Frequently Asked Questions

স্যাট একাডেমি দেশের সর্ববৃহৎ শিক্ষাভিত্তিক ওপেন প্লাটফর্ম
এখানে আপনি স্যাট একাডেমি এবং এর সকল ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন।

FAQ খুঁজুন

ইউজার রোল পরিবর্তন করার পর নতুন পারমিশন সেট করতে হলে, নিম্নলিখিত পদক্ষেপ অনুসরণ করুন:

  1. আপনার Business Profile থেকে Sidebar এর User List সেকশনে যান।
  2. যেই ইউজারের রোল পরিবর্তন করতে চান, তার পাশে Role Name নামে একটি কলাম থাকবে।
  3. Role Name কলামে ক্লিক করুন, এটি একটি Modal খুলবে।
  4. Modal এ আপনি Role Name এর একটি ড্রপডাউন মেনু দেখতে পাবেন। এখানে থেকে নতুন রোল নির্বাচন করুন।
  5. রোল পরিবর্তন করার পর, Save বাটনে ক্লিক করে সেভ করুন।

এভাবে আপনি ইউজারের নতুন পারমিশন ও রোল অ্যাসাইন করতে পারবেন।

SATT Academy-এর ক্যারিয়ার সেকশনটি হলো একটি বিশেষ প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আপনি যদি একজন ব্যবসার মালিক বা নিয়োগদাতা হন, তাহলে আপনি সহজেই এখানে চাকরির বিজ্ঞপ্তি পোস্ট করতে পারবেন এবং দক্ষ কর্মী খুঁজে নিতে পারবেন।

SATT Academy-তে একটি বিজনেস অ্যাকাউন্ট খুললেই আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবেন। আপনি চাইলে ফুল-টাইম, পার্ট-টাইম, ফ্রিল্যান্স বা রিমোট জব পোস্ট করতে পারেন। চাকরির বিবরণ, যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন কাঠামো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করে সহজেই বিজ্ঞপ্তি প্রকাশ করুন।

জি, আপনি ইউজারের এক্সেস সীমিত করতে পারবেন। যখন আপনি একটি নির্দিষ্ট রোল অ্যাসাইন করবেন, তখন সেই রোলের বাইরে ইউজার কোনো অ্যাক্সেস পাবে না। উদাহরণস্বরূপ, যদি একজন User রোল থাকে, তাহলে সে শুধুমাত্র তার নিজস্ব প্রোফাইল এবং কনটেন্ট অ্যাক্সেস করতে পারবে, কিন্তু Admin বা Editor রোলের জন্য নির্ধারিত ফিচার বা সেটিংস পরিবর্তন করার কোনো সুযোগ পাবেনা।

অর্থাৎ, রোল নির্ধারণের মাধ্যমে আপনি ইউজারের এক্সেস পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবেন।

জি, আপনি একাধিক ইউজারকে রোল অ্যাসাইন করতে পারবেন। Admin রোল হিসেবে ইউজার ম্যানেজমেন্ট সেকশনে গিয়ে একাধিক ইউজার নির্বাচন করে তাদের রোল পরিবর্তন বা অ্যাসাইন করতে পারবেন।

ইউজার রোল অ্যাসাইন করার পর, তাদের দেওয়া রোল অনুযায়ী পারমিশন ও অ্যাক্সেস পরিবর্তিত হবে। প্রতিটি রোলের পারমিশন নিচের মতো:

  1. Admin (অ্যাডমিন):
    • ইউজার ম্যানেজমেন্ট (ইউজার অ্যাড, ডিলিট, রোল পরিবর্তন)
    • সিস্টেম সেটিংস সম্পাদনা
    • কোর্স, মডেল টেস্ট এবং পরীক্ষার কনটেন্ট ম্যানেজমেন্ট
    • প্যাকেজ অ্যাসাইন ও অন্যান্য ইউজারের পারমিশন কাস্টমাইজ
  2. Editor (এডিটর):
    • কোর্স কনটেন্ট এবং মডেল টেস্ট সম্পাদনা
    • নতুন কনটেন্ট যোগ করতে পারে, কিন্তু ইউজার বা সিস্টেম সেটিংস পরিবর্তন করতে পারবে না
    • কনটেন্ট আপলোড ও হালনাগাদ করতে পারে
  3. Moderator (মডারেটর):
    • ইউজারদের কার্যকলাপ মনিটর করতে পারে (যেমন: মন্তব্য ও কনটেন্ট মডারেশন)
    • ইউজারের পোস্ট বা কনটেন্ট মনিটর করতে পারে, তবে সেটিংস বা কনটেন্ট সম্পাদনা করতে পারবে না
  4. User (ইউজার):
    • কনটেন্ট দেখা ও পরীক্ষায় অংশগ্রহণ করা
    • শুধুমাত্র নিজস্ব প্রোফাইল অ্যাক্সেস করা
    • শিক্ষামূলক কনটেন্ট ও টেস্ট কমপ্লিট করা

প্রতিটি রোলের অনুমতি ও অ্যাক্সেস তার দায়িত্ব এবং পারমিশনের ভিত্তিতে নির্ধারিত হয়।

জি, ইউজার রোল চেঞ্জ করা যায়। আপনি Admin রোল হিসেবে ইউজারের রোল পরিবর্তন করতে পারবেন।

জি, আপনি ইউজার ডিলিট করতে পারবেন, তবে এজন্য আপনার কাছে Admin রোল থাকা প্রয়োজন। Admin রোলের ইউজাররা ইউজার ম্যানেজমেন্ট সেকশনে গিয়ে ইউজার ডিলিট করার অপশন ব্যবহার করতে পারেন।

SATT Academy বিজনেস একাউন্টে ইউজার রোলগুলির মধ্যে প্রধান পার্থক্যগুলি নিম্নরূপ:

  1. Admin (অ্যাডমিন):
    • সর্বোচ্চ অ্যাক্সেস এবং নিয়ন্ত্রণ।
    • সব ইউজার ম্যানেজমেন্ট, সেটিংস এবং কনফিগারেশন সম্পাদনা করতে পারে।
    • প্যাকেজ অ্যাসাইন, ইউজার রোল পরিবর্তন, এবং সিস্টেমের সম্পূর্ণ নিয়ন্ত্রণ।
  2. Editor (এডিটর):
    • কনটেন্ট বা ডাটা সম্পাদনা করার অনুমতি থাকে।
    • তবে অ্যাডমিনের মতো ইউজার ম্যানেজমেন্ট বা সিস্টেম সেটিংস সম্পাদনা করার অনুমতি নেই।
    • পরীক্ষার প্রশ্ন, কোর্স কনটেন্ট ইত্যাদি এডিট করতে পারে।
  3. Moderator (মডারেটর):
    • ইউজারদের কার্যকলাপ মনিটর করে এবং নির্দেশনা দিতে পারে।
    • মডারেটরদের কাছে কনটেন্ট মডারেশন (যেমন কমেন্ট বা কনটেন্টের আপডেট) করার অনুমতি থাকতে পারে, তবে এডিট বা অ্যাডমিনের কাজ নেই।
  4. User (ইউজার):
    • সাধারণ ব্যবহারকারী হিসেবে কনটেন্ট দেখতে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে।
    • ইউজারদের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা নেই এবং শুধুমাত্র তাদের প্রোফাইল এবং শেখার কন্টেন্ট অ্যাক্সেস করতে পারে।

প্রতিটি রোলের কার্যকারিতা নির্ভর করে অ্যাক্সেস এবং দায়িত্বের স্তরের উপর।

SATT Academy বিজনেস একাউন্টে ইউজার রোল অ্যাসাইন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  1. প্রথমে আপনার Main User হিসেবে লগ ইন করুন।
  2. তারপর User Management বা User Roles সেকশনে যান।
  3. এখানে আপনি একাধিক ইউজার দেখতে পাবেন, তাদের জন্য আপনি রোল নির্বাচন করতে পারবেন।
  4. আপনি যেই ইউজারের রোল পরিবর্তন করতে চান, তার পাশের রোল ড্রপডাউন মেনু থেকে একটি রোল নির্বাচন করুন:
    • Admin
    • Editor
    • Moderator
    • User

রোল পরিবর্তনের পর, নতুন রোল অনুযায়ী তাদের অ্যাক্সেস এবং পারমিশন পরিবর্তিত হবে।

প্রথমে বিজনেস ড্যাশবোর্ড এর প্রোমোশন লিস্ট এ যান।

 

প্রথমে বিজনেস ড্যাশবোর্ড এর প্রোমোশন লিস্ট এ যান।

উপরের ডানপাশে থাকা Promote ড্রপডাউন বাটনে ক্লিক করে আপনার প্রয়োজন অনুযায়ী অপশন সিলেক্ট করুন। তারপর পছন্দমত জিনিসটি প্রোমোট করুন।

উদাহরণস্বরূপ, কোর্স প্রোমোট করার জন্য Promote Course এ ক্লিক করার পর কোর্স লিস্ট আসবে। যে কোর্সটি প্রোমোট করতে চান, সেটির Action ড্রপডাউন থেকে Promote অপশনে ক্লিক করুন।

তারপর প্রয়োজনীয় তথ্য দিয়ে Submit বাটনে ক্লিক করুন।

কোনো বিজ্ঞাপণের প্রিভিউ দেখতে চাইলে নিচের ছবিতে দেখানো প্রিভিউ আইকনে ক্লিক তারপর আপনি নিচের ছবির মত করে বিজ্ঞাপণটির প্রিভিউ দেখতে পাবেন।

 

যে বিজ্ঞাপণটি বন্ধ করতে চান সেটার “Active” লেখা অপশনটিতে ক্লিক করুন এবং কনফার্মেশন মেসেজ আসলে কনফার্ম করুন। এতে আপনার বিজ্ঞাপণটি Inactive হয়ে যাবে। পরবর্তিতে আপনি চাইলে আবার Inactive লেখার উপর ক্লিক করে বিজ্ঞাপণটি Active করতে পারবেন।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...