Summary
এখানে শিক্ষামূলক কার্যক্রমের নির্দেশাবলী উল্লেখ করা হয়েছে:
-
বন্ধুর আলাপ মন দিয়ে শোনার পর অশুদ্ধ উচ্চারণগুলো খাতায় লিখে শিক্ষককে দেখাতে হবে।
-
ব-ফলাযুক্ত বানানে ব-এর উচ্চারণের অবস্থান উল্লেখ করে ১০টি শব্দ তালিকাভুক্ত করতে হবে।
-
উদ্ধৃতাংশে ‘কার’ শব্দের ব্যবহার তালিকাভুক্ত করতে হবে এবং প্রতিটির মাধ্যমে নতুন দুইটি শব্দ তৈরি করতে হবে।
-
শ্মশানে ‘ফলা’ ব্যবহার ও ‘শ্মশান’, ‘শ্বশুর’, ‘স্মরণ’, ‘সম্পন্ন’, ‘শ্মশ্রু’ শব্দাবলির উচ্চারণ উল্লেখ করতে হবে।
১. তোমার দুই বন্ধুর আলাপ মন দিয়ে শোন। তারপর তাদের যে উচ্চারণগুলো তোমার কাছে অশুদ্ধ মনে হয় তা খাতায় লিখে তোমার শিক্ষককে দেখিয়ে নিজেকে যাচাই কর।
২. ব-ফলাযুক্ত বানানে ব-এর উচ্চারণ কখন বহাল থাকে? সূত্রসহ ১০টি শব্দ লেখ।
৩. “একদিন বিকেলে হন্তদন্ত সাবু বাড়ির উঠান থেকে ‘মা মা' বলে চিৎকার করতে করতে ঘরে ঢুকল। চিৎকার শুনে জৈতুন বিবি হকচকিয়ে ওঠেন । তিনি রান্নাঘরে ছিলেন। দ্রুত পাকশালা থেকে বেরিয়ে এসে সাবুকে জিজ্ঞেস করেন:‘কী রে ? এত চিক্কর পাড়স্ ক্যান?”
— উদ্ধৃতাংশে যেসব ‘কার’-এর ব্যবহার আছে, সেগুলোর ধারাবাহিক তালিকা প্রস্তুত কর।
— কার ’গুলোর প্রত্যেকটি দিয়ে দুটো নতুন শব্দ তৈরি কর।
৪. “শ্মশানে পৌঁছে শ্বশুরমশাইয়ের শৈশবের স্মৃতি স্মরণ হলো। গিয়েছিলেন বিশ্বনাথবাবুর সৎকার সম্পন্ন করতে পদ্মা নদীর পাড়ে। ফিরে এলেন ভস্মাবৃত হয়ে, শ্মশ্রু মুণ্ডন করে।”
— এখানে কোন কোন ‘ফলা’ ব্যবহার করা হয়েছে, সেগুলো উল্লেখ কর।
— উদ্ধৃতাংশ অবলম্বনে ‘শ্মশান’, ‘শ্বশুর’, ‘স্মরণ’, ‘সম্পন্ন’, ‘শ্মশ্রু' শব্দাবলির উচ্চারণ লেখ।
Read more