হাইড্রার মিথোজীবিতা

একাদশ- দ্বাদশ শ্রেণি - জীববিজ্ঞান - জীববিজ্ঞান দ্বিতীয় পত্র | NCTB BOOK
3.6k
Summary

মিথোজীবিতা হল একটি সম্পর্ক যেখানে দুটি ভিন্ন প্রজাতির জীব একে অপরের থেকে উপকৃত হয়। এই প্রাণীদেরকে মিথোজীবী (symbiont) বলা হয়। উদাহরণ হিসেবে Chlorohydra viridissima নামক সবুজ হাইড্রা এবং Zoochlorella নামক শৈবাল উল্লেখযোগ্য।

এরা পরস্পরের থেকে নিম্নোক্ত সুবিধা লাভ করে:

  • শৈবালের উপর প্রাপ্ত সুবিধা:
    • আশ্রয়: শৈবাল হাইড্রার গ্যাস্ট্রোডার্মাল কোষে আশ্রয় নেয়।
    • সালোকসংশ্লেষণ: হাইড্রার শ্বসনে সৃষ্ট CO2 ব্যবহার করে।
    • খাদ্যোৎপাদন: নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থের মাধ্যমে খাদ্য তৈরি করে।
  • হাইডার উপর প্রাপ্ত সুবিধা:
    • খাদ্যপ্রাপ্তি: শৈবাল যে খাদ্য তৈরি করে, তার উদ্বৃত্ত অংশ গ্রহণ করে।
    • শ্বসন: শৈবাল কর্তৃক নির্গত O ব্যবহার করে।
    • CO শোষণ: হাইড্রার শ্বসনে সৃষ্ট CO শৈবাল গ্রহণ করে।
    • বর্জ্য নিষ্কাশন: শৈবাল হাইড্রার বিপাকীয় বর্জ্য গ্রহণ করে।

মিথোজীবীতাঃ যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে পরস্পরের কাছ থেকে উপকৃত হয়, তখন এ ধরনের সাহচর্যকে মিথোজীবিতা বলে। এ অবস্থায় জীবদুটিকে মিথোজীবী (symbiont) বলা হয়। Chlorohydra viridissima নামক সবুজ হাইড্রা ও Zoochlorella নামক শৈবাল এর মধ্যে এ সম্পর্ক সুস্পষ্ট প্রতিফলিত হতে দেখা যায়। নিম্নোক্তভাবে এরা পরস্পরের কাছ থেকে উপকৃত হয়।

শৈবালের প্রাপ্ত উপকারঃ

•আশ্রয়ঃ শৈবাল হাইড্রার গ্যাস্ট্রোডার্মাল (অন্তঃকোষীয়) পেশি-আবরণী কোষে আশ্রয় পায় ; •সালোকসংশ্লেষণঃ হাইড্রার শ্বসনে সৃষ্ট CO2-কে সালোকসংশ্লেষণের কাঁচামাল হিসেবে ব্যবহার করে; •খাদ্যোৎপাদন : হাইড্রার বিপাকীয় কাজে উদ্ভূত নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থকে আমিষ তৈরির বিভিন্ন কাজে ব্যবহার করে।


Hydra-র প্রাপ্ত উপকারঃ

•খাদ্যপ্রাপ্তিঃ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শৈবাল যে খাদ্য প্রস্তুত করে তার উদ্বৃত্ত অংশ গ্রহণ করে হাইড্রা শর্করা জাতীয় খাদ্যের অভাব পূরণ করে;
•শ্বসনঃ সালোকসংশ্লেষণকালে শৈবাল যে O, নির্গত করে হাইড্রা তা শ্বসনে ব্যবহার করে;
•CO, শোষণঃ হাইড্রার শ্বসনে সৃষ্ট CO, শৈবাল গ্রহণ করে প্রাণীকে ঝামেলামুক্ত করে; 
•বর্জ্য নিষ্কাশনঃ হাইড্রার বিপাকে সৃষ্ট N♭-ঘটিত বর্জ্য শৈবাল কর্তৃক গৃহীত হওয়ায় হাইড্রা সহজেই বর্জ্যপদার্থ মুক্ত হয়।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

একজন উপবৃত্ত
উভয়েই উপকৃত
উভয়েই অপকৃত
একজন অপকৃত
সবুজ হাইড্রা ও জুক্লোরেলা
হাইড্রা ও ছত্রাক
মশা ও মানুষ
সবগুলাে
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...