
Gerard Manely Hopkins (1844-1889)
The Windhover কবিতার সারসংক্ষেপ :
কবি হপকিন্স তাঁর "The Windhover" কবিতায় বাজপাখির গতিবেগের সাথে মহান ক্রিস্টের অলৌকিক আলোকধারার তুলনা করার প্রয়াস পেয়েছেন। কবি বলেন, ঊর্ধ্বাকাশ হতে প্রচন্ড গতিতে বাজ পাখি নেমে আসে মাটিতে অশ্বারোহী এক নাইটের মতো বাতাস কেটে কেটে, বাজ পাখি মুকুটে শোভা পায় এক রাজকীয় সৌন্দর্য। কবি মনে করেন মহান খ্রিষ্টের সৌন্দর্যের আভা এর চাইতে কোটিগুণ গতিতে নেমে আসে পৃথিবীতে অসহায় সাধারণ মানুষদের আলোকিত করে, তাদের মনের সব মলিনতাকে নিমিষে দূর করে দেয় এই পবিত্র আলোকশিখা। অসহায় সাধারণ মানুষদের করে আলোকিত, তাদের মনের সব মলিনতাকে নিমিষে দূর করে দেয় এই পবিত্র আলোকশিখা। সীমাহীন অন্ধকারের মাঝে বাজপাখির মতো প্রচন্ড গতিতে ধেয়ে আসা এই আলোকশিখা যেন মূহূর্তে চারপাশ উদ্ভাসিত করে তোলে বাজপাখির অসাধারণ বর্ণবিভা নিয়ে ধেয়ে আসা বিষয়টিকে কবি রূপক হিসেবে গ্রহণ করেছেন। এ রূপকের দ্বারা কবি মহান যিশুর পুণ্য আলোকধারার প্রকাশ ঘটাতে চেয়েছেন। কবি এখানে মহান যিশুর অলৌকিক আভা ঘোষণা করতে গিয়ে বাজপাখির গতিবেগকে আশ্রয় করেছেন। বাজপাখির গতির চাইতেও কোটি গুণ বেশি গতিতে যে যিশুর আলোকধারা নেমে আসে পৃথিবীতে মানুষকে পরিশুদ্ধ করতে সেদিক পানেই তিনি অঙ্গুলি নির্দেশ করেছেন।
Felix Randal কবিতার সারসংক্ষেপ :
কবি হপকিন্স তাঁর 'Felix Randal' কবিতায় একজন ঘোড়ার নাল প্রস্তুতকারী কামারের শারীরিক অবনতি লক্ষ্য করে এই কবিতাটি রচনা করেছেন। এই নাল প্রস্তুতকারী কামারের শারীরিক অবনতি লক্ষ্য করে এই কবিতাটি রচনা করেছেন। কবি এক সময় দেখেছেন এই নাল প্রস্তুতকারী কামার একদা ছিল সুস্থ সুঠাম, সবল স্বাস্থ্যের অধিকারী। কী কারণে যেন সে কামার অসুস্থ হলে কবি তার কাছে গিয়ে দেখতে পান এই সুঠাম পুরুষ অজ্ঞাত কারণে আজ জীর্ণ-শীর্ণ, বল শক্তিহীন। কবি তার এই অবস্থার সাথে নিজেকেও একান্ত করে অশ্রু সংবরণ করতে পারলেন না। কবি ভাবলেন একমাত্র মহান প্রভুর শরণ নিলেই আবার সুস্থ হবে সে। ধর্মীয় প্রার্থনা ক্রমে সুস্থ সবল করে তোলে কামারকে। কবি বলতে চান, শোক তাপ, দুঃখ বেদনা হতে মুক্তি লাভের একমাত্র উপায় মহান ঈশ্বরের নিকট প্রার্থনা করা। একমাত্র মহান ঈশ্বরই পারেন মানুষের সকল সমস্যা দূর করে দিতে। কবি বলেন, মহান যিশুর কাছে দয়া ভিক্ষা করলেই সবার তরে দয়া বিতরণ করেন তিনি, শোক তাপ দূর করতে পারেন একমাত্র তিনিই।
Spring and Full কবিতার সারসংক্ষেপ :
কবি হপকিন্স তাঁর 'Spring and Full' কবিতায় মানুষের জীবনের শেষ পরিণতির দিকটি তুলে ধরার প্রয়াস পেয়েছেন। কবি অবুঝ শিশু মার্গারেটকে সান্তনা দিতে গিয়ে জীবনের এই অমোঘ সত্যিটার প্রকাশ ঘটান। কবি এখানে পাতা ঝরার প্রতীকে মানুষের ফুরিয়ে যাওয়া, পৃথিবী হতে জীবন ঝরে যাওয়ার চিত্রটি তুলে ধরেন। বৃক্ষের পাতা যেমন কুঁড়ি হতে ক্রমে সবুজ প্রাণবন্ত পাতায় পরিণত হয় এবং শেষে হলুদ হয়ে ঝরে পড়ে। মানুষও তেমনি পৃথিবীতে আসে শিশুরূপে, ক্রমে সে হয় যুবা এরপর পৌঢ়, শেষে বৃদ্ধের পরিশেষটা যেন ঠিক হলুদ পাতার মতোই। অবশেষে মানুষ শেষ পর্যায়ে এসে পৃথিবী হতে সরে যায়, যেমন গাছের সবুজ পাতা ক্রমে হলুদ হয়ে ঝরে পড়ে। কবি এখানে মূলত মানবের পৃথিবীতে আসা এবং তার ক্রমিক পরিণতির চিত্রটিই তুলে ধরার প্রয়াস পেয়েছেন। কারণ শিশু মার্গারেট গাছের পাতা ঝরা দেখে কান্না করছিল, কবি মার্গারেটকে এই বলে সান্তনা দেন যে শুধু পাতা নয় সব মানুষের শেষ পরিণতিটা এমনই হবে।
Pied Beauty কবিতার সারসংক্ষেপ :
কবি হপকিন্স তাঁর 'Pied Beauty' কবিতায় প্রকৃতিতে ঈশ্বরের বিচিত্র যে প্রকাশ এবং জগতে যে তাঁর মহিমার মহিময় প্রকাশ তাঁরই দিকে ঈঙ্গিত করেছেন। প্রকৃতির রূপরস আর নানা লীলা বৈচিত্র্যের মাঝে ঈশ্বরের বিচিত্র রূপে যে প্রকাশ ঘটে তারই বর্ণনা এই কবিতায়। আকাশে বিচিত্র রঙের পরশ, মেঘের খেলা; জলে মাছেদের সাঁতার, মাঠের অনুপম দৃশ্যাবলি, নদী জলে, সমুদ্রে পাল তোলা জাহাজের সারি, একটি থেকে আরেকটি কত না আলাদা রকম, আলাদা আলাদা বর্ণ আর রূপের প্রকাশ সে সবের মাঝে। কবি বলেন ঈশ্বরের মহিমায়, দ্রুতগতি ধীর হয়, মিষ্টি ক্রমে হয় টক, আর ঝলমলে উজ্জ্বল আভা ক্রমে কেমন নিষ্প্রভ আর মলিন হয়ে যায়, কিন্তু মহান প্রভুর অপার সৌন্দর্য কখনোই স্নান হয় না। এ কারণে কবি সর্বদা ঈশ্বরের প্রতি প্রার্থনা এবং তাঁর মহিমা গান করার পক্ষে কথা বলেছেন। মোট কথা কবি এখানে স্রষ্টার মহান রূপ বৈচিত্র্যের চিত্রটি তুলে ধরার প্রয়াস পেয়েছেন।
Read more