"তার চেয়ে পোষমানাকে অস্বীকার করো
অস্বীকার করো বশ্যতাকে।
চলো শুকনো হাড়ের বদলে
সন্ধান করি তাজা রক্তের।
তৈরি হোক লাল আগুনে ঝলসানো আমাদের খাদ্য
শিকলের দাগ ঢেকে দিয়ে গজিয়ে উঠুক
সিংহের কেশর প্রত্যেকের ঘাড়ে।"
"নদী কভু পান নাহি করে নিজ জল
তরুগণ নাহি খায় নিজ নিজ ফল।
গাভি কভু নাহি করে নিজ দুগ্ধ পান
কাষ্ঠ-দগ্ধ হয়ে করে পরে অন্নদান।
স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত
বংশী করে নিজ সুরে অপরে মোহিত।
সুখ-সমৃদ্ধিতে ঐশ্বর্যময় এবং প্রাণৈশ্বর্যে ভরপুর এই সুন্দর দেশটি বর্গির আক্রমণ থেকে শুরু করে বারবার শত্রুর লোলুপদৃষ্টিতে পড়েছে। বিপর্যস্ত হয়েছে এ দেশের সহজ-সরল মানুষের জনজীবন, অর্থনৈতিক বুনিয়াদ এবং ধর্মীয়-সাংস্কৃতিক বৈচিত্র্য। কিন্তু কোনো শত্রুর কাছে পরাভব মানেনি এ দেশের মানুষ। তাই তো যুগে যুগে আমরা দেখি নূরলদীন-তিতুমীর-হাজী শরীয়তউল্লাহ-সূর্যসেন-প্রীতিলতা-সালাম-রফিকের বিস্ময়কর শক্তি-সাহস এবং শৌর্যবীর্য। অতি সম্প্রতি ২০২৪ সালের জুলাই বিপ্লবেও আমরা দেখি আবু সাঈদদের অদম্য সাহসিকতা ও বীরত্বগাঁথা।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?