নিচের কোনটি জটিল বাক্য?
-
ক
সূর্য অস্ত যাচ্ছিল এবং সভাপতি সভায় পৌঁছেছিলেন
-
খ
সূর্যাস্তের সময় সভাপতি সভায় পৌঁছেছিলেন
-
গ
সভাপতি সভায় পৌঁছানো মাত্রই সূর্য অস্ত গেল
-
ঘ
যখন সূর্য অস্ত যাচ্ছিল তখন সভাপতি সভায় আসলেন।
জটিল বাক্য: যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের সাথে এক বা একাধিক আশ্রিতবাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে জটিল বাক্য বলে। যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যা-তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যদিও-তবুও, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, যেমন-তেমন, যখন-তখন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে জটিল বাক্য বলে। যেমন: যদি তোমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো।
জটিল বাক্য চেনার শর্ত ২টি। যথা:
ক. দুটি খণ্ডবাক্য একটি শর্ত দ্বারা যুক্ত থাকবে।
খ. সাপেক্ষ যোজক অথবা সর্বনাম (যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যা-তা, যদি-তবে, যদিও-তবুও) থাকবে। উদাহরণ:
আশ্রিত বাক্য | প্রধান খণ্ডবাক্য |
| যে পরিশ্রম করে, | সেই সুখ লাভ করে। |
| সে যে অপরাধ করেছে, | তা মুখ দেখেই বুঝেছি। |
| যতই পরিশ্রম করবে, | ততই ফল লাভ করবে। |
| যখন আমার পড়াশোনা শেষ হবে, | তখন আমি খেলতে যাব। |
| যে ছেলেটি এখানে এসেছিল, | সে আমার ভাই। |
| যদি তুমি যাও, | তবে তার দেখা পাবে। |
| যখন বৃষ্টি নামল, | তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম। |
আশ্রিত খণ্ডবাক্য তিন প্রকার। যথা:
ক. বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য: যে আশ্রিত খণ্ডবাক্য প্রধান খণ্ডবাক্যের যে কোনো পদের আশ্রিত থেকে বিশেষ্যের কাজ করে, তাকে বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য বলে। বিশেষ্য স্থানীয় খণ্ডবাক্য ক্রিয়ার কর্মরূপে ব্যবহৃত হয়। যথা: আমি মাঠে গিয়ে দেখলাম, খেলা শেষ হয়ে গিয়েছে। তিনি বাড়ি আছেন কি না, আমি জানি না। ব্যাপারটি নিয়ে ঘাঁটাঘাঁটি করলে ফল ভালো হবে না।
খ. বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য: যে আশ্রিত খণ্ডবাক্য প্রধান খণ্ডবাক্যের অন্তর্গত কোনো বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ এবং অবস্থা প্রকাশ করে, তাকে বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য বলে। যেমন: লেখাপড়া করে যেই, গাড়ি ঘোড়া চড়ে সেই। খাঁটি সোনার চাইতে খাঁটি, আমার দেশের মাটি। ধনধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা। যে এ সভায় অনুপস্থিত, সে বড় দুর্ভাগা।
গ. ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য: যে আশ্রিত খণ্ডবাক্য ক্রিয়াপদের স্থান, কাল ও কারণ নির্দেশক অর্থে ব্যবহৃত হয়, তাকে ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য বলে। যেমন: যতই করিবে দান, তত যাবে বেড়ে। তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি। যেখানে আকাশ আর সমুদ্র একাকার হয়ে গেছে, সেখানেই দিকচক্রবাল।
Related Question
View All'তুমি আসবে বলে হে স্বাধীনতা, সকিনা বিবির কপাল ভাঙল।'- এটি কোন বাক্য?
-
ক
সরল
-
খ
যৌগিক
-
গ
মিশ্র বা জটিল
-
ঘ
সংযুক্ত
'যতই পরিশ্রম করবে, ততই ফল পাবে'-
-
ক
নির্দেশক বাক্য
-
খ
সরল বাক্য
-
গ
যৌগিক বাক্য
-
ঘ
জটিল বাক্য
'মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি' -এটি একটি -
-
কজটিল বাক্য80%4 votes
-
খযৌগিক বাক্য0%0 votes
-
গমিশ্র বাক্য20%1 votes
-
ঘসরল বাক্য0%0 votes
'যদি বৃষ্টি হয়, তবে বের হব না'- এটি কোন ধরনের বাক্য?
-
ক
মিশ্র বাক্য
-
খ
যৌগিক বাক্য
-
গ
জটিল বাক্য
-
ঘ
সরল বাক্য
'তুমি আসবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবির কপাল ভাঙল।' এটি কোন ধরনের বাক্যের উদাহরণ?
-
ক
মিশ্র
-
খ
সরল
-
গ
যৌগিক
-
ঘ
বিভ্রমপূর্ণ বাক্য
'বৃষ্টি হলে আমরা যাব'- এটি কোন ধরনের জটিল বাক্য?
-
ক
কারণসূচক অধীন বাক্যযুক্ত
-
খ
ফলাফলসূচক অধীন বাক্যযুক্ত
-
গ
শর্তসূচক অধীন বাক্যযুক্ত
-
ঘ
সময়সূচক অধীন বাক্যযুক্ত
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন