কার্বন (C)

- সাধারণ বিজ্ঞান - ভৌতবিজ্ঞান | NCTB BOOK
2.2k

কার্বন (কার্বনের বহুমুখী ব্যবহার)

কার্বন অধাতু এবং বিজারক। কাঠ ও কয়লা প্রধানত কার্বন। আবার, হীরক এবং গ্রাফাইট হলো কার্বনের দুটি রূপভেদ। প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে কঠিন পদার্থ হীরক। হীরক কাঁচ কাটতে ব্যবহৃত হয়। হীরক বিদ্যুৎ অপরিবাহী কারণ এতে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। গ্রাফাইট অধাতু হলেও তাপ ও বিদ্যুৎ পরিবহনে সক্ষম। বিভিন্ন গ্রেডের (2B, HB, 2H, HH) উড পেন্সিলের 'সীস' হিসেবে গ্রাফাইট ব্যবহৃত হয়। এছাড়াও সোডিয়াম ধাতুর নিষ্কাশনে গ্রাফাইট অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়।

কার্বন ডাই অক্সাইড (CO2)

কার্বন ডাই অক্সাইড একটি এসিডধর্মী গ্যাস। পানিতে কার্বন ডাই অক্সাইডের দ্রবণকে সোডা ওয়াটার বলে। কার্বন ডাই অক্সাইড গ্যাসকে অত্যধিক চাপে তরল করে সোডা ওয়াটার তৈরি করা হয়। আবার হিমায়িত কঠিন কার্বন ডাই অক্সাইডকে শুষ্ক বরফ (Dry Ice) বলা হয়। অগ্নি নির্বাপক সিলিন্ডারে তরল কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করা হয়। রাসায়নিক অগ্নি নির্বাপক অগ্নিতে অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

গ্যাসনিজে জ্বলেঅন্যকে জ্বলতে সাহায্য করে
কার্বন ডাই অক্সাইডxx
হাইড্রোজেনx
অক্সিজেনx

কার্বন মনোক্সাইড (CO)

গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস থাকে। কার্বন মনোক্সাইড হিমোগ্লোবিনের অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস করে।

গ্যাস

রাসায়নিক নাম

সংকেত

ওয়াটার গ্যাসকার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন গ্যাসCO + H2
প্রোডিউসার গ্যাসকার্বন মনোক্সাইড ও নাইট্রোজেন গ্যাস2CO + N2
Content added By
Content updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

কার্বন
কার্বন ও অক্সিজেন
কার্বন ও হাইড্রোজেন
কার্বন ও নাইট্রোজেন
সোডিয়াম
ক্যালসিয়াম
অ্যালুমিনিয়াম
কার্বন
কোনটিই নয়

সোডিয়াম

এলুমিনিয়াম

ক্যালসিয়াম

কার্বন

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...