2025 সালের এসএসসি বাংলা ১ম পত্র দিনাজপুর বোর্ড CQ (সৃজনশীল) প্রশ্ন ব্যাংক ও সমাধান
বোর্ড পরীক্ষায় সৃজনশীল বা CQ (সৃজনশীল) অংশে পূর্ণ নম্বর পাওয়ার মূল শর্ত হলো উত্তরের মান এবং সঠিক উপস্থাপন। আপনি যদি 2025 সালের এসএসসি পরীক্ষার দিনাজপুর বোর্ড (Dinajpur Board) বোর্ডের বাংলা ১ম পত্র বিষয়ের স্ট্যান্ডার্ড এবং নির্ভুল সমাধান খুঁজে থাকেন, তবে স্যাট একাডেমি আপনাকে দিচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড উত্তরের এক বিশাল ভাণ্ডার।
আল্লাহ পাক যুগে যুগে পৃথিবীতে অসংখ্য নবী-রাসুল পাঠিয়েছেন। তাঁরা ছিলেন অত্যন্ত বিচক্ষণ। তাঁদের প্রত্যেকেই ছিলেন সৎ, সত্যবাদী ও সত্যাশ্রয়ী। সেই সাথে তাঁরা ছিলেন নিঃস্বার্থ নির্লোভ। আল্লাহর দ্বীন প্রচার করতে তাঁরা অকাতরে নিজেদের জীবন পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন। মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে এ আদর্শের কোনো বিকল্প নেই।
বাড়ির গৃহিনী রহিমা বিয়ের পর থেকে সংসারের হাল ধরে। কোনোভাবেই সে বাড়ির চার দেয়াল থেকে বের হতে পারেনা। কেননা তার আর সে স্বাধীনতা নেই। সে তার ছেলেপুলে নাতিপুতি নিয়ে এক মায়ার বন্ধনে জড়িয়ে গেছে।
গ্রীসের রাজধানী এথেন্স। সপ্তম শতকে এথেন্সের রাজনৈতিক অভানে একটি বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়। অভিজাত শাসক ও যোদ্ধাদের অতিরিক্ত ভোগ-বিলাস এবং সম্পদ সঞ্চয়ের ফলে সাধারণ কৃষক ও শ্রমিকদের জীবন দুর্বিষহ হয়ে উঠে। এর ফলে ভূমিহীন দরিদ্র কৃষক ও ঋণগ্রস্ত শ্রমিকরা অভিজাত শ্রেণির বিরুদ্ধে আন্দোলন শুরু করে। তাদের আন্দোলন যখন তীব্র আকার ধারণ করে তখন তাদের আন্দোলনের মুখে শাসক শ্রেণি রাজনৈতিক ব্যবস্থার সংস্কার সাধনে বাধ্য হন।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ করতে আসা ডেনিস নামে একজন রাশিয়ান নাগরিকের সঙ্গে কর্মক্ষেত্রে কাজ করতে করতে বন্ধুত্ব হয় স্থানীয় যুবক সুজনের। সুজন প্রায়ই ছুটির দিনে ডেনিসকে তাদের বাড়িতে আমন্ত্রণ জানায় এবং নানা রকম দেশীয় খাবার দিয়ে আপ্যায়ন করে। খাবারগুলো ডেনিস খুব পছন্দ করে এবং বিকেলে তারা বিভিন্ন স্থানে একসাথে ঘুরে বেড়ায়। ভিনদেশে এমন বন্ধু পেয়ে ডেনিস ভীষণ আনন্দিত।
বরকত, সালাম, জব্বার, রফিক প্রমুখ আমাদের ভাষাশহিদ। ১৯৫২ সালে মাতৃভাষাকে রাষ্ট্রভাষার দাবিতে তাঁরা রাজপথে মিছিল করে শহিদ হন। তাঁদের এই আত্মদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করে থাকে।
মাদার তেরেসা সারাজীবন ধরে মানুষের সেবা করে গেছেন। তিনি স্বপ্ন দেখতেন কীভাবে দুঃখী ও দুস্থ মানুষের সেবা করা যায়। মানুষকে কাছ থেকে সেবা দেওয়ার জন্য তিনি সন্ন্যাসব্রত গ্রহণ করেন। হতদবির ও অসহায় মানুষের জন্য নির্মাণ করেন 'নির্মূল হৃদয়। এখানে তিনি জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সেবা প্রদান করতেন। সারা জীবনের অর্জিত উপার্জন মানুষের সেবায় উৎসর্গ করেছেন।
সভ্যতা গড়েছি আমি শ্রমে আর খামে,
সভ্যতার পাঁজর আমি বুনেছি আমার নামে।
হে পৃথিবী শোন, পানির দামে বেড়েছি
আমি শরীরের সব খুন। আমি হতভাগ্য
শ্রমিক, আমি চাই,
পৃথিবী আমার ঘামের মূল্য দিক।
দৃশ্য (i): অসংখ্য মানুষ পিঁপড়ের মতো ছুটছিল। মাথায় সুটকেস, বগলে কাপড়ের
গাঁটারি, কোমরে বাচ্চা। চোখেমুখে কী এক অস্থির আতঙ্ক, কথা নেই। মৌন সবাই।
দৃশ্য (ii):
আমরা অপমান সইব না
ভীবুর মতো ঘরের কোণে রইব না
আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি,
তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি।
পথের পাঁচালী' উপন্যাসে অপু ও দুর্গা দুই ভাইবোন। সারাদিন তারা মাঠে-ঘাটে ঘুরে বেড়ায়। ট্রেন দেখতে যাওয়া তাদের জন্য রীতিমতো বিস্ময়কর। আম-কুড়ানো, নাটা ফলের বীজ সংগ্রহ করার জন্য গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছোটাছুটি করে বেড়ায়। উপন্যাসটি মানুষের গ্রাম প্রকৃতির মাঝে বেড়ে ওঠা চিরায়ত শৈশবকে মনে করিয়ে দেয়।
রোহানপুরের পীর সাহেবের খ্যাতির অন্ত নেই। বহুদূর থেকে লোক এসে তার কাছে ভীড় জমায় ছোয়াব লাভের আশায়। হঠাৎ পীর সাহেবের স্ত্রী বিয়োগ ঘটলে তাঁরই অত্যন্ত কাছের মুরিদ নিজের মেয়েকে বিয়ে দেবার জন্য একান্ত ইচ্ছা প্রকাশ করে। এ কথা শুনে পীর সাহেব তাঁর মুরিদকে বলেন, 'তোমার কন্যা আমারও কন্যাতুল্য। তাকে বিয়ের কথা আমি ভাততেও পারিনা।'
শামীম চৌধুরীর এক সময় বিশাল শান-শওকত ও প্রভাব-প্রতিপত্তি ছিল। ধনে-জনে পরিপূর্ণ ছিল চৌধুরী বাড়ি। কিন্তু অর্থ ও নীতি-নৈতিকতার যথার্থ ব্যবহারের অভাব থাকায় কালের পরিক্রমায় এক সময় সবই শেষ হয়ে যায়। এখন শুধু চৌধুরী নামটাই অবশিষ্ট রয়েছে।
আপনার স্বপ্নের ক্যারিয়ার ও ভালো রেজাল্টের পথে স্যাট একাডেমি আপনার সার্বক্ষণিক সঙ্গী। ৬০ লক্ষ শিক্ষার্থীর এই পরিবারে যুক্ত হয়ে আজই আপনার প্রস্তুতিকে করুন আধুনিক এবং স্মার্ট।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?