The Neoclassical Period (1660-1798)

একাদশ- দ্বাদশ শ্রেণি - English - English Literature( for Admission) | NCTB BOOK
2.1k

The Neoclassical Period (1660-1798)

Samuel Johnson প্রথম ইংরেজি ডিকশনারী প্রণয়ন করেন। এটি প্রথম প্রকাশিত হয় ১৭৫৫ সালে। তাঁরা জীবনকাল ১৭০৯-১৭৮৪। তিনি ১৭৬৪ সালে ইংরেজি সাহিত্য ক্লাব প্রতিষ্ঠা করেন।

  • Neo-Classical Period- এর লেখক/সাহিত্যিকদের সাহিত্যের ধারার প্রতি ঝোঁক লক্ষ্য করা যায়।
  • কিন্তু Classical সাহিত্যের যে Originality তা Neo-Classical সাহিত্যে বিদ্যমান ছিল না।
  • এ সাহিত্য নতুনত্ব বা সৃষ্টিশীলতা মূখ্য বিষয় ছিল না। Technical Perfection চিন্তাশীলতা এবং গঠন শৈলীর উপর বেশি গুরুত্ব দেওয়া হতো।
  • Neo-Classical সাহিত্যে 'মানুষ' কে বিশেষ গুরুত্ব আরোপ করা হতো। এ যুগের সাহিত্যের ব্যাপারটি ছিলা "art for humanity's sake" কিন্তু "art for art's sake" ছিল না।

Why the period is Called the Neo-classical Period?

কেন এ যুগকে নিওক্ল্যাসিক্যাল যুগ বলা হয়?

Classical শব্দটির প্রথম ব্যবহার করেন Aulus Gellius (অলাস গেলিয়াস) নামক এক ভদ্রলোক। তিনি দুটি ভিন্ন জাতের শিল্পের উল্লেখ করেন।

যেমন-

  1. Scriptor Classicus (শিক্ষিত সমাজের সাহিত্য) এবং
  1. Scriptor Prolatarius (প্রাকৃত জনগণের সাহিত্য বা লৌকিক সাহিত্য)

Scriptor Classicus (শিক্ষিত সমাজের সাহিত্য) প্রথম শ্রেণির শিল্পের গুণধর্ম বলে চিহ্নিত। এই অর্থে শব্দটিকে classic 'চিরায়ত' বলা যেতে পারে। যা কালের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ যা মৌলিক, যা পরিবর্তনহীন এবং শাশ্বত। এই শাশ্বতকালের সাহিত্য হলো তাই যে সাহিত্য classical সাহিত্যের আদর্শ অনুযায়ী রচিত।

Classical সাহিত্যের সাহিত্যাদর্শ হলো Aristotle প্রবর্তিত সাহিত্যতত্ত্ব। গ্রিক সাহিত্যের রুপ ও রীতি বিশুদ্ধ মানবিকতার আলোকে সমুজ্জ্বল এবং যার আবেদন বিশ্বজনীন, সার্বজনীন। গ্রীক সাহিত্যের classical রীতি অনুসৃত হয় Latin সাহিত্যে। এভাবে Latin সাহিত্যের classical রীতি অনুসৃত হয় French সাহিত্যে। আবার French সাহিত্যের classical রীতি অনুসৃত হয় English সাহিত্যে।

Content added || updated By

The Restoration Period (1660-1700)

1.7k

ইংরেজি সাহিত্যের ইতিহাস ১৬৬০ সাল থেকে শুরু করে ১৭০২ সাল পর্যন্ত সময় Restoration Period হিসেবে পরিচিত। কোন কোন ঐতিহাসিক মনে করেন যুগটা ১৭০০ সালে সমাপ্ত হয়েছে। আবার কেউ কেউ যুগটাকে ড্রাইডেনের যুগ (The Age of Dryden) বলেও অভিহিত করতে চান। বাস্তবিকই এ যুগে কবি-প্রাবন্ধিক-নাট্যকার John Dryden প্রতিনিধিত্ব করেছেন। কেউ কেউ আবার যুগটাকে মিল্টনের যুগ (The Age of Milton) বলতে চান। কেননা এ সময় Milton তাঁর জ্বালাময়ী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনাগুলো লিখেছেন।

  • এ যুগকে Restoration Period বলার কারণ হলো এ যুগে ঐতিহ্যগত ইংরেজি সাহিত্যের (Restoration) পুনরুদ্ধার হয়েছিল।
  • Restoration Period এ উদার আদর্শ নিয়ে John Milton দুটি মহাকাব্য (Epic) লিখেছিলেন- Paradise Lost (1667), Paradise Regained (1671)
  • এ যুগের সাহিত্যের প্রধানতম বৈশিষ্ট্য ছিল satirical (ব্যঙ্গধর্মী)
Content added By

Samuel Butler (1612-1680)

1.8k

Samuel Butler (1612-1680)

  1. Samuel Butler (baptized 14 February 1613 - 25 September 1680) was a poet and satirist.
  2. He is remembered now chiefly for a long satirical poem entitled Hudibars (হুডিব্রাস) (1663)

Hudibars (হুডিব্রাস) : ব্যঙ্গাত্মক রীতিতে তিনি এই কাব্যটি রচনা করেছেন। ব্যঙ্গের তীব্র কশাঘাতে জর্জরিত করেছেন যে যুগের পিউরিটানদের। গল্পের নায়ক হলেন স্কুলদেহী, রগচটা এবং কলহ-প্রিয় একজন নাইট, যার না স্যার হুডিব্রাস। গৃহযুদ্ধের সময় ক্ষিপ্ত মানুষেরা যখন একজন একজনকে হত্যার আনন্দে উন্মত্ত, জানে না কী কারণে তারা একজন আর একজনকে হত্যা করছে, তখন স্যার হুডিব্রাস এবং তাঁর অনুচর রালফো পথের উপর দিয়ে দ্রুত ধেয়ে চলেছেন। উদ্দেশ্য সকলকে পিউরিটান করে তোলে অর্থাৎ সুখ, স্বাচ্ছদ্য, আনন্দ ও উচ্ছ্বাসের মত ছোঁয়াচে রোগের হাত থেকে মানুষকে মুক্ত করা। কিন্তু উদ্ধার করতে গিয়ে নিজেদের মধ্যেই তর্কাতর্কি, বাকবিতণ্ডা, কলহ এবং আক্রমণ এমন ভীষণ দৃষ্টিকটুভাবে তীব্র হয়ে উঠেছিল, যে তাতে তারা নিজেরাই লোকের চক্ষে হাসির খোরাক হয়ে উঠেছিল। কী কারণে এই তর্কাতর্কি ইত্যাদি? পিউরিটানদের দুটি শাখা: প্রেসবিটেরিয়ান এবং স্বতন্ত্র। এই দুটি শাখার দুটি প্রতিনিধি। ফলে দুজনেই প্রচণ্ড নীতিবাগীশ। আর দুজনেই নীতির পরাকাষ্ঠা দেখাতে গিয়ে নিজেদের ভন্ডামি, কপটতা, ধূর্ততা, লোভ আর নীতিহীনতাকেই প্রকাশ করে ফেলেছে। বিধবার প্রেমে পড়তে দেরী হয় না, আবার জোতিষীর পরামর্শে ফেলে পালাতেও তর সয় না। অর্থাৎ পিউরিটানরা হলো পবিত্রতার মুখোশধারী শয়তান। মুখে পবিত্রতার ভান কাজে নোংরামি করা। যাইহোক বাটলার কেবলমাত্র পিউরিটানদেরই আক্রমণ করেননি এই শ্রেণির সকল মানুষকেই আমক্রণ করেছেন। তাদের মুখোশ খুলে দিয়েছেন। বাটলারের রচনা তাই সেকালিক হলেও তা সর্বকালীন।

Content added By

John Bunyan (1628-1688)

1.6k
1684 portrait of Bunyan by Thomas Sadler

John Bunyan (1628-1688)

John Bunyan (28 November 1628 31 August 1688) was an English Christian writer and preacher, who is well-known for his book The Pilgrim's Progress.

Famous book :

  1. Pilgrim's Progress.

Famous Quotation :

"In prayer it is better to have a heart without words than words without a heart."

মনে রাখার কৌশল BNP থেকে মনে রাখা যায়।

BN= Bunyan
P = Pilgrim's Progress

John Bunyan এর বিখ্যাত গ্রন্থ:

'The Pilgrim's Progress' এর সার সংক্ষেপ

'The Pilgrim's Progress' গল্পটি নির্দিষ্ট ধর্ম (খ্রিস্টান) বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র ধ্বংসের শহরের অধিবাসী গ্রেসলেস, যার বর্তমান নাম ক্রিস্টিয়ান (Christian)। তার লক্ষ্য অনন্ত জীবন লাভ। গায়ে তার জীর্ণ পোশাক ও পিঠে পাপের বোঝা। সে দাঁড়িয়ে ছিল এক ধূসর প্রান্তরে। এমন সময় পার্থিব যন্ত্রণা ও পাপবোধ থেকে মুক্তি লাভের জন্য ইভানজেলিস্ট (Evangelist) নামক ধর্মোপদেশক তাকে স্বর্গীয় নগরীর দিকে অগ্রসর হওয়ার পরামর্শ দেন। ক্রিস্টিয়ান চায় তার স্ত্রী পুত্ররাও তার সাথে সফরে বের হউক কিন্তু তারা তার কথায় গুরুত্ব দেয় না। সে একাই পথে বেড়োয়। হতাশার জলাভূমি পেরিয়ে উইকেট গেটে পৌছায়। ইন্টারপ্রিটারের (Interpreter) বাড়িতে গিয়ে বিভিন্ন ধর্মীয় চিত্রাবলী দেশে আত্মিক উন্নতি ঘটায়। যীশুর সমাধির কাছে আসার পর পিঠের পাপের বোঝাটা নেমে যায়। অতঃপর উজ্জ্বল পোশাকের কয়েকজন দেবদূত এসে তার গায়ের ছেড়া মলিন পোশাক পরিবর্তন করে নতুন পোশাক পরিয়ে দেয়। তার হাতে নগরীতে প্রবেশের অনুমতি পত্রও তুলে দেয়। ক্রিস্টিয়ান তার যাত্রাপথে সিম্পল, স্লথ আর প্রিজাম্পসান নামে তিন ব্যক্তিকে ঘুমে আচ্ছন্ন থাকতে দেখে। সে অনেক চেষ্টা করেও তাদের জাগ্রত করতে ব্যর্থ হয়। কিছুক্ষণ পর সে ধর্মপ্রাণ খ্রিস্টানদের সমবেত হওয়ার স্থান বিউটিফুল রাজপ্রাসাদে পৌছায়। এখান থেকে তাকে পথের বিপদ আপদ মোকাবেলার জন্য বিভিন্ন অর্থ সরবরাহ করা হয়। প্রাসাদ থেকে বের হয়ে সে এপোলিয়ন (Apollyon) নামক এক দৈত্যের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং জয়ী হয়। অসীম সাহসীকতা নিয়ে হিউমেলিয়েশান ও মৃত্যু উপত্যকা পার হয়। এসময় ফেইথফুল (Faithful) নামের এক তীর্থযাত্রীর সাথে তার দেখা হয়। যাকে ভেনিটি নামক নগরীতে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিছুদিন পর ক্রিস্টিয়ান কারা ভোগ থেকে মুক্তি পায়। যাত্রাপথে সে হোপফুল (Hopeful) নামক তীর্থযাত্রীর সাক্ষাত পায়, যার চরিত্র অনেকটা ফেইথফুলের মতোই। হোপফুলের সাহায্যে ডেসপেয়ার নামক দৈত্যের কবল থেকে সে রক্ষা পায়। অতঃপর তারা ডিলেকেটবল পর্বতের পাদদেশে পৌঁছায়। সেখানকার মেষপালকেরা তাদের অনেক দর্শনীয় স্বর্ণ দেখায়। পবর্তের চূড়ায় নিয়ে তাদের স্বর্গীয় নগরীর কিছু অংশ দেখানো হয়। অবশেষ মৃত্যু নদী পার হয়ে তারা স্বর্গীয় নগরীতে পৌঁছায়। সংবর্ধনার মাধ্যমে তাদের বরণ করে নেয়া হয়।

গল্পের দ্বিতীয় অংশের সমস্ত ঘটনা আবির্তত হয় ক্রিস্টিয়ানের স্ত্রী ও চার ছেলেকে ঘিরে। মুক্তি লাভের জন্যে তারা ও প্রতিবেশীর মেয়ে মার্সি ক্রিস্টিয়ানের পথ ধরে এগিয়ে চলে।

Content added By

John Dryden (1631-1700)

1.6k

John Dryden (1631-1700)

  • জন ড্রাইডেন সাহিত্য সমালোচক হিসেবে সবচাইতে বিখ্যাত ছিলেন।
  • আমরা যে "Metaphysical Poetry" টার্মটির সাথে পরিচিত তা তিনিই প্রথম ব্যবহার করেছিলেন।
  • তার লিখা সবচাইতে বিখ্যাত নাটক "All for love" লিখা হয়েছিল blank verse ব্যবহার করে। blank verse বলতে বোঝায় অমিত্রাক্ষর ছন্দ।

তার অন্যান্য রচনাগুলো হলো :

(i) All for Love (1678)
(ii) The Indian Emperor (1665
(iii) Aurge-Zebe (1675)
(iv) Absalom and Achitophel (1681)
(v) Mac Flecknoe (1682)
(vi) The Essay on Dramatic Poesy (1668)

John Dryden এর বিখ্যাত গ্রন্থ All for Love এর সার সংক্ষেপ

রোমান বীর সেনাপতি Antony এবং মিশরের রানি Cleopatra উভয়ে একে অন্যের প্রতি ভালোবাসার জন্য সবকিছুই ত্যাগ করতে সক্ষম। তাই ক্ষমতা খ্যাতি, সম্মান ও পরিবার ছেয়ে Cleopatra, antony কে চিরতরে পাওয়ার জন্য Octovias এর হাতে Antony কে তুলে দিতে অস্বীকৃতি জানায়। এদিকে যখন Antony, Cleopatra-র মিথ্যা মৃত্যুর সংবাদ শোনে, তখন নিজেই নিজের জীবন কেড়ে নেয়। অন্যদিকে Cleopatra বিষপানে আত্মহত্যা করে।

Content added By

John Locke (1632-1704)

1.6k

John Locke (জন লক) (1632-1704)

He was born in 1632 in Somersetshire. He educated at Oxford. He was interested in science and medicine. In 1688, he became the member of the Royal Society.

He has written :

(i) An Essay Concerning Human Understanding (1690).

(ii) Two Treatises on Government (1690).

(iii) Some Thoughts Concerning Education.

Content added By

William Wycherley (1640-1716)

1.5k
c. 1668 portrait of Wycherley by Sir Peter Lely

William Wycherley (1640-1716)

(উইলিয়াম উইচার্লি)

William Wycherley was an English playwright best known for writing the plays

He was born in 1640 and died in 1716. He was the son of an aristo-cratic family.

His famous works :

(i) Love in a Wood (1671)

(ii) The Gentleman Danci Master (1672)

(iii) The Country Wife' (1674)

(iv) The Plain Dealer (1676)

Content added By

Thomas Otway (1652-1685)

1.4k

Thomas Otway (1652-1685)

Thomas Otway was an English dramatist of the Restoration period.

  • He was born in 1652 and died in 1785.
  • He has written two tragedies and several comedies.
  • The Orphan (1680) and Venice Preserved (1682) are his tragedies.
Content added By

Nathaniel (1653-1692)

1.6k

Nathaniel (ন্যাথানিয়েলী) (1653-1692)

  • He was born in 1653 and died in 1692.
  • He achieved B.A. from the Cambridge.
  • He is a failed actor. He has written Oedipus (1679) and The Duke of Guise (1692).
Content added By

George Farquhar (1678-1707)

1.4k

George Farquhar (1678-1707)

George Farquhar was an Irish dramatist. He is noted for his contributions to late Restoration comedy.

  • He is the last dramatist in this phase.
  • He was born in 1678 and died in 1707.
  • He was a priest, an actor and a soldier.
  • He has written The Recruiting Officer (1706) and The Beaux Stratagem (1707).
Content added By

The Augustan Period : (1700-1745)

2k

The Augustan Period: (1700-1745)

  • ১৭০২ সালে প্রথম ইংরেজি দৈনিক "The Daily Courant" (কিউরেনট) লন্ডন থেকে প্রকাশিত হয়। (আর বাংলাদেশের ভূ-খণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র রংপুর বার্তাবহ)
  • এ যুগটি Queen Anne, King George (-I) এবং King George (-II) এর শাসনামলাধীন।
  • এ যুগে Seven Year War (সপ্তবর্ষব্যাপী যুদ্ধ) সংগঠিত হয় এবং ব্রিটেন ফ্রান্সের বিরুদ্ধে জয়লাভ করে।
  • এ যুগের সাহিত্যিকগণ ইটালি emperor Augustus- এর সময়ের সাহিত্যিকদের অনুসরণে সাহিত্য রচনা করতেন বলে এ যুগকে Augustan Age বলে।
  • এ যুগকে Alexander Pope- এর নামানুসারে The Age of Pope ও বলা হয়।
  • এ যুগের অধিকাংশ সাহিত্য গদ্যে (Prose) লেখা Satire.
  • এ যুগের সাহিত্যে রাজনৈতিক সচেতনাবোধ পরিলক্ষিত হয়।
  • এ যুগের বিখ্যাত সাহিত্যকর্মের মধ্যে Alexander Pope এর The Rape of the Lock, Jonathon Swift এর Gulliver's Travel, Daniel Defoe এর Robinson Crusoe.
Content added By

Daniel Defoe (1660-1731)

1.7k
Portrait of Daniel Defoe, National Maritime Museum, London

Daniel Defoe (1660-1731)

Brief History: He (1660-1731) was an English trad-er, writer, journalist, pamphleteer and spy, now most famous for his novel Robinson Crusoe.

গুরুত্বপূর্ণ তথ্য :

  • Daniel Defoe ছিলেন এ যুগের একজন বিখ্যাত ঔপন্যাসিক।
  • Robinson Crusoe উপন্যাসের প্রধান চরিত্রগুলো হলো Robinson Crusoe, Friday.

His well-known novels :

  1. Robinson Crusoe
  1. The Farther Adventures of Robinson Crusoe
3. Captain Singleton
  1. Colonel Jack
  1. Roxana

মনে রাখার কৌশল:

Robinson Roxana কে বিয়ে করার জন্য Captain ও Colonel কে সাথে নিয়ে গেল।

i) Robinson = Robinson Crusoe

ii) Roxana = Roxana

iii) Captian = Captain Singleton

iv) Coloncl = Cononcl Jack

Daniel Defoe এর বিখ্যাত গ্রন্থ Robinson Crusoe এর সার-সংক্ষেপ:

Robinson Crusoe নামক উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র Robinson Crusoe। তিনি এক মধ্যবিত্ত পরিবারের ছোট সন্তান। ১৬৩২ সালের ইংল্যান্ডের ইয়র্ক শহরে তিনি জন্মগ্রহণ করে। তার বাবা জার্মান বংশোদ্ভূত একজন ব্যবসায়ী। তিনি চেয়ে ছিলেন Crusoe আইন অধ্যয়ন করুক। কিন্তু বাবা-মা উভয়কেই উপেক্ষা করে Robinson Crusoe সমুদ্র ভ্রমণের ইচ্ছা পোষণ করেন। তিনি ১৬৫১ সালের ১লা সেপ্টেম্বর তার বন্ধুর বাবার জাহাজে চড়ে তার প্রথম সমুদ্র যাত্রার Hull থেকে London এ যান। এক ভয়ানক ঝড়ে জাহাজটি ধ্বংস প্রাপ্ত হয়। পরবর্তীতে London এ Crusoe এর সাথে এক captain এর সাক্ষাত হয় যার সাথে তিনি গিনির উদ্দেশ্যে সমুদ্র যাত্রা করেন। এই সমুদ্রযাত্রা সফল হয় এবং তিনি কিছু মুনাফা অর্জন করেন। পিনির উদ্দেশ্যে তার দ্বিতীয় সমুদ্রযাত্রায় তিনি এক Pirate Captain এর দাসে পরিণত হন। পরে Xury নামক মুবিশ বালকের সহায়তায় দাসত্ব থেকে পলায়ন করেন Xuri কে Portuguese captain এর কাছে বিক্রি করে দেন। ব্রাজিলে তামাক ও চিনির ব্যবসা করে তিনি প্রচুর আয় করলেন কিন্তু মধ্যবিত্ত জীবনে তিনি সুখী ছিলেন না। তাই তিনি কিছু লোকের সাথে সোনা ও দাসের ব্যবসা করার জন্য গিনির উদ্দেশ্যে সমুদ্র যাত্রা করেন। দুর্ভাগ্যবশত এক মারাত্মক ঝড়ে তাদের জাহাজ ধবংস হলে তিনি নিজেকে এক নির্জন দ্বীপে আবিষ্কার করেন। যে দ্বীপটি প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ ছিল এবং সেখানে কোনো ক্ষতিকর প্রাণী ছিল না। উপকূলের নিকট ভাঙ্গা জাহাজ থেকে জিনিসপত্র সংগ্রহ করে তিনি নিজের আবাস তৈরি করেন। তিনি জমি চাষ করেন, ছাগল পালন করেন। তিনি নরখাদকদের হাত থেকে Friday নামক এক বর্বরকে, তার বাবা spaniard-কে রক্ষা করেন। বিদ্রোহী নাবিকদের কাছ থেকে একজন ইংলিশ Captain কেও রক্ষা করেন। দ্বীপের জীবন তাকে একজন ধার্মিক মানুষে পরিণত করে। তিনি নিয়মিত প্রার্থনা ও বাইবেল পড়া শুরু করলেন। তিনি সবসময় ঈশ্বরের কাছে এই নির্জন দ্বীপ থেকে উদ্ধার করার জন্য প্রার্থনা করতেন। এই দ্বীপে তিনি ১৮ বছর ২ মাস ১৯ দিন কাটিয়েছেন। অবশেষে একদিন তিনি স্বদেশে যাওয়ায় সুযোগ পেলেন।

Content added By

Sir Vanbrugh (1664-1726)

1.4k

Sir Vanbrugh (1664-1726)

He was born in 1664 and died in 1726. Much is not known to him.

His works :

(i) The Relapse (1696)

(ii) The Provoked (1697)

(iii) The Confederacy (1705)

Content added By

Jonathan Swift (1667-1745)

1.8k
1718 portrait

Jonathan Swift

  • Jonathan Swift is the most famous satirist in English literature.
  • Famous works:
    Gulliver's Travel, A Tale of Tub,
    The Battle of the Books

জোনাথন সুইফট ছিলেন বিখ্যাত অ্যাংলো-আইরিশ- প্রাবন্ধিক, ব্যাঙ্গাত্মক কবিতা লেখক ও পাদরি। তিনি ডাবলিনের সেন্ট প্যাট্রিক ক্যাথেড্রালের ডিন নিযুক্ত হয়েছিলেন। ১৭২৬ সালে 'গালিভার'স ট্রাভেলস' নামের একটি ইংরেজি উপন্যাস রচনা করে তিনি স্মরণীয় হয়ে রয়েছেন। এটিকে ইংরেজি সাহিত্যের একটি ধ্রুপদি গ্রন্থ মনে করা হয়।

এছাড়াও, 'এ টেল অব এ টাব' (১৭০৪) ও 'এ মডেস্ট প্রোপোজাল' (১৭২৯) নামের (ছোট গল্পগুলোও তার অবিস্মরণীয় কীর্তিরূপে স্বীকৃত। ইংরেজি সাহিত্যে সুইফটকে সবচেয়ে জনপ্রিয় ব্যাঙ্গাত্মক কবিতা লেখক হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। রাজনৈতিক অঙ্গনে প্রথমে হইগ ও পরে কনজারভেটিভ (টোরিদলের জন্যে (ক্ষুদ্র পুস্তিকা রচনা করেছিলেন তিনি)। ব্যাঙ্গাত্মক কবিতার তুলনায় কবিতায় তিনি তেমন জনপ্রিয়তা অর্জন করতে পারেননি। লেমুয়েল গালিভার, আইজ্যাক বিকারস্টাপ, এমবি ড্রাপিয়ারসহ বিভিন্ন ছদ্মনামে তাঁর সকল রচনা সমগ্র প্রকাশ করেছেন।

গুরুত্বপূর্ণ তথ্য :

  • He is called the bitterest satirist of 18th century.
  • He (1667-1745) was an Anglo-Irish satirist, essayist, political pam-phleteer and is less well known for his poetry.
  • Jonathan Swift হলেন এ যুগের অন্যতম একজন বিখ্যাত English author ও Satirist.
  • তার রচিত বিখ্যাত দুটি উপন্যাস হলো A tale of a Tub ও Gulliver's Travels (Satire).
  • Gulliver's Travels উপন্যাসের চরিত্রগুলো হলো Lamuel Gulliver, Lilliputians, Laputans, Blefuscndians, Brobdingnagians, Glumdalclitch, Houyhnhnms, Yohoos.

His well-known works :

  1. Gulliver's Travels (novel)
  2. A Modest Proposal
  3. Drapier's Letters
  4. A Tale of a Tub(essay)
  5. The Battle of the Book (satire)

শর্ট টেকনিক: Gulliver তার proposal letter বইয়ের (Book) মাঝে লুকিয়ে রাখল।

Gulliver = Gulliver's Travels

Proposal = A Modest Proposal

Letter = Drapier's Letter's

Book = The Battle of the Book

Gulliver's Travel গ্রন্থের সার-সংক্ষেপ :

গালিভার তার প্রথম সমুদ্র যাত্রায় ছয় ইঞ্চি লম্বাবিশিষ্ট অধিবাসীদের দ্বীপ Lilliput এ যান। এবং লক্ষ করেন তাদের সম্রাট অত্যাধিক গর্বিত ব্যক্তি এবং প্রজাদের সাথে ব্যবহার তার গর্ব প্রকাশ পায়। তিনি দেখতে সুদর্শন এবং বৈশিষ্ট্য মন্ডিত কিন্তু তার প্রজারা দুর্নীতিবান, নগন্য এবং অহংকারী, নির্বুদ্ধিতা ও ষড়যন্ত্রে পূর্ণ এবং অকৃতজ্ঞ। Gulliver তাদেরকে আগুন থেকে রক্ষা করে এবং তাদের শত্রুদের নৌবহর ধ্বংস করে যদিও কোষাধ্যক্ষ Flimnap এবং Bolgolam তার চরম শত্রু। পরে সে Bluefucu দ্বীপ পরিদর্শনের জন্য Lilliver দের দ্বীপ ত্যাগ করে। Lilliput এবং Bluefucu এর মধ্যে চরম শত্রুক্রতা রয়েছে। Bluefucu রাজা Gulliver কে স্বাগত জানায় এবং এখান থেকেই Gulliver নৌকায় চড়ে ইংল্যান্ড যাত্রা শুরু করে। দ্বিতীয় সমুদ্রযাত্রায় Gulliver. Brobdingnag নামক এক দ্বীপে পৌছায়। এটি দৈত্যাকৃতির মানুষদের আবাস ভূমি। Brobdingnag রা সংখ্যায় প্রচুর এবং সহজ সরল। তাদের ভবনগুলো সমান্তরাল কিন্তু বাস্তবসম্মত। তাদের ভাষার শব্দ ভাণ্ডার সীমিত। কিন্তু তারা নিরানন্দ প্রকৃতির এবং তাদের সৌন্দর্য ও সৃজনশীলতার অভাব রয়েছে। তাদের রাজা একজন দার্শনিক। তিনি গুণমণ্ডিত ব্যক্তি এবং আদর্শের ভিত্তিতে দেশ চালান। Gulliver এর তৃতীয় সমুদ্রযাত্রা তাকে Laputa নামক এক উড়ন্ত দ্বীপে নিয়ে যায়। Laputa দের এক চোখে চিরস্থায়ীভাবে অভ্যন্তরীণ যা অত্মদর্শনের প্রতীক এবং এক চোখ চিরস্থায়ী ভাবে ঊর্ধ্বগামী যা উচ্চ আদর্শের প্রতীক। চতুর্থ সমুদ্রযাত্রা Gulliver কে Houyhnhnms দের দেশে নিয়ে যায়। Houyhnhnms রা ঘোড়ার এক বুদ্ধিমান জাতি। তারা Yahoo দের মতো মানুষদের নিয়ন্ত্রণ করে যারা তাদের জন্য পরিশ্রম করে। তাদের একটি আদর্শ সমাজ রয়েছে এবং তারা মিথ্যা, হিংসা, ঘৃণা ইত্যাদি থেকে মুক্ত। তারা সকল কে সমানভাবে ভালোবাসে এবং বাস্তবতার ওপর জোর দেয়। অন্যদিকে Yahoos রা নোংরা, বর্বর, অসভ্য। তাদের বাত্মবতার প্রতি মনোযোগ নেই। তারা মূলত আবেগ দ্বারা পরিচালিত। তাদের Houyhnhnms দের শ্রমিক হিসেবে কাজ করে। Houyhnhnms দের সাথে পরিচিত হওয়ার পর Gulliver এর মধ্যে মনুষ্য বিদ্বেষ জন্মে ওঠে।

Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

William Congreve (1670-1729)

1.5k

Portrait (c. 1709) by Sir Godfrey Kneller

William Congreve (1670-1729)

গুরুত্বপূর্ণ তথ্য:

  1. William Congreve was born in 1670 in England and died in 1729 in England.
  2. He wrote some of the most popular English plays of the Restoration period of the late 17th century.
  3. William Congreve ছিলেন এ যুগের একজন বিখ্যাত নাট্যকার।
  4. তার রচিত The Way of the World কে শ্রেষ্ঠ নাটক (Masterpiece) হিসেবে বিবেচনা করা হয়।
  5. He was a friend of Jonathan Swift.
  6. Congreve never married in his own era and subsequent generation.
  7. The Way of the World নাটকের প্রধান চরিত্রগুলো হলো Mirabell, Millament, Fainall, Lady Wishford. The Way of the World নাটকটি হলো comedy of manners টাইপের. [কাহিনী রচনায়, চরিত্র-চিত্রণে, রসরসিকতায় বুদ্ধি প্রখর বাক-চাতুর্যে, ব্যঙ্গের সুনিপুণ প্রয়োগে এবং মার্জিত রুচির উপস্থাপনায় “ওয়ে অব দি ওয়ার্ল্ড" নাটকটি ত্রুটিহীন রচনা।

Dramas:

  1. The Way of the World (দি ওয়ে অব দি ওয়ার্লড) (১৭০০),
  2. Love for Love, (লাভ ফর লাভ) (১৬৯৫),
  3. The Old Bachelor, (দি ওল্ড ব্যাচেলর) (১৬৯৩)
  4. The Double-Dealer, (দি ডাবল ডিলার) (১৬৩৯),
  5. The Mourning Bride. (দি মর্নিং ব্রাইড) (১৬৯৭)।

William Congreve was born in 1670 in England and died in 1729 in England. He wrote some of the most popular English plays of the Restoration period of the late 17th century. He was a friend of Jonathan Swift. Congreve never married in his own era and subsequent generation.

The Way of the World : Story in Brief (দুনিয়াটা এভাবেই চলে : গল্প সংক্ষেপ)

Mirabell is infatuated with Mrs. Millamant. Yet he continues his illicit rela-tion with Mrs. Fainall. He pretends to love Lady Wishfort. But Lady knows that Mirabell is pretending to be her lover. So in order to take revenge upon Mirabell, she manages a match between Millamant and Sir Rowland. She wants to do it because Rowland is the impersonated uncle of Mirabell. Then she herself falls in love with Sir Rowland. By marrying him, she wants to disinherit Mirabell. She thinks of another match for Millamant with Sir Willful Witwould. But her infatuation with Sir Rowland is remark-able. She suffers from the greensickness of second childhood. She behaves like a girl of eighteen.

Mr. Fainall threatens Lady Wishfort to surrender all her property to his name. He demands the fortune of Millamont and his wife too. Mrs. Marwood helps him in this respect. Mirabell rescues Lady Wishfort with all her fortune on only one condition that she will agree to manage a match between Mirabell and Millamant.

Information :

The first daily in English language is 'The Daily Courant'. It was pub-lished on 11 March 1702. It was produced by Elizabeth Mallet at her premises. Elizabeth Mallet was a printer and book seller. The newspapers consisted of a single page with advertisement on the reverse side. Mallet advertised that she intended to publish only foreign news and would not add any comments of her own.

Content added By

Richard Steele (1672-1729)

1.7k
Portrait of Sir Richard Steele

Lichard Steele (1672-1729)

(রিচার্ড স্টীলি)

  • He has written some dramas. They are comedies.
  • The Funeral (1703), The Lying Lover and The Tender Husband are remarkable dramas.
Content added By

Joseph Addison (1672-1719)

1.5k

Joseph Addison (1672-1719)

(জোসেফ এডিসন)

গুরুত্বপূর্ণ তথ্য :

  • Joseph Addision হলেন একজন বিখ্যাত Essayist.
  • Sir Roger at Church হয় তার একটি বিখ্যাত Essay.
  • Sir Roger at Church এর একটি বিখ্যাত লাইন হলো Sunday clears away the rust of the whole week.
  • He is actually an editior and an essayist. He has written a tragedy. It is Cato.
Content added By

Alexander Pope (1688-1744)

1.5k
Portrait c. 1727

Alexander Pope

Famous works:

  • Rape of the Lock
  • An Essay on Man (poem)
  • An Essay on Criticism:
    To err is human, to forgive is divine

গুরুত্বপূর্ণ তথ্য :

  1. Alexander Pope is called 'Mock Heroic Poet'.
  2. He used heroic Couplet in his poem.
  3. Pope এর রচিত বিখ্যাত দুটি গ্রন্থ হলো The Rape of the Lock, Duncan.
  4. The Rape of the Lock হলো একটি Mock epic

নিম্নে তার সাহিত্যকর্মগুলো দেয়া হল-

  1. [1711] "Essay on Criticism", a sparkling performance, which is summed up pope's poetical creed.
  2. [1712-14] "The Rape of the Lock" a serio-comic (গম্ভীর কিন্তু হাস্যরসমিশ্রিত) epic; suggested to pope by an actual incident.
  3. [1715-20] "The Illad" of Homer
  4. An Essay on Man (এ কবিতার Theme হলো: "To vindicate the ways of God to man")
  5. The Duncan
  6. Epistle to Dr. Arbuthnot

Alexander Pope এর কিছু বিখ্যাত Quotations মনে রাখার কৌশল :

  1. A Little Learning is a dangerous thing. (অল্প বিদ্যা ভয়ংকরী।)
  2. To err is human, forgive is divine. ("মানুষ মাত্রই ভুল, ক্ষমা স্বর্গীয়”)
  3. Fools rush in where angels fear to tread. ("হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল")

প্রথমটি Alexander এর A থেকে A Little দিয়ে মনে রাখা যায়। তাছাড়া Forgive, divine, angle এই জাতীয় নীতি কথা ধর্মের প্রধান Pope ই বলে থাকে।

Alexander Pope এর বিখ্যাত গ্রন্থ The Rape of the Lock এর সার সংক্ষেপ :

কবিতার প্রথম Canto তে দেখা যায়, নায়িকা Belinda দেরিতে ঘুমানোর পরে ঘুম থেকে উঠে দিনের সামাজিক কার্জ কর্মের জন্য প্রস্তুত হয়। তার প্রধান দেহ রক্ষী Ariel তাকে স্বপ্নের মাধ্যমে আসন্ন বিপদ সম্পর্কে সচেতন করে দেয় এবং প্রতিজ্ঞা করে সমস্ত শক্তি দিয়ে তাকে রক্ষা করার। Belinda এই দৈববাণীকে হালকাভাবে নেয়। দ্বিতীয় Canto তে, Belinda, Thames নদী দিয়ে Hampton court এ যাত্রা করে। সেখানে এক দল ধনী যুবক যুবতীরা একটি party উপভোগ করছিল। তাদের মধ্যে Baron অন্যতম যে Belinda এর চুল থেকে Lock কাটার পরিকল্পনা করেছে। তৃতীয় Canto তে Hampton court এর party বর্ণনা করা হয়েছে। party এর ছেলে-মেয়ে উভয়ই এক জায়গায় উপস্থিত হয়। তারা পাশা খেলা শুরু করে কফি পান করতে থাকে। তখন ক্লারিসা, Baron কে এক জোড়া কাঁচি দেয়। Baron তার তৃতীয় বারের চেষ্টায় Belinda এর চুলের কাঙ্খিত Lock কাটতে সমর্থ হয়। এজন্য Belinda ক্রোধান্বিত হয়ে পড়ে। সে ঘৃণা মিশ্রিত ক্রোধ ও ভয়ে চিৎকার করতে থাকে।

চতুর্থ Canto তে দেখা যায় যে, দীর্ঘশ্বাস ও বোতলভর্তি চোখের জল আনার জন্য অনিষ্টকারী বামন Umbriel, Spleen এর গুহায় যাত্রা করে। সে এগুলো Belinda কে তার ক্রোধ দূর করার জন্য সরবরাহ করে। শেষ Canto তে Clarissa, Belinda কে রাগ সংবরণ করতে বলে কিন্তু Belinda তার কথা না শুনে বরং নারী-পুরুষ উভয়ের মধ্যে এক যুদ্ধ শুরু করে দেয় যার দ্বারা সে তার হারানো Lock পুনরুদ্ধারের চেষ্টা করে। বেলিন্দা মেষে আর্তি জানায় তার বেণী ফেরত পেতে কিন্তু এটা আর ফেরত পায় না সে। কর্তিত সে বেণী কাব্য দেবীর চোখে পড়ে। বেলিন্দাকে জানানো হয় তার বেণী স্থান পেয়েছে নক্ষত্র লোকে, চিরকাল সেটা আকাশে জ্বল জ্বল করে জ্বলবে আর কবিরা তা নিয়ে রচনা করবে অমর সব কাব্য গাঁথা।

Content added || updated By

Samuel Richardson (1689-1761)

1.4k
1750 portrait by Joseph Highmore

Samuel Richardson (1689-1761)

Brief History :

Samuel Richardson was born in 1689 in England and died in 1761. He was an English novelist and a publisher. He is best known for his three epistolary novels : "Pamela", "Clarissa" and The History of Sir Charles Grandison". He wrote the first novel in English literature in 1740. His first novel is "Pamela' or 'The Virtue Rewarded' published in 1740. It is now considered the first modern novel in English literature.

Famous Novels: Pamela, Clarissa, The History of Sir Charles Grandison

Pamela :

পামেলার কাহিনী হলো একটি পূত চরিত্র নারীর কাহিনী। পামেলা বাড়ীর ঝি কিন্তু সৎচরিত্রা। বাড়ির গৃহকর্তীর পুত্রের প্রতি আসক্ত হওয়ার জন্য পুত্র কৃর্তক নানা প্রচেষ্টাকে সে অগ্রাহ্য করেছে এবং অন্যায় ও অবৈধ সম্পর্ক গড়ে তোলার সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজের সৎ চরিত্রকে বজায় রাখে। ফলে সেই গৃহকর্তী পুত্রকে বৈধ উপায়ে বিবাহ করার প্রস্তাব দিতে হয়। পামেলা তার পূত চরিত্রের পুরস্কার হিসেবে সেই প্রস্তাব আনন্দের সঙ্গে মেনে নেয়। কাহিনী অত্যন্ত সহজ ও সরল। অন্তরের কোন দ্বন্দ্ব বা ঘাত-প্রতিঘাত দেখানো হয়নি। ফলে পামেলা চরিত্রটি অন্তর্দ্বন্দ্বহীন, ঘাত-প্রতিঘাতহীন এক আদর্শের প্রতিমূর্তিতে পরিণত হয়েছে। কাহিনী ও চরিত্র রূপায়ণে কোন মুন্সিয়ানা নেই।

'ক্লারিসা'র' কাহিনীও প্রায় একই ধরনের। তবে পার্থক্য এই যে, ক্লারিসা বনেদি ঘরের দহিতা কিন্তু সৎচরিত্রা। বাড়ির পছন্দমত পাত্রকে বিবাহ করতে তার অসম্মতি। বাড়ির চাপের কাছে আত্মসমর্পণ না করে সে তার প্রিয়পাত্র লাভলেসের সহায়তায় পলাতক হয়। পরে লাভলেস তার অসহায়ত্বরে সুযোগ নিয়ে অবৈধ উপায়ে সতীত্ব নাশ করার চেষ্টা করে। সেই মুহূর্তে ক্লারিসা লাভলেসের বীভৎস কামনার কাছে আত্মসমর্পণ না করে আত্মহত্যা করে নিজের সৎ চরিত্রের মহিমাকে অক্ষুন্ন রাখে। এখানেও কাহিনী সহজ সরল দ্বন্দ্ব সংঘাতবিহীন।

স্যার চার্লস গ্র্যাসিন উপন্যাসের নায়িকা হলো হ্যারিয়েট বায়রন। হারগ্রেইভ নামক একজন লম্পট চরিত্র ধনী যুবক তাকে বলপূর্বক বিবাহ করার জন্য ধরে আনে। স্যার চার্লস তাকে সেই ধনী যুবকের কবল থেকে রক্ষা করেন। স্যার চার্লস একজন উদার মানবিক গুণসম্পন্ন ব্যক্তি। তারই প্রেমে পড়ল হ্যারিয়েট, কিন্তু হ্যারিয়েট যেদিন জানতে পারলো যে চার্লস একজন তরুণীকে বিবাহ করার জন্য বাগদত্ত, তখন সে চার্লসকে ত্যাগ করে চলে গেল। কিন্তু চার্লস কোন পক্ষকেই না চটিয়ে অবিশ্বাস্যভাবে সবদিক রক্ষা করে হ্যারিয়েটকে বিবাহ করে।

Content added || updated By

James Thomson (1700-1748)

1.7k

James Thomson (1700-1748)

(জেমস টমসন)

James Thomson (c. 11 September 1700 – 27 August 1748) was a Scottish poet and playwright.

(i) The Seasons (poem) (reprinted in 1744)

(ii) The Castle of Indolence (poem) (1748)

(iii) Sophonisba (tragedy)

Content added By

The Age of Sensibility (1745-1785/98)

2k

The Age of Sensibility (1745 – 1785/98)

  • এ যুগকে Age of Johnson ও বলা হয়।
  • Alexander Pope- এর মৃত্যুর পর এবং Lyrical Ballads প্রকাশের সাথে সাথে এই যুগ শেষ হয়।
  • French Revolution (1789) এই যুগের ঘটনা।
  • Voltaire, Rousseau এ যুগের অন্যতম রাজনীতি সচেতন লেখক।
Content added By

Benjamin Franklin (1706-1790)

1.5k

Benjamin Franklin (বেঞ্জামিন ফ্রাঙ্কলিন)

  • তিনি একজন দার্শনিক

Quotations :

  1. Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise.
  2. Honesty is the best policy.
  3. Admiration is the daughter of ignorance.
Content added By

Henry Fielding (1707-1754)

1.4k

Henry Fielding (1707-1754)

Brief History: He (1707-1754) was an English novelist and dramatist known for his rich earthy humour and satirical prowess. He is considered to be the father of English novel. His Pen name was "Captain Hercules Vinegar".

His well-known works :

  1. An Apology for the Life of Mrs. Shamela Andrews
  2. Joseph Andrews
  3. Tom Jones (novel)
  4. Top Secret (novel)

Tom Jones :

টম বেজন্মা। তার পিতা ও মাতার পরিচয় অজ্ঞাত থাকার ফলে সমাজের চোখে সে ঘৃণিত, অবহেলিত, কিন্তু উদারচিত্ত পরোপকারী টম সবার চিত্তে নিজের স্থান করে নিয়েছিল। এমন কি সোফিয়ার বাবাও তার কাছে নানাভাবে উপকৃত। অথচ সোফিয়ার বাবা ওয়েস্টান কিছুতেই সোফিয়ার সঙ্গে বিবাহ দিতে সম্মত নয়। এমন কি সোফিয়ার পিসির অমত। কারণ টম বেজন্মা। অথচ বেজন্মা জেনেই টমকে ভালবেসে ছিল সোফিয়া, কারণ টমের হৃদয় যে বিশাল। সেই বিশাল হৃদয় পুরুষ নারীর প্রেমকে লাঞ্ছিত করতে পারে না এই কথা জেনেই সোফিয়া ভালোবেসেছিল টমকে। যদিও টমের ক্ষণিক চরিত্র দুর্বলতার কথা তার অগোচরে ছিল না। বিশেষ করে মলির সঙ্গে টমের অবৈধ প্রণয়ের কাহিনী তার জানা ছিল। তা সত্ত্বেও সে পিসির মুখের উপর জবাব দিয়েছে যে টমকে সে ভালবাসে এবং তাদের মনোমত পাত্রকে স্বামী হিসেবে গ্রহণ করার চেয়ে ভালবাসা নিয়ে সে মৃত্যুকে বরণ করতে চায়। 'I intended to have carried them with me to my grave.' শেষ পর্যন্ত সে পিতা ও পিসির সতর্ক দৃষ্টি এড়িয়ে টমের জন্য নিরুদ্দেশ পথের যাত্রী হয়েছে। তবে মিলনের পথে টমের এই বেজন্মা পরিচয় কোথাও বাধাঁ হয়ে দাঁড়ায়নি। যে বিষয়টি বাধা হয়ে দাঁড়িয়েছিল সেটি টমের ক্ষণিক চারিত্রিক দুর্বলতা বা বিচ্যুতি। বারবার তা পুনরাবৃত্ত হতে দেখে সোফিয়া অভিমান করে মিলনের পথে নিজেই অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। সে ইচ্ছে করেই বিলম্বিত করেছিল। সে চাইছিল টম পরিশুদ্ধ হলেই তবে মিলনের লগ্ন আসবে, তা নাহলে সারা জীবন কুমারী হয়ে থাকবে। সমস্ত প্রলোভনকে উপেক্ষা করেছে এমন কি নিজের পবিত্রতাকে সে আগুনের মত রক্ষা করেছে এবং শেষ পর্যন্ত সে তার সাধনায় বিজয়িনী হয়েছে, যখন টম তার চরিত্রকে করেছে সংযত এবং সংহত, যখন সে সোফিয়ার প্রস্তাবে সম্মত হয়ে স্বীকার করেছে যে সোফিয়ার জন্য পুরো একবছর সংযত জীবন যাপন করবে এবং আপন চরিত্রকে নির্মল রাখবে।

সুতরাং টমের জন্মরহস্য যখন উদঘাটিত হয়েছে এবং সে বেজন্মা নয় বলে যখন সমাজের কোলে স্থান পেয়েছে এবং প্রভূত সম্পত্তির মালিক হয়েছে এসব ঘটনা কিন্তু তাদের মিলনের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। কারণ প্রেমিক-প্রেমিকার কাছে এসব ঘটনা নেহাৎ-ই তুচ্ছ। যেমন বাধা হয়ে দাঁড়ায়নি বিস্নফিল এবং বিশ্বাসঘাতকতা ও গভীর ষড়যন্ত্রের কাহিনী। তবু তাদের মিলনের বিলম্ব হেতু যে সময়টুকু অতিবাহিত হয়েছে তার মধ্যে যে ঘটনা ঘটেছে তা ইংল্যান্ডের সমাজ থোয়ককুম, ভদ্রবেশিনী চরিত্রহীনা মায়াবিনী যার কাজ হলো তরুণ ছেলের চরিত্র নষ্ট করা, লেডী বেলী স্টোন, ভদ্রবেশী নোংরা চরিত্রের পুরুষ লর্ড ফিল্লামর, মুখে মধু হৃদয়ে গরল ছলনাময়ী চরিত্রহীনা সুন্দরী মলি, আবার দোষগুণে গড়া মি. নাইটিঙ্গেল, মিসেস মিলার নানা চরিত্র ভীড় করে এসেছে। প্রত্যেকটি চরিত্রকে তিনি জীবন্ত করে তুলেছেন।

Joseph Andrews: (জোসেফ এ্যান্ড্রুজ: গল্প সংক্ষেপ) :

জোসেফ গরীব ঘরের ছেলে। সে স্যার টমাস বুবির বাড়িতে চাকরী করত। সে স্বপ্নেও ভাবেনি যে লেডি বুবি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে। তাঁর প্রেমের আহ্বানে সাড়া না দেওয়ায় জোসেফের ভাগ্যে বিপর্যয় নেমে এল। বিপদের সময়ে মহাপ্রাণ যাজক মি. আব্রাহাম অ্যাডামস তার পাশে দাঁড়ালেন। জোসেফ ফ্যানি নামের একটি মেয়েকে ভালোবাসত। ফলে ফ্যানিও লেডি বুবির আক্রোশের শিকার হলো। ঘটনাচক্রে জানা গেল জোসেফ এতদিন যাঁদেরকে তার পিতা-মাতা বলে জেনে এসেছে তাঁরা আসলে ফ্যানির পিতা-মাতা। তবুও অনেক নাটকীয় ঘটনার পর জোসেফ ফ্যানিকে বিয়ে করল।

Content added By

Samuel Johnson (1709-1784)

1.5k
Portrait of Samuel Johnson in 1772 painted by Sir Joshua Reynolds

Samuel Johnson (1709-1784)

Brief History: Samuel Johnson (1709-1784) was an English writer who made lasting contributions to English literature as a poet, essayist, moralist, literary critic, biographer, editor and lexicographer. Samuel Johnson compiled English Dictionary in1755.

His well-known works :

  1. A Voyage to Abyssinia
  2. London: A Poem
  3. The Vanity of Human Wishes
  4. The Tragedy of Irene
  5. The Patriot (Pamphlet)
  6. Preface to Shakespeare
  7. The False alarms
Content added By

Tomas Gray (1716-1771)

1.4k
Portrait by John Giles Eccardt, 1747–1748

Thomas Gray (1716-1771)

(টমাস গ্রে)

১৭১৬ খ্রিষ্টাব্দের ২৬ ডিসেম্বর কর্নহিল নামক স্থানে টমাস গ্রে জন্ম গ্রহণ করেন। তার পিতা ফিলিপ গ্রে ছিলেন লন্ডন শহরের একজন খ্যাতিমান দলিল লেখক। গ্রের শৈশবকাল কেটেছে বিশাল একটি পরিবারে এতিম সন্তানের মতো। ছেলেবেলাটা তাঁর খুবই যন্ত্রণার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। কারণ তাঁর পিতা সর্বদা তার মায়ের প্রতি রূঢ় আচরণ করতেন।

১৭৬৮ সালে ক্যামব্রিজে সমকালীন ইতিহাসের অধ্যাপক নিযুক্ত হন। ১৭৭১ সালের ৩০ জুলাই এই মহান কবি লোকান্তরিত হন।

Brief History: He (1716-1771) was an English poet, letter-writer, histori-an. classical scholar and professor at Cambridge University.

গুরুত্বপূর্ণ তথ্য :

  • তার বিখ্যাত দুটি কবিতা হলো “Elegy Written in a Country Churchyard” ও “Ode on the Death of a Favourite Cat.”
  • অনেকে মনে করেন "Elegy Written in a Country Churchyard" এই কবিতাটিই Tomas Gray কে সাহিত্য জগতে অমর করেছে।
  • "Elegy Written in a Country Churchyard" কবিতায় বিখ্যাত কয়েকজন ব্যক্তির নাম এসেছে। তারা হলেন Hampden, Milton, Cromwell. এছাড়াও দেবী Muse এর কথা আছে যিনি ছিলেন দেবতা Zeus এর কন্যা।

His well-known works:

  1. The Paths of Glory
  2. Celestial fire
  3. Far from the Madding Crowd (novel)
  4. Kindred spirit
  5. Elegy written in a country churchyard

"Full many a flower is born to blush unseen and waste its sweetness on the desert air" The line is from Gray's Elegy written in a country Churchyard."

Thomas Gray(Poet) Fr Elegy Written in Country Churchyard

মনে রাখার কৌশল :

EG লোড থেকে মনে রাখা যায়। E = Elegy আর G = Gray। তাই Thomas Gray এর বিখ্যাত Elegy হল = Elegy Written in Country Churchyard.

Ode on the Death of a Favourite Cat

কবিতার সারসংক্ষেপ:

কবি টমাস গ্রে তাঁর "Ode on the Death of a Favourite Cat Drowned in Tub of Glod Fishes" কবিতাটি রচনা করার অনুপ্রেরণা পেয়েছিলেন তাঁর বন্ধুর পোষা দুটো বিড়ালী থেকে। এ কবিতায় কবি রূপকের আবরণে সেলিমা নামের এই বিড়ালীর জলের পাত্রে রাখা সোনালি মাছের প্রতি লোভের দিকটি উন্মোচন করতে গিয়ে রমণী জাতির চাকচিক্যের প্রতি আকর্ষণের দিকটি তুলে ধরার প্রয়াস পেয়েছেন। বিড়ালী যেমন সোনালি মাছের লোভসামলাতে না পেরে শেষে পাত্রের পানিতে পড়ে গিয়ে প্রাণ হারায় তেমনি রমণীকূলও স্বর্ণ আর চাকচিক্যের লোভে আকৃষ্ট হয়ে অনেক ক্ষেত্রেই ভুল করে বসে। কবি সেই সব রমণীদের হুঁশিয়ার করে বলেছেন; তারা যেন প্রতারণার শিকার না হয় সস্তা চাকচিক্যে মোহে তারা যেন এই বিড়ালীর মতো ভুল পদক্ষেপ গ্রহণ না করে। বিড়ালীর মতোই রমণী প্রতারিত হলে তাকে কেউ রক্ষা করতে এগিয়ে আসবে না, নিজেরই ভুলের কারণে পতন ঘটবে তার। কবি রমণীকুলকে আরো সতর্ক করে বলেন, সব চকচকে জিনিসই স্বর্ণ নয় সেটা যতোই আকর্ষণ করুক না কেন। মোট কথা কবি এখানে রমণীরা যে সস্তা চাকচিক্যের ভুলে অনেক ক্ষেত্রে ভুল পদক্ষেপ গ্রহণ করে বিড়ালীর প্রতীকে সেটাই তুলে ধরার প্রয়াস পেয়েছেন।

Thomas Gray এর বিখ্যাত গ্রন্থ Elegy Written in a Country Churchyard এর সার সংক্ষেপে:

সারাংশ:

শোকগাথা হিসেবে 'এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড' ইংরেজি সাহিত্যে শ্রেষ্ঠতম। সহজসরল গ্রামীণ কৃষকদের জীবন বৃত্তান্ত তুলে ধরে কবি গ্রে এক সাধারণ জন গোষ্ঠীর জীবনকে করুণায়, মমতায়, সহানুভূতিতে সিক্ত করে অসাধারণ করেছেন। তারা সকলেই ছিল গ্রামীণ কৃষক; কঠিন কঠোর পরিশ্রমে বাঁধা ছিল তাদের জীবন। তারা সকলে আজ সরু কবরে শায়িত। তাদের জীবনে বহু সম্ভাবনা ছিল কিন্তু সে সম্ভাবনার দ্বার কখনো উন্মোচিত হয়নি। এসব গ্রামীণ মানুষেরা জীবনের জটিলতায় জড়ায়নি কখনো। অনাচারে জড়ায়নি, তোষামোদীতে জড়ায়নি, রাজদ্রোহে জড়ায়নি, সত্যের দ্বার উদ্‌ঘাটনে বাধা হয়নি, রক্তাক্ত যুদ্ধে লিপ্ত হয়নি অথচ ক্রমওয়েল বা মিল্টন হবার যোগ্যতা হয়তো তাদের মধ্যে কারও থাকতে পারত।

গ্রামীণ মানুষের জীবন চিত্রিত করতে গিয়ে কবি গ্রামের রূপও চিত্রিত করেছেন নিখুঁতভাবে। জীবন আজো সেখানে তেমনি প্রবহমান। মরণের ওপারে যারা, তারা আর কোনো দিন ফিরে আসবে না জীবনে। তাদের সমাধিতে নেই কোনো স্মারক স্তম্ভ, নেই কোনো বাণী। অভিজাতরা যেন এই দরিদ্রদের নিয়ে উপহাস না করেন। কবি বলেন, এদের জীবনে আড়ম্বর না থাকলেও মনুষ্যত্বের বিচারে তারাই খাঁটি মানুষ, তাদের সমাধিগুলো যত জীর্ণ, শীর্ণই হোক, যত দরিদ্রই হোক দেখতে।

গ্রামীণ এসব মানুষদের জীবন গাঁথা রচনা করে কবি নিজেকেও তাদের দলভুক্ত করেছেন। একদিন সবার অজান্তে জীবনের পরপারে চলে যাবেন কবিও, আজ যাদের জীবনের করুণ চিত্র তুলে ধরছেন, কবির জীবনের পরিণতিও হবে তেমনি করুণ। প্রত্যহ তাকে যে পথে আসতে যেতে দেখল না, পর দিন তার শবযাত্রা দেখল গির্জার পথে। যে কবি আনমনে পথ চলত, কখনো আপন মনে কথা বলত, একাকী সূর্যোদয়ে কী যেন খুঁজত সে কবিও মৃত্যুর পরপারে চলে গেল।

কবি গ্রে নিজেকে সাধারণ মানুষের সারিতে রেখেই যেন বেশি আনন্দিত। গ্রামীণ কৃষকেরা আর কবি গ্রে এক হয়ে গেলেন মরণে। কবি গ্রে'র শ্রেষ্ঠত্ব এখানেই, তিনি নিজেকে ভিন্নতর উচ্চতর পর্যায়ভুক্ত করেননি সাধারণের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন।

Content added By

Oliver Goldsmith (1728-1774)

1.8k
Portrait (c. 1770) by Sir Joshua Reynolds

Oliver Goldsmith (1728-74)

(i) Oliver Goldsmith এক জন Irish novelist, playwright and poet.

(ii) অলিভার গোল্ডস্মিথের সাহিত্য প্রতিভা বিচিত্রগামী হলেও যে গ্রন্থটির জন্য তিনি অমরত্ব লাভ করেছিলেন সেটি হলো একটি উপন্যাস "দি ভাইকার অব ওয়েকফিল্ড” (The Vicar of the Wakefield) (১৭৭৬)

(iii) He is thought to have written the classic children's tale "The History of Little Goody Two-Shoes" (1765)

Notable works :

(i) The Vicar of the Wakefield (1766) (novel)

(ii) The Citizen of the World (1759) (Essay)

(iii) The Traveller (1764) (poem)

(iv) The Deserted Village (1770) (pastoral poem)

Quote: Handsome is that handsome does.

Content added By

Edmund Burke (1729-1797)

2.3k
Sir Joshua Reynolds - Edmund Burke, 1729 - 1797. Statesman, orator and author - PG 2362 - National Galleries of Scotland

Edmund Burke (12 January 1729 - 9July 1797)

এডমান্ড বার্ক বিখ্যাত তার "Speech on the East Indian Bill" এর জন্য। এটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে পড়ানো হয়।

গুরুত্বপূর্ণ তথ্য :

  • Edmund Burk ছিলেন একজন Parliamentary Member.
  • এছাড়াও তিনি একাধারে Author, Orator, Political Theorist Philosopher.
  • তাকে বিবেচনা করা হয় The founding father of modern conservatism philosophy হিসেবে।
  • তার বিখ্যাত Essay হলো Speech on East India Bill, Speech on conciliation with America, On American Taxation.

His well-known works :

(i) On American Taxation (1774)

(ii) Speech on Conciliation with America (1775)

(iii) Reflection on the Revolution in France (1790)

Content added By

Lindley Murray (1745-1826)

1.5k

Lindley Murray (1745-1826)

Lindley Murray (1745 – 16 February 1826) was an American Quaker lawyer, writer, and grammarian, best known for his English-language grammar books used in schools in England and the United States.

  • Father of English Grammar
Content added By

William Blake (1757-1827)

1.7k
Portrait of William Blake by Thomas Phillips, 1807

William Blake (1757-1827)

Brief History: He (17571827) was an English poet, painter, and printmaker. He is both a poet and a painter.

গুরুত্বপূর্ণ তথ্য :

i. William Blake কে অনেকে Romantic কবি হিসেবে বিবেচনা করেন।

ii. আসলে William Blake - Romantic Poet নন। তিনি হলেন Precursor of the Romanticism.

iii. তিনি একই সাথে ছিলেন Poet and Artist.

iv. তার রচিত বিখ্যাত দুটি গ্রন্থ হলো Songs of Innocence ও Songs of Experience.

v. তাকে বলা হয় Precursor of the Romantic Movement.

vi. অনেক সমালোচক তাকে Romantic Poet হিসেবে বিবেচনা করেন, আবার অনেকে তাকে Romantic Poet হিসেবে বিবেচনা করেন না।

His well-known works:

  1. Songs of Innocence and of Experience
  2. The Marriage of Heaven and Hell,
  3. The Four Zoas
  4. Jerusalem
  5. Milton a Poem

মনে রাখার কৌশল:

Milton এর বিয়েতে (Marriage) Blake- চারটি গান (Songs) গেয়েছিল।

Milton = Milton a poem

Marriage = The Marriage of Heaven and Hell.

Blake = William Blake

চারটি = The Four Zoas

Songs = Songs of Innocence and Songs of Experience

মেষ শাবক

কবি উইলিয়াম ব্লেক তাঁর 'মেষ শাবক' কবিতায় শিশুর স্বর্গীয় সারল্যকে যিশু খ্রিস্টের রূপকে প্রকাশ করতে প্রয়াস পেয়েছেন। কবি এখানে উল্লেখ করেন যে, মেষ শাবক ঈশ্বরের এক অপরূপ সৃষ্টি। শ্রভ্র লোমে ঢাকা এ প্রাণী যেন পুণ্যের সারল্য আর পবিত্রতাকে বহন করছে। যিশু জন্মগ্রহণ করেছিল জেরুজালেমের এক মেষ খামারে। এজন্য যিশু নিজেকে মেষ শাবক হিসেবে পরিচয় দিতেন। কবি বার বার মেষ শাবককে প্রশ্ন করে কে তোমাকে সৃজন করেছে, কে তোমাকে দিয়েছে আহার আর শুভ্র পোষাকের আবরণ। কবি বলেন তৃণময় প্রান্তরে মেষশাবকের মুখরিত কন্ঠস্বর যেন আলাদা রকম আবহ তৈরি করে। শেষে কবি স্বরণ করেন যিশুকে, যিনি মর্ত্যে আগমন করেছিলেন মেষ শাবকের মতোই শুভ্রতার প্রতীক হয়ে। কবি কিছু বলতে চান এই ছোট মেষশাবকের উদ্দেশ্যে। কবি বলেন, ক্ষুদ্র মেষশাবক মহান ঈশ্বরের অবারিত অসীম করুণা ধারা ঝরে পড়ুক তোমার উপর।

The Chimney Sweeper

কবি উইলিয়াম ব্লেক তাঁর 'The Chimney Sweeper' কবিতায় শিশু শ্রমের এক হৃদয় স্পর্শী চিত্র তুলে ধরেছেন। এ কবিতায় তিনি তার সময়ের ইংল্যান্ডের ইশটি অতি পরিচিত চিত্র তুলে ধরেছেন। সে সময় ইংল্যান্ডের যত্রতত্র চিমনি পরিষ্কারক হিসেবে হতদরিদ্র অনাথ শিশুদের দেখা যেত। দরিদ্র এই অনাথ শিশুদের নামমাত্র পারিশ্রমিকে অনেক ক্ষেত্রে শুধু দু'বেলা আহারের বিনিময়ে চিমনি পরিষ্কার করার মতো বিপজ্জনক কাজে নিয়োগ করা হতো। অনেক সময় চিমনি হতে পড়ে গিয়ে মৃত্যুবরণ করত অনেক শিশু শ্রমিক। উইলিয়াম ব্লেক-এর এ কবিতায় আমরা এ ধরনের একটি অনাথ শিশুর সাক্ষাৎ লাভ করি। যে শিশুর খুব অল্প সময়ে মা মারা যান এবং তার পিতা তাকে বিক্রি করে দেন। যে ব্যক্তি তাকে ক্রয় করে সে তাকে ক্রীতদাস হিসেবে ক্রয় করে এবং তাকে দ্বারা চিমনি পরিষ্কার করার মতো দূরহ কাজে লাগিয়ে দেয়। কবিতায় আমরা প্রত্যক্ষ করি এই শ্রমিকদের উপর মালিকেরা স্বেচ্ছাচার চালাত, তাদের স্বাধীনতা ছিলনা বলেই চলে। এদের মধ্যে টম নামে এক শিশু শ্রমিকের কোকড়া কোকড়া চুলগুলো জোর করে কেটে দিল মালিক। টম এতে খুবই দুঃখ পেল। কবিতায় মূল কথক যে শিশু শ্রমিক এই বলে সাত্মনা দিল যে চুল কেটে ফেলায় তার উপকার হয়েছে। কারণ তার চুলে আর কাজ করার সময় চিমনি কালির ঝলি লাগবে না। এতে করে টম মোটামুটি শান্ত হলো। কান্না বন্ধ করে সে ঢলে পড়ল নিদ্রার কোলে। সে স্বপ্নে দেখল একজন দেবদূত তার সামনে দন্ডায়মান তার হাতে এক উজ্জ্বল চাবি, সে চাবি দ্বারা সবাইকে মুক্ত করল। এরপর দেবদূত জানালো, টম যদি ভাল ছেলে হয়, তাহলে সে পিতা হিসেবে পাবে ঈশ্বরকে, আনন্দের কমতি হবে না কোনদিন। এরপর সকলে ঘুম হতে উঠে প্রতিজ্ঞা করল, কেউ তাদের কাজে ফাঁকি দেবে না। সবাই নিজ নিজ কর্ম করবে মনোযোগ সহকারে।

মোট কথা, কবি উইলিয়াম ব্লেক শিশুদের স্বপ্নের মাঝে মুক্তির সম্ভবনাকে প্রত্যক্ষ করিয়েছেন এবং এটা বলে সান্তনা দেয়ার প্রয়াস পেয়েছেন যে সবাই যেন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে। তাহলেই প্রকৃত মুক্তি, প্রকৃত আনন্দ ফিরে আসবে তাদের আঙ্গিনায়

Holy Tharsday

কবি উইলিয়াম ব্লেক রচিত 'Holy Tharsday' কবিতায় গির্জায় আওতাভুক্ত দাতব্য বিদ্যালয়ের এক অসাধারণ চিত্র তুলে ধরেছেন ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে। দাতব্য বিদ্যালয়ের অসহায় শিশুরা কিরূপ অসহায় আর বৈষম্যের শিকার তারই এক করুণ চিত্র প্রত্যক্ষ করি আমরা এ কবিতায়। অসহায় এ শিশুদের ধর্মের বাণী দ্বারা উদ্বুদ্ধ করা হয় ধর্মীয় নিয়ম শৃঙ্খলার মাঝে তারা শাসিত হয় অথচ তারা ঠিক মতো পরিচর্যা এমনকি পেট পুরে আহারও দেওয়া হয় না। তত্ত্বাবধানের নামে তাদের পৃষ্ঠে পতিত হয় চাবুকের আঘাত। কবিতার শুরুতে দেখা যায় শিশুরা মার্চ পাস্ট করছে, তাদের সামনে গির্জার আর্দালি ছড়ি হাতে এগিয়ে আসে। এ ছড়ি যেন শাসনদন্ড। কবি বলতে চান এ মাসনটা যেন একেবারেই বেমানান। ধর্মীয় নৈতিকতা শেখাতে গিয়ে তাদের মন মানসিকতাকে পঙ্গু করা হচ্ছে। দয়া দাক্ষিণ্য যা ধর্মের প্রধান একটি দিক তা যেন একেবারই অনুপস্থিহিত।

কবি কবিতায় শেষ দিকে এসব বিদ্যালয়ের অভিভাবক ও পরিচালক মন্ডলীদের উপস্থাপন করে ব্যঙ্গ বিদ্রূপ করেছেন। কারণ তারা যে স্থানে আসন নেন তাদের পায়ের নিচে বসে থাকে শিশুরা। কারণ তারা নিজেদেরকে দরিদ্রের অর্থ্যাৎ অসহায় এ শিশুদের অভিভাবক হিসেবে দাবি করলেও এ শিশুদের প্রতি তাদের নেই কোন সামন্যতম করুণা। কবি বলতে চান অসহায় এ শিশুরা যেন দেব শিশু, তাদের যেন অবহেলা না করা হয়।

The Divine Image

কবি উইলিয়াম ব্লেক তাঁর 'The Divine Image' কবিতায় মহান ঈশ্বরের দয়া আর করুণার কথা তুলে ধরেছেন। কবি বলেন মানুষ যখন সংকটে পতিত হয়, তখন তারা মহান ঈশ্বরের আশ্রয় নেয়, দয়া আর করুনা প্রার্থনা করে তাঁর কাছে। মহান ঈশ্বরের ইচ্ছায় মানুষের সংকট কেটে গেলে সবাই মহান ঈশ্বরকে ধন্যবাদ জানায়। কবি বলেন প্রেম, দয়া আর করুণার মালিক মহান ঈশ্বর। তিনি মানুষের পরম পিতা, তাঁর সৃষ্ট জীবকে তিনি সন্তানতুল্য হিসেবে যত্ন নেন, মানব যেন মহান ঈশ্বরের কৃপা আর যত্নের মাঝেই টিকে থাকে।

কবি আরও বলতে চান এই দয়া, করুণা সবই মানুষের উজ্জ্বলতর চেহারার মাঝে ফুটে উঠে, প্রেম আর শক্তিটা যেন মানুষের বাহিরের পোশাক, কবি এখানে পোশাক প্রতীকে মানবের বাহ্যিক আচরণের দিকটির পানে ইঙ্গিত করেছেন। কবি সকল দেশের সকল মানব সমাজকে আহ্বান জানান চরম সংকটে মহান ঈশ্বরের কাছে প্রার্থনা জানাতে। কবি বলেন, এছাড়া মানুষ মানুষকে করুণা করবে, দয়া করবে, ভালবাসবে, সে হোক মূর্তিপূজারী, তুর্কি, মুসলমান কিংবা ইহুদি। কবি বলেন যেখানে প্রেম করুণা আর শক্তির অবস্থান সেখানে মহান ঈশ্বরও অবস্থান করে।

সংস অব এক্সপেরিয়েন্স

কবি উইলিয়াম ব্লেকের 'সংস অব এক্সপেরিয়েন্স' কবিতা গুচ্ছের ভূমিকা অংশের কবিতায় কবি নিজেই যেন চারণ কবির ভূমিকায় অবতীর্ণ। এ চারণে কবি তার মধ্যে দিয়ে কবি তুলে এনেছেন মহান ঈশ্বরের বার্তাবাহককে, সে বার্তাবাহক অতীত, বর্তমান, ভবিষ্যত সবই প্রত্যক্ষ করেন দিব্যদৃষ্টিতে। আর বার্তাবাহকের পবিত্র এ বাণী চারণ কবি নিজে কান পেতে শুনেছেন। আর এই বাণী সেই মহান বার্তাবাহক (যিশু খ্রিস্ট) হতে এসেছে যে বার্তাবাহক স্বয়ং নিজে স্বর্গীয় উদ্যানে ভ্রমণ করেছেন। স্বর্গচ্যুত আত্মা অর্থ্যাৎ আদম এবং ইভকে তিনি স্বর্গীয় উদ্যানে প্রাচীন সেই বৃক্ষের আড়ালে লজ্জিত অবস্থায় দেখতে পান, সে পতিত আত্মার কান্না।

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...