অবদান ও অবধান- শব্দজোড়ের অর্থ কোনটি?
-
ক
সৎকর্ম ও মনোযোগ
-
খ
দান ও আবেগ
-
গ
সৎকাজ ও অজ্ঞাত
-
ঘ
দান ও মেনোযোগ
নিম্নে সমোচ্চারিত প্রায় সমোচ্চারিত শব্দের অর্থ পার্থক্য এবং বাক্য গঠনের উদাহরণ দেওয়া হল:
সমোচ্চারিত শব্দ অর্থ বাক্য গঠন
অন্ন (ভাত) — মানুষের বেঁচে থাকার জন্য অন্ন অতি প্রয়োজন।
অন্য (অপর) — পরীক্ষার সময় অন্য দিকে লক্ষ্য দিও না।
অনু (পশ্চাৎ) — এই দেশে এক সময় স্ত্রীলোকদের মৃত স্বামীর চিতায় অনুগমন করতে হতো।
অণু (ক্ষুদ্রতম অংশ) — এটুকু ভাতে আমার পেটের অণুটুকুও ভরবে না।
অনিষ্ট (ক্ষতি) — অন্যের অনিষ্টের চিন্তা কখনো মনে এনো না।
অনিষ্ঠ (নিষ্ঠাহীন) — লেখা পড়ায় অনিষ্ঠ হলে পাশ করতে পারবে না।
অংশ (ভাগ) — বাপের জমির অংশ মেয়েরাও ছাড়বে না।
অংস (কাঁধ) — বিপদে দূরে সরে না থেকে অংস মেলাও।
অর্ঘ (মূল্য) — জিনিসপত্রে অর্ঘ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
অর্ঘ্য (পূজার উপকরণ) — ঠাকুরের সামনে প্রচুর অর্ঘ্য সজ্জিত রয়েছে।
অশ্ব (ঘোড়া) — শুয়ে পড়ো, অশ্বের মতো দাঁড়িয়ে ঘুমিয়ো না।
অশ্ম (পাথর) — অশ্মে মাথা ঠুকে লাভ নাই, চল বাড়ি যাই।
অশক্ত (দুর্বল) — বিপদে অশক্ত হতে নাই।
অসক্ত (আসক্তিহীন) — বইয়ে অসক্ত হলে ছাত্রজীবন বৃথা হবে।
অনিল (বাতাস) — গুমোট গরমে অনিল এসে প্রাণ জুড়াল।
অনীল (যা নীল নয়) — আকাশ কী কখনো অনীল হয়।
অভ্যাস (বারবার চেষ্টা) — পরীক্ষা কাছে রাত জেগে পড়ার অভ্যাস করো।
অভ্যাশ (নিকট) — অঙ্ক অভ্যাস কর, পরীক্ষা অভ্যাশে।
অবধ্য (বধের অযোগ্য) — মানুষ মানুষের অবধ্য।
অবোধ্য (যা বোঝা যায় না) — অবোধ্য তত্ত্ব কথা সব জায়গায় বল না।
অপরিণত (যা পরিণত হয়নি) — অপরিণত বয়সে এ বই পড়ে কিছুই বুঝবে না।
অপরিণীত (অবিবাহিত) — বিধবার ঘরে অপরিণীত দুটো মেয়ে আছে।
অন্ত (শেষ) — সংসারে কাজের অন্ত নাই।
অন্ত্য (যা অন্তে আছে) — অন্ত্যেষ্টি ক্রিয়া শেষেই মানুষের শোক নিঃশেষ হয়ে যায়।
অন্যন্য (অপরাপর) — অন্যন্যের সঙ্গেই তার ভাল সম্পর্ক আছে।
অন্যোন্য (পরস্পর) — অন্যোন্যের প্রতি ভালোবাসায় মানুষের সুখ।
অন্নপুষ্ট (ভোজনপুষ্ট) — এ আকালে অন্নপুষ্ট মানুষ নাই।
অন্যপুষ্ট (কোকিল) — কাকের বাসায় কোকিলের ছা অন্যপুষ্ট হয়।
অবদান (মহৎ কাজ) — স্বাধীনতা সংগ্রামে নেতাজী সুভাষচন্দ্র বসুর অবদান অবিস্মরণীয়।
অবধান (মনোযোগ) — ক্লাসে শিক্ষক - শিক্ষিকাদের কোথায় অবধান করা উচিত।
Related Question
View All-
ক
বর্গ
-
খ
প্রবাদ
-
গ
শব্দদ্বৈত
-
ঘ
শব্দজোড়
-
ক
বানানে
-
খ
উচ্চারণে
-
গ
অর্থে
-
ঘ
বানানে ও অর্থে
-
কপানি0%0 votes
-
খস্ত্রীলোক50%1 votes
-
গপারি না50%1 votes
-
ঘখড়ের শেষাংশ0%0 votes
-
ক
অর্থে
-
খ
উচ্চারণে
-
গ
বানানে
-
ঘ
বানানে ও অর্থে
-
ক
দীপ-দ্যুতি
-
খ
তোড়া-গুচ্ছ
-
গ
আবৃত-আচ্ছাদিত
-
ঘ
খরা-রৌদ্র
-
ক
ভাগ ও স্থান
-
খ
ভাগ ও স্কন্ধ
-
গ
খন্ড ও স্কন্ধ
-
ঘ
কোনটিই নয়
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন