শকুন্তলা'র অনুবাদক-

Updated: 1 week ago
  • মোহিতলাল মজুমদার
  • ঈশ্বচন্দ্র বিদ্যাসাগর
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • কোনটিই নয়
2.1k

সোর্সঃ উইকিসংকলন

 

কালিদাসের শকুন্তলা

বিদ্যাসাগরের সাহিত্যকীর্তি সৃজিত হয়েছে অনুবাদের মাধ্যমেই। তার পরিচিতি, খ্যাতি এবং সাহিত্য প্রতিভার মূলে ছিল তার অনুবাদ দক্ষতা। তবে একথাও সত্য, তিনি আক্ষরিকভাবে মূলনুবাদ করেননি, ভাবানুবাদ করেছেন। শকুন্তলা' তার প্রকৃষ্ট উদাহরণ। কালিদাসের শকুন্তলা হচ্ছে নাটক, আর বিদ্যাসাগর তাকে গদ্যের আঙ্গিকে রূপান্তর করেছেন। অনুবাদ হলেও এই রচনায়। মৌলিক শিল্পী বিদ্যাসাগরকে সহজেই খুঁজে পাওয়া যায়। শকুন্তলা' গ্রন্থের প্রধান পুরুষ চরিত্র রাজা দুষ্মন্ত আর প্রধান নারী চরিত্র শকুন্তলা। আর আছে শকুন্তলার দুই সহচরী অনসূয়া এবং প্রিয়ংবদা। রাজা দুষ্মন্ত হরিণ শিকারে গিয়ে তপোবনে। শকুন্তলা ও তার সহচরীদের সাক্ষাৎ পান। তারা সবাই আশ্রমের বাসিন্দা। শকুন্তলার সাথে রাজার বিয়ে হয় এবং রাজা দেশে ফিরে গিয়ে শকুন্তলাকে ভুলে যান।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাধুভাষা, বাংলায় একটি উপন্যাস তৈরি করেছিলেন। এটি ছিল বাংলা থেকে প্রথম অনুবাদ গুলির মধ্যে একটি। অবনীন্দ্রনাথ ঠাকুর পরে মূলত শিশু ও কিশোরীদের জন্য চলিত ভাষায় লিখেছিলেন (যেটি বাংলার একটি সহজ সাহিত্যিক প্রকরণ)।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'শকুন্তলা' (১৮৫৪) হলো কালীদাসের সংস্কৃত ভাষায় রচিত 'অভিজ্ঞান শকুন্তলম' নাটকের বাংলা অনুবাদ। এই উপখ্যানে মালিনী নদীর কথা উল্লেখ আছে। বাংলা সাহিত্যে 'শকুন্তলা' গুরুত্বপূর্ণ এ কারণে যে, এ গ্রন্থের আগে গদ্যে রচিত এতো চমৎকার কাহিনি বা আখ্যান বর্ণনা পাওয়া যায় না। গদ্যসাহিত্য প্রতিষ্ঠার যুগে 'শকুন্তলা' একটি অসাধারণ সৃষ্টি।

Sumaiya Mim
3 months ago

সকল সাহিত্যের পরিপুষ্টিসাধনে অনুবাদমূলক সাহিত্যকর্মের বিশিষ্ট ভূমিকা আছে। বাংলা সাহিত্যের ক্ষেত্রেও এর ব্যতিক্রম পরিলক্ষিত হয় না। সমৃদ্ধতর নানা ভাষা থেকে বিচিত্র নতুন ভাব ও তথ্য সঞ্চয় করে নিজ নিজ ভাষার বহন ও সহন ক্ষমতা বাড়িয়ে তোলাই অনুবাদ সাহিত্যের প্রাথমিক প্রবণতা। ভাষার মান বাড়ানোর জন্য ভাষার ক্ষমতা বৃদ্ধি করতে হয়, আর তাতে সহায়তা করে অনুবাদকর্ম। উন্নত সাহিত্য থেকে ঋণ গ্রহণ করা কখনও অযৌক্তিক বিবেচিত হয় নি। দৈনন্দিন জীবনে ব্যবহৃত ভাষার সীমিত শব্দাবলিতে কোন বিশেষ ধ্যানধারণা তত্ত্ব-তথ্য প্রকাশ করা সম্ভব নয়। উন্নত ও সমৃদ্ধ ভাষা-সাহিত্যের সান্নিধ্যে এলে বিভিন্ন বিষয়ের প্রতিশব্দ তৈরি করা সম্ভব হয়, অন্য ভাষা থেকে প্রয়োজনীয় শব্দও গ্রহণ করা যায়। অনুবাদের মাধ্যমে বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ গ্রন্থের বক্তব্য আয়ত্তে আসে। ভাষা ও সাহিত্যের যথার্থ সমৃদ্ধির লক্ষ্যে শ্রেষ্ঠ ও সম্পদশাহী ভাষায় উৎকর্ষপূর্ণ সাহিত্যসৃষ্টির অনুবাদ একটি আবশ্যিক উপাদান । নতুন বিকাশমান ভাষার পক্ষে অনুবাদ 'আত্মোন্নতি সাধনের এক অপরিহার্য পন্থা ।

মধ্যযুগের বাংলা সাহিত্যের বিস্তৃত অঙ্গন জুড়ে অনুবাদ সাহিত্যের চর্চা হয়েছিল এবং পরিণামে এ সাহিত্যের শ্রীবৃদ্ধিসাধনে অনুবাদের গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যস্বীকার্য। সত্যিকার সার্থক সাহিত্য অনুবাদের মাধ্যমে সৃষ্টি করার বিস্তর বাধা থাকলেও ভাষা সাহিত্যের গঠনযুগে অনুবাদের বিশেষ প্রয়োজন অনুভূত হয়। তাই ড. দীনেশ সেন। মন্তব্য করেছেন, “ভাষার ভিত্তি দৃঢ় করিতে প্রথমত অনুবাদ গ্রন্থেরই আবশ্যক।' অনুবাদমূলক সাহিত্যসৃষ্টি ভিত্তি করেই মুখের ভাষা সাহিত্যের ভাষায় উন্নীত হয়ে থাকে । আবার এ ধরনের রচনা সাহিত্যকে সম্প্রসারিত হতে সাহায্য করে। শ্রেষ্ঠ ভাষা থেকে সাহিত্যিক অনুবাদের মাধ্যমে নতুন ভাষা কেবল সমৃদ্ধ শব্দভাণ্ডার ও দক্ষ প্রকাশরীতিই আয়ত্ত করে না, শ্রেষ্ঠতর ভাবকল্পনার সঙ্গেও পরিচিত ও অন্বিত হতে পারে। মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে অনুবাদ শাখার ভূমিকা থেকে এ কথার তাৎপর্য সহজেই অনুধাবন করা যায় ।

জ্ঞানবিজ্ঞানের বিষয়ের বেলায় শুদ্ধ অনুবাদ অভিপ্রেত। কিন্তু সাহিত্যের অনুবাদ শিল্পসম্মত হওয়া আবশ্যিক বলেই তা আক্ষরিক হলে চলে না। ভিন্ন ভাষার শব্দ সম্পদের পরিমাণ, প্রকাশক্ষমতা ও বাগভঙ্গি অনুযায়ী ভিন্ন ভাষায় ব্যক্ত কথায় সংকোচন, প্রসারণ, বর্জন ও সংযোজন আবশ্যিক হয়। মধ্যযুগের বাংলা সাহিত্যে যে অনুবাদের ধারাটি সমৃদ্ধি লাভ করে তাতে সৃজনশীল লেখকের প্রতিভা কাজ করেছিল। সে কারণে মধ্যযুগের এই অনুবাদকর্ম সাহিত্য হিসেবে মর্যাদা লাভ করেছে

Related Question

View All
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • বিষ্ণু দে
  • সুধীন্দ্রনাথ ঠাকুর
  • বুদ্ধদেব বসু
248
2.

'ইউসুফ-জোলেখা' কাব্যের অনুবাদক-

Updated: 1 week ago
  • দৌলত উজির বাহরাম খাঁ
  • আলাওল
  • সৈয়দ সুলতান
  • শাহ মুহম্মদ সগীর
412
3.

অনুবাদ কত প্রকার?

Updated: 3 months ago
  • ২ প্রকার
  • ৩ প্রকার
  • ৪ প্রকার
  • ৫ প্রকার
3.7k
  • উপন্যাস
  • ছোটগল্প
  • প্রবন্ধ
  • অনুবাদ নাটক
355
  • প্রফেসর সালাউদ্দিন আহমেদ
  • প্রফেসর এম এন সিদ্দীক
  • প্রফেসর শামসুল হুদা
  • প্রফেসর ফকরুল আলম
665
  • দৌলত উজির বাহরাম খান
  • সৈয়দ সুলতান
  • আলাওল
  • আব্দুল করিম সাহিত্য বিশারদ
Vote Statistics
Option 1 : 1
Option 2 : 0
Option 3 : 0
Option 4 : 1
Option 5 : 0
4.2k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews