2024 সালের ষষ্ঠ শ্রেণি বৌদ্ধধর্ম শিক্ষা সকল বোর্ড CQ (সৃজনশীল) প্রশ্ন ব্যাংক ও সমাধান
বোর্ড পরীক্ষায় সৃজনশীল বা CQ (সৃজনশীল) অংশে পূর্ণ নম্বর পাওয়ার মূল শর্ত হলো উত্তরের মান এবং সঠিক উপস্থাপন। আপনি যদি 2024 সালের ষষ্ঠ শ্রেণি পরীক্ষার সকল বোর্ড (All Board) বোর্ডের বৌদ্ধধর্ম শিক্ষা বিষয়ের স্ট্যান্ডার্ড এবং নির্ভুল সমাধান খুঁজে থাকেন, তবে স্যাট একাডেমি আপনাকে দিচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড উত্তরের এক বিশাল ভাণ্ডার।
যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও:
শুভ্র বড়ুয়া পিতা-মাতার একমাত্র সন্তান। অনেক সাধনায় তারা এই সন্তান লাভ করেন। কিন্তু শুভ্রের যত বয়স হচ্ছে তত সেই চিন্তাশীল হয়ে পড়ছে। মাতা-পিতা উদ্বিগ্ন হয়ে দ্রুত তার বিয়ের ব্যবস্থা করলেন। বিয়ের পরেও শুভ্রের কোনো পরিবর্তন হয়নি। বরং গৃহত্যাগী হয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণের উদ্যোগী হলেন।
জিতু ও মিনা দুই ভাই বোন। মায়ের সাথে তারা বিহারের দিকে যাচ্ছে। হাতে নানা দানীয় সামগ্রী। রাস্তায় তাদের কাকাবাবুর সাথে দেখা হয়। তিনি বুদ্ধ পূর্ণিমার দিনে যথাসময়ে বিহারের উদ্দেশ্যে যাত্রা করার জন্য তাদের প্রশংসা করেন। তিনি তাদের আরো বলেন- বুদ্ধের জীবন ও শিক্ষা যত জানবে তত বেশি তোমাদের জীবন সুখের হবে।
শর্মিলার ঠাকুরমা অসুস্থ। আজ ডাক্তার দেখাতে গিয়েছিলেন তিনি। তাই দুপুরে যথাসময়ে ভাত খেতে পারেন নি। শেষ বেলা এসে যখন বাড়িতে খেতে বসল ঠিক তখনি এক ভিক্ষুক এসে দরজায় টোকা দিলেন। বলল দুই দিন ধরে সে কিছু খায়নি। এদিকে বাড়িতে ভাতের হাড়িতেও আর ভাত নেই। তখন ঠাকুরমা নিজের ভাতগুলো ভিক্ষুককে দিয়ে দিলেন। তিনি দু'চারটি বিস্কুট খেয়ে দিন পার করে দিলেন।
শৈবাল তার মাকে নিয়ে সকালে বাড়ির রাস্তার মুখে দাঁড়িয়ে আছে। তাদের হাতে কিছু খাবার-দাবার আছে। কিছুক্ষণের মধ্যে চার- পাঁচজন ভিক্ষু আসলেন। শৈবাল ও তার মা তাদের অত্যন্ত শ্রদ্ধাভরে দান দিয়ে গভীর সন্তোষ প্রকাশ করল।
বুদ্ধ তাঁর শিষ্য- প্রশিষ্যদের উপদেশ প্রদানকালে উদাহরণ হিসেবে বিভিন্ন জাতক বলতেন। জাতকের কাহিনি শুনে শিষ্য- প্রশিষ্যগণ আলোচ্য বিষয়কে সঠিকভাবে উপলদ্ধি করতে পারতেন এবং এগুলো শুনতে তাদের ভালোই লাগত। কারণ জাতকে নৈতিক ও মানবিক বহু বিষয় বর্ণিত হয়েছে। তাই আজও মানুষ গুরুত্বের সাথে জাতক পাঠ করে।
রাউজান সদ্দর্ম বিহারের কঠিন চীবর দান অনুষ্ঠানে ইউরোপের একজন বৌদ্ধ ভিক্ষু যোগদান করেন। তাঁর নাম ভদন্ত মেত্তানন্দ ভিক্ষু। তিনি ভারতে এসেছিলেন বৌদ্ধ তীর্থস্থানসমূহ দেখার জন্য। এগুলো পরিভ্রমণ করে তিনি খুব আনন্দ পেয়েছিলেন। তাই তিনি বাংলাদেশের কিছু বৌদ্ধ ঐতিহ্য দেখার জন্য এখানে চলে আসেন। ইতোমধ্যে তিনি শালবন, মহাস্থানগড় পরিদর্শন করেন। একথা তিনি কঠিন চীবর দানের অনুষ্ঠানে তার বক্তৃতায় বলেন। তিনি সবাইকে এই বৌদ্ধ তীর্থগুলো পরিদর্শনের আহ্বান জানান।
মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করে। এটি মানুষের স্বভাব। ধর্ম-বর্ণ- সম্প্রদায় নির্বিশেষে সকলেই সমাজবদ্ধ হয়ে বাস করে। এতে ধর্মীয় আচরণে বিভিন্নতা থাকলেও মানবিক মূল্যাবোধে সকলেই পারস্পরিক সম্পর্কযুক্ত। সে কারণে মানুষ যখন রক্ত দান করে, চোখ দান করে তখন কোন ধর্মের অনুসারী বা কাকে দেবে এগুলো কখনো নির্দিষ্ট করা হয় না। কারণ মানুষ-'সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।'
আপনার স্বপ্নের ক্যারিয়ার ও ভালো রেজাল্টের পথে স্যাট একাডেমি আপনার সার্বক্ষণিক সঙ্গী। ৬০ লক্ষ শিক্ষার্থীর এই পরিবারে যুক্ত হয়ে আজই আপনার প্রস্তুতিকে করুন আধুনিক এবং স্মার্ট।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?