নন-রিডিউসিং কার্বোহাইড্রেট কোনটি ?
-
ক
সুক্রোজ
-
খ
গ্লকোজ
-
গ
ফ্রুক্টোজ
-
ঘ
সবগুলোই
• রিডিউসিং শ্যুগার বা বিজারক শর্করা : যেসব কার্বোহাইড্রেটে কমপক্ষে একটি মুক্ত অ্যালডিহাইড (-CHO) বা কিটোন (=CO) গ্রুপ থাকায় ক্ষারীয় আয়নকে বিজারিত করতে পারে তাদেরকে রিডিউসিং শ্যুগার বা বিজারক শর্করা বলে । যেমন - গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ প্রভৃতি । এরা বেনেডিক্ট দ্রবণ ও ফেলিং দ্রবণ দ্বারা বিজারিত হয় ।
• নন-রিডিউসিং শ্যুগার বা অবিজারক শর্করা : যেসব কার্বোহাইড্রেটে একটিও মুক্ত অ্যালডিহাইড (-CHO) বা কিটোন (=CO) গ্রুপ না থাকায় ক্ষারীয় আয়নকে বিজারিত করতে পারে না তাদেরকে নন-রিডিউসিং শ্যুগার বা অবিজারক শর্করা বলে । যেমন - সুকরোজ, ট্রিহ্যালোজ, পলিস্যাকারাইড প্রভৃতি । সুকরোজ α -D গ্লুকোজের ১নং কার্বনের OH এবং β-D ফ্রুক্টোজের ২নং কার্বনের OH থেকে এক অণু পানি অপসারিত হয়ে একটি অক্সিজেন ব্রিজ (-O-) তৈরি হয় । এর ফলে এদের মুক্ত -CHO বা C=O গ্রুপ থাকে না । এদেরকে প্রাথমিক অবস্থায় আর্দ্রবিশ্লেষণের প্রয়োজন হয় । এরপর অন্য যৌগকে বিজারিত করতে পারে ।
কার্বোহাইড্রেটঃ জীবের শক্তির ভান্ডার ও উদ্ভিদের গঠনশৈলীর প্রধান উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট। এক ধরনের জটিল প্রাকৃতিক জৈব যৌগ যা প্রধানত কার্বন (C), হাইড্রোজেন (H) ও অক্সিজেন (O) মৌল নিয়ে গঠিত কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু ১ : ২ : ১ অনুপাতে যুক্ত থাকে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সূর্যালোকের উপস্থিতিতে CO2 ও পানি থেকে সবুজ উদ্ভিদে কার্বোহাইড্রেট তৈরি হয় ।
পূর্বে কার্বোহাইড্রেটকে কার্বনের হাইড্রেট হিসেবে গণ্য করা হতো এবং (CH,O), কে এদের সাধারণ আণবিক সংকেত ধরা হতো। কিন্তু এই আণবিক সংকেতধারী সকল যৌগ কার্বোহাইড্রেট নয়। কারণ কয়েকটি কার্বোহাইড্রেট হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত ভিন্ন থাকে, যেমন-র্যামনোজ (Rhamnose)-এর সংকেত C6H12O5 এটি কার্বোহাইড্রেট হলেও এর মধ্যে হাইড্রোজেন ও অক্সিজেন ২ : ১ অনুপাতে থাকে না। আবার অ্যাসিটিক এসিড (CH3COOH), ফরম্যালডিহাইড (HCHO), ল্যাকটিক এসিড (CH3CHOHCOOH) ইত্যাদিতে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কার্বোহাইড্রেটের মতো হলেও এরা কার্বোহাইড্রেট নয়। আধুনিক ধারণা অনুসারে নাইট্রোজেন বা সালফার সমৃদ্ধ সামান্য কিছু যৌগকেও অন্যান্য বৈশিষ্ট্যের কারণে কার্বোহাইড্রেটের অন্তর্ভূক্ত করা হয়। তাই বর্তমান ধারণা অনুযায়ী, যে সকল অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগে কতকগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকে অথবা যারা আর্দ্রবিশ্লেষিত হয়ে কতকগুলো হাইড্রোক্সিল গ্রুপযুক্ত অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন করে সেসবকে কার্বোহাইড্রেট বলে। এজন্য কার্বোহাইড্রেটগুলোকে পলিহাইড্রোঅক্সিঅ্যালডিহাইড (Ployhydroxyaldehyde) অথবা পলিহাইড্রক্সি- কিটোন (Polyhydroxyketone) বলাই যুক্তিযুক্ত।
বৈশিষ্ট্যঃ
*অধিকাংশ উদ্ভিদদেহের শুষ্ক ওজনের ৫০-৮০ ভাগ শর্করা
*কার্বোহাইড্রেট দানাদার, তন্তুময় বা স্ফটিকাকার কঠিন পদার্থ।
*এগুলো স্বাদে মিষ্টি বা স্বাদহীন।
*কার্বোহাইড্রেটের অধিকাংশই পানিতে অদ্রবণীয় তবে মনোস্যাকারাইড পানিতে দ্রবণীয়।
*বেশি তাপে অঙ্গারে পরিণত হয়।
*কার্বোহাইড্রেট এসিডের সাথে মিলে এস্টার গঠন করে।
Related Question
View All-
ক
চিনি
-
খ
গ্লুকোজ
-
গ
স্যাকারিন
-
ঘ
নিজে চেষ্টা করুন
-
ক
৫০-৮০
-
খ
৪০-৮০
-
গ
২০-৫০
-
ক
স্টার্চ
-
খ
সেলুলোজ
-
গ
গ্লুকোজ
-
ঘ
ফ্রুক্ট্রােজ
-
ক
30-40
-
খ
20-50
-
গ
40-80
-
ঘ
50-80
-
ক
20-50
-
খ
50-80
-
গ
30-40
-
ঘ
40-80
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন