2024 সালের এইচএসসি বাংলা ১ম পত্র রাজশাহী বোর্ড CQ (সৃজনশীল) প্রশ্ন ব্যাংক ও সমাধান
বোর্ড পরীক্ষায় সৃজনশীল বা CQ (সৃজনশীল) অংশে পূর্ণ নম্বর পাওয়ার মূল শর্ত হলো উত্তরের মান এবং সঠিক উপস্থাপন। আপনি যদি 2024 সালের এইচএসসি পরীক্ষার রাজশাহী বোর্ড (Rajshahi Board) বোর্ডের বাংলা ১ম পত্র বিষয়ের স্ট্যান্ডার্ড এবং নির্ভুল সমাধান খুঁজে থাকেন, তবে স্যাট একাডেমি আপনাকে দিচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড উত্তরের এক বিশাল ভাণ্ডার।
তুমি কি এখন দেখিছ স্বপন
আমারে, আমারে, আমারে
খোলা এলোচুল মুখের দু'পাশে ছড়ায়ে
তুমি ঘুমায়ে আছো কী
মোর দেওয়া সেই ঝরা মালা বুকে জড়ায়ে
স্বপনে দিলে কি ভুলিয়া
স্মৃতির দুয়ার খুলিয়া
আবার কী তারে ফিরে চাও তুমি
ফিরায়ে দিয়াছ যাহারে।
আরিফ সাহেব অত্যন্ত রাশভারী লোক। তিনি যে কোম্পানিতে কাজ করেন, সেখানে তার আশেপাশে অনেক তেলবাজ, তোষামোদকারী কর্মচারী আছে। কিন্তু তিনি খুব স্পষ্টবাদী। কাউকে তোষামোদ করা তার স্বভাববিরুদ্ধ। ফলে তাকে অনেকে বেয়াদব এবং গোঁয়ার হিসেবে ভাবে।
আপনার লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনী পরে
সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে।
বর্ণবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। যিনি জীবনের অধিকাংশ সময় কারাগারে বন্দি ছিলেন। কারাবন্দি অবস্থায়ও তিনি বিভিন্ন গ্রন্থ প্রকাশ এবং অনশনের মাধ্যমে অধিকার আদায়ের জোর প্রচেষ্টা চালিয়ে গেছেন।
ক্ষুদিরাম বসু স্বাধীনতাকামী একজন বিপ্লবী ছিলেন। দেশমাতৃকার মুক্তির জন্য অতি অল্প বয়সে তিনি বিপ্লবের মন্ত্রে দীক্ষিত হন। তিনি স্বপ্ন দেখেন উপনিবেশিক শাসনের হাত থেকে ভারতকে মুক্ত করার। মাতৃভূমির স্বাধীনতার জন্য তিনি নিজের জীবন বিসর্জন দিয়েছেন। তবু পরাধীনতার শৃঙ্খল মেনে নেননি।
মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য
একটু সহানুভূতি কি
মানুষ পেতে পারে না
ও বন্ধু-
আত্মত্যাগের মন্ত্রে উজ্জীবিত হয়ে রক্তশপথ নিয়ে এগিয়ে চলাই তারুণ্যের ধর্ম। এ বয়সের ধর্মই হলো মাথা নত না করার শপথে উদ্দীপ্ত হওয়া। জড়তা তাদেরকে আচ্ছন্ন করতে পারে না। অফুরান প্রাণচঞ্চলতা ও দুঃসাহসিকতা তরুণদের পথচলার শক্তি যোগায়।
স্বার্থান্ধ মানুষের লোভের কারণে এই পৃথিবীতে যুগে যুগে অনেক নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। ইতিহাস সাক্ষী এসব হত্যাকাণ্ডের সাথে অর্থলিলা, ক্ষমতার দ্বন্দ্ব যেমন জড়িত তেমনিভাবে জড়িত থাকে খুব কাছের মানুষ এবং অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তিবর্গ। যার উদাহরণ-জুলিয়াস সিজার, মহাত্মা গান্ধী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধী প্রমুখ নেতৃবৃন্দ।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের কিছু মানুষ বিরোধিতা করেছে। অনেকে স্বার্থসিদ্ধির জন্যে গোপনে পাক সেনাদের সাথে হাত মিলিয়ে বাঙালি নিধনে তৎপর হয়ে উঠেছে। তেমনি দেশবিরোধী একজন ব্যক্তি আবুল মিয়া। পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে আঁতাত করে সে তার নিজের এলাকার অনেক ক্ষতিসাধন করেছে।
বাংলাদেশের একটি ছোট্ট গ্রাম রসুলপুর। সেখানকার অধিকাংশ মানুষ অশিক্ষিত। সভ্যতার ছোঁয়া বিবর্জিত এই গ্রাম অন্ধবিশ্বাস এবং কুসংস্কারে পরিপূর্ণ। কারো অসুস্থতায় হাশেম মিয়ার স্বপ্নে পাওয়া তাবিজ, ঝাড়ফুঁক, পানিপড়া একমাত্র ভরসা। এ গ্রামের জরিনা অশিক্ষিত হলেও সে হাশেম মিয়ার ঝাড়ফুঁকে বিশ্বাস করে না। প্রতিবাদী ও সাহসী জরিনা তার বুদ্ধিমত্তা দিয়ে গ্রামের লোকদেরকে ঝাড়ফুঁকের অসাড়তার দিকটি বোঝানোর চেষ্টা করে।
সাধু সুন্দরলাল সাঁওতালদের কাছে দেবতাতুল্য। তবে সে নিরীহ সাঁওতালদের বিশ্বাসের সাথে খেলা করে। করম দেবতা ও শিং বোঙ্গার ভয় দেখায়। দেবতার কোপে মড়ক লেগে সবাই মরে যাবে এমন কথায় ভয় পেয়ে সবাই তার কাছেই সাহায্য চায়। এই সুযোগে সুন্দরলাল তাদের আসামের চা বাগানে কুলির কাজ করতে পাঠিয়ে দেয়। মনে মনে হিসেব করে কতজন পাঠালো আর কমিশন কত টাকা পাবে।
আপনার স্বপ্নের ক্যারিয়ার ও ভালো রেজাল্টের পথে স্যাট একাডেমি আপনার সার্বক্ষণিক সঙ্গী। ৬০ লক্ষ শিক্ষার্থীর এই পরিবারে যুক্ত হয়ে আজই আপনার প্রস্তুতিকে করুন আধুনিক এবং স্মার্ট।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?