অধিকরণ কারক গাইড ও নোট

1.9k

অধিকরণ কারক:

ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। যে কারকে স্থান, কাল, বিষয় ও ভাব নির্দেশিত হয়, তাকে অধিকরণ কারক বলে। এ কারকে সপ্তমী অর্থাৎ 'এ', 'য়', 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন:

আধার (স্থান

আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস।

আমরা রোজ স্কুলে যাই।

বাড়িতে কেউ নেই।

কাল (সময়)

প্রভাতে উঠিল রবি লোহিত বরণ।

প্রভাতে সূর্য ওঠে।

ক্রিয়ার সাথে কোথায়/কখন/ কিসে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক। যেমন: প্রভাতে সূর্য উঠে। এখানে যদি প্রশ্ন করা হয়, কখন সূর্য উঠে? তাহলে উত্তর পাই- 'প্রভাতে'। সুতরাং, এখানে 'প্রভাতে' অধিকরণ কারক।

বাবা বাড়িতে আছেন।

বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে।

রাজীব বাংলা ব্যাকরণে ভালো।

অধিকরণ কারক ৩ প্রকার। যথা:

১. কালাধিকরণ (কাল বা সময়): যেমন, প্রভাতে সূর্য ওঠে।

২. আধারাধিকরণ (স্থান বা আধার): যেমন, বনে বাঘ থাকে।

৩. ভাবাধিকরণ (ভাব বা ক্রিয়াবাচক বিশেষ্য): যেমন, সূর্যোদয়ে অন্ধকার দূর হয়।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

কালাধিকরণ

1.2k

কালাধিকরণ: যে অধিকরণে ক্রিয়ার কাল বোঝানো হয়, তাই কালাধিকরণ। যেমন: বসন্তে ফুল ফোটে।

Content added By

ভাবাধিকরণ

1.3k

ভাবাধিকরণ: যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনো রূপ বা ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তাকে ভাবাধিকরণ বলে। ভাবাধিকরণে সর্বদাই সপ্তমী বিভক্তির প্রয়োগ হয় বলে একে ভাবে সপ্তমী বলা হয়। যেমন:

কান্নায় শোক কমে। সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়।

Content added By

আধারাধিকরণ

1.2k

আধারাধিকরণ: আধারাধিকরণ ৩ ভাগে বিভক্ত। যথাঃ

ক. ঐকদেশিক আধারাধিকরণ

খ. অভিব্যাপক আধারাধিকরণ

গ. বৈষয়িক আধারাধিকরণ

Content added || updated By

ঐকদেশিক আধারাধিকরণ

1.3k

ঐকদেশিক আধারাধিকরণ: বিশাল স্থানের যে কোনো অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধারাধিকরণ বলে।

যেমন: পুকুরে মাছ আছে। (পুকুরের যেকোনো স্থানে)

বনে বাঘ আছে। (বনের যেকোনো এক অংশে)

আকাশে চাঁদ উঠেছে। (আকাশের কোনো এক অংশে)

সামীপ্য অর্থেও ঐকদেশিক অধিকরণ হয়। যেমন:

ঘাটে নৌকা বাঁধা আছে (ঘাটের কাছে)।

দুয়ারে দাঁড়ায়ে প্রার্থী।’

ভিক্ষা দেহ তারে (দুয়ারের কাছে)।

রাজার দুয়ারে হাতি বাঁধা।

Content added By

অভিব্যাপক আধারাধিকরণ

1.3k

অভিব্যাপক আধারাধিকরণ: উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যাপ্ত করে বিরাজমান থাকে, তবে তাকে অভিব্যাপক আধারাধিকরণ বলে। যেমন:

নদীতে পানি আছে। (নদীর সমস্ত অংশ ব্যাপ্ত করে)

তিলে তৈল আছে। (তিলের সারা অংশব্যাপী)

Content added By

বৈষয়িক আধারাধিকরণ

1.4k

বৈষয়িক আধারাধিকরণ: বিষয় বিশেষে বা কোনো বিশেষ গুণে কারো কোনো দক্ষতা বা ক্ষমতা থাকলে সেখানে বৈষয়িক আধারাধিকরণ হয়। যেমন:

সাদিয়া ইসলাম রিয়া ব্যাকরণে পণ্ডিত, কিন্তু সাহিত্যে কাঁচা।

আমাদের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজেয়।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...