শামীম ও শাহীন ইসলামি শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করছিল। শামীম বলল, ইসলামে শিক্ষার গুরুত্ব এতই বেশি যে, আল্লাহ তায়ালা মহানবি (স) এর ওপর সর্বপ্রথম যে ওহি নাজিল করেছেন, তাতে বলা হয়েছে 'তুমি পড়ো'। শাহীন বলল, আল্লাহ তায়ালা ইসলামি শিক্ষা অর্জনকারীদের পছন্দ করেন। ফেরেশতারা তাদের জন্য পাখা বিছিয়ে দেন। ইসলামি শিক্ষা অর্জনকারীকে আল্লাহ সহজেই ক্ষমা করেন।
ইসলামি জীবনব্যবস্থায় জ্ঞানার্জনের গুরুত্ব অত্যধিক। সে কারণে মুসলমানদের উচিত সদাসর্বদা ইসলামি জ্ঞান অন্বেষণ করা।
ইসলামি জ্ঞান অন্বেষণ করার কোনো নির্ধারিত বয়স নেই। সাধারণত শৈশব, কৈশোর ও যৌবনে মানুষ জ্ঞানার্জন করে। অতঃপর কর্মজীবনে প্রবেশ করে পড়ালেখার সমাপ্তি টানে। ইসলামি শিক্ষা অর্জনের ক্ষেত্রে এমনটি প্রযোজ্য নয়। বরং সারা জীবন জ্ঞান অর্জন করা বাঞ্ছনীয়।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?