরিচিত। He was a catholic and the friend of Sir Thomas More. His famous interlude is the Four P's.
Four P's
There are four characters in this are palmer (পলমার), Pardoner (পারডোনার), 'Apothecary (এ্যাপোথেকারী) and Peddler (পেডলার)। এসব চরিত্রগুলোর মধ্যে কে সবচেয়ে অসম্ভব মিথ্যা বলতে পারে তা নিয়ে বিতর্ক হয়। Palmer বললেন, তিনি সারা খ্রীষ্টান জগত ঘুরে বেড়িয়েছেন এবং পাঁচ নারীর সংস্পর্শে এসেছেন। কিন্তু কোন মেয়েকেই অধৈর্য হতে দেখেননি। তাঁর এমন কথায় সবাই আশ্চর্য হন এবং স্বীকার করেন যে পুরস্কার পাওয়ার যোগ্যতা পলমারেরই আছে। The Four P's ছাড়াও Heywood আরো Interlude লেখেন।
Nicholas Udall (1505-1556)
(নিকোলাস উডল)
History: He was born in 1505 and died in 1556. He is regarded as the first writer of comedy (মিলনান্তক নাটক)। Udall প্রথমে Eton (ইটন) এবং পরে Westminster স্কুলের head-master ছিলেন। সারের (Surrey) পূর্বে classical (ক্লাসিক্যাল) অর্থাৎ Greek ও Roman নাটকের প্রভাব ইংরেজি রঙ্গমঞ্চে অনুভূত হয়নি।
- He is called "The Father of English Comedy."
- তিনি ল্যাটিন নাটক অনুসারে নাটক রচনা করেছিলেন।
- First Comedy in English: Ralph Roister Doister (রালফ রয়েস্টার ডয়েস্টার) by Nicholas Udall.
- 'Gammer Gurton's Needle' of John Still is also known as first comedy.

Henry Howard, the Earl of Surrey (1517-1547)
(হেনরী হাওয়ার্ড, দি আল অব সারে)
সারে ওয়াটের থেকে বয়ঃকনিষ্ঠ। টমাস হওয়ার্ড, যিনি 'আর্ল অব সারে' ছিলেন, তিনি হলেন সারের পিতা, সুতরাং বনেদি বংশের সন্তান হিসেবে রাজসভাতে তাঁর স্থান ছিল গুরুত্বপূর্ণ। ফ্রান্স এবং স্কটল্যান্ডে তিনি সৈনিকরূপে গিয়েছিলেন। উদ্ধত ও দূরন্ত প্রকৃতির মানুষ ছিলেন। ফলে রাজার সঙ্গেও কলহ ও দ্বন্দ্বে লিপ্ত হয়ে পড়েছিলেন এবং তার ফলে রাজদ্রোহিতার অজুহাতে ১৫৪৭ খ্রীষ্টাব্দে তাঁর শিরচ্ছেদ হয়।
প্রায় ১৫৪২ সালে সারে ওয়াটের সঙ্গে সাহিত্য কর্মে মিলিত হন। তিনিও গীতি কবিতা রচনা করেছেন পেত্রার্কের অনুসরণে। জেলে বসে কৈশোরের স্মৃতিচারণ করে যে কাব্য রচনা করেছেন তা অন্তরের সম্পদ। তার উল্লেখযোগ্য কৃতিত্ব হচ্ছে তিনি ইংরেজি সাহিত্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। কারণ তিনি ভার্জিলের এনিড:-এর দুটি সর্গ ইংরেজিতে অনুবাদ করেছিলেন। যেটা পরে "সার্টেন বুকস অফ ভার্জিলস এনিস টার্নড ইনটু ইংলিশ মিটার নামে" পরিচিত।
এই দুই কবির কাব্য 'টোটেলস মিস্লেনি' বা টোটেলের কাব্য সংগ্রহ নামে খ্যাত। ওয়াট এবং সারের অকাল মৃত্যুর পর ১৫৫৭ সালে রিচার্ড টোটেল নামক জনৈক প্রকাশক এই দুই কবির রচিত কাব্য সম্ভার প্রকাশ করেছিলেন।
- He is regarded as the father of Blank Verse (অমিত্রাক্ষর ছন্দ)।

Sir Thomas Wyatt (1503-1542)
(স্যার টমাস ওয়েট)
ওয়াট জন্মেছিলেন ইয়র্কশায়ার পরিবারে। শিক্ষালাভ করেছেন কেম্ব্রিজে এবং রাজার অধীনে-চাকুরি গ্রহণ করেছিলেন। কুটনৈতিক দৌত্যকার্যে তাঁকে ফ্রান্স ও ইতালিতে যেতে হয়েছিল এবং সেখানে তিনি ইতালীয় কাব্য, কবিতা গভীরভাবে অনুধাবন করেছিলেন। ইতালীয় কাব্যাদর্শ ও প্রেরণা লাভ করেছিলেন তিনি। রাজনৈতিক জীবনে তিনি ছিলেন টমাস ক্রমওয়েলের সমর্থক। ফলে তাঁকে কারাবরণ করতে হয়েছিল (১৫৪১)। অবশ্য মুক্তি পাবার কিছুদিন পরেই তিনি মৃত্যুমুখে পতিত হন। ওয়াটের সবচেয়ে বড় কৃতিত্ব গীতি কবিতা রচনায়। রচনা করেছিলেন ইতালীয় কবি পেত্রার্কের অনুসরণে। ইংরেজি সাহিত্যে তিনিই প্রথম সনেটের প্রবর্তক। রূপের দিক থেকে সনেটের বিশুদ্ধি অক্ষুণ্ণ রেখেছেন। বুকের লালিমা রঙে রাঙানো এই সব প্রেমের কবিতাগুলি সহানুভূতিপূর্ণ। ব্যঙ্গ কবিতা লিখেছেন। তথাকথিত প্রেমের বিরুদ্ধে ব্যঙ্গের সুনিপুণ বাণ প্রয়োগ করেছেন। তিনি ব্যঙ্গ করেছেন সেই বীরত্বপূর্ণ প্রেমকে যে প্রেমের মধ্যে ছিল ধনীগৃহের বিধবাকে বিয়ে করে ধনবান হওয়ার চেষ্টা।
- তাকে ইংরেজি সনেটের জনক বলা হয়. (First sonneteer in English Literature) কিন্তু সনেটের জনক: ইতালীয় কবি পেত্রার্ক
- Earl of Surrey and Henry Howard এর যৌথ কাব্য-Tottel's Miscellany (এটিকে First Fruit of Renaissance বলা হয়।)
William Stevenson (1530-1575)
- William Stevenson এর বিখ্যাত নাটক Gammer Gurton's Needle
- In real sense, first comedy in English literature is Gammer Gurton's Needle.
Gammer Gurton's Needle এর সার-সংক্ষেপ :
William Stevenson এর বিখ্যাত নাটকটিতে দেখা যায় Mother Gurton তাঁর স্বামী Hodge এর কাপড় সেলাই করতে গিয়ে সুঁচ হারিয়ে ফেলেন। Diccon নামক এক শঠ প্রতিবেশী এসে খবর দেয় যে Dame Chat সূঁচটি চুরি করেছে। তখন বাক-বিতণ্ডা, ঝগড়া-বিবাদ শুরু হয়। এই সুযোগে Deccon Gurton- এর গৃহে থেকে কিছু মাংস সরিয়ে ফেলতে সমর্থ হয়। শেষ পর্যন্ত দেখা যায় সে সূঁচটি Hodge এর কাপড়েই লেগে রয়েছে। এই নাটকের আঙ্গিক ক্ল্যাসিক্যাল হলেও এর পরিবেশ সম্পূর্ণভাবে ইংরেজি।
Read more