বিহার ও মন্দির গাইড ও নোট

1.8k

বাংলাদেশে অসংখ্য প্রাচীন ও ঐতিহাসিক বৌদ্ধ বিহার এবং হিন্দু মন্দির রয়েছে, যা দেশটির সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক। এর মধ্যে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার (ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট) এবং কুমিল্লার ময়নামতির শালবন বিহার সবচেয়ে উল্লেখযোগ্য। এছাড়া পুঠিয়া মন্দির নগরীসহ অনেক প্রাচীন মন্দির রয়েছে।

Content added By

মন্দির

1.7k

বাংলাদেশে হাজার বছরের পুরনো ঐতিহ্য ও স্থাপত্যশৈলী সমৃদ্ধ বহু হিন্দু মন্দির রয়েছে। ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রধান ও প্রাচীনতম (দ্বাদশ শতাব্দী) রাষ্ট্রীয় মন্দির হিসেবে পরিচিত । এছাড়া সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দির, চট্টগ্রামের পুণ্ডরিক ধাম এবং ঢাকার রমনা কালী মন্দির অন্যতম উল্লেখযোগ্য ও প্রাচীন তীর্থস্থান।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

ঢাকেশ্বরী মন্দির

1.8k
  • ঢাকেশ্বরী মন্দির ঢাকা শহরের একটি সুপ্রাচীন মন্দির।
  • পলাশী ব্যারাক এলাকার নিকটবর্তী ঢাকেশ্বরী রোডে অবস্থিত।
  • জনশ্রুতি অনুযায়ী বল্লাল সেন দ্বাদশ শতাব্দীতে এটি নির্মাণ করেন।
  • মন্দির অঙ্গনে প্রবেশের জন্য রয়েছে একটি সিংহদ্বার।
  • সিংহদ্বারটি নহবতখানা তোরণ নামে বিশেষ পরিচিত ।
Content added By

কান্তাজীউ মন্দির

1.8k
  • কান্তাজীউ মন্দির কান্তাজীউ মন্দির বা কান্তনগর মন্দির দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ঢেঁপা নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন মন্দির।
  • তিনতলা বিশিষ্ট এ মন্দিরে নয়টি চূড়া বা রত্ন ছিল তাই এটি নবরত্ন মন্দির নামে পরিচিত।
  • মহারাজা প্রাণনাথ রায় নির্মাণ কাজ শুরু করেন এবং তাঁর পোষ্যপুত্র রামনাত ১৭৫২ খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শেষ করেন।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

বিভিন্ন বিহার পরিচিতি

3.6k

বাংলাদেশে অবস্থিত বিভিন্ন প্রাচীন ও ঐতিহাসিক বৌদ্ধ বিহার বৌদ্ধধর্মের জ্ঞানচর্চা, ধ্যান এবং ভিক্ষুদের বসবাসের কেন্দ্র হিসেবে পরিচিত। এর মধ্যে নওগাঁর সোমপুর বিহার (ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট), কুমিল্লার শালবন বিহার ও আনন্দ বিহার, বগুড়ার ভাসু বিহার এবং রাঙামাটির রাজবন বিহার উল্লেখযোগ্য । এগুলি প্রাচীন বাংলার সংস্কৃতি ও স্থাপত্যের অনন্য নিদর্শন ।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

সোমপুর বিহার

2.7k
  • ধর্মপাল নওগাঁ জেলার বদলগাছী উপজেলা পাহাড়পুরে এই শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন।
  • বিহারটির নাম ছিল সোমপুর বিহার। অষ্টম শতাব্দীতে ধর্মপাল এটি নির্মাণ করেন।
  • ভারতীয় উপমহাদেশে প্রত্নতাত্ত্বিক বৃহত্তম বৌদ্ধবিহারের নাম- সোমপুর বিহার।
  • সত্য পীরের ভিটা সোমপুর বিহারের একটি উল্লেখযোগ্য স্থান।
  • সোমপুর বিহারে বাগদাদের খলিফা হারুন-অর রশিদের আমলের রৌপ্য মুদ্রা পাওয়া গেছে
  • ১৮০৭-১৮১২ সালের মধ্যে কোনো এক সময়ে বুকানন হ্যামিল্টন পাহাড়পুর পরিদর্শন করেন। এটি ছিল পাহাড়পুরের প্রথম প্রত্নতাত্ত্বিক পরিদর্শন। সেই সূত্র ধরে ১৮৭৯ সালে কানিংহাম এই বিশালকীর্তি আবিষ্কার করেন।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

ময়নামতি বিহার

2.2k
  • কুমিল্লার বিখ্যাত ঐতিহাসিক স্থান ময়নামতি (Moynamoti)।
  • ময়নামতির পূর্ব নাম ছিল রোহিতগিরি।
  • এলাকাটি প্রকৃতপক্ষে একটি প্রাচীন নগরী এবং বৌদ্ধ বিহারের অবশিষ্টাংশ।
  • সপ্তম-দ্বাদশ শতাব্দীর মধ্যে এই নগরী ও বিহারগুলো নির্মিত হয়েছিল।
  • রাজা মানিকচন্দ্রের স্ত্রী রানী ময়নামতির নামানুসারে এ স্থানের নামকরণ করা হয়।
  • ময়নামতি জয়কর্মান্তবসাক নামক একটি প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ।
  • উল্লেখযোগ্য স্থাপনা হলো- শালবন বিহার, আনন্দ বিহার, ভোজ বিহার, লালমাই পাহাড়, কুটিলা মুড়া, ইটাখোলা মুড়া, রূপবান মুড়া, চারপত্র মুড়া, রানির বাংলো ইত্যাদি।
Content added By

অতীশ দীপঙ্কর

2k
  • প্রখ্যাত বৌদ্ধ ধর্মপ্রচারক ও পণ্ডিত অতীশ দীপঙ্কর জন্মস্থান প্রাচীন বিক্রমপুর বা বর্তমান মুন্সিগঞ্জ জেলার বজ্রযোগিণী গ্রামে একটি বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গেছে।
  • ইতিহাসবিদেরা এতদিন যে বিক্রমপুর বিহারের কথা বলেছেন, এটি সেই বিহার।
  • প্রাক-মধ্যযুগীয় এ স্থাপনাটি খ্রিষ্টীয় অষ্টম বা নবম শতকে নির্মিত ।
  • এই মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার নাটেশ্বর গ্রামে আবিষ্কৃত হয় প্রাচীন বাংলার বৌদ্ধদের স্মৃতিচিহ্ন নাটেশ্বর দেওল (দেবালয়)।
  • এ দেওল বৌদ্ধদের বিহার বা বেশ কয়েকটি মন্দিরের সমষ্টি বলে ধারণা করা হয় ।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

শালবন বিহার

2.1k
  • কুমিল্লার ময়নামতিতে খননকৃত সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে শালবন বিহার অন্যতম প্রধান। বি
  • হারটির আশপাশে এক সময় শাল-গজারির ঘন বন ছিল বলে এ বিহারটির নামকরণ হয়েছিল শালবন বিহার।
  • এর সন্নিহিত গ্রামটির নাম শালবনপুর।
  • শালবন বিহারের ছয়টি নির্মাণ ও পুনর্নির্মাণ পর্বের কথা জানা যায়।
  • চতুর্থ ও পঞ্চম পর্যায়ের নির্মাণকাজ ও সংস্কার কাজ সম্পন্ন হয় নবম-দশম শতাব্দীতে।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

আনন্দ বিহার

1.8k
  • আনন্দবিহার বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ ও প্রাচীন একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
  • এটি কুমিল্লা জেলার সদর উপজেলার অন্তর্গত কোটবাড়ি এলাকায় অবস্থিত। এই অঞ্চলটি প্রসিদ্ধ প্রত্নতাত্ত্বিক স্থান ময়নামতীর অন্তর্ভুক্ত।
  • ময়নামতীতে আবিষ্কৃত প্রাচীন সৌধমালার মধ্যে আনন্দবিহার বৃহত্তম।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

সীতাকোট বিহার

1.8k

সীতাকোট বিহার বাংলাদেশের দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত একটি বৌদ্ধ বিহার ।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...