চিরকুটের খেলা (উপহার ১২-১৩)

সপ্তম শ্রেণি (মাধ্যমিক ২০২৪) - আর্কাইভ - খ্রিষ্টধর্ম শিক্ষা - অঞ্জলি ১ | NCTB BOOK
562

শিক্ষক ও সহপাঠীদের শুভেচ্ছা জানাও। প্রার্থনা/গানে অংশগ্রহণ করো।

দলগত আলোচনা

শিক্ষক তোমাদের ৫/৬টি দলে ভাগ করবেন। তোমরা দলে একজন দলনেতা নির্বাচন করবে। শিক্ষক চিরকুটে লেখা চারটি প্রশ্ন প্রতিটি দলে সরবরাহ করবেন। প্রশ্নগুলো মনোযোগ দিয়ে পড়ো।

প্রশ্নগুলো হলো :

- যীশুর জন্ম সম্পর্কে ভাববাদীগণ কী বলেছেন? 

- যীশুর জন্মের ঘটনার সাথে যুক্ত আছেন যাঁরা তাদের নাম লিখ। । 

- যীশু কোন বংশে জন্মগ্রহণ করেছেন? 

- কে যীশুর আগমনের জন্য লোকদের প্রস্তুত করেছেন?

আলোচনা শেষে দলনেতাগণ প্রশ্নগুলোর উত্তর পোস্টার পেপারে লিখে সেশনরুমের সামনে ঝুলিয়ে দিবেন। প্রতিটি দলের সদস্য অন্য দলের লেখা পড়বে । তুমি যেসব পয়েন্ট গুরুত্বপূর্ণ মনে করবে তা নিজের নোট বুকে লিখে রাখবে।

 

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...