
Ernest Hemingway (1899-1961)
- তিনি ১৯৫৪ সালে Novel Prize লাভ করেন।
- তার প্রথম উপন্যাস হলো The Sun Also Rises
- তার আরো একটি বিখ্যাত উপন্যাস- A Farewell to Arms
- A Farewell to arms উপন্যাসের চরিত্রগুলো- Lieutenant Frederic Henry, Catherine Barkley, Helen Ferguson, Lieutenat Rinaldi
- The Sun Also Rises উপন্যাসের চরিত্রগুলো হলো- Robert Cohn, Lady Brett Ashley, Jake Barnes, Pedro Romero
- তার অন্যান্য বিখ্যাত উপন্যাসগুলো হলো- For Whom the bell Tolls, The Old Man and the Sea
তার উল্লেখযোগ্য উপন্যাস :
i) The Old Man and the Sea (1951) [উপন্যাস] এই গ্রন্থের জন্য তিনি ১৯৫৪ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
ii) The Sun Also Rises (1926) [দ্যা সান অলসো রাইএজস] [উপন্যাস]
iii) A Farewell to Arms (1929) [এ ফ্যায়ারওেয়ল টু আরমস] [উপন্যাস] এখানে Arms বলতে একই সাথে প্রেমিকার বাহু এবং যুদ্ধাস্ত্রকে বুঝানো হয়েছে।
iv) For Whom the Bell Tolls (1940) [ফর হুম দ্যা ব্যাল টলস] [উপন্যাস]
vi) The Torrents of Spring (1951) [উপন্যাস]
তার উল্লেখযোগ্য ছোটগল্প :
i) "Indian Camp" (1926) [short story]
ii) Cats in the Rain
Ernest Hemingway এর উপন্যাস মনে রাখার কৌশল :
Old man, Indian Camp-এ Bell বাজানোর চাকরি করেন। Spring এর একদিন Sun Rise এর সাথে সাথে চাকুরিকে Farewell জানালেন। এর অল্প কিছুক্ষণ পর Rain শুরু হলো।
- Old man = The Old Man and the Sea
- Indian Camp = Indian Camp
- Bell = For Whom the Bell Tolls
- Spring = The Torrents of Spring (1951)
- Sun rise = The Sun also Rises
- Farewell = A Farewell to Arms
ক্যাটস ইন দি রেইন
সারাংশ :
গল্পের প্রথমাংশ ষাঁড়ের লড়াইয়ের দৃশ্য সম্বলিত। এ অংশ জীবনের কাঠিন্য আর কর্ম প্রবাহের ইঙ্গিতবহ। মূল গল্পটি বিচ্ছিন্নতাবোধ ও কর্মহীন জীবনে মানুষে মানুষে তুচ্ছ কারণে ব্যবধান বোধ বেড়ে উঠার আলেখ্য। একটা হোটেলে আত্মীয় বন্ধুহীন পরিবেশে এক আমেরিকান দম্পতি। 'আমেরিকান' তাদের আপেক্ষিক পরিচয় মাত্রা মূলত তারা বিচ্ছিন্ন মানুষের প্রতীক। স্বামী-স্ত্রী দু'জনের মানসিক দূরত্ব অনেক। একজন সারাক্ষণ বইয়ে ডুবে থাকেন, অন্যজনের করবার মতো কোনো কাজ নেই। দু'জন দু'জগতের অধিবাসী। ব্যবধানই তাই পরিণতি।
স্ত্রীটি বৃষ্টি ভেজা বিকেলে উদাস দৃষ্টিতে বাইরে তাকিয়ে একটা বিড়ালকে বৃষ্টিতে ভিজতে দেখে তার জন্য সহানুভূতিশীল। স্বামীটি সে ব্যাপারে নিস্পৃহ। তার কোনো আগ্রহ নেই বিড়ালটিতে। স্ত্রীটি নিজেকে অবহেলিত গুরুত্বহীনভাবে অথচ সে সব সময়ে চায়- কেউ তাকে গুরুত্ব দিক, তাকে নিয়ে ভাবুক, তার অনভূতিগুলোর মূল্য দিক। কিন্তু স্বামীটি নির্বিকার। স্ত্রীটি বৃষ্টির মধ্যে বিড়ালটিকে খুঁজতে যাবার পথে, হোটেল মালিকের বিনীত আচরণ তাকে মুগ্ধ করে, নিজেকে তার মুহুর্তের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ মনে হয়। সে নিজেকে, নিজের অস্বিত্বকে খুঁজে পায় অথচ তার স্বামী তার শূন্যতাবোধ নিয়ে তেমন মাথাই ঘামাতে নারাজ। তার খেয়ালি মনের বিলাসগুলো চুল লম্বা করে বেণি বাঁধার শখ, বিড়াল পুষবার শখ- সবই স্বামীর কাছে তুচ্ছ মনে হয়। অতি পরিণত বুদ্ধির মানুষের বিপরীতে ছেলেমানুষি খেয়ালের মানুষের এমনি হওয়া স্বাভাবিক। স্ত্রীর বিলাসী মনের খেয়ালগুলোর প্রতি স্বামীটি সহানুভূতিশীলতো নয়ই বরং বিরক্ত ও রূঢ় আচরণপ্রবণ। এই আচরণ স্ত্রীটিকে আরো অসহায়, আরো হতাশ করে, নিজেকে ছিন্নমূল ভাবায়। পক্ষান্তরে, হোটেল মালিকের বৈশ্য আচরণ, কৃত্রিম ভদ্রতা, মেকি বিনয় তাকে আপ্লুত করে। সচেতন পাঠক স্ত্রীটির প্রতি একটু সহানুভূতিপ্রবণ হয়ে উঠলেও সম্পূর্ণভাবে স্ত্রীটির প্রতি একাত্মবোধও করতে পারে না; আচরণে, ভাবনায় অতি ছেলেমানুষিপনার জন্য।
মানুষের মনে বিচ্ছিন্নতাবোধ এভাবেই জমাট বেঁধে ওঠে। ফলে মানুষে মানুষে আরো ব্যবধান আরো দূরত্ব বাড়ে। মানস গঠন প্রকৃতির ভিন্নতার কারণে এই ব্যবধানের শুরু হলেও পরে এতে আরো অনুষঙ্গ যোগ হয়ে বিভেদের দেয়ালটিকে আরো মজবুত করে।
অত্যন্ত সহজ ভাষায়, অত্যন্ত সহজ কাঠামোতে, হেমিংওয়ে গল্পটিতে এই বিষয়ই ফুটিয়ে তুলতে চেষ্টা করছেন। উক্ত কথার চেয়ে অনুক্ত ইঙ্গিত বেশি দিয়ে গল্পটিতে হেমিংওয়ে প্রধান চরিত্র দুটির মানসিক ব্যবধান সাফল্যের সঙ্গে ফুটিয়ে তুলেছেন।
‘The Sun Also Rises': প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপ-আমেরিকার তরুণ প্রজন্ম হয়ে পড়ে লক্ষ্যহীন, হতাশ। যুদ্ধের প্রত্যক্ষ-পরোক্ষ ক্ষতির শিকার হয়ে ইউরোপময় ঘুরে বেড়ায়ে থাকে তাদের অনেকে। নীতি নৈতিকতা হারিয়ে যা খুশি তাই করতে থাকে। আমেরিকানরাই পাউন্ড ও এফ. স্কট ফিটজেরাল্ড, মহিলা কবি গারট্রুড স্টাইন এবং আইরিশ জেমস জয়েস তাদেরকে আখ্যা দিয়েছিলেন পথ হারানো প্রজন্ম বা লস্ট জেনারেশনের মানুষ বলে। জের আর ব্রেটের সঙ্গীদের দিয়ে তখনকার ইউরোপের কিছু খণ্ডচিত্র দি সান অলসো রাইজেজ-এ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন কালজয়ী লেখক আর্নেস্ট হেমিংওয়ে।
A Farewell to Arms
- Lieutenant Frederic Henry – আমেরিকান Second lieutenant প্রশ্ন বিশ্বযুদ্ধে ইতালীর সেনাবাহিনীতে কাজ করে।
- Catherine Barkley - British nurse। যুদ্ধে তার বাগদত্তা মারা গেলে Henry এর প্রেমে পড়ে।
- Rinaldi - ইতালী সেনাবাহিনীর lieutenant ও surgeon | Henry এর কক্ষসঙ্গী ও বন্ধু।
- Helen Ferguson - Catherine Barkley এর বান্ধবী ও সহযোগী nurse।
দি ওল্ডম্যান অ্যান্ড দি সি
উপন্যাস সংক্ষেপ:
'দি ওল্ডম্যান অ্যান্ড দি সি' গতানুগতিক কাহিনী-সর্বস্ব উপন্যাস নয়। উপন্যাস ঠিকই তবে এর বিষয়বস্তু, ভাব-পরিবেশ এবং চিত্র-চরিত্র সাংকেতিক ও সিম্বলিক। উপন্যাসের প্রধান চরিত্র বৃদ্ধ সান্তিয়াগোর ভাব অনুভূতি আর চিত্তের অন্তর্নিহিত আশা-নিরাশা আর গভীর যন্ত্রণার মাধ্যম কাহিনী বর্ণিত হয়েছে। বৃদ্ধ সান্তিয়াগো গরিব জেলে- নির্জন ক্যারিবিয়ন সমুদ্রের বুকে পুরোনে একটা নৌকায় বসে মাছের সঙ্গে অনেক ধস্তাধস্তি করেও একটা মাছ সে ধরতে পারে না। স্ত্রীরই মৃত্যুর পর যে বৃদ্ধ আজ সংসারে সম্পূর্ণ একা, যে বৃদ্ধের নৌকোতে ছেঁড়া পালটা পরাজয়ের পতাকা হিসেবে সব সময় বাতাসে ওড়ে, সেই বৃদ্ধ সান্তিয়াগোর আশপাশে সবকিছুই পুরোনে জরাজীর্ণ, শুধু তার চোখ দুটি- তার চোখ দুটিতে অপূর্ব নেশা, ক্যারিবিয়ন সি-র দিগন্তজোর। আহক্ষান যেন সেই চোখ দুটিতে গভীর নীল রঙ্গের স্বপ্ন মেখে দিয়েছে। চকচকে রোদের ঝলকে ঝলকে সে চোখে জ্বলছে অপূর্ব আনন্দের চমক। সে চোখে পরাজয়ের গ্লানি নেই। সান্তিয়াগো অদম্য। অপরাজের বৃদ্ধের মনে রয়েছে অদম্য ইচ্ছাশক্তি, প্রচুর গর্ব আর আত্মাভিমান, আর রয়েছে অদ্ভুত সহিষ্ণুতা। সে ইচ্ছাশক্তি প্রতিকূলতার বিরুদ্ধে রুখে দাঁড়াবার ক্ষমতা তাকে জোগায়, সে অহমিকা তাকে ভিক্ষা করতে বা নাকিকান্নার সুরে নালিশ জানাতে দেয় না, আর তার অদম্য সহিষ্ণুতা কিছুতেই ভেঙ্গে পড়ে না- অশেষ নির্জনতার অসহ্য যন্ত্রণাতেও নয়।
# বহুনির্বাচনী প্রশ্ন
Read more