William Cuthbert Faulkner (1897-1962)

একাদশ- দ্বাদশ শ্রেণি - English - English Literature( for Admission) | NCTB BOOK
2k
Faulkner in 1954

উইলিয়াম কাথবার্ট ফকনার

(William Cuthbert Faulkner)

(সেপ্টেম্বর ২৫, ১৮৯৭ জুলাই ৬, ১৯৬২)

একজন বিখ্যাত মার্কিন সাহিত্যিক। মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের নিউ আলবেনিতে মারি কাথবার্ট ফকনার এবং মড বাটলার ফকনারের ঘরে ফকনারের জন্ম হয়। ফকনার ছিলেন চার ভাইয়ের মধ্যে সবচেয়ে বড়। ফকনারের বয়স যখন পাঁচ, তখন তাঁর পরিবার মিসিসিপির অক্সফোর্ড শহরে চলে আসেন। এই শহরেই ফকনার তার জীবনের অধিকাংশ সময় কাটান।

ফকনারের সাহিত্যকর্ম :

ফকনার মোট ১৯টি উপন্যাস ও বহু ছোট গল্প লেখেন। তাঁর বেশ কিছু কাব্যগ্রন্থও আছে। তাঁর সবচেয়ে বিখ্যাত উপন্যাসগুলি হলো দ্য সাউন্ড অ্যান্ড দ্য ফিউরি (১৯২৯), অ্যাজ আই লে ডাইং (১৯৩০), লাইট ইন অগাষ্ট (১৯৩২), আবসালোম, আবসালোম (১৯৩৬), এবং দি আনভ্যাংকইশড (১৯৩৮)।

পুরস্কার : ১৯৪৯ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। ১৯৫৫ সালে আ ফেবল নামে প্রথম বিশ্বযুদ্ধকালীন ফ্রান্সের উপর লেখা উপন্যাসটির জন্য জাতীয় বই পুরস্কার এবং পুলিৎজার পুরস্কার লাভ করেন।

ফকনারের স্বাস্থ্য দুর্বল হতে থাকে এবং বেশ কয়েকবার ঘোড়া থেকে পড়ে গিয়ে অনেকগুলি আঘাত পান। এমনই এক আঘাতের জন্য হাসপাতালে ভর্তি হবার পর হার্ট অ্যাটাকে ১৯৬২ সালের ৬ জুলাই তিনি মারা যায়।

উপন্যাস :

  • Soldiers' Pay (1926)
  • Mosquitoes (1927)
  • Sartoris/Flags in the Dust (1929/1973)
  • The Sound and the Fury (1929)
  • As I Lay Dying (1930)
  • Sanctuary (1931)
  • Light in August (1932)
  • Pylon (1935)
  • Absalom, Absalom! (1936)
  • The Unvanquished (1938)
  • If I Forget Thee Jerusalem (The Wild Palms/Old Man) (1939)
  • The Hamlet (1940)
  • Go Down, Moses (1942, episodic novel made up ten previous published short stories)
  • Intruder in the Dust (1948)
  • Requiem for a Nun (1951)
  • A Fable (1954)
  • The Town (1957)
  • The Mansion (1959)
  • The Reivers (1962)

ছোট গল্প

  • "Landing in Luck" (1919)
  • "The Hill" (1922)
  • “New Orleans”
  • "Mirrors of Chartres Street" (1925)
  • "Damon and Pythias Unlimited" (1925)
  • "Jealousy" (1925)
  • "Cheest" (1925)
  • "Out of Nazareth" (1925)
  • "The Kingdom of God" (1925)
  • "The Rosary" (1925)
  • "The Cobbler" (1925)
  • "Chance" (1925)
  • "Sunset" (1925)

কাব্যগ্রন্থ

  • Vision in Spring (1921)
  • The Marble Faun (1924)
  • A Green Bough (1933)
  • This Earth, a Poem (1932)
  • Mississippi Poems (1979)
  • Helen, a Courtship and Mississippi Poems (1981)
Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...