Blog
Created: Sep 18, 2025, 02:27 PM Updated: Sep 22, 2025, 01:40 PM
0
822

মাইকেল মধুসূদন দত্ত ছিলেন বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা

মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের এক অনন্য নাম। বাংলা সাহিত্যে তার অবদান বলার অপেক্ষা রাখে না। বিসিএস, ব্যাংক জব, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা সহ যে কোন পরীক্ষায় এই কবি থেকে প্রায়ই প্রশ্ন হয়েই থাকে। তাই আজকে আমরা আলোচনা করব মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জীবন ও সাহিত্য নিয়ে।Michael Madhusudan Dutt | Bengali feature written by Subhasish Chakraborty  - Anandabazar

 

মাইকেল মধুসূদন দত্তঃ (১৮২৪-১৮৭৩)

  •  জন্ম: ২৫ জানুয়ারি, ১৮২৪
  • মৃত্যু: ২৯  জুন, ১৮৭৩
  • জন্মস্থান: সাগরদাঁড়ি, কেশবপুর, যশোর
  •  পিতা: রাজনারায়ণ দত্ত
  • মাতা: জাহ্নবী দেবী

 

বাংলা সাহিত্যের “মধুকবি” মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ সালের ২৫ জানুয়ারী যশোর জেলার  কপোতাক্ষ  নদের তীরে সাগরদাঁড়ি গ্রামের সম্ভ্রান্ত হিন্দু কায়স্থ পরিবারে জন্ম গ্রহণ করেন।

১৮৪৩ সালের ৯ ই ফেব্রুয়ারি তিনি ‘ওল্ড মিশন চার্চে’ খ্রিস্টধর্ম গ্রহণ করেন। তখন তার বয়স মাত্র ১৯ বছর। ১৮৪৮ সালে মাদ্রাজের ‘ মেল অরফ্যান অ্যাসাইলাস ‘ -এ ইংরেজি শিক্ষক হিসেবে চাকরি লাভ করেন।

১৮৬২ সালে তিনি ব্যারিষ্টারি পড়ার জন্য বিলেতে যান। ১৮৬৭ সালে তিনি দেশে ফিরে আসেন।

মাইকেল মধুসূদনের প্রতিভা বিকাশের প্রধান পর্ব ১৮৫৮ থেকে ১৮৬২ খ্রি: পর্যন্ত মাত্র পাঁচ বছর। শেষবারের মত ১৮৬৫ খ্রি: ‘ চতুর্দশপদী কবিতাবলী ’ রচনার মাধ্যমে তাঁর কবি প্রতিভার বিকাশ ঘটেছিল।

রামনারায়ণ তর্করত্নের ‘ রত্নাবলী ’ নাটক অনুবাদ করতে গিয়ে বাংলা নাটক রচনায় আত্মনিয়োগ করেন।

১৮৭৩ সালের ২৯ জুন বিকাল ২ টায় কলকাতার আলিপুর হাসপাতালে মৃত্যুবরণ করেন। ৩০ জুন কলকাতার লেয়ার সার্কুলার রোডে খ্রিস্টীয় রীতি অনুযায়ী সমাধিস্থ করা হয়।

Timothy Penpoem  এবং A Native- এ ২ টি তাঁর ছদ্ম নাম।

আরও পড়ুনঃ https://sattacademy.com/blog/a-midsummer-nights-dream-by-william-shakespeare

মাইকেল মধুসূদন দত্ত ছিলেন বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা। এছাড়াও 

 

  • মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার। তার রচিত ও প্রকাশিত প্রথম বাংলা গ্রন্থ শর্মিষ্ঠা (১৮৫৯) নাটক। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক।
  • বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের রূপকার। বাংলা ভাষায় অমিত্রাক্ষর ছন্দে (সফল প্রয়োগ) রচিত প্রথম কাব্যগ্রন্থ—’ তিলোত্তমাসম্ভব কাব্য (১৮৬০)’। তিনি ‘পদ্মাবতী’ নাটকে প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন।
  • তিনি বাংলা সাহিত্যের প্রথম মহাকবি। বাংলা সাহিত্যের সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ মহাকাব্য ‘মেঘনাদবধ ‘ (১৮৬১)
  • তিনি বাংলা সনেটের প্রবর্তনকারী। মাইকেল মধুসূদন রচিত ‘চতুর্দশপদী কবিতাবলী ‘ (১৮৬৬) ১০২ টি সনেটের সংকলন এবং প্রথম সনেট বঙ্গভাষা।
  • তিনি বাংলা সাহিত্যের প্রথম প্রহসন রচয়িতা। বাংলা   সাহিত্যের প্রথম প্রহসন ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ (১৮৬০)
  • তিনি বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কারণ সাহিত্যিক   ও সামাজিক বিদ্রোহ তিনিই প্রথম করেন।                
  • বাংলা সাহিত্যের প্রথম পত্র কাব্যকার। তাঁর ‘বীরাঙ্গনা ‘ (১৮৬২) কাব্য বাংলা সাহিত্যের প্রথম পত্র কাব্য।
  • তিনি প্রথম সার্থক ট্র্যাজেডির রচয়িতা। তাঁর রচিত নাটক‘কৃষ্ণকুমারী ’ (১৮৬১) বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি সার্থক ট্র্যাজেডি। প্রথম ঐতিহাসিক নাটক। এটি কবির শ্রেষ্ঠ নাটক।
  • তিনি সার্থক কমেডি রচয়িতা। তাঁর রচিত নাটক ‘ পদ্মাবতী ’ (১৮৬০) বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি।
  • মাইকেল মধুসূদন দত্ত-কে আধুনিক বাংলা কবিতার জনক বলা হয়। মাইকেল মধুসূদন রচিত ও প্রকাশিত  (ইংরেজিতে লেখা ) –
  • ১ম গ্রন্থ – The captive lady (1849) ও ২ য় গ্রন্থ-Vision of the past
0 822

Author

Learning Operation Executive
84 Followers

No bio avaliable

All Comments

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...