দ্বিনিষেক ঘটে-

Updated: 10 months ago
  • সকল সপুষ্পক উদ্ভিদে
  • গুপ্তবীজী বা আবৃতবীজী উদ্ভিদে
  • নগ্নবীজী উদ্ভিদে
  • ব্রায়োফাইটা
2.8k

দ্বিনিষেক ঘটে  --গুপ্তবীজী বা আবৃতবীজী উদ্ভিদে

দ্বি-নিষেক হলো ফুল উৎপাদনকারী (সপুষ্পক উদ্ভিদ ) উদ্ভিদের একটি জটিল নিষেক পদ্ধতি। এই প্রক্রিয়ায় দুটি পুং গ্যামেট (শুক্রাণু) এর সঙ্গে একটি স্ত্রী-গ্যামেটোফাইট (মেগাগ্যামেটোফাইট, এছাড়াও একে ভ্রূণথলি বলা হয়) অংশগ্রহণ করে । এটা শুরু হয় যখন একটি পরাগরেণু স্ত্রী স্তবকের গর্ভমুণ্ডে পতিত হয় ।নগ্নবীজী/ব্যক্তবীজী: যেসব উদ্ভিদের ফুল হয়, বীজ হয় কিন্তু ফল হয় না তাদেরকে নগ্নবীজী বা ব্যক্তবীজী উদ্ভিদ বলে। যেমন: সাইকাস, পাইনাস ও নিটাম।

আবৃতবীজী/গুপ্তবীজী: যেসব উদ্ভিদের ফুল, ফল ও বীজ হয় এবং বীজগুলো ফলের মধ্যে আবৃত বা গুপ্ত থাকে তাদেরকে আবৃতবীজী বা গুপ্তবীজী উদ্ভিদ বলে। যেমন: আম, জাম, কাঁঠাল ইত্যাদি।

আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য (Characteristics of Angiospermae) 

১. আবৃতবীজী উদ্ভিদ সকল পরিবেশেই জন্মায়।

২. উদ্ভিদ স্পোরোফাইট ও স্বভোজী এবং অসমরেণুপ্রসূ

৩. দেহ নরম বা শক্ত, অকাষ্ঠল বা কাষ্ঠল, চিরসবুজ বা পর্ণমোচী, বর্ষজীবী হতে বহুবর্ষজীবী ।

৪. এদের পাতা সরল বা যৌগিক ।

৫. সব উদ্ভিদে ফুল একক বা মঞ্জরীতে থাকে।

৬. গ্যামেটোফাইট অত্যন্ত সংক্ষিপ্ত ও পরনির্ভরশীল । 

৭. শুক্রাণু সর্বত্র নিশ্চল এবং আর্কিগোনিয়াম অনুপস্থিত।

৮. মাইক্রোস্পোর অঙ্কুরিত হওয়ার পর পরাগধানী হতে নির্গত হয় এবং অবশিষ্ট পরিস্ফুটন পরাগায়নের পর গর্ভমুণ্ডে ঘটে।

৯. গর্ভকেশর (carpel) সাধারণত গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড- এ তিন অংশে বিভক্ত। 

১০. সস্য (endosperm) নিষেকের পরে গঠিত হয় এবং এটি ট্রিপ্লয়েড (3n)।

১১. দ্বিনিষেক (double fertilizatin) সব ক্ষেত্রেই সংঘটত হয়। 

১২. গর্ভাশয় ফলে পরিণত হয় এবং বীজ ফলের মধ্যে নিহিত থাকে। বীজে একটি বা দুটি বীজপত্র থাকে।

১৩. সুস্পষ্ট জনুক্রম বিদ্যমান। 

Related Question

View All
  • বেসাল (Basal)
  • শীর্ষক (Apical)
  • এক প্রান্তীয় (Marginal)
  • প্যারাইটাল (Paraietal)
2.3k
3.
আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটি?
Updated: 10 months ago
  • ফুলের গর্ভাশয় নাই
  • দ্বি-নিষেক হয়না
  • এন্ডোস্পার্ম ট্রিপ্লয়েড
  • ফুল হয়না
2.7k
  • টেগমেন
  • টেষ্টা
  • হাইলাম
  • নষ্ট হয়ে যায়
1.2k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews