'জীবন আমার বোন' কার রচনা?

Updated: 8 months ago
  • নির্মলেন্দু
  • মাহমুদুল হক
  • শওকত আলী
  • শামসুর রহমান
864
উত্তরঃ

'জীবন আমার বোন' উপন্যাসটি কথাসাহিত্যিক মাহমুদুল হক-এর রচনা। এটি ১৯৭২ সালে প্রকাশিত একটি বিখ্যাত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস, যা ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ও ১৯৭১ সালের উত্তাল পরিস্থিতির প্রেক্ষাপটে রচিত

Sumaiya Mim
Sumaiya Mim
1 week ago

মাহমুদুল হক (১৯৪১-২০০৮)

  • বাংলা সাহিত্যের শক্তিমান কথাশিল্পী মাহমুদুল হক ১৬ নভেম্বর, ১৯৪১ সালে বারাসাত, কলকাতায় জন্মগ্রহণ করেন।
  • তিনি 'অগ্রগামী' সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন।
  • তিনি ১৯৭৭ সালে 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার' লাভকরেন।
  • তিনি ২১ জুলাই, ২০০৮ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন।

মাহমুদুল হক রচিত উপন্যাসসমূহঃ

'জীবন আমার বোন' (১৯৭২): এটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। উপন্যাসটিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মুক্তিযুদ্ধ শুরুর ঠিক আগের অর্থাৎ ১৯৭১ সালের ১ মার্চ থেকে ২৭মার্চের ঢাকা শহরের সমাজ ও রাজনীতির উত্তেজনা জায়গা করে নিয়েছে কেন্দ্রীয় চরিত্র জাহেদুল কবির খোকার বয়ানের মাধ্যমে। খোকার তিনবোন রঞ্জু, মঞ্জু ও অঞ্জু। বাঞ্ছারামপুরে মামারবাড়ির পুকুরে ডুবে মৃত্যু ঘটে অঞ্জু ও মঞ্জুর। আত্মমগ্ন, বেখেয়ালি ও বোহেমিয়াম খোকাকে ভালোবাসায় আগলে রাখে ছোটবোন রঞ্জু। খোকা একমাত্র বোন রঞ্জুর জন্যই বেঁচে থাকতে চায়। নীলাভাবি চরিত্রটি খোকার কামের বস্তু ব্যতীত আর কোনোভাবেই উপন্যাসে প্রতিভাত হয়নি। ঔপন্যাসিকের মতে, 'নীলাভাবির শরীরই পৃথিবীতে খোকার কাছে সবচেয়ে লোভনীয় বস্তু।' খোকার প্রণয়প্রার্থী খালাত বোন বেলী, লুলু চৌধুরী, রাজীব, মুরাদ এ উপন্যাসের অন্যতম চরিত্র।

'অনুর পাঠশালা' (১৯৬৭): এটি সামাজিক বিভাজন কেন্দ্রীক উপন্যাস। চরিত্র: অনু ও সরদাসী।

'কালো বরফ' (১৯৭৭): এটি ছেচল্লিশের দাঙ্গা ও ১৯৪৭সালের দেশভাগকে কেন্দ্র করে রচিত। উপন্যাসটিতে হিন্দু-মুসলমানের বিরোধ-দাঙ্গা, দ্বেষ-ক্ষোভ এবং মিলন-বিরহ পরিস্ফুটিত হয়েছে। চরিত্র: আব্দুল খালেক।

'খেলাঘর' (১৯৮৮): এটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। চরিত্র: রেহানা, মুকল ও ইয়াকুব। ২০০৬ সালে উপন্যাসটির চলচ্চিত্রায়ন করা হয়।

'নিরাপদ তন্দ্রা' (১৯৬৮), 'অশরীরী' (১৯৭৯), 'চিক্কোর কাবুক' (শিশুতোষ উপন্যাস, ১৯৭৯), 'পাতালপুরী' (১৯৮১), 'মাটির জাহাজ' (১৯৭৭)।

মাহমুদুল হক রচিত অন্যান্য সাহিত্যকর্মঃ

গল্পগ্রন্থ:

'প্রতিদিন একটি রুমাল' (১৯৯৪), 'মানুষ মানুষ খেলা' (২০০৯), 'পদ্য লেখার জোরে' (ছোটগল্প)।

অনুবাদগ্রন্থ:

'শ্বাপদ' (১৯৭০), 'যুদ্ধ যখন শেষ হলো' (১৯৭২)।

প্রবন্ধ:

'বিড়ালের মামী', 'ভয়াবহ কবরখানা', 'মোহিনী হীরকের কাহিনী', 'কি লিখবে'।

Related Question

View All
1.

'কালো বরফ' উপন্যাসটির বিষয়-

Updated: 3 months ago
  • তেভাগা আন্দোলন
  • ভাষা আন্দোলন
  • মুক্তিযুদ্ধ
  • দেশভাগ
1k
2.

'জীবন আমার বোন' উপন্যাসটি লিখেছেন- 

Updated: 3 months ago
  • সেলিনা হোসেন
  • হুমায়ূন আহমেদ
  • রশীদ হায়দার
  • মাহমুদুল হক
1.4k
3.

"জীবন আমার বোন" কার রচনা ?

Updated: 4 months ago
  • আলাউদ্দিন আল আজাদ
  • নাসির উদ্দিন ইউসুফ
  • শওকাত আলী
  • মাহমুদুল হক
358
  • কালো বরফ
  • খেলাঘর
  • অনুর পাঠশালা
  • জীবন আমার বোন
4.2k
5.
‘খেলাঘর’ উপন্যাসের রচয়িতা কে?
Updated: 1 month ago
  • শামসুদ্দীন আবুল কালাম
  • মাহমুদুল হক
  • আবুল কালাম
  • সৈয়দ শামসুল হক
3.1k
6.
‘জীবন আমার বোন’ গ্রন্থটি রচনা করেন-
Updated: 7 months ago
  • হুমায়ন আহমেদ
  • সেলিনা হোসেন
  • শওকত ওসমান
  • মাহমুদুল হক
933
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই