বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কী?
-
ক
আজাদ
-
খ
বঙ্গদর্শন
-
গ
বেঙ্গল গেজেট
-
ঘ
সমাচার দর্পণ
বাংলা সংবাদপত্রের ইতিহাস প্রায় ২০০ বছরের পুরনো। অনেক চড়াই-উতরাই পাড়ি দিয়ে সংবাদপত্র এখন শিল্পের মর্যাদা লাভ করেছে। এই পুরনো বিষয়ে যদি প্রশ্ন করা হয়, প্রথম বাংলা সংবাদপত্রের নাম কী? এমন প্রশ্নের জবাবে আমরা প্রায়ই দ্বিধান্বিত হই। সমাচার দর্পণ, দিগদর্শন নাকি বাঙ্গাল গেজেট।
আসলে 'সমাচার দর্পণ' হলো প্রথম বাংলা সংবাদপত্র। 'দিগদর্শন' হলো প্রথম বাংলা সাময়িকপত্র। 'বাঙ্গাল গেজেট' হলো দ্বিতীয় বাংলা সাপ্তাহিক পত্রিকা। জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় ২৩ মে ১৮১৮ সালে প্রকাশিত হয় প্রথম বাংলা সংবাদপত্র 'সমাচার দর্পণ'। এটি ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। জন ক্লার্ক সম্পাদক হলেও বাঙালি পণ্ডিতরাই মূলত এর কলকাঠি নাড়তেন। পত্রিকায় সরকারি কর্মচারী ও কর্মকর্তাদের সংবাদ, সরকারি বিজ্ঞপ্তি, ব্রিটেনের খবর, ইউরোপিয়ান দেশগুলোর সংবাদ, জন্ম-মৃত্যু ও বিবাহের সংবাদ, চলতি বিষয় এবং ভারতের ইতিহাস-ঐতিহ্যের সংবাদকে বেশি গুরুত্ব দেওয়া হতো। সংবাদপত্রটি শ্রীরামপুর খ্রিস্টান মিশনের আর্থিক সহযোগিতায় প্রকাশিত হলেও এতে কোনো ধরনের ধর্মীয় গোঁড়ামি বা ধর্মীয় প্রভাব ছিল না। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সব ধর্মের মানুষের সংবাদ বস্তুনিষ্ঠভাবে প্রকাশিত হতো বলে খুব অল্প সময়ে 'সমাচার দর্পণ' সবার কাছে প্রগতিশীল ঘরানার পত্রিকা হিসেবে গ্রহণযোগ্যতা পায় এবং ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এ সময় মানুষের মাঝে জানার এবং পড়ার কৌতূহলও দিন দিন বাড়তে থাকে। পত্রিকাটির সহজ ও প্রাঞ্জল ভাষা ব্যবহার, তথ্যবহুল উপস্থাপনা এবং স্বচ্ছতা জনগণকে বিশেষভাবে আকর্ষণ করেছিল। ওই সময় শিক্ষিত মানুষের মাঝে পত্রিকার পাশাপাশি সাহিত্যের প্রতি প্রবল আগ্রহ তৈরি হয়। ফলে সপ্তাহে এক দিনের পরিবর্তে দুই দিন করে পত্রিকাটি প্রকাশিত হতে থাকে। মানুষের চাহিদার ওপর ভিত্তি করেই ১৮১৮ সালে জুন মাসে গঙ্গাকিশোর ভট্টাচার্যের সম্পাদনায় প্রকাশিত হয় 'বাঙ্গাল গেজেটি'। এর পর ১৮২১ সালে তারাচাঁদ দত্ত ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত হয় সাপ্তাহিক পত্রিকা 'সম্বাদ কৌমুদী'। ১৯৩৯ সালে প্রথম বাংলা দৈনিক পত্রিকা 'সংবাদ প্রভাকর' প্রকাশের মধ্য দিয়ে সংবাদপত্র জগতে তুমুল বিপ্লব ও আলোড়ন তৈরি করেছিলেন কবি ঈশ্বরচন্দ গুপ্ত। তিনি ছিলেন সেই পত্রিকার সম্পাদক। ১৯৩১ সালে ১৯ বছর বয়সে দরিদ্র পরিবারের সন্তান কবি ঈশ্বরচন্দ গুপ্ত সম্পাদকের দায়িত্ব নিয়ে প্রথমে সাপ্তাহিক, পরে দৈনিক 'সংবাদ প্রভাকর' পত্রিকা হিসেবে প্রকাশ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। সেই থেকে দৈনিক পত্রিকার যাত্রা, যা মানুষের নিত্য অনুষঙ্গ হিসেবে তথ্য, বিনোদন, বিজ্ঞান ও প্রযুক্তি, কাব্য-সাহিত্য এবং জ্ঞানার্জনের উত্তম মাধ্যম হিসেবে বিবেচিত হয়ে আসছে।
Related Question
View All-
ক
মোহাম্মদ মোদাব্বের
-
খ
কামরুল আনাম খান
-
গ
মওলানা মুহম্মদ আকরাম খাঁ
-
ঘ
আবুল কালাম সামসুদ্দিন
-
ক
দৈনিক ইত্তেফাক
-
খ
বাংলাদেশ অবজার্ভার
-
গ
দৈনিক গণকণ্ঠ
-
ঘ
বাংলাদেশ টাইমস
-
ক
কৃষ্ণচন্দ্র মজুমদার
-
খ
সিকান্দর আবু জাফর
-
গ
শামসুর রাহমান
-
ঘ
রামানন্দ চট্টোপাধ্যায়
-
ক
সওগাত
-
খ
সমকাল
-
গ
বঙ্গদর্শন
-
ঘ
শিখা
-
ক
১২০তম
-
খ
১৩৫তম
-
গ
১৫০তম
-
ঘ
১৬৫তম
-
ক
১৮৫৮
-
খ
১৮৬১
-
গ
১৮৮৫
-
ঘ
১৮৯৩
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন