2024 সালের নবম শ্রেণি (মাধ্যমিক ২০২৪) বৌদ্ধধর্ম শিক্ষা সকল বোর্ড CQ (সৃজনশীল) প্রশ্ন ব্যাংক ও সমাধান
বোর্ড পরীক্ষায় সৃজনশীল বা CQ (সৃজনশীল) অংশে পূর্ণ নম্বর পাওয়ার মূল শর্ত হলো উত্তরের মান এবং সঠিক উপস্থাপন। আপনি যদি 2024 সালের নবম শ্রেণি (মাধ্যমিক ২০২৪) পরীক্ষার সকল বোর্ড (All Board) বোর্ডের বৌদ্ধধর্ম শিক্ষা বিষয়ের স্ট্যান্ডার্ড এবং নির্ভুল সমাধান খুঁজে থাকেন, তবে স্যাট একাডেমি আপনাকে দিচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড উত্তরের এক বিশাল ভাণ্ডার।
পারমী অর্থ কী?
শতদল বড়ুয়ার বয়স ৭ বছর হয়ে গিয়েছে। সে প্রব্রজ্যা গ্রহণের জন্য মা-বাবার অনুমতি পেয়েছে। নির্দিষ্ট দিনে আনুষ্ঠানিকতা পালনের মধ্য দিয়ে সে প্রব্রজ্যা গ্রহণ করল।
সুনিতা ও সুমিত ভাই-বোন। তারা ছোটবেলা থেকেই নম্র ও ভদ্র স্বভাবের। তারা নিজেরা তো বটেই অন্যদের সাথেও ঝগড়া করে না। অবসর পেলেই তারা জাতকের বই পড়ে। জীবের প্রতি তাদের মমত্ববোধের উদয় হলো। এ কথা তারা বিহারের ভন্তেকে বলল। ভন্তে তাদেরকে পারমী সম্পর্কে দেশনা করলেন।
সুচিত্রা চাকমা পারমী পালনের জন্য দৃঢ়সংকল্প গ্রহণ করলেন। এ পথ পরিক্রমা অত্যন্ত কঠিন ও সীমাহীন কষ্টের। তা সত্ত্বেও তিনি অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা অব্যাহত রাখছেন। তিনি মানসিক দৃঢ়তা বৃদ্ধির জন্য জাতকের নানা ঘটনা জানতে শুরু করেন। জাতকে পারমী অনুশীলনের দৃষ্টান্তে তিনি এক কৃষক ও বানরের ঘটনা জানতে পারলেন।
সুকুমার বড়ুয়া একজন জ্ঞান পিপাসু। তিনি নিয়মিত লাইব্রেরিতে গিয়ে বই পড়েন। বিশেষ করে অভিধর্ম পিটকের সব বই তার পড়া। মাঝে মাঝে তিনি QR Code ব্যবহার করে ইন্টারনেট থেকেও বই পড়ে থাকেন। অভিধর্ম পিটকের মূল প্রতিপাদ্য বিষয় সম্পর্কে তার স্পষ্ট ধারণা রয়েছে। এখন তার প্রত্যাশা অন্যদেরকেও এ বইগুলো পড়তে আগ্রহী করে তোলা।
সম্প্রতি অতিবর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে দেশের পূর্বাঞ্চলের অনেকগুলো জেলায় ভয়াবহ বন্যা হয়েছে। বন্যার্তদের দুর্ভোগ ও দুর্দশা দেখে কাকলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীরা তাদের টিফিনের টাকা ও মা-বাবার নিকট থেকে অর্থ ও ত্রাণসামগ্রী সংগ্রহ করে। প্রধান শিক্ষক মহোদয়ের অনুমতিক্রমে ২জন শিক্ষকের তত্ত্বাবধানে তারা বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করতে যায়। বন্যার্তদের দুর্ভোগ, দুর্দশা ও কষ্ট দেখে তারা খুবই মর্মাহত হলো। তাদের জন্য আরও কিছু করার জন্য তারা মনঃস্থির করলো। বিদ্যালয়ে যেয়ে তারা ত্রাণ সামগ্রী করার জন্য একটি একাত্মতা কর্নার স্থাপন করতে উদ্যোগী হলো।
অংসাপ্রু মারমার বিহারে নতুন একজন ভিক্ষু এসেছে। একদিন সন্ধ্যা বেলা তার সাথে ভিক্ষুর দেখা হয়। বন্দনাপূর্বক সে তার ভালো- মন্দ জানতে আগ্রহ প্রকাশ করলে তিনি বেশি কথা না বলে শুধু বলেন আমি আবাল্য ব্রহ্মচারী। অংসাপ্রু বাড়িতে এসে তার মাকে ভন্তের কথা বললেন। মা তাকে শ্রমণ এবং ভিক্ষু কীভাবে হয় তা জানালেন।
অংচাই মারমা তার বন্ধু সুজন বড়ুয়াকে বলল-সহযোগিতার মনোভাব একটি বড় গুণ। মানুষ হয়ে একে-অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। বুদ্ধ কেবল মানুষের কল্যাণের কথা চিন্তা করেননি, সব প্রাণীর জন্য মঙ্গল কামনা করেছেন। সকলের প্রতি সমভাবাপন্ন আচরণ করা আবশ্যক।
আপনার স্বপ্নের ক্যারিয়ার ও ভালো রেজাল্টের পথে স্যাট একাডেমি আপনার সার্বক্ষণিক সঙ্গী। ৬০ লক্ষ শিক্ষার্থীর এই পরিবারে যুক্ত হয়ে আজই আপনার প্রস্তুতিকে করুন আধুনিক এবং স্মার্ট।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?