2024 সালের এইচএসসি বাংলা ১ম পত্র দিনাজপুর বোর্ড CQ (সৃজনশীল) প্রশ্ন ব্যাংক ও সমাধান
বোর্ড পরীক্ষায় সৃজনশীল বা CQ (সৃজনশীল) অংশে পূর্ণ নম্বর পাওয়ার মূল শর্ত হলো উত্তরের মান এবং সঠিক উপস্থাপন। আপনি যদি 2024 সালের এইচএসসি পরীক্ষার দিনাজপুর বোর্ড (Dinajpur Board) বোর্ডের বাংলা ১ম পত্র বিষয়ের স্ট্যান্ডার্ড এবং নির্ভুল সমাধান খুঁজে থাকেন, তবে স্যাট একাডেমি আপনাকে দিচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড উত্তরের এক বিশাল ভাণ্ডার।
'মহেশ' গল্পে গফুরের প্রিয় গরুটির নাম মহেশ। দরিদ্র গফুর নিরীহ পশুটিকে ঠিকমতো খাবারের যোগান দিতে পারেনা। ফসল নষ্ট করার কারণে তাকে জমিদারের শাস্তিও পেতে হয়েছে। একদিন তৃষ্ণার্ত মহেশ পানির জন্য গফুরের মেয়ে আমিনার মাটির পাত্র ভেঙে ফেলে। রাগান্বিত গফুর লাঙলের ফলা দিয়ে মাথায় আঘাত করলে মহেশ মারা যায়। গো-হত্যার প্রায়শ্চিত করতে গফুর রাতের আঁধারে মেয়েকে নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়।
নিজেকে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সক্রেটিস বলেছেন, 'নিজেকে জানো'। একথা সকলেই জানে যে, আত্মোপলব্ধির মধ্য দিয়ে নির্মিত হয় ব্যক্তিত্ববোধ। আর প্রবল ইচ্ছাশক্তিই পরাধীনতার জাল থেকে বের করে নিজেকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে। সুতরাং ইচ্ছাশক্তি ও সত্যপথকে ধারণ করে স্বাধীনতভাবে বেঁচে থাকার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।
এইখানে তোর বুজির কবর পরীর মতন মেয়ে,
বিয়ে দিয়েছিনু কাজিদের বাড়ি বনিয়াদি ঘর পেয়ে।
এত আদরের বুজিরে তাহারা ভালোবাসিত না মোটে,
হাতেতে যদিও না মারিত তারে শত যে মারিত ঠোঁটে।
মুক্তিযুদ্ধ চলাকালে ভবানীপুর গ্রামের ফকির বাড়ি থেকে মিলিটারিরা দশম শ্রেণির ছাত্র মনিরকে তুলে নিয়ে যায়। শারীরিক নির্যাতন চালিয়ে তারা মনিরের মুক্তিযোদ্ধা পিতার সন্ধান চায়। ক্ষত-বিক্ষত হয়েও মনির নীরব থাকে। মনে পড়ে বাবার শেষ উপদেশ, “জীবনের চেয়ে দেশ অনেক বড়”।– নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান মনে করায় তার বুক ফুলে উঠে।
এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এ পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। তোমার টাকা কড়ি সুন্দর বাড়ি সবই পড়ে রবে, তোমার কর্মসাধন সৃজন পূজন তোমায় স্মরণ নেবে তুমি আর থাকবে না এই জনাকীর্ণ ভবে।
আপনারে লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেউ অবনী পরে
সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে মোরা পরের তরে।
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি
মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি
মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি।
মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি
মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি।
সুলতান ইলতুৎমিশ তাঁর কন্যা রিজিয়াকে প্রাণাধিক ভালোবাসতেন। পুত্র বর্তমান থাকা সত্ত্বেও তিনি সুলতানা রিজিয়াকে সিংহাসনে অধিষ্ঠিত করেন। এতে রিজিয়ার ভাইয়েরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বহিরাগত শত্রুর সাথে হাত মিলিয়ে স্বামীসহ রিজিয়াকে হত্যা করে।
ক্ষমতা ও স্বার্থের দ্বন্দ্বে এই পৃথিবীতে বহু নৃশংস হত্যাকান্ড সংঘটিত হয়েছে। আব্রাহাম লিংকন, মহাত্মা গান্ধী, বঙ্গবন্ধু, ইন্দিরা গান্ধীএরকম বহু নাম ইতিহাসের পাতায় করুণ অধ্যায় সৃষ্টি করেছে। এইসব মহান নেতার নিকটতম ব্যক্তিবর্গই এই হত্যাকান্ডের সাথে জড়িত ছিল। কখনো বিদেশি চক্রান্ত, কখনো দেশি ষড়যন্ত্রের শিকার হয়ে এই বরেণ্য ব্যক্তিদেরকে প্রাণ দিতে হয়েছে।
'হুযুর কেবলা' গল্পে এমদাদ নামক শিক্ষিত যুবক অনেকটা কৌতূহলের বশে ভন্ডপীরের মুরিদ হয়। কিন্তু যখনই ভণ্ডপীরের চালাকি ও তার লোলুপ কামনা এমদাদের সামনে উন্মোচিত হয়েছে, তখনই সে প্রতিবাদ করেছে। কিন্তু ভণ্ডপীর হুযুর কেবলা তার ধর্মান্ধ মুরিদদের সহায়তায় এমদাদকে পাগল আখ্যা দিয়ে গ্রাম থেকে বের করে দিয়েছে। আর নিজে মুরিদের সুন্দরী স্ত্রীকে কৌশলে তালাক দিতে বাধ্য করেছে এবং নিজের বাসনা পূরণ করেছে।
ধর্মব্যবসায়ীরা আধ্যাত্মিক শক্তির অধিকারী হিসেবে নিজেদেরকে জাহির করে এবং সাধারণ মানুষের উপর প্রভাব বিস্তার করে। ফলে সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গও তাদের অধীন হয়ে যায়। শোষণের সুবিধার্থে তারা ধর্মব্যবসায়ীদের সঙ্গে জোটবদ্ধ হয়।
আপনার স্বপ্নের ক্যারিয়ার ও ভালো রেজাল্টের পথে স্যাট একাডেমি আপনার সার্বক্ষণিক সঙ্গী। ৬০ লক্ষ শিক্ষার্থীর এই পরিবারে যুক্ত হয়ে আজই আপনার প্রস্তুতিকে করুন আধুনিক এবং স্মার্ট।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?