অধিকরণ কারকের উদাহরণ কোনটি?
-
ক
তিলে তৈল আছে
-
খ
দুধ থেকে ঘি হয়
-
গ
তিল থেকে তেল হয়
-
ঘ
মেঘ থেকে বৃষ্টি হয়
অধিকরণ কারকের উদাহরণ হচ্ছে তিলে তৈল আছে।
ক্রিয়া সম্পাদনের কাল এবং আঁধারকে অধিকরণ কারক বলে। অর্থাৎ স্থান সময় বিষয় বুঝান অধিকরণ কারক হয়। যেমন : তিলে তৈল আছে, পৃথিবীতে কে কাহার।
অধিকরণ কারক:
ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। যে কারকে স্থান, কাল, বিষয় ও ভাব নির্দেশিত হয়, তাকে অধিকরণ কারক বলে। এ কারকে সপ্তমী অর্থাৎ 'এ', 'য়', 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন:
| আধার (স্থান | আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। আমরা রোজ স্কুলে যাই। এ বাড়িতে কেউ নেই। |
| কাল (সময়) | প্রভাতে উঠিল রবি লোহিত বরণ। প্রভাতে সূর্য ওঠে। |
ক্রিয়ার সাথে কোথায়/কখন/ কিসে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক। যেমন: প্রভাতে সূর্য উঠে। এখানে যদি প্রশ্ন করা হয়, কখন সূর্য উঠে? তাহলে উত্তর পাই- 'প্রভাতে'। সুতরাং, এখানে 'প্রভাতে' অধিকরণ কারক।
বাবা বাড়িতে আছেন।
বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে।
রাজীব বাংলা ব্যাকরণে ভালো।
অধিকরণ কারক ৩ প্রকার। যথা:
১. কালাধিকরণ (কাল বা সময়): যেমন, প্রভাতে সূর্য ওঠে।
২. আধারাধিকরণ (স্থান বা আধার): যেমন, বনে বাঘ থাকে।
৩. ভাবাধিকরণ (ভাব বা ক্রিয়াবাচক বিশেষ্য): যেমন, সূর্যোদয়ে অন্ধকার দূর হয়।
Related Question
View All'বাড়ি থেকে নদী দেখা যায়'-কোন কারকে কোন বিভক্তি ?
-
ক
অপাদানে ৭মী
-
খ
অপাদানে ৫মী
-
গ
অধিকরণে ৭মী
-
ঘ
অধিকরণে ৫মী
'পড়াশোনায় মন দাও' বাক্যে 'পড়াশোনায়' কোন কারকে কোন বিভক্তি?
-
ক
কর্তায় ৭মী
-
খ
কর্মে ৪র্থী
-
গ
অপাদানে শূন্য
-
ঘ
অধিকরণে ৭মী
'শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে' এখানে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
-
ক
অধিকরণে সপ্তমী
-
খ
অপাদানে পঞ্চমী
-
গ
কর্মে পঞ্চমী
-
ঘ
অধিকরণে পঞ্চমী
'এ', 'য়' বিভক্তিগুলো শব্দের সাথে যুক্ত হয় কোন কারকে?
-
ক
করণ কারক
-
খ
অপাদান কারক
-
গ
অধিকরণ কারক
-
ঘ
সম্বন্ধ কারক
কোনটি অধিকরণ কারকের প্রকারভেদ নয়?
-
ক
কালাধিকরণ
-
খ
স্থানাধিকরণ
-
গ
ভাবাধিকরণ
-
ঘ
আধারাধিকরণ
'বনে বাঘ আছে' কোন কারকে কোন বিভক্তি?
-
ক
অধিকরণে ৭মী
-
খ
অপাদানে ৭মী
-
গ
অধিকরণে ৫মী
-
ঘ
অপাদানে ৫মী
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন