যদি একটি শব্দ অন্য একটি শব্দের সম্পূর্ণ উল্টো অর্থ বা ভাবার্থবোধক হয়, তবে শব্দ দুটিকে পরস্পরের বিপরীত শব্দ বলে।
সাধারণত তিন উপায়ে বিপরীত শব্দ গঠন করা যায়। যথা:ক. উপসর্গ যোগে: সুসময়-দুঃসময়।
খ. সম্পূর্ণ ভিন্ন শব্দ যোগে আলো-অন্ধকার।
গ. একটি শব্দের শেষে অন্য একটি শব্দ যোগ করে পুণ্যবান-পুণ্যহীন।
মূল শব্দ
বিপরীত শব্দ
মূল শব্দ
বিপরীত শব্দ
মূল শব্দ
বিপরীত শব্দ
মূল শব্দ
বিপরীত শব্দ
অকর্মক সকর্মক অকৃত্রিম কৃত্রিম অক্ষাংশ দ্রাঘিমাংশ অখ্যাতি সুখ্যাতি অগ্রিম বকেয়া অর্জন বর্জন অঢেল সামান্য/কম অচেতন চেতন/সচেতন অতীত ভবিষ্যৎ অদৃশ্য দৃশ্যমান অধম উত্তম অধঃ ঊর্ধ্ব অশান্তি শান্তি/প্রশান্তি অন্তঃ বহিঃ অক্ষম সক্ষম অনুরোধ প্রত্যাখ্যান অনুতপ্ত অননুতপ্ত অনুমেয় অননুমেয় অন্তর্জগৎ বহির্জগৎ অন্তরিন্দ্রিয় বহিরিন্দ্রিয় অন্তর্মুখী বহির্মুখী অন্তর্বাস বহির্বাস অন্বয় অনন্বয় অপ্রতিভ সপ্রতিভ অপরাধী নিরপরাধ অবলম্ব নিরবলম্ব অপচয় উপচয়/সঞ্চয় অবনত উন্নত অবকাশ অনবকাশ অবসর অনবসর অবহিত অনবহিত অর্বাচীন প্রাচীন অভিজ্ঞ অনভিজ্ঞ অভিপ্রেত অনভিপ্রেত অভ্যাস অনভ্যাস অবিকল্প সবিকল্প অভিমানী নিরভিমানী অভ্যস্ত অনভ্যস্ত অমর মরণশীল অবনতি উন্নতি অম্ল মধুর অলংকৃত অনলংকৃত অল্পতা আধিক্য অলস পরিশ্রমী/কর্মঠ অল্পপ্রাণ মহাপ্রাণ অহিংস সহিংস অসুর সুর অকর্মণ্য কর্মঠ অস্তগামী উদীয়মান অস্তি নাস্তি অতিকায় ক্ষুদ্রকায় অলীক বাস্তব/সত্য অনন্ত অন্ত/সান্ত অনুরক্ত বিরক্ত অনুরাগ বিরাগ অজ্ঞাত জ্ঞাত/বিদিত অধিত্যকা উপত্যকা অনাবিল আবিল অচল সচল অজ্ঞ বিজ্ঞ/প্রাজ্ঞ/জ্ঞানী অজ্ঞান জ্ঞান/সজ্ঞান অতিবৃষ্টি অনাবৃষ্টি অর্থ অনর্থ অন্ধ চক্ষুষ্মান অর্থী প্রত্যর্থী অধিক অল্প অন্ধকার আলোক অন্তরঙ্গ বহিরঙ্গ অধমর্ণ উত্তমর্ণ অণু বৃহৎ অনুগ্রহ নিগ্রহ অর্পণ প্রত্যর্পণ/গ্রহণ অনুলোম প্রতিলোম অনুমোদিত অননুমোদিত অনুকূল প্রতিকূল অমৃত গরল/বিষ অগ্র পশ্চাৎ অগ্রজ অনুজ অনাস্থা আস্থা অবতরণ আরোহন/উত্তরণ অতুলনীয় অপাংক্তেয় অনির্বাণ নির্বাণ অভয় ভয় অমরাবতী/স্বর্গ নরক অগ্রগামী পশ্চাৎগামী অনশন অশন অবিরল বিরল অন্ত্য আদ্য অহ্ন/দিন রাত্রি অন্তর বাহির অসীম সসীম আঁটসাঁট ঢলঢলে/ঢিলেঢালা আকুঞ্চন প্রসারণ আদিষ্ট নিষিদ্ধ আগত অনাগত আয়ত্ত অনায়ত্ত আকাশ পাতাল আদায় অনাদায় আত্ম পর আহত অনাহত আমির ফকির আবিষ্কৃত অনাবিষ্কৃত আপ্যায়ন প্রত্যাখ্যান আর্য অনার্য আশীর্বাদ অভিশাপ আসমান জমিন আস্তৃত অনাস্তৃত আলস্য শ্রম/অনালস্য আলসে খাটিয়ে আপদ নিরাপদ আসল নকল আবাসিক অনাবাসিক আসামি ফরিয়াদি আবশ্যিক ঐচ্ছিক আগ্রহ অনাগ্রহ আকস্মিক চিরন্তন/স্থায়ী আদেশ নিষেধ আনন্দ নিরানন্দ আবাহন বিসর্জন আসক্ত অনাসক্ত আঁটি শাঁস আগা গোড়া আপন পর আক্রমণ প্রতিরক্ষা/প্রতিরোধ আচার অনাচার আটক ছাড়া/মুক্ত আস্তীর্ণ অনাস্তীর্ণ আগমন নির্গমন/প্রস্থান আস্বাদিত অনাস্বাদিত আহূত অনাহুত আত্মীয় অনাত্মীয় আধুনিক প্রাচীন/অনাধুনিক আদি অন্ত আকর্ষণ বিকর্ষণ অভয় ভয় আর্দ্র/সিক্ত শুষ্ক আদান প্রদান/দান আদর অনাদর আশ্লেষ বিশ্লেষ আগম লোপ/নির্গম আশু বিলম্ব আকর্ষণ বিকর্ষণ আবির্ভাব তিরোভাব আপদ/বিপদ সম্পদ আমদানি রপ্তানি আয় ব্যয় আবশ্যক অনাবশ্যক আবদ্ধ উন্মুক্ত/মুক্ত আলসে চটপটে আশ্রয় নিরাশ্রয় আশা নিরাশা আলো অন্ধকার/তিমির আস্তিক নাস্তিক আনকোরা পুরানো আহার অনাহার আবৃত অনাবৃত/উন্মুক্ত আদৃত অনাদৃত ইতর ভদ্র আদিম অন্তিম আসক্তি বৈরাগ্য/নিরাসক্তি ইতিবাচক নেতিবাচক ইহকাল পরকাল ইস্তফা যোগদান ইষ্ট অনিষ্ট ইতি আরম্ভ ইচ্ছা অনিচ্ছা ইন্দ্রিয় অতীন্দ্রিয় ইজ্জত বেইজ্জত ইদানিং তদানিং ইদানীন্তন তদানীন্তন ইহা উহা ইহলোক পরলোক ঈশ্বর নিরীশ্বর ঈশান নৈর্ঝত ঈদৃশ তাদৃশ ঈষৎ অধিক/প্রচুর ঈপ্সা অনীপ্সা ঈপ্সিত অনীন্সিত উঁচু নিচু ঈর্ষা প্রীতি/প্রশংসা উঠন্ত পরন্ত উত্তরায়ণ দক্ষিণায়ন উত্তল অবতল উদ্যতি প্রীতি/প্রশংসা উপকৃত অপকৃত উৎকণ্ঠা স্বস্তি উদ্যত বিরত উদার অনুদার/সংকীর্ণ উন্মুখ বিমুখ উপগত অপগত উত্তরীয় অন্তরীয় উদ্বৃত্ত ঘাটতি উদ্যম অনুদ্যম উত্তর দক্ষিণ উত্থিত পতিত উত্তাপ/তাপ নিরুত্তাপ/শৈত্য উন্মীলন নিমীলন উল্লেখ অনুল্লেখ উদ্ধার হরণ উগ্র/করাল সৌম্য/কোমল উদিত অস্তমিত উদয় অস্ত উদ্দিষ্ট নিরুদ্দিষ্ট উত্তপ্ত/উষ্ণ শীতল উজান ভাটি উজার ভরপুর উচিত অনুচিত উর্বর অনুর্বর/ঊষর উত্তমর্ণ অধমর্ণ উতরানো তলানো উচ্চ নিচ উদ্ধত বিনীত/নম্র উক্ত অনুক্ত উচাটন প্রশান্ত উৎকর্ষ অপকর্ষ উদীয়মান অপস্রিয়মাণ উন্নীত অবনমিত উপকার অপকার উপচিকীর্ষা অপচিকীর্ষা উৎকৃষ্ট/প্রকৃষ্ট অপকৃষ্ট/নিকৃষ্ট উত্থান পতন উপস্থিত অনুপস্থিত উপরোধ অনুরোধ উন্নত অবনত/অনুন্নত ঊর্ধ্ব অধঃ/নিম্ন উহ্য স্পষ্ট উৎপত্তি বিনাশ উজ্জ্বল অনুজ্জ্বল/ম্লান এক বহু ঋজু বক্র/বঙ্কিম উৎসাহ নিরুৎসাহ ঊষা গোধূলি/সন্ধ্যা একান্ন পৃথগন্ন এ যুগ সে যুগ ঊর্ধ্বতন অধস্তন ঊর্ধ্বগামী অধোগামী/নিম্নগামী এরূপ ওরূপ/সেরূপ একূল ওকূল একতা বিচ্ছিন্নতা এপিঠ ওপিঠ একাল সেকাল এঁড়ে বকনা একা সম্মিলিত এলোমেলো গোছানো ঐহিক পারত্রিক ঐক্য বিভেদ ঐকমত্য মতভেদ একমত দ্বিমত/বহুমত ঐশ্বর্য দারিদ্র্য ঐচ্ছিক আবশ্যিক ঐদাসীন্য আসক্তি ঐতিহাসিক অনৈতিহাসিক ওঠা নামা/বসা ওস্তাদ শাগরেদ ঔৎসুক্য অনাগ্রহ ঔদ্ধত্য বিনয় কুঁড়ে কুঠি/কোঠা ঔচিত্য অনৌচিত্য ঔদার্য কার্পণ্য ঔজ্জ্বল্য ম্লানিমা/অনৌজ্জ্বল্য এক বহু ঋজু বক্র/বঙ্কিম উৎসাহ নিরুৎসাহ ঊষা গোধূলি/সন্ধ্যা একান্ন পৃথগন্ন এ যুগ সে যুগ ঊর্ধ্বতন অধস্তন ঊর্ধ্বগামী অধোগামী/নিম্নগামী এরূপ ওরূপ/সেরূপ একূল ওকূল একতা বিচ্ছিন্নতা এপিঠ ওপিঠ একাল সেকাল এঁড়ে বকনা একা সম্মিলিত এলোমেলো গোছানো ঐহিক পারত্রিক ঐক্য বিভেদ ঐকমত্য মতভেদ একমত দ্বিমত/বহুমত ঐশ্বর্য দারিদ্র্য ঐচ্ছিক আবশ্যিক ঐদাসীন্য আসক্তি ঐতিহাসিক দ্বিমত/বহুমত ওঠা নামা/বসা ওস্তাদ শাগরেদ ঔৎসুক্য অনাগ্রহ ঔদ্ধত্য বিনয় কুঁড়ে কুঠি/কোঠা ঔচিত্য অনৌচিত্য ঔদার্য কার্পণ্য ঔজ্জ্বল্য ম্লানিমা/অনৌজ্জ্বল্য কল্যাণ অকল্যাণ কড়ি কড়িশূন্য কপটতা সরলতা কৃতঘ্ন কৃতজ্ঞ/প্রত্যুপকারী কলুষ নিষ্কলুষ কার্য অকার্য কুখ্যাত সুখ্যাত কেন্দ্রীকরণ কৃতজ্ঞ/প্রত্যুপকারী কল্পনা বাস্তব ক্রেতা বিক্রেতা কুশাসন সুশাসন কলঙ্ক সুনাম/খ্যাতি/অকলঙ্ক কৃপণ বদান্য কৃশাঙ্গী স্থুলাঙ্গী আকুঞ্চন প্রসারণ কেলেঙ্কারী খ্যাতি/সুনাম কুৎসা প্রশংসা কর্মকর্তা কর্মচারী কৌতূহলী নিস্পৃহ ক্রয়/কেনা খ্যাতি/সুনাম কু সু কৃশ স্থুল কদাচার সদাচার কদাচিৎ অনবরত/সর্বদা কচি ঝুনো/পাকা ক্ষমা শাস্তি ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী কাপুরুষ বীরপুরুষ/সাহসী কুৎসিত সুন্দর কনিষ্ঠ জ্যেষ্ঠ কুটিল সরল কৃষ্ণ শুক্ল/ধবল/শুভ্র কেলেঙ্কারি সুনাম কুমেরু সুমেরু কালোয়াত তালকানা কর্কশ/কঠিন কোমল কুলীন অন্ত্যজ ক্ষীয়মান বর্ধমান ক্রোধ প্রীতি কৃতজ্ঞ অকৃতজ্ঞ/কৃতঘ্ন ক্ষয় বৃদ্ধি ক্ষতি লাভ/ফায়দা ক্রন্দন হাস্য কৃত্রিম স্বাভাবিক/অকৃত্রিম ক্ষুদ্র বৃহৎ কুরুচি সুরুচি কেজো অকেজো কপট অকপট/সরল ক্ষয়িষ্ণু বর্ধিষ্ণু ক্ষীণ পুষ্ট কেন্দ্রাভিগ কেন্দ্রাতিগ কড়ি কোমল/কড়িশূন্য খ্যাতনামা অখ্যাতনামা খানিক অধিক ক্ষিপ্র মন্থর ক্ষিপ্ত শান্ত/প্রকৃতিস্থ খল সরল খালি ভরা খরিদ বিক্রি খিড়কি সিংহদ্বার/দেউড়ি খাড়া শোয়া/বসা খাটুনি আলসেমি খালু খালা খুচরা পাইকারী খাঁটি ভেজাল খুঁত নিখুঁত খ্যাতি অখ্যাতি খোঁজ নিখোঁজ খেদ অখেদ খাতক মহাজন খরা বাদল খ্যাত অখ্যাত খুব অল্প খানিক অধিক গদ্য পদ্য খোলা ঢাকা গরিষ্ঠ লঘিষ্ঠ গুণ দোষ গ্রহণীয় বর্জনীয় গরীয়ান লঘীয়ান গ্রহীতা দাতা গরমিল মিল গণ্য নগণ্য গরিমা লঘিমা গূঢ় ব্যক্ত গ্রাহ্য অগ্রাহ্য গোপন প্রকাশ গোছালো অগোছালো গাঢ় পাতলা গোরা কালা গরম ঠাণ্ডা গম্ভীর চপল/সহাস্য গৃহীত বর্জিত গ্রহণ বর্জন গেঁয়ো শহুরে গুপ্ত ব্যক্ত/প্রকাশিত গ্রাম্য নাগরিক/বন্য গাম্ভীর্য চাপল্য গৌণ মুখ্য গৌরব অগৌরব/লজ্জা গৃহী সন্ন্যাসী গ্রীষ্ম শীত গুরু লঘু/শিষ্য গতি স্থিতি গঞ্জনা প্রশংসা গলগ্রহ প্রতিপাল্য গত অনাগত গভীর অগভীর ঘুমন্ত জাগ্রত ঘৃণিত সমাদৃত ঘাট আঘাট ঘোষধ্বনি অঘোষধ্বনি ঘটন অঘটন ঘৃণা ভালোবাসা ঘরোয়া অঘরোয়া ঘাতক পালক ঘোষিত অঘোষিত ঘাত প্রতিঘাত ঘর বাহির ঘোলা স্বচ্ছ/পরিষ্কার ঘরে বাইরে চিন্তনীয় অচিন্তনীয় ঘাটতি বাড়তি ঘন তরল চৌকস হাবা/হাঁদা চোখা ভোঁতা চূর্ণ অচূর্ণ চয়/সঞ্চয় অপচয় চোর সাধু চপল গম্ভীর চক্ষুষ্মাণ অন্ধ চল অচল চালক চালিত চঞ্চল স্থির/নিশ্চল কমজোর ক্ষণকাল চটুল গম্ভীর/শান্ত চলিত সাধু চড়াই উৎরাই চালু অচল চেতন অচেতন/জড় চিরন্তন ক্ষণকালীন চেনা অচেনা চিন্ময় মৃন্ময় চতুর নির্বোধ/বোকা চাক্ষুস অগোচর চরিত্রবান চরিত্রহীন চ্যুত অচ্যুত চিরায়ত কদাচিৎ/সাময়িক চমৎকার কুৎসিত ছেলে বুড়ো ছটফটে শান্ত ছেলেমি বুড়োমি/পাকামি/জ্যাঠামি ছোকরা বুড়া ছাড়া ধরা ছলনা সততা ছেঁড়া আছেঁড়া জমা খরচ ছায়া রৌদ্র ছানা ধাড়ি ছদ্ম সত্য/আসল জাহান্নাম বেহেশত জল স্থল জলচর স্থলচর জান্নাত দোজখ জ্বলন নির্বাপণ জৈব অজৈব জ্ঞাত অজ্ঞাত জ্ঞেয় অজ্ঞেয় জ্ঞান অজ্ঞান জড় চেতন জয়ী পরাজিত জ্ঞাতসারে অজ্ঞাতসারে জুলুম দয়া জোর কমজোর জ্বলা নেভা জেতা হারা/ঠকা জনবহুল জনবিরল জোড় বিজোড় জিন্দা মুর্দা জ্ঞাতমূল অজ্ঞাতমূল জ্যেষ্ঠা কনিষ্ঠা জোয়ান বুড়া মৃত্যু জন্ম জাগ্রত নিদ্রিত/সুপ্ত জাগরণ নিদ্রা/তন্দ্রা জরা যৌবন জনাকীর্ণ জনবিরল জ্যোৎস্না অমাবস্যা জীবিত মৃত/হত জীবন মরণ জয় পরাজয় জোয়ার ভাটা জ্বলন্ত নিভন্ত জঙ্গম স্থাবর জিন্দাবাদ মুর্দাবাদ জালিয়াত সজ্জন জিত হার জ্যোতি অন্ধকার ঝাপস পরিষ্কার ঝানু অপটু/আনাড়ি জ্ঞানী মূর্খ জরিমানা বখশিশ ঝগড়া ভাব ঝটিতি বিলম্ব ঝুনা কচি/কাঁচা ঝাল মিষ্টি ঝঞ্ঝাট নির্ঝঞ্ঝাট ঝলমলে মিটমিটে/ম্যাড়মেড়ে টাটকা বাসি টান ঢিলা ঝি বেটা/চাকর টক মিষ্টি টিলা খন্দ টিমটিম জ্বলজ্বল টানা পোড়েন টগবগে মেদা ঠিক বেঠিক ঠাণ্ডা গরম ঠিকা স্থায়ী ঠগ সাধু ডুবা ভাসা ডাগর ছোট/বেঁটে ডাঙা জল ঠুনকো মজবুত ডাব নারকেল ডান বাম ডানপিঠে শান্ত ডগমগ মনমরা ঢোসা হাল্কা ঢলঢলে আঁটসাঁট ডুবন্ত ভাসন্ত ঢ্যাঙা খাটো/বেঁটে ঢের অল্প ঢাকা খোলা ঢোলা আঁটসাঁট ঢালু সমতল/সমান/উঁচু তিক্ত মধুর/মিষ্ট তলদেশ ঊর্ধ্বদেশ তরল কঠিন তরুণ বৃদ্ধ তৃরা বিলম্ব/ধীরতা তোয়াজ তাচ্ছিল্য তত যত তিরস্কার পুরস্কার/প্রশংসা তফাত কাছে তোলা নামানো তাজা বাসি ত্রাস সাহস ত্যাজ্য গ্রাহ্য তস্কর সাধু তৃপ্ত অতৃপ্ত তুষ্ট রুষ্ট তদীয় মদীয় তুলনীয় অতুলনীয় তীব্র মৃদু তাপ শৈত্য/নিস্তাপ তীক্ষ্ণ স্থুল ত্বরিত শ্লথ তালা চাবি তেলতেলে খসখসে তেজস্বী তেজোহীন তুহিন উষ্ণতা তাল বেতাল তিরষ্কার পুরষ্কার তপ্ত শীতল তন্ময় মন্ময় তদ্রূপ যদ্রূপ তিমির আলো/প্রভা তারুণ্য বার্ধক্য তরুণ বৃদ্ধ/প্রবীণ তিক্ত মধুর/মিষ্ট তীব্র ক্ষীণ/লঘু/মৃদু ত্যাগ ভোগ তির্যক ঋজু/সরল তেজী মেদা/মন্দা তেজ নিস্তেজ থামা চলা তামসিক রাজসিক ত্বরান্বিত বিলম্বিত তুখোড় ভোঁতা/বোকা থোড়া জিয়াদা/বহুত থেঁতো আস্ত থাকা যাওয়া থির অথির (অস্থির) দক্ষ অদক্ষ দিন রাত্রি দীর্ঘায়ু স্বল্পায়ু থোকা থোকা একটা একটা দেনাদার পাওনাদার দুষ্কর সুকর দুরূহ সহজ দুর্বিষহ সুসহ দাস প্রভু দেবর ভাসুর দর্শক প্রদর্শক দুর্গম সুগম দুর্মতি সুমতি দামি সস্তা দখল বেদখল দার স্বামী দাহ শান্তি দারিদ্র্য ঐশ্বর্য দণ্ড পুরস্কার দিবস রজনী দুর্বুদ্ধি সুবুদ্ধি দ্বিতীয় অদ্বিতীয় দ্বৈত অদ্বৈত দ্রুত মন্থর দোজখ বেহেশত দাবি ছাড় দলীয় নির্দলীয় দুর্নাম সুনাম দৃশ্য অদৃশ্য দুর্যোগ সুযোগ দীন ধনী দিবাকর নিশাকর দরাজদিল কঞ্জুস দমন প্রশ্রয় দুর্ভাগ্য সৌভাগ্য দক্ষিণায়ন উত্তরায়ণ দিগ্গজ মহামূর্খ দুর্জন সজ্জন দুর্বিনীত ভদ্র/বিনীত দয়া নিষ্ঠুরতা/নির্দয়তা দুরাচার সদাচার দেহী বিদেহী দেব দৈত্য দিশা বিদিশা/দিশাহারা দেশপ্রেমী দেশদ্রোহী দৈব দুর্দৈব দুষ্কৃতি সুকৃতি দারক/পুত্র বিদিশা/দিশাহারা দীর্ঘ হ্রস্ব দূর নিকট দুরন্ত শান্ত দয়ালু নির্দয়/নিষ্ঠুর দাতা গ্রহীতা দ্যুলোক ভূলোক দোষী নির্দোষ দান গ্রহণ/প্রতিদান দ্বিধা নির্দ্বিধা দুর্লভ সুলভ দোষ গুণ দিবা/দিবস নিশি/রাত্রি দুষ্ট শিষ্ট দেনা পাওনা দস্যু ঋষি দুর্বল সবল/প্রবল ধ্রুব অধ্রুব ধৈর্য অধৈর্য দৃঢ় শিথিল দরদি নির্দয়/বেদরদি ধনিক শ্রমিক ধরা অধরা ধীরগতি দ্রুতগতি ধার্মিক নির্দয়/বেদরদি ধৃষ্ট নম্র/বিনয়ী ধোয়া আধোয়া ধৃত মুক্ত ধারালো ভোঁতা ধেড়ে কচি ধনাত্মক ঋণাত্মক ধূর্ত সরল/বোকা ধনী নির্ধন/দীন/দরিদ্র ধাত্রী ধাত্রা নাবালক সাবালক ধবল কৃষ্ণ ধুপ (রৌদ্র) ছায়া ধন্যবাদার্হ নিন্দাই নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত ধ্বংস সৃষ্টি ধনবান ধনহীন নিরক্ষর সাক্ষর ধীর অধীর ধর্ম অধর্ম নিঃশ্বাস প্রশ্বাস নিরবয়ব সাবয়ব নিরীহ দুর্দান্ত নিকৃষ্ট উৎকৃষ্ট নিরপেক্ষ সাপেক্ষ/অনিরপেক্ষ নৈঃশব্দ্য সশব্দ নীরস সরস নির্গুণ গুণী নির্দেশক অনির্দেশক নিষ্ঠুর দয়ালু নম্র উদ্ধত নানা এক নিমীলিত উন্মীলিত নীরোগ রুগ্ণ নিন্দা প্রশংসা নিষেধ আদেশ নিদ্রা জাগরণ নিরাপদ বিপন্ন নামা ওঠা নিরত বিরত নিঃশেষ অনিঃশেষ নর নারী নিরবকাশ সাবকাশ নিরাশ্রয় সাশ্রয় নিরূপিত অনিরূপিত নিরবলম্ব সাবলম্ব নিশ্চয়তা অনিশ্চয়তা নৈতিকতা অনৈতিকতা ন্যূন অধিক/অন্যূন নির্দিষ্ট অনির্দিষ্ট নিগ্রহ অনুগ্রহ নম্রতা ঔদ্ধত্য নিঃস্ব/ফতুর ধনিক/বিত্তবান নিরর্থক সার্থক নিশ্চেষ্ট সচেষ্ট নিরাশা আশা নতুন পুরোনো/পুরাতন নির্মল পঙ্কিল নিত্য নৈমিত্তিক নির্জন জনাকীর্ণ নিন্দুক/নিন্দক স্তাবক নির্ভর অনির্ভর নরম শক্ত/কঠিন নিন্দুক তোষামুদে নিন্দা/নিন্দিত প্রশংসা/প্রশংসিত নিরাকার সাকার নির্বার দুর্বার নন্দিত নিন্দিত নিমগ্ন উদাসীন/নির্লিপ্ত নৈসর্গিক কৃত্রিম ন্যায় অন্যায় নাস্তিক আস্তিক নশ্বর শাশ্বত/অবিনশ্বর নগর গ্রাম নকল আসল নিজস্ব পরস্ব নেতিবাচক ইতিবাচক প্রসন্ন বিষণ্ণ নির্দয় সদয় নির্লজ্জ সলজ্জ নগণ্য গণ্য পক্ব অপক্ব পরার্থ স্বার্থ পুরোভাগ পশ্চাদ্ভাগ পূর্বাহ্ণ পরাহ্ণ/অপরাহ্ণ প্রকৃষ্ট নিকৃষ্ট প্রজ্বলন নির্বাপণ পুষ্ট অপুষ্ট প্রকাশিত অপ্রকাশিত/গুপ্ত প্রত্যর্থী অর্থী প্রবেশ প্রস্থান পাকা কাঁচা প্রমাণিত অনুমিত/অপ্রমাণিত প্রভাত সন্ধ্যা প্রবিষ্ট প্রস্থিত পণ্ডিত মূর্খ প্রীতি অপ্রীতি পক্ষ প্রতিপক্ষ পাওনা দেনা প্রায়শ কদাচিৎ প্রস্থান আগমন/প্রবেশ প্রবণতা উদাসীনতা পতন উত্থান প্রবল দুর্বল পরিশ্রমী অলস পূর্ণ শূন্য/অপূর্ণ প্রসারিত সংকুচিত প্রাথর্য স্নিগ্ধতা প্রকাশ্য গোপনীয়/অপ্রকাশ্য প্রাতিকূল্য আনুকূল্য প্রচ্ছন্ন ব্যক্ত/প্রকট প্রবীণ নবীন পারলৌকিক ইহলৌকিক প্রসারণ সংকোচন পরকীয় স্বকীয় প্রারম্ভ সমাপ্তি প্রত্যক্ষ অপ্রত্যক্ষ/পরোক্ষ পরকাল ইহকাল পার্থিব অপার্থিব পড়া ওঠা প্রীতিকর অপ্রীতিকর পতি পত্নী পুরোভাগ পশ্চাদ্ভাগ পূর্ব পশ্চিম পড়তি উঠতি পরিকল্পিত অপরিকল্পিত পূর্ববর্তী পরবর্তী পূর্ণিমা অমাবস্যা প্রকাশ গোপন পার্থিব অপার্থিব পরিত্যক্তা গৃহীতা পার্বত্য সমতল প্রকাশ্যে নেপথ্যে/পরোক্ষে পূর্বসূরি উত্তরসূরি প্রচুর স্বল্প পাপ পুণ্য পাক নাপাক প্রধান অপ্রধান ফুটন্ত ঠাণ্ডা পাইকারি খুচরা পাপী নিষ্পাপ পাইকার ফড়িয়া পালক পালিত পথ বিপথ প্রশান্তি অশান্তি পটু অপটু পরার্থ স্বার্থ পরাধীন স্বাধীন পূজক পূজিত প্রফুল্ল বিমর্ষ/ম্লান পুণ্যবান পুণ্যহীন প্রবেশ প্রস্থান প্রতিভাবান প্রতিভাহীন প্রশংসা কুৎসা/নিন্দা প্রভু ভৃত্য প্রবৃত্তি নিবৃত্তি প্রকৃত বিকৃত/অপ্রকৃত ফেল পাস ফালতু আসল প্রাচী প্রতীচী প্রাচ্য প্রতীচ্য/পাশ্চাত্য ফাজিল চুপচাপ ফাঁপা নিরেট ফরিয়াদি আসামি ফলন্ত অফলা/নিষ্ফলা ফরসা কালো ফল নিস্ফল ফকির আমির ফতে (জয়) পরাজয় বয়োজ্যেষ্ঠ বয়ঃকনিষ্ঠ বলিষ্ঠ দুর্বল বহির্ভূত অন্তর্ভূত ফলবান ফলহীন/নিষ্ফল বিজন জনবহুল বিতর্কিত তর্কাতীত বক্তা শ্রোতা বিকাশ বিলয়/বিনাশ বিফলতা সফলতা বিয়োগান্ত মিলনান্ত বিধর্মী সধর্মী বিপন্নতা নিরাপত্তা বন্দনা গঞ্জনা বাদ প্রতিবাদ বিশিষ্ট সাধারণ বিনয় ঔদ্ধত্য/অবিনয় বক্র সরল বাল্য বার্ধক্য ব্যর্থ সার্থক বৈধ অবৈধ বর বধূ বিকল সচল বিকর্ষণ আকর্ষণ বিরহ মিলন বামন লম্বা/ঢ্যাঙা বলী দুর্বল বাঁচা মরা বার্ধক্য তারুণ্য/শৈশব বিন্দু রাশি বাধা বাধাহীনতা বিলাপ হাস্য বন্দি মুক্তি বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু বহাল বরখাস্ত বামপন্থী ডানপন্থী বিকি কিনি বিদ্যমান অন্তর্হিত বিরাগ অনুরাগ বিরক্ত অনুরক্ত বিশ্লেষণ সংশ্লেষণ বিদ্বান মূর্খ বহিরঙ্গ অন্তরঙ্গ বাহ্য আভ্যন্তর বিষণ্ণ প্রসন্ন বাউন্ডুলে সংসারী বাধ্য অবাধ্য বৃদ্ধি হ্রাস বিপথ সুপথ বদ ভালো বহুল বিরল বৃহৎ ক্ষুদ্র বরণ বিসর্জন/বিদায় বিজয়ী বিজিত বহিদৃষ্টি অন্তর্দৃষ্টি বাড়তি কমতি বিষ/গরল অমৃত বিকল্প অবিকল্প বিবাদ বন্ধুতা বাদলা শুকনা বন্য গৃহপালিত/পোষা বিমল সমল বিস্তৃত সংক্ষিপ্ত বন্ধু শত্রু বিলম্বিত ত্বরান্বিত বাহুল্য সংক্ষেপ বালক বৃদ্ধ বর্জন গ্রহণ বারি অগ্নি বাচাল স্বল্পভাষী বিষাদ আনন্দ বন্ধ মুক্ত বিশ্রী শ্রী/সুশ্রী বিবাদ মিত্রতা বাদী বিবাদী বিজ্ঞ অজ্ঞ বন্দোবস্ত বেবন্দোবস্ত বিধি নিষেধ বিরল বহুল বিদ্বান মুর্খ বিজেতা বিজিত বেহেশত দোজখ বাঁকা সোজা বন্ধন মুক্তি বিনীত অবিনীত/উদ্ধত বিশেষ সামান্য বোকা চালাক বন্ধুর মসৃণ বিরত রত/নিরত ব্যর্থ সার্থক বুদ্ধিমান বুদ্ধিহীন ভাটা জোয়ার বিপন্ন/বিপদ নিরাপদ ভাসা ডোবা ভদ্র ইতর ভুল শুদ্ধ/নির্ভুল ভূত ভাবী/ভবিষ্যৎ ভরা খালি/ফাঁকা ভাবনা নির্ভাবনা ভেজাল খাঁটি ভোঁতা ধারাল/চোখা ভাঙা গড়া/আস্ত ভাবিত অভাবিত ভগ্ন পূর্ণ/অভগ্ন ভক্ত বিরাগী/অভক্ত ভেজা শুকনো ভিন্ন অভিন্ন ভরন্ত খালি ভূমিকা উপসংহার ভুয়া খাঁটি ভোর সাঁঝ ভর্ৎসনা প্রশংসা ভৃত্য প্রভু ভব্য অভব্য ভোজন উপবাস ভালো মন্দ ভক্তি অভক্তি/ঘৃণা ভূস্বামী ভূমিহীন ভাব অভাব ভাটি উজান মধুর তিক্ত ভয় সাহস ভেদ অভেদ ভীরু নির্ভীক ভীতু সাহসী মানী মানহীন ভর্তি উন/খালি মনীষা নির্বোধ মান অপমান মহৎ নীচ/ক্ষুদ্র মৃদু উগ্র/প্রবল মহাত্মা নীচাত্মা মিল গরমিল/অমিল মৌন মুখর মঞ্জুর নামঞ্জুর মেঘলা ফরসা মূর্ত বিমূর্ত মুখরতা মৌন মূর্ত বিমূর্ত মহাপ্রাণ অল্পপ্রাণ মনোযোগ অমনোযোগ মজবুত ঠুনকো মাখা আমাখা মিথ্যা সত্য মিষ্টি তেতো/টক/কষা মন্থর দ্রুত/ত্বরিত মারা আদর করা মতি দুর্মতি মিত্রতা/মৈত্রী শত্রুতা মতৈক্য মতানৈক্য মরা বাঁচা মরমি নিষ্ঠুর মালিক মজুর/চাকর মিতব্যয়ী অমিতব্যয়ী মুখর মৌনী মুখ্য গৌণ মৌলিক যৌগিক/সাধিত মূর্খ জ্ঞানী মুক্ত বন্দি মনোনীত অমনোনীত মেঘাচ্ছন্ন মেঘমুক্ত/নির্মেঘ মৃত্যু জন্ম মিত্র শত্রু মৃত জীবিত মত্ত নির্লিপ্ত মসৃণ বন্ধুর মাগনা কষ্টার্জিত মলিন উজ্জ্বল মিঠা তিতা মন্দ ভালো যোজক বিয়োজক যশ অপযশ/কলঙ্ক যুক্ত বিযুক্ত/মুক্ত যথা তথা যুদ্ধ শান্তি যাদৃশ তাদৃশ যতি সংযতী/যতিহীন যৌবন বার্ধক্য যাবৎ তাবৎ যত তত যখন তখন যৌথ একক যাত্রা অযাত্রা যেমন তেমন যজমান তখন যোগ বিয়োগ যাচিত অযাচিত সংযমী অসংযমী যোজন বিয়োজন যাযাবর গৃহী যুগল একক যুগ্ম অযুগ্ম যত্ন অযত্ন/অবহেলা রসাল শুকনো রোগগ্রস্ত রোগমুক্ত রোদ বৃষ্টি রমণীয় কুৎসিত রাজা রাণী/প্রজা রত বিরত রুদ্ধ মুক্ত রাজি নারাজ/গররাজি রক্ষক ভক্ষক রাত্রি দিবস/দিন রুষ্ট তুষ্ট রজত/রৌপ্য স্বর্ণ রুগ্ণ সুস্থ রাগ বিরাগ রোগী নিরোগ রোগ নিরোগ/স্বাস্থ্য রামছাগল পাতিছাগল রোষ প্রসাদ রদ চালু রাহুগ্রস্ত রাহুমুক্ত রুষ্ট তুষ্ট লেজ মাথা রিক্ত পূর্ণ রসিক বেরসিক লেখক পাঠক লোভী নির্লোভ লেশ যথেষ্ট লাল কাল/নীল/সবুজ লঘিষ্ঠ গরিষ্ঠ লাজুক নির্লজ্জ লিপ্ত নির্লিপ্ত লাভ ক্ষতি/লোকসান শত্রু মিত্র লগ্ন চ্যুত লক্ষ্মী অলক্ষ্মী লেখ্য/লেখা কথ্য/বলা শ্রীযুক্ত শ্রীহীন শ্রদ্ধা ঘৃণা লায়েক নালায়েক লুপ্ত সৃষ্ট/অস্তিত্ববান শান্ত দুরন্ত শহিদ গাজী শিষ্ট অশিষ্ট শাসক শাসিত শাগরেদ ওস্তাদ শয়ন উত্থান শ্রেষ্ঠ নিকৃষ্ট শীঘ্র বিলম্ব শুকনো ভেজা শ্বেতকায় কৃষ্ণকায় শর্তাধীন নিঃশর্ত শারীরিক মানসিক শোক হর্ষ/আনন্দ শিব অশিব শঠ সাধু শালীন অশালীন শিষ্য গুরু শীত গ্রীষ্ম/গরম শীতল উষ্ণ শ্রম বিশ্রাম/আলস্য শ্যামল গৌরাঙ্গ শক্তি দুর্বলতা শায়িত উত্থিত শ্রী কুশ্রী/বিশ্রী/শ্রীহীন শিশু বৃদ্ধ শিখর নিম্নদেশ শূন্য পূর্ণ শবল (বিচিত্র) একবর্ণা শ্লীল অশ্লীল শুভ অশুভ শয়তান ফেরেশতা শর্বরী (রাত) দিবস শ্বাস প্রশ্বাস শীর্ণ স্থূল শুষ্ক সিক্ত শর্তসাপেক্ষ শর্তহীন/নিঃশর্ত শহুরে গেঁয়ো শুভ্র কৃষ্ণ শিক্ষক ছাত্র শাক্ত অশাক্ত শাসন সোহাগ শিরোদেশ পাদদেশ শড়া টাটকা শুচি অশুচি শ্রমিক মালিক শোভন অশোভন শিথিল সুদৃঢ় ষাঁড় গাভি/গাই ষণ্ডা দুর্বল সহযোগী প্রতিযোগী সবাক নির্বাক সওয়াল জবাব সংস্কৃতি অপসংস্কৃতি সংগত অসংগত সংযম অসংযম সংশ্লিষ্ট বিশ্লিষ্ট সচেষ্ট নিশ্চেষ্ট সকর্মক অকর্মক সক্ষম অক্ষম সচল নিশ্চল সত্বর মন্থর/অত্বর সচ্ছল অসচ্ছল সজীব নির্জীব সঠিক বেঠিক সমবেত ছত্রভঙ্গ সদর অন্দর সদৃশ বিসদৃশ সম্পদ বিপদ/দারিদ্র্য/অভাব সমাপ্ত আরম্ভ সরবতা নীরবতা সাদৃশ্য বৈসাদৃশ্য সপ্রতিভ অপ্রতিভ সম্মুখে পশ্চাতে সাফল্য ব্যর্থতা সাচ্চা ভুয়া সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক সাবালিকা নাবালিকা সুষম অসম সুদর্শন কুদর্শন সাহসিকতা ভীরুতা শৌখিন পেশাদার সৌরমাস চান্দ্রমাস স্বমত পরমত স্থলভাগ জলভাগ স্বাভাবিক অস্বাভাবিক সাকার নিরাকার সুগম দুর্গম সফল বিফল সন্নিকৃষ্ট বিপ্রকৃষ্ট সঞ্চয় অপচয় স্বার্থ পরার্থ স্থাবর জঙ্গম/অস্থাবর সার্থক নিরর্থক/ব্যর্থ সান্ত অনন্ত স্বাধীন পরাধীন সুখ দুঃখ/দুখ সহিষ্ণু অসহিষ্ণু সুধা বিষ/গরল সবল দুর্বল সুখ্যাতি নিন্দা/কুখ্যাতি সুকৃতি দুষ্কৃতি সন্ধ্যা প্রভাত সহযোগ অসহযোগ সাক্ষর নিরক্ষর সচ্চরিত্র দুশ্চরিত্র সংকোচন প্রসারণ সংযুক্ত বিযুক্ত সংশ্লেষণ বিশ্লেষণ সদয় নির্দয় সক্রিয় নিষ্ক্রিয় সচরাচর কদাচিৎ সংহত বিভক্ত/অসংহত সমার্থক ভিন্নার্থক সজাগ নিদ্রিত সজ্জন দুর্জন সচেতন অচেতন সম্প্রসারণ সংকোচন সধবা বিধবা সবীজ নির্বীজ সমাপিকা অসমাপিকা সাঁঝ সকাল সসীম অসীম সতী অসতী সাম্য অসাম্য/বৈষম্য সিক্ত শুষ্ক সাবালক নাবালক সশস্ত্র নিরস্ত্র সাধু তস্কর/অসাধু স্তুতি নিন্দা স্তাবক নিন্দুক স্বর্গ নরক স্বাতন্ত্র্য সাধারণত্ব/অস্বাতন্ত্র্য স্ববাস প্রবাস সমীচীন অসমীচীন স্বল্পভাষী বাচাল স্থূল সূক্ষ্ম/কৃশ/তীক্ষ্ণ সুপ্ত জাগ্রত স্নিগ্ধ রুক্ষ স্নেহ বিরাগ সমক্ষে পরোক্ষে/অসমক্ষে স্বল্পবাক্ মিতবাক্ সমস্ত অংশ সদাচার কদাচার সংক্ষেপ বিস্তার/বাহুল্য সংযোজন বিয়োজন সুলভ দুর্লভ সলজ্জ নির্লজ্জ সিদ্ধ নিষিদ্ধ/অসিদ্ধ সংক্ষিপ্ত বিস্তৃত সত্য মিথ্যা সজ্ঞান অজ্ঞান সমতল বন্ধুর/অসমতল সঙ্কুচিত প্রসারিত সদর্থক নঞর্থক সিধা উল্টা সাম্য অসাম্য/বৈষম্য সংশয় প্রত্যয় সংশ্লেষণ বিশ্লেষণ সুশীল দুঃশীল সহোদর বৈমাত্রেয় সরস নীরস সরব নিরব স্বকীয় পরকীয় সৃষ্টি ধ্বংস/লয় স্বতন্ত্র পরতন্ত্র সার অসার সচেষ্ট নিশ্চেষ্ট সাধু তস্কর/চোর স্থির চঞ্চল সম্বল নিঃসম্বল সংকোচ নিঃসঙ্কোচ সৌম্য উগ্র/করাল সংকীর্ণ প্রশস্ত সরল কুটিল সুরভি পুতি সুধা/অমৃত হলাহল/বিষ স্মরণ বিস্মরণ সাদা কালো সমষ্টি ব্যষ্টি সুবহ দুর্বহ সহযোগ অসহযোগ সফল বিফল স্বনামী বেনামী সুন্দর কুৎসিত সুনজর কুনজর সমৃদ্ধিশালী সমৃদ্ধিহীন সাফল্য ব্যর্থতা সন্ধি বিগ্রহ/বিবাদ হার জিত হাস্য ক্রন্দন হরদম কালেভদ্রে হিংসা অহিংসা হর্ষ বিষাদ/শোক হালকা ভারী হিত অহিত হাজির গরহাজির হর্তা কর্তা হতবুদ্ধি স্থিতবুদ্ধি হুঁশ বেহুঁশ হাল বেহাল/সাবেক হক নাহক হাসি কান্না হরণ পূরণ হৃদ্য ঘৃণা হ্রাস বৃদ্ধি হৃদ্যতা কপটতা হত নিহত হিসেবি বেহিসেবি
বাক্যে বিপরীতার্থক শব্দের প্রয়োগ: যুদ্ধে জয়-পরাজয় নির্ধারিত হবে। ব্যবসায়ে লাভ-ক্ষতি আছেই। জীবনে হাসি-কান্না পর্যায়ক্রমে আসে। সাগরে জোয়ার-ভাটায় পানির হ্রাস-বৃদ্ধি ঘটে। হালকা আর ভারি যন্ত্রগুলো ধোয়ামোছা কর।‘কোথায় স্বর্গ , কোথায় নরক , কে বলে তা বহুদূর?’ এ জগৎ হরণ -পূরণের মেলা। খেলায় হার-জিত আছেই। পরাধীন হয়ে সুখভোগের চেয়ে স্বাধীন হয়ে দুঃখ ভোগ করাও ভাল।ছেলেটি বড়ই চঞ্চল , কিন্তু মেয়েটি কেমন ধীর-স্থির । সবলের সদম্ভ অত্যাচার দুর্বল আর কত দিন সইবে?সাহস দিয়ে ভয়কে জয় কর।